> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep36) | [জেসন](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep36?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep36?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep36?format=atom)

# রক্তাক্ত সেলাই ও সজোর চড়

![রক্তাক্ত সেলাই ও সজোর চড়](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-754-a4b259.webp)

---
*[স্বর্ণালী তালুকদার](https://golpohub.com/authors/shornali-talukdar)-এর [অগোচরে তুমি](https://golpohub.com/series/ohochore-tumi) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 10 মিনিট*
- **মোট শব্দ:** 1,599
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

রান্নাঘরের টুকটাক শব্দ ছাড়া পুরো বাড়িই নিঃশব্দ।ফাঁকা বাড়িতে অবশিষ্ট শুধু মেহেনূর আর অর্ক।কলি আর দিহাদ ওদের বাসায় গিয়েছে।সাথে ওহি আর তিন্নিকেও নিয়ে গেছে।মেহেনূর কনসার্টে যাওয়ার আগে ওখান থেকেই ওদেরকে নিয়ে যাবে।এখন মেহেনূর অর্কের জন্য রান্না করা খাবারগুলো গরম করছে।সকালে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের হাতে অর্কের জন্য এই খাবারগুলো রান্না করেছিল ও।এখন আবার গরম করতে হচ্ছে।মেহেনূরের চোখে মুখে রাগ স্পষ্ট।সবাই ঠিক সময়ে খেয়েছে অথচ এই ছেলে অসুস্থ শরীর নিয়ে এখনো অবধি খাবার খায় নি।মানুষের কষ্টের কি কোনো দাম নেই?সবাইকে কি নিজের মতো ভাবে নাকি!মেহেনূর খাবারগুলো ট্রে-তে নিয়ে তপ্ত একটা নিঃশ্বাস ফেলে পা বাড়ালো অর্কের রুমের দিকে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep35) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ohochore-tumi) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ohochore-tumi-s1-ep37)