> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep23) | [জেসন](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep23?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep23?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep23?format=atom)

# টায়ারের আলপিন ও নিশীথ আরজি

![টায়ারের আলপিন ও নিশীথ আরজি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-741-94faf9.webp)

---
*[স্বর্ণালী তালুকদার](https://golpohub.com/authors/shornali-talukdar)-এর [অগোচরে তুমি](https://golpohub.com/series/ohochore-tumi) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 11 মিনিট*
- **মোট শব্দ:** 1,752
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

চারদিকে শুনশান নীরব নিঃস্তব্ধতায় ঘেরা।ফাঁকা রাস্তায় খুব ধীর গতিতে ড্রাইভ করছে মেহেনূর।মাঝে মধ্যে দু একটা গাড়ি ক্রস করছে।গাড়ির ভেতরের লাইটগুলো অফ করে দিয়ে সামনের জানালাগুলো খোলাই রেখেছে।চারদিকে ফুরফুরে সতেজ হাওয়া বইছে।জোনাকিরা দল বেঁধে রাস্তার দু’পাশে শোকসভা বসিয়েছে।দেখে মনে হচ্ছে,এক আকাশ তারা বোধহয় মাটিতে নেমে এসেছে।মেহেনূর একবার ভেবেছিল গাড়ির হেডলাইট গুলো অফ করে দিবে।জোনাকির আলোয় বাকি রাস্তাটা অনায়াসেই চলে যেতে পারবে।আইন লঙ্ঘনের অভিযোগে শেষে থানায় গিয়ে এই সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হওয়ার বোকামিটা আর করলো না।লাইটগুলো থাক,তাও এইভাবেই বেশ লাগছে।আজ যদি এই গাড়িটা সাথে না থাকতো তাহলে নিশ্চিত ও এই ফাঁকা রাস্তায় হাটতো।এমন মনোরম স্নিগ্ধ মায়াবী রাতে খোলা আকাশের নিচে হাটতে কার না ভালো লাগে।অবশ্য এটা যদি কানাডা হতো তাহলে আর গাড়ির দোহাইও দিতো না।নিজের মনের তীব্র ইচ্ছাটাকেই প্রশ্রয় দিতো।তবে এই মুহুর্তে গুনগুনিয়ে একটা গান গাইলে মন্দ হয় না।এই ওয়েদারে এই গানটায় ওর মাথায় আসলো?মেহেনূর মুচকি হেসে সুর তুললো,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep22) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ohochore-tumi) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep24)