{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep9",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep9?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep9?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep9?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep9?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep9",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ৯ - উৎসবের আলোয় নীল শিহরণ | Nirobotar Arale Part 9",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৯ (উৎসবের আলোয় নীল শিহরণ)। মতিঝিল আইডিয়াল ফেস্টে নীল শাড়িতে মাইশা আর রায়হানের মোহিত দৃষ্টি!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৯, nirobotar arale porbo 9, nirobotar arale part 9, nirobotar arale episode 9, মতিঝিল আইডিয়াল ফেস্ট, নীল শাড়ি, রায়হান, মাইশা",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3246-05252a.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "উৎসবের আলোয় নীল শিহরণ",
                    "position": 9,
                    "description": "আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফেস্টে হালকা নীল শাড়িতে আবির্ভূত হয় মাইশা। ভিড়ের মাঝে তাকে দেখে ক্ষণিকের জন্য থমকে যায় রায়হানের পৃথিবী। গোপনে তোলা ছবি আর ‘নীল শাড়ির বিপদ’ ফোল্ডারের পেছনে যখন আনন্দের জোয়ার, ঠিক তখনই অচেনা নম্বর থেকে ভেসে আসে এক ভয়ংকর পারিবারিক সতর্কবার্তা।",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep9",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT11M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 1610,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3246-05252a.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "উৎসবের আলোয় নীল শিহরণ",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep9"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3246,
        "ep_number": 9,
        "title": "উৎসবের আলোয় নীল শিহরণ",
        "slug": "nirobotar-arale-s1-ep9",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep9",
        "reading_time": 11,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3246-05252a.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 1610,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ৯ - উৎসবের আলোয় নীল শিহরণ | Nirobotar Arale Part 9",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৯ (উৎসবের আলোয় নীল শিহরণ)। মতিঝিল আইডিয়াল ফেস্টে নীল শাড়িতে মাইশা আর রায়হানের মোহিত দৃষ্টি!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৯, nirobotar arale porbo 9, nirobotar arale part 9, nirobotar arale episode 9, মতিঝিল আইডিয়াল ফেস্ট, নীল শাড়ি, রায়হান, মাইশা",
            "characters_involved": [
                "মাইশা",
                "মোমো",
                "রায়হান ব্যাপারী"
            ]
        },
