> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep29) | [জেসন](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep29?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep29?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep29?format=atom)

# অভিমানের দেয়াল ও খাঁটি সোনার মূল্য

![অভিমানের দেয়াল ও খাঁটি সোনার মূল্য](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-747-20c7a5.webp)

---
*[স্বর্ণালী তালুকদার](https://golpohub.com/authors/shornali-talukdar)-এর [অগোচরে তুমি](https://golpohub.com/series/ohochore-tumi) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 10 মিনিট*
- **মোট শব্দ:** 1,474
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

অর্ক ডিনার শেষ করে নিজের ঘরে এসে ল্যাপটপ নিয়ে বসেছে।বৃদ্ধাশ্রম আর অনাথাশ্রম মিলিয়ে যে বিল্ডিংটা করা হবে ওইটারই ডিজাইন দেখছে।তনিমা আজ আবার এনজিওতে আসে নি,সাথে ওই হতচ্ছাড়া অয়নটাও।এনজিওতে আজ ওকে একাই সবকিছু সামলাতে হয়েছে।সারাদিনে একটা বারের জন্য কেউ ওর খোঁজ নিলো না।দিনকে দিন বন্ধু গুলোও যেন কেমন হয়ে যাচ্ছে।ইদানীং অর্কের নিজেকে খুব একা মনে হয়।চারদিকে কেমন শূণ্যতার, হাহাকার। কোনো কিছু হারিয়ে ফেলার তীব্র আশংকায় ভেতরটা মোচড় দিয়ে উঠে মাঝে মধ্যেই।নিজের বাবা মাকেও এখন আর আগের মতো কাছে পায় না,তাদের সাথে প্রাণ খুলে কথা বলতে পারে না।তাদের সাথে ওর সম্পর্কটা কি এইটাই ঠুনকো হয়ে গেছে?হয়তোবা!আগামী মাসে কানাডায় যাওয়ার জন্য মনস্থির করলো অর্ক।যে করেই হোক ওকে কিরণ চৌধুরীর সান্নিধ্য পেতেই হবে।অনেক হয়েছে আর না।এইভাবে কি মানুষ বাঁচে নাকি?ধোয়াশায় মধ্যে থেকে কি জীবন চলে?অর্কের বুক চিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে।জীবন বড়ই অদ্ভুত!

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep28) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ohochore-tumi) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep30)