{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ৮ - অমীমাংসিত প্রশ্নের দোলাচল | Nirobotar Arale Part 8",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৮ (অমীমাংসিত প্রশ্নের দোলাচল)। মাইশার কাল্পনিক চার এক্সের গল্প আর বিয়ের কথায় রায়হানের চমকে দেওয়া উত্তর!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৮, nirobotar arale porbo 8, nirobotar arale part 8, nirobotar arale episode 8, রায়হান মাইশা খুনসুটি, রোমান্টিক নাটক, bangla golpo",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3245-cbd624.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "অমীমাংসিত প্রশ্নের দোলাচল",
                    "position": 8,
                    "description": "নিজের সাবেক প্রেমিক আর ‘এক বাচ্চার আম্মু’ হওয়ার নাটক সাজিয়ে রায়হানকে বিভ্রান্ত করার চেষ্টা করে মাইশা। কিন্তু রসিকতার ছলে মাইশা যখন বিয়ের কথা তোলে, রায়হানের অকপট শান্ত সম্মতি কেন মাইশাকে পুরোপুরি বাকরুদ্ধ করে দেয়? নিছক হাসাহাসির আড়ালে কোন সত্য অপেক্ষা করছে?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT3M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 387,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3245-cbd624.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "অমীমাংসিত প্রশ্নের দোলাচল",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3245,
        "ep_number": 8,
        "title": "অমীমাংসিত প্রশ্নের দোলাচল",
        "slug": "nirobotar-arale-s1-ep8",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8",
        "reading_time": 3,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3245-cbd624.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 387,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ৮ - অমীমাংসিত প্রশ্নের দোলাচল | Nirobotar Arale Part 8",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৮ (অমীমাংসিত প্রশ্নের দোলাচল)। মাইশার কাল্পনিক চার এক্সের গল্প আর বিয়ের কথায় রায়হানের চমকে দেওয়া উত্তর!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৮, nirobotar arale porbo 8, nirobotar arale part 8, nirobotar arale episode 8, রায়হান মাইশা খুনসুটি, রোমান্টিক নাটক, bangla golpo",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী"
            ]
        },
        "content": "গুনহাজী ব্যাপারী বাড়ির কথা বলার পর দুজনেই কিছুক্ষণ চুপ করে ছিল।\nরায়হান ছবিটা আবার মাইশার হাতে দিয়ে গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়াল।\n“তুমি একটা কথা বলো তো।”\nমাইশা ভ্রু কুঁচকে তাকাল।\n“কী?”\n“তোমার কোনো এক্স আছে?”\nমাইশা কয়েক সেকেন্ড চুপ করে রইল।\nতারপর মুখে দুষ্টু হাসি ফুটে উঠল।\n“কেন?”\n“এমনি জানতে চাইলাম।”\n“আমার ব্যাপারে এত জানার আগ্রহ কেন?”\nরায়হান কাঁধ ঝাঁকাল।\n“জানতে ইচ্ছে হলো।”\nমাইশা এবার একটু নাটকীয় ভঙ্গিতে বলল,\n“একজন ছিল।”\nরায়হান মাথা নাড়ল।\n“হুম।”\n“তারপর আরেকজন।”\nরায়হান এবার ভ্রু তুলল।\n“আরেকজন?”\n“হুম।”\n“তারপর?”\nমাইশা গুনে গুনে বলতে শুরু করল,\n“তারপর তৃতীয়জন… তারপর চতুর্থজন।”\nরায়হান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল।\n“চারজন?”\n“হুম।”\n“এখন?”\nমাইশা খুব গম্ভীর মুখ করে বলল,\n“এখন আমি সিঙ্গেল।”\nরায়হান মাথা নেড়ে বলল,\n“ভালো।”\nমাইশা হঠাৎ হাসতে হাসতে বলল,\n“তবে একটা সমস্যা আছে।”\n“কী?”\n“আমি তো এখন এক বাচ্চার আম্মু।”\nরায়হান স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল।\n“কী?”\nমাইশা হাসি চেপে বলল,\n“হ্যাঁ। আপনি জানতেন না?”\nরায়হান কয়েক সেকেন্ড কোনো কথা বলল না।\nতারপর অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল,\n“মাইশা…”\n“হুম?”\n“তুমি কি আমাকে বোকা ভাবো?”\nমাইশা এবার আর হাসি ধরে রাখতে পারল না।\n“আরে! মজা করলাম!”\nরায়হান মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল।\n“তোমার সঙ্গে সিরিয়াস কথা বলা যায় না।”\nমাইশা হেসে বলল,\n“আপনিই তো জিজ্ঞেস করছেন আমার এক্স কয়টা!”\n“জিজ্ঞেস করলেই চারজন বানিয়ে ফেলতে হবে?”\n“আমি তো সত্যিই বললাম।”\nরায়হান এবার একটু মুচকি হাসল।\n“আচ্ছা, সিঙ্গেল?”\n“হুম।”\n“নিশ্চিত?”\n“একদম।”\nমাইশা এবার চোখ সরু করে বলল,\n“কেন? আপনি কি আমাকে বিয়ে করবেন নাকি?”\nরায়হান তার দিকে তাকিয়ে রইল।\nএক সেকেন্ড।\nদুই সেকেন্ড।\nতারপর খুব শান্ত গলায় বলল,\n“হুম।”\nমাইশা যেন মুহূর্তের জন্য থেমে গেল।\n“কি?!”\nরায়হান কোনো উত্তর দিল না।\nমাইশা চোখ বড় বড় করে তাকিয়ে বলল,\n“এই বেডা, চুপ!”\nরায়হান হেসে ফেলল।\n“তুমিই তো জিজ্ঞেস করলে।”\n“আমি মজা করে জিজ্ঞেস করছি!”\n“আমিও তো মজা করলাম।”\n“আপনার মজা খুবই খারাপ!”\n“তোমারটার চেয়ে ভালো।”\nমাইশা মুখ বাঁকিয়ে বলল,\n“আপনার সঙ্গে কথা বলাই ভুল।”\nরায়হান গাড়ির দরজা খুলতে খুলতে বলল,\n“এই কথাটাও তুমি আগেও বলেছ।”\nমাইশা বিরক্ত মুখে বলল,\n“আরও অনেকবার বলব।”\nরায়হান হেসে গাড়িতে উঠে পড়ল।\nমাইশা দাঁড়িয়ে রইল।\nতারপর নিজের অজান্তেই হেসে ফেলল।\nকিন্তু হাসিটা বেশিক্ষণ থাকল না।\nতার চোখ আবার গিয়ে পড়ল হাতে থাকা পুরোনো ছবিটার দিকে।\nসায়রা।\nগুনহাজী ব্যাপারী বাড়ি।\n২০১৪।\nমজা আর রহস্যের মাঝখানে দাঁড়িয়ে মাইশা তখনও জানত না—\nকিছু প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মানুষকে নিজের অজান্তেই এমন কিছু সম্পর্কের কাছে যেতে হয়, যেগুলোর নাম শুরুতে কেউ দিতে পারে না।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3244,
                "ep_number": 7,
                "title": "ছবির পেছনের অন্ধকার ছায়া",
                "slug": "nirobotar-arale-s1-ep7",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep7",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3246,
                "ep_number": 9,
                "title": "উৎসবের আলোয় নীল শিহরণ",
                "slug": "nirobotar-arale-s1-ep9",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep9",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}