> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8) | [জেসন](https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8?format=atom)

# অমীমাংসিত প্রশ্নের দোলাচল

![অমীমাংসিত প্রশ্নের দোলাচল](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3245-cbd624.webp)

---
*[মেহেজাবিন ইসলাম মাইশা](https://golpohub.com/authors/mehazabin-islam-maisha)-এর [নীরবতার আড়ালে](https://golpohub.com/series/nirobotar-arale) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 3 মিনিট*
- **মোট শব্দ:** 387
- **প্রকাশিত:** Oct 15, 2026
---

গুনহাজী ব্যাপারী বাড়ির কথা বলার পর দুজনেই কিছুক্ষণ চুপ করে ছিল। রায়হান ছবিটা আবার মাইশার হাতে দিয়ে গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়াল। “তুমি একটা কথা বলো তো।” মাইশা ভ্রু কুঁচকে তাকাল। “কী?” “তোমার কোনো এক্স আছে?” মাইশা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। “কেন?” “এমনি জানতে চাইলাম।” “আমার ব্যাপারে এত জানার আগ্রহ কেন?” রায়হান কাঁধ ঝাঁকাল। “জানতে ইচ্ছে হলো।” মাইশা এবার একটু নাটকীয় ভঙ্গিতে বলল, “একজন ছিল।” রায়হান মাথা নাড়ল। “হুম।” “তারপর আরেকজন।” রায়হান এবার ভ্রু তুলল। “আরেকজন?” “হুম।” “তারপর?” মাইশা গুনে গুনে বলতে শুরু করল, “তারপর তৃতীয়জন… তারপর চতুর্থজন।” রায়হান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। “চারজন?” “হুম।” “এখন?” মাইশা খুব গম্ভীর মুখ করে বলল, “এখন আমি সিঙ্গেল।” রায়হান মাথা নেড়ে বলল, “ভালো।” মাইশা হঠাৎ হাসতে হাসতে বলল, “তবে একটা সমস্যা আছে।” “কী?” “আমি তো এখন এক বাচ্চার আম্মু।” রায়হান স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল। “কী?” মাইশা হাসি চেপে বলল, “হ্যাঁ। আপনি জানতেন না?” রায়হান কয়েক সেকেন্ড কোনো কথা বলল না। তারপর অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, “মাইশা…” “হুম?” “তুমি কি আমাকে বোকা ভাবো?” মাইশা এবার আর হাসি ধরে রাখতে পারল না। “আরে! মজা করলাম!” রায়হান মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল। “তোমার সঙ্গে সিরিয়াস কথা বলা যায় না।” মাইশা হেসে বলল, “আপনিই তো জিজ্ঞেস করছেন আমার এক্স কয়টা!” “জিজ্ঞেস করলেই চারজন বানিয়ে ফেলতে হবে?” “আমি তো সত্যিই বললাম।” রায়হান এবার একটু মুচকি হাসল। “আচ্ছা, সিঙ্গেল?” “হুম।” “নিশ্চিত?” “একদম।” মাইশা এবার চোখ সরু করে বলল, “কেন? আপনি কি আমাকে বিয়ে করবেন নাকি?” রায়হান তার দিকে তাকিয়ে রইল। এক সেকেন্ড। দুই সেকেন্ড। তারপর খুব শান্ত গলায় বলল, “হুম।” মাইশা যেন মুহূর্তের জন্য থেমে গেল। “কি?!” রায়হান কোনো উত্তর দিল না। মাইশা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, “এই বেডা, চুপ!” রায়হান হেসে ফেলল। “তুমিই তো জিজ্ঞেস করলে।” “আমি মজা করে জিজ্ঞেস করছি!” “আমিও তো মজা করলাম।” “আপনার মজা খুবই খারাপ!” “তোমারটার চেয়ে ভালো।” মাইশা মুখ বাঁকিয়ে বলল, “আপনার সঙ্গে কথা বলাই ভুল।” রায়হান গাড়ির দরজা খুলতে খুলতে বলল, “এই কথাটাও তুমি আগেও বলেছ।” মাইশা বিরক্ত মুখে বলল, “আরও অনেকবার বলব।” রায়হান হেসে গাড়িতে উঠে পড়ল। মাইশা দাঁড়িয়ে রইল। তারপর নিজের অজান্তেই হেসে ফেলল। কিন্তু হাসিটা বেশিক্ষণ থাকল না। তার চোখ আবার গিয়ে পড়ল হাতে থাকা পুরোনো ছবিটার দিকে। সায়রা। গুনহাজী ব্যাপারী বাড়ি। ২০১৪। মজা আর রহস্যের মাঝখানে দাঁড়িয়ে মাইশা তখনও জানত না— কিছু প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মানুষকে নিজের অজান্তেই এমন কিছু সম্পর্কের কাছে যেতে হয়, যেগুলোর নাম শুরুতে কেউ দিতে পারে না।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep7) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/nirobotar-arale) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep9)