        "content": "মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফেস্টের দিনটা সকাল থেকেই অন্যরকম ছিল।\nসাধারণত যে স্কুলের করিডোরগুলোতে ক্লাসের ঘণ্টা, শিক্ষকদের হাঁটাচলা আর ছাত্রছাত্রীদের ব্যস্ততায় দিন কাটে, আজ সেই জায়গাটাই যেন একটা ছোট্ট উৎসবের মাঠে পরিণত হয়েছে।\nস্কুলের মাঠের চারপাশে রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে। মঞ্চের সামনে চেয়ার পাতা। এক পাশে খাবারের স্টল, অন্য পাশে বিভিন্ন ক্লাবের ছোট ছোট বুথ। কোথাও গান বাজছে, কোথাও নাচের rehearsal চলছে, আবার কোথাও কয়েকজন দাঁড়িয়ে ছবি তুলছে।\nমাইশা অবশ্য সকাল থেকেই নিজের সাজ নিয়ে একটু চিন্তিত ছিল।\nআলমারির সামনে দাঁড়িয়ে সে প্রায় দশ মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে ছিল।\nহাতে হালকা নীল রঙের শাড়ি।\nপাতলা কাপড়, খুব বেশি কাজ নেই। পাড়টাও সাধারণ। কিন্তু রঙটা এত সুন্দর যে মাইশার নিজেরই ভালো লেগে গিয়েছিল।\nসে শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়াল।\nচুল খোলা।\nকপালের ওপর কার্টেন ব্যাংস।\nচোখে খুব হালকা কাজ।\nঠোঁটে স্বাভাবিক একটা শেড।\nমাইশা আয়নার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল।\nতারপর নিজের প্রতিবিম্বকে বলল,\n“ঠিক আছে… খারাপ না।”\nদুই সেকেন্ড পর আবার বলল,\n“না, একটু বেশি ভালোই।”\nতারপর নিজেই হেসে ফেলল।\nঠিক তখনই ফোন বেজে উঠল।\nস্ক্রিনে নাম—\nমোমো।\nমাইশা কল ধরতেই ওপাশ থেকে মোমোর চিৎকার,\n“মাইশু! তুই এখনো বাসায়?”\n“হুম। কেন?”\n“কেন মানে? সবাই চলে আসছে!”\n“আমি তো আসতেছি।”\n“কখন?”\n“একটু পর।”\n“একটু পর মানে?”\n“মানে একটু পর!”\nমোমো বিরক্ত হয়ে বলল,\n“তুই যদি আর দশ মিনিট দেরি করিস, আমি তোরে নিতে বাসায় চলে আসব।”\nমাইশা হেসে বলল,\n“আচ্ছা বাবা, আসতেছি।”\nমোমো হঠাৎ জিজ্ঞেস করল,\n“শাড়ি পরছিস?”\nমাইশা আয়নার দিকে তাকিয়ে বলল,\n“হুম।”\nওপাশে কয়েক সেকেন্ড নীরবতা।\nতারপর মোমো বলল,\n“ও মা!”\n“কী?”\n“আজকে তোকে দেখতে মানুষজনের ভিড় হবে।”\n“চুপ কর!”\n“সত্যি বলছি।”\n“তুই বেশি কথা বললে কিন্তু—”\n“আচ্ছা আচ্ছা, বুঝছি। তাড়াতাড়ি আয়।”\nকল কেটে গেল।\nমাইশা ব্যাগটা হাতে নিল।\nআয়নায় শেষবারের মতো নিজের দিকে তাকিয়ে খুব আস্তে বলল,\n“চলো মাইশু। আজকে কোনো ঝামেলা করা যাবে না।”\nতারপর একটু ভেবে যোগ করল,\n“যদি ঝামেলা নিজে থেকে আসে, সেটা আমার দোষ না।”\nস্কুলে পৌঁছাতেই মাইশার ফোনে আবার মোমোর কল এল।\n“কই?”\n“গেটের কাছে।”\n“দাঁড়া, আসতেছি।”\nকয়েক মিনিটের মধ্যেই মোমো দৌড়ে এসে মাইশার সামনে দাঁড়াল।\nতারপর একদম থেমে গেল।\nমাইশা ভ্রু কুঁচকে বলল,\n“কী হলো?”\nমোমো কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল,\n“তুই…”\n“আমি কী?”\n“তুই আজকে সত্যিই সুন্দর লাগতেছে।”\nমাইশা একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে বলল,\n“জানি।”\nমোমো হেসে ফেলল।\n“ওই! এত attitude কোথা থেকে আসে?”\n“নিজে থেকেই আসে।”\n“আচ্ছা, আজকে তোকে নিয়ে আমি একশোটা ছবি তুলব।”\n“একশোটা না।”\n“দুইশোটা।”\n“মোমো!”\n“চল!”\nদুজনেই হাসতে হাসতে ভেতরে ঢুকে গেল।\nকিছুক্ষণ পর তাদের আরও কয়েকজন বন্ধু এসে যোগ দিল।\nসবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে গল্প শুরু করল।\nকেউ বলছে কোন স্টলে খাবার ভালো।\nকেউ বলছে কোন অনুষ্ঠান কখন শুরু হবে।\nকেউ আবার ছবি তোলার জন্য জায়গা খুঁজছে।