> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep22) | [জেসন](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep22?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep22?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep22?format=atom)

# কাজী অফিসের লাল শাড়ি ও চিরকুট

![কাজী অফিসের লাল শাড়ি ও চিরকুট](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-740-5f9fd9.webp)

---
*[স্বর্ণালী তালুকদার](https://golpohub.com/authors/shornali-talukdar)-এর [অগোচরে তুমি](https://golpohub.com/series/ohochore-tumi) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 14 মিনিট*
- **মোট শব্দ:** 2,089
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

ঘড়ির কাটা বলছে দশটা বেজে পয়তাল্লিশ মিনিট।কাজী অফিসের ভেতরে বসে আছে কলি আর তনিমা।আর দরজার বাহিরে দাঁড়িয়ে ছটফট করছে মেহেনূর।সূর্যের প্রখরতার জন্য চোখ ধরা যাচ্ছে না।ডান হাতে থাকা মোবাইলটা বাম হাতে নিয়ে ডান হাতটা কপালের উপর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি মেলে রাস্তার দিকে তাকালো।সারা রাস্তায় একটা গাড়িও দেখা যাচ্ছে না।ওইদিকে কাজী সাহেব তাড়া দিচ্ছে বার বার।উনাকে আবার অন্যকোথাও নাকি বিয়ে পড়ানোর জন্য যেতে হবে।মেহেনূর একটু উঁকি দিয়ে কাজী অফিসের ভেতরটায় দেখে নিলো।কলি চুপচাপই বসে আছে।তনিমা সারা ঘর জুড়ে হাটছে আর একটু পর পর কাজী সাহেবকে বাচ্চাদের মতো এটা ওটা জিজ্ঞাস করে উনার মাথা বিগড়িয়ে দিচ্ছে।কাজী সাহেব ওর প্রশ্নের উত্তর দিতে দিতে যখন বিরক্ত তখন এক ধমক দিয়ে ওকে চুপ করিয়ে বসিয়ে রাখে।এমনিতেই তার দেরি হয়ে যাচ্ছে তারউপর তনিমার যত আজগুবি কথাবার্তা।তনিমা কাজীর দিকে মুখ ভেংচি দিয়ে কলির পাশে গিয়ে বসে।মেহেনূর ঠোঁট টিপে হেসে আবার দৃষ্টি সড়িয়ে নেয়।অদূরেই একটা গাড়ি দেখা যাচ্ছে।হাতে থাকা গোল্ডেন ফিতের ঘড়িটায় এক পলক তাকিয়ে সময়টা দেখে নিলো মেহেনূর।দশটা বেজে পঞ্চান্ন মিনিট।কাজী অফিসের সামনে পর পর দুইটা গাড়ি এসে থামলো।প্রথম গাড়ি থেকে বেড়িয়ে আসলো রাওনাফ আর রোশনি।অপর গাড়ি থেকে অর্ক, দিহাদ, অয়ন আর রোশান।মেহেনূর সবাইকে নিয়ে কাজী অফিসের ভেতরে চলে যায়।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep21) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ohochore-tumi) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep23)