> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep21) | [জেসন](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep21?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep21?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep21?format=atom)

# অন্ধকার ছাদ ও বুকভাঙা নিঃসঙ্গতা

![অন্ধকার ছাদ ও বুকভাঙা নিঃসঙ্গতা](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-739-5d1ba4.webp)

---
*[স্বর্ণালী তালুকদার](https://golpohub.com/authors/shornali-talukdar)-এর [অগোচরে তুমি](https://golpohub.com/series/ohochore-tumi) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 14 মিনিট*
- **মোট শব্দ:** 2,239
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

চারদিকের বিয়ের আমেজটা অনেকটা কমে গেছে।কালকের ইভেন্টের পর থেকে আর কোনো কোলাহল থাকবে না।চতুরদিকে নিকষকালো অন্ধকার।ভাদ্রের চাঁদশূন্য আকাশের দিকে তাকিয়ে আছে মেহেনূর।রোশনি আর রাওনাফের বিয়েটা খুব সুন্দর মতোই সম্পূর্ণ হয়েছে।গতকালের খেলার নিয়ম অনুযায়ী মেহেনূর বলেছিল, আজকে অর্কের টিমকে যেকোনো একটা টাস্ক দিবে।কিন্তু মেহেনূর আজ সকাল থেকে এখন অবধি কোনো টাস্ক তো দিলোই না রবং একবারো সে এ কথা মনেও করে নি।তবে তনিমা বিষয়টি লক্ষ্য করে।ভাবে হয়তো মেহেনূরের মনে নেই।কাজী যখন বিয়ে পড়াচ্ছিল তখন তনিমা মেহেনূরকে খেলার কথাটি স্মরণ করিয়ে দেয়।কিন্তু মেহেনূরের ভাবাবেগে তেমন কোনো পরিবর্তন দেখা গেলো না।উল্টো মিষ্টি হেসে বললো,”আমি চেয়েছিলাম খেলাটায় আমরা জিতি।খেলায় জেতার পর উনাদের কোনো টাস্ক দিবো বলে খেলি নি।আর আমি উনাদের কি-ই বা করতে বলবো?উনারা সবাই আমার থেকে কত বড়।আমি কাল এমনিতেই বলেছিলাম,যে আজকে বললো।আসলে কালকে তোমরা সবাই আমাকে এমনভাবে চেপে ধরেছিলে যে, তখন আমি কি বলবো বুঝতে পারছিলাম না।তাই আজকের কথা বলেছিলাম।তবে তোমরা হচ্ছো উনাদের বন্ধু, তোমরা তাঁদের যেকোনো কিছু দিতে পারো,বলতে পারো।কিন্তু আমার সাজে না।” তনিমা বুঝতে পারে মেহেনূর অর্কদের কোনো কিছু বলবে না।ওর শুধু লক্ষ্য ছিল খেলাটায় জেতা আর অর্কদের হারানো।তনিমা কলিকেও মেহেনূরের বলা কথাটা শেয়ার করে।তখন কলিও বললো, মেহেনূরের জন্যই ওরা কালকে জিততে পেরেছিল।এখন মেহেনূরই যখন আগ্রহী নয় সেখানে ওদের এতটা আগ্রহ না দেখানোই ভালো।কলিও তো মেহেনূরেরই মতো।শান্তিপ্রিয় মানুষ।এত হৈচৈ করতে পারে না।তবে কলির এই গুমোট স্বভাব অন্য কারণে।কিন্তু তনিমার খুব ইচ্ছে ছিল অর্কের টিমকে একটু নাকানিচুবানি খাওয়ানোর।সুযোগ পেলেই অয়ন আর দিহাদ খুব জ্বালায় ওকে।অর্ক ডিরেক্ট কিছু বলে না কিন্তু ওরা যখন তনিমাকে খেপায় তখন অর্ক চুপ থাকে।আর চুপ থাকা মানেই বিপক্ষ দলের লোক!

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep20) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ohochore-tumi) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep22)