\nমাইশা তখন মোমোর সঙ্গে দাঁড়িয়ে হাসতে হাসতে একটা ঘটনা বলছিল।\n“তারপর স্যার এমনভাবে তাকাইছে—আমি তো ভাবছি আজকে শেষ!”\nমোমো হেসে বলল,\n“তুই যে কত ঝামেলার মানুষ, সেটা স্যারও জানে।”\n“আমি ঝামেলা?”\n“তুই না হলে কে?”\n“চুপ!”\nসবাই হেসে উঠল।\nঠিক তখনই স্কুলের গেট দিয়ে রায়হান ঢুকল।\nআজ সে খুব সাধারণ পোশাকে এসেছে। কালো একটা শার্ট, গাঢ় রঙের প্যান্ট। চুলটা স্বাভাবিকভাবেই একটু এলোমেলো।\nসে মূলত কয়েকজন পরিচিত মানুষের সঙ্গে দেখা করতেই এসেছিল।\nগেট দিয়ে ঢুকে একজন পরিচিত ছেলের সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছিল।\n“কেমন আছিস?”\n“ভালো। তুই?”\n“ভালো।”\nকথা চলছিল।\nকিন্তু হঠাৎ রায়হানের চোখ অন্যদিকে চলে গেল।\nমাঠের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে।\nহালকা নীল শাড়ি।\nখোলা চুল।\nবন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে হাসছে।\nরায়হানের পা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল।\nসে আর কিছু শুনছিল না।\nসামনের মানুষটা কী বলছে, সেটাও যেন কানে ঢুকছিল না।\nতার চোখ শুধু মাইশার দিকে।\nকয়েক সেকেন্ড পর নিজের মনেই বলল,\n“এই মাইয়া আমারে মারার প্ল্যান করতেছে নাকি?”\nতারপর আবার মাইশার দিকে তাকাল।\n“আল্লাহ… এই মাইয়া এমন কেন! 😭🙏”\nপাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা অবাক হয়ে বলল,\n“কী হইছে?”\nরায়হান সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে বলল,\n“কিছু না।”\n“তুই হঠাৎ চুপ হয়ে গেলি কেন?”\n“কিছু দেখি নাই।”\n“আমি তো কিছু জিজ্ঞেসও করি নাই!”\nরায়হান বিরক্ত হয়ে বলল,\n“তুই বেশি কথা বলিস।”\nছেলেটা হেসে বলল,\n“আচ্ছা, বুঝছি। কিছু একটা হইছে।”\n“কিছুই হয় নাই।”\nরায়হান আবার মাইশার দিকে তাকাল।\nমাইশা তখন হাসতে হাসতে চুলটা কানের পাশে সরিয়ে নিচ্ছিল।\nরায়হানের ঠোঁটের কোণে অজান্তেই একটা মুচকি হাসি ফুটে উঠল।\nসে নিজের অজান্তেই ফোনটা বের করল।\nস্ক্রিন অন করল।\nক্যামেরা খুলল।\nচারপাশে একবার তাকাল।\nকেউ তার দিকে তাকাচ্ছে না।\nমাইশা তখন মোমোর দিকে তাকিয়ে কিছু একটা বলছে।\nরায়হান ফোনটা একটু নিচু করে ধরল।\nক্লিক।\nছবি হয়ে গেল।\nসে ছবিটা দেখল।\nতারপর আবার ক্যামেরা খুলল।\nএবার মাইশা হেসে মাথা একটু নিচু করেছে।\nক্লিক।\nআরেকটা ছবি।\nরায়হান ছবিটা দেখে খুব আস্তে হাসল।\n“বাহ…”\nতারপর তৃতীয়বার ছবি তুলতে গিয়ে হঠাৎ মাইশা মাথা তুলল।\nরায়হান দ্রুত ফোনটা নিচে নামিয়ে ফেলল।\nমাইশার চোখ কয়েক সেকেন্ডের জন্য তার দিকে পড়ল।\nকিন্তু সে কিছু বুঝল না।\nমোমোকে কিছু একটা বলে আবার অন্যদিকে তাকিয়ে ফেলল।\nরায়হান স্বস্তির নিঃশ্বাস ফেলল।\n“বাঁচলাম।”\nকিছুক্ষণ পর মাইশা বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গেল।\nমোমো বলল,\n“মাইশু, একটু এইদিকে দাঁড়া।”\n“কেন?”\n“ছবি তুলব।”\n“আচ্ছা।”\nমাইশা দাঁড়াতেই মোমো ছবি তুলতে শুরু করল।\nএকটা।\nদুইটা।\nতিনটা।\nমাইশা বলল,\n“হইছে?”\n“না।”\n“আর কত?”\n“আর পাঁচটা।”\n“তুই একটা পাগল।”\nমোমো হাসতে হাসতে বলল,\n“তুই হাস।”\nমাইশা হেসে ফেলল।\nদূর থেকে রায়হান পুরো ব্যাপারটা দেখছিল।\nতার মনে হলো, মোমো যদি আরও দশ মিনিট ছবি তোলে, তাহলে সে নিজেই গিয়ে ফোনটা নিয়ে নেবে।