> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep26) | [জেসন](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep26?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep26?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep26?format=atom)

# রক্তের সম্পর্কের ভয়াল হুমকি

![রক্তের সম্পর্কের ভয়াল হুমকি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-606-576bca.webp)

---
*[হাফসা আলম](https://golpohub.com/authors/hafsa-alam)-এর [পাথরের বুকে ফুল](https://golpohub.com/series/pathorer-buke-ful) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,256
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

আজ সকালটা সুন্দর কথাটা আসলে ঠিক মনে হয় না।পৃথিবীর সব সকালই সুন্দর হয়।সকালের প্রথম কিরণ মোহনিয় করে মানুষের জীবনকে।রাঙায় নতুন স্বপ্নের আলোতে।নতুন একটি কিরণ মানে নতুন স্বপ্ন বুনার শুরু।আজকের সকালও কারো নতুন জীবনের স্বপ্ন বুনার শুরু।সকালের মিষ্টি হালকা রোদে অরিএানের ঘুম ভাঙে।ঘুম ঘুম চোখে তার মনে হচ্ছে সে নরম কিছুতে খুব যত্নে শুয়ে আছে।ব্যাপারটা আসলে কি তা দেখার জন্যে মাথা তুলতেই সে এক অপরূপ দৃশ্য আবিষ্কৃত করলো।সে এক নজরে তার নতুন আবিষ্কার দেখছে।ওয়াসেনাতের লম্বা চুল গুলে এলোমেলো হয়ে মুখের সামনে পরে আছে।ঠোঁট গুলোর উপরের ঠোঁট উল্টে মেয়েটি ঘুমিয়ে আছে।ইশশশ এতো ঘুমপরী!! কত নাম যে দিয়েছে সে এই মেয়ের ভেবেই পাচ্ছে না।হালকা রোদের সোনালি কিরণ ওয়াসেনাতের চুলে, মুখ পড়ছে।চুলগুলো চিকচিক করছে।রোদের কারনে ওয়াসেনাতের মুখে বিরক্তি ভাবও দেখা যাচ্ছে। অরিএান নিজের হাত দিয়ে ওয়াসেনাতের চুল পিছনে সরাতে চেয়েও আবার হাত নামিয়ে নেয়।তার এই মেয়েকে এভাবে দেখতেই ভালো লাগছে।অরিএান ওয়াসেনাতের মুখের সামনে হাত দিয়ে আছে যাতে রোদ তার ওয়াসুকে ছুঁতেও না পারে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep25) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/pathorer-buke-ful) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep27)