> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep23) | [জেসন](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep23?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep23?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep23?format=atom)

# ছিঁড়ে যাওয়া নীল ও অন্ধকার ষড়যন্ত্র

![ছিঁড়ে যাওয়া নীল ও অন্ধকার ষড়যন্ত্র](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-603-ecb3b1.webp)

---
*[হাফসা আলম](https://golpohub.com/authors/hafsa-alam)-এর [পাথরের বুকে ফুল](https://golpohub.com/series/pathorer-buke-ful) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 12 মিনিট*
- **মোট শব্দ:** 1,849
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

ওয়াসেনাত বেসামাল ভাবে দৌড়ে চলেছে। সে তার সর্ব শক্তি দিয়ে দৌরাতে চেষ্টা করছে।।হঠাৎ কারো পিঠের সাথে ধাক্কা লেগে পরে যায়।অরিএান তার এক ক্লাইন্ডের সাথে কথা বলছিল হঠাৎ ধাক্কা লাগায় তার হাতের সপ্ট ড্রিংস তার সামনের ব্যক্তির গায়ে পরে।ব্যাপারটায় সে কিন্চিত বিরক্ত নিয়ে পিছনে হাকাতেই সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পরে। সে স্বপ্নেও ভাবতে পারে নি ওয়াসেনাতকে কখনো এভাবে দেখবে।ওয়াসেনাতের চোখ মুখ লাল হয়ে ফুলে আছে।নীলাভ চোখজোড়া দিয়ে বাধা বিহিন পানি পরেই চলেছে।চোখের কাজল লেপ্টে গেছে।চেহারায় ভয় আতঙ্ক ভর করেছে।তবে এসবের চাইতেও অরিএান এটা দেখে স্তব্ধ ওয়াসেনাতের ওড়নাটা নেই শুধু হেজাব আছে তাও অনেকটাই এলোমেলো আর তার জামার দুইপাশের হাতা ছিঁড়া যার ফলে তার ধবধবে সাদা হাতজোড়া দৃশ্য মান।অরিএান বাকরুদ্দ হয়ে দাঁড়িয়ে আছে এটা দেখে ওয়াসেনাতের দুইগালে এবং হাতের বাহুতে চারটি আঙ্গুলের চাপ পরে লাল হয়ে আছে।দেখেই বুঝা যাচ্ছে কেউ জোড় করে চেপে ধরেছে।অরিএানের পৃথিবী মনে হয় এখানেই থমকে গেছে।তার আশে পাশের কিছুই তার মাথায় আসছে না।সে এক দৃষ্টিতে ওয়াসেনাতের দিকে তাকিয়ে আছে।ওয়াসেনাতের হাত পা এবং মাথার কপাল থেকে চুয়ে চুয়ে রক্ত পরছে।অরিএান এগুলো দেখে কিছু বলার ভাষাই হারিয়ে পেলেছে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep22) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/pathorer-buke-ful) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep24)