\nকিন্তু সে কিছু করল না।\nশুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল।\nতারপর আবার ফোন বের করল।\nগ্যালারি খুলে একটু আগে তোলা ছবিগুলো দেখতে লাগল।\nএকটায় মাইশা হাসছে।\nআরেকটায় মাইশা মোমোর সঙ্গে কথা বলছে।\nতৃতীয়টায় মাইশা দূরের দিকে তাকিয়ে আছে।\nরায়হান কিছুক্ষণ ছবিগুলোর দিকে তাকিয়ে রইল।\nতারপর হঠাৎ গ্যালারির একটা আলাদা folder বানানোর কথা মাথায় এল।\nসে কয়েকটা ছবি select করল।\nFolder-এর নাম দিতে গিয়ে প্রথমে লিখল—\n“Maisha”\nকিছুক্ষণ তাকিয়ে থেকে সেটা delete করল।\nতারপর লিখল—\n“ঝামেলা”\nআবার delete।\nশেষে একটু ভেবে লিখল—\n“নীল শাড়ির বিপদ 🩵”\nরায়হান নামটা দেখে নিজের অজান্তেই মুচকি মুচকি হাসতে লাগল।\nপাশ থেকে একজন বলল,\n“কী দেখিস?”\nরায়হান সঙ্গে সঙ্গে ফোন লক করে ফেলল।\n“কিছু না।”\n“তুই আজকে অনেক ‘কিছু না’ বলতেছিস।”\n“তোর সমস্যা কী?”\n“আমার কোনো সমস্যা নাই। তোরই মনে হয় কিছু হইছে।”\nরায়হান হেসে বলল,\n“চুপ থাক।”\nকিছুক্ষণ পর মাইশা একা একা খাবারের স্টলের দিকে যাচ্ছিল।\nহঠাৎ সামনে রায়হানকে দেখে থেমে গেল।\n“আপনি এখানে?”\nরায়হান স্বাভাবিক গলায় বলল,\n“হ্যাঁ। ফেস্ট দেখতে আসলাম।”\nমাইশা চারপাশে তাকিয়ে বলল,\n“আপনার এখানে কী কাজ?”\n“কাজ থাকতে হবে?”\n“না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি স্কুলের ফেস্টে না, কোনো তদন্তে আসছেন।”\nরায়হান হেসে বলল,\n“তোমার চোখে আমি সবসময় সন্দেহজনক কেন?”\n“কারণ আপনি সন্দেহজনক।”\n“বাহ।”\n“সত্যি।”\nরায়হান কিছু বলল না।\nমাইশা তার দিকে তাকিয়ে হঠাৎ বলল,\n“আপনি আজকে এত হাসতেছেন কেন?”\n“আমি?”\n“হ্যাঁ, আপনি।”\n“কোথায় হাসলাম?”\n“এই যে।”\nমাইশা তার মুখের দিকে তাকিয়ে বলল,\n“আপনার ঠোঁটের কোণে হাসি।”\nরায়হান খুব স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল,\n“তুমি ভুল দেখছ।”\n“না।”\n“হ্যাঁ।”\n“না।”\nরায়হান মুচকি হেসে বলল,\n“তুমি অনেক তর্ক করো।”\nমাইশা সঙ্গে সঙ্গে বলল,\n“আপনিই আমাকে শিখাইছেন।”\n“আমি?”\n“হুম।”\n“আমি কখন?”\n“আপনার সঙ্গে কথা বললেই তো তর্ক করতে হয়।”\nরায়হান হাসল।\nমাইশা আবার বলল,\n“আর একটা কথা।”\n“বলো।”\n“আপনি কি আমার ছবি তুলছিলেন?”\nরায়হানের মুখের হাসি এক মুহূর্তের জন্য থেমে গেল।\n“কী?”\n“আমি দেখছি।”\n“কী দেখেছ?”\n“আপনার হাতে ফোন ছিল।”\n“ফোন থাকলেই ছবি তুলতে হবে?”\n“আপনি খুব চালাক।”\nরায়হান শান্তভাবে বলল,\n“তুমি খুব সন্দেহপ্রবণ।”\n“আমি এখন আপনার ফোন দেখতে চাই।”\n“কেন?”\n“দেখব।”\n“না।”\n“কেন?”\n“ব্যক্তিগত জিনিস।”\nমাইশা চোখ ছোট করে তাকাল।\n“নিশ্চয়ই কিছু লুকাচ্ছেন।”\nরায়হান মুচকি হেসে বলল,\n“সবকিছু জানার দরকার নেই।”\nমাইশা মুখ বাঁকিয়ে বলল,\n“আপনি আবার শুরু করেছেন!”\n“কী?”\n“রহস্য রহস্য খেলা।”\nরায়হান একটু ঝুঁকে বলল,\n“তুমি তো রহস্য পছন্দ করো।”\nমাইশা কিছু বলতে গিয়ে থেমে গেল।\nতারপর বলল,\n“আপনি একদম অসহ্য।”\n“জানি।”\n“কীভাবে জানেন?”\n“তুমি প্রতিদিন মনে করিয়ে দাও।”\nমাইশা আর কথা না বাড়িয়ে চলে গেল।\nরায়হান তার চলে যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়ল।\nসন্ধ্যার দিকে ফেস্টের অনুষ্ঠান আরও জমে উঠল।\nমঞ্চে গান শুরু হলো।\nবন্ধুরা সবাই মাইশাকে টেনে সামনে নিয়ে গেল।\n“চল, নাচ দেখব!”\n“না!”\n“চল!”\n“আমি নাচব না।”\n“একটু দাঁড়া!”\nমাইশা হাসতে হাসতে তাদের হাত ছাড়ানোর চেষ্টা করছিল।\nদূর থেকে রায়হান সবকিছু দেখছিল।\nতার মুখে সেই একই মুচকি হাসি।\nকিন্তু হঠাৎ তার চোখ চলে গেল মাইশার শাড়ির পাড়ের দিকে।\nহালকা বাতাসে শাড়ির আঁচলটা একটু উড়ছিল।\nমাইশা সেটা ঠিক করতে গিয়ে আবার হেসে ফেলল।\nরায়হান মনে মনে বলল,\n“এই মেয়েটা কি জানে না, ওকে দেখলে মানুষ চুপ হয়ে যায়?”\nতারপর নিজের কথাতেই নিজে হেসে ফেলল।\n“আমি নিজেই তো চুপ হয়ে গেছি।”\nফেস্ট শেষ হওয়ার সময় মাইশা আর মোমো গেটের দিকে যাচ্ছিল।\nমাইশা ক্লান্ত হয়ে বলল,\n“আজকে অনেক হাঁটছি।”\nমোমো বলল,\n“তুই তো শুধু ঘুরছিস আর ছবি তুলছিস।”\n“তাও ক্লান্ত।”\n“তোর stamina কম।”\n“চুপ কর।”\nঠিক তখন মাইশার ফোনে একটা notification এল।\nসে ফোন বের করে দেখল—\nরায়হান:\n“বাসায় পৌঁছে জানিও।”\nমাইশা কয়েক সেকেন্ড মেসেজটার দিকে তাকিয়ে রইল।\nতারপর লিখল,\n“কেন?”\nরায়হানের উত্তর এল—\n“এমনি।”\nমাইশা সঙ্গে সঙ্গে লিখল,\n“আপনার সবকিছুই ‘এমনি’ আর ‘কিছু না’ কেন?”\nকিছুক্ষণ পর উত্তর—\n“অভ্যাস।”\nমাইশা ফোনের দিকে তাকিয়ে হালকা হেসে ফেলল।\nমোমো সেটা দেখে বলল,\n“কার মেসেজ?”\nমাইশা ফোনটা সঙ্গে সঙ্গে নামিয়ে বলল,\n“কেউ না।”\nমোমো চোখ সরু করল।\n“ওহ্।”\n“কী?”\n“কিছু না।”\nমাইশা হেসে বলল,\n“তুইও শুরু করলি?”\nদুজনেই হাসতে হাসতে গেটের দিকে এগিয়ে গেল।\nঅন্যদিকে একটু দূরে দাঁড়িয়ে রায়হান শেষবারের মতো নিজের ফোনটা বের করল।\nগ্যালারি খুলল।\nনীল শাড়ির বিপদ 🩵\nFolder-এর ভেতরে আজকের কয়েকটা ছবি।\nরায়হান ছবিগুলোর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল।\nতারপর ফোনটা বন্ধ করে নিজের মনে বলল,\n“তুই বুঝবি না, মাইশা…”\nকথাটা শেষ করল না।\nকারণ কিছু অনুভূতির নাম দেওয়ার সময় এখনও আসেনি।\nআর ঠিক সেই সময় তার ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এল।\n“তুমি যার দিকে এত তাকিয়ে আছ, তার মায়ের গল্পটা ভুলে যেও না।”\nরায়হানের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল।\nসে আবার মেসেজটা পড়ল।\nতারপর দ্বিতীয় একটা মেসেজ এল—\n“গুনহাজী ব্যাপারী বাড়ির দরজা খুললে, শুধু মাইশার নয়—তোমার পরিবারেরও পুরোনো সত্য বেরিয়ে আসবে।”\nরায়হান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল।\nতারপর ধীরে ধীরে ফোনটা মুঠোয় চেপে ধরল।\nফেস্টের আলো তখনও জ্বলছিল।\nচারপাশে সবাই হাসছিল।\nকিন্তু রায়হানের চোখে তখন আর কোনো হাসি ছিল না।\nকারণ সে বুঝতে পারল—\nমাইশাকে ঘিরে যে রহস্যটা শুরু হয়েছে, সেটা শুধু মাইশার পরিবারের নয়।\nতার নিজের পরিবারও সেই গল্পের ভেতরে আছে।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3245,
                "ep_number": 8,
                "title": "অমীমাংসিত প্রশ্নের দোলাচল",
                "slug": "nirobotar-arale-s1-ep8",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3247,
                "ep_number": 10,
                "title": "অপ্রত্যাশিত ক্রোধ ও দূরত্ব",
                "slug": "nirobotar-arale-s1-ep10",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep10",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}