> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep35) | [জেসন](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep35?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep35?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep35?format=atom)

# বৃষ্টির ডানায় ভালোবাসার পূর্ণতা

![বৃষ্টির ডানায় ভালোবাসার পূর্ণতা](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-615-660040.webp)

---
*[হাফসা আলম](https://golpohub.com/authors/hafsa-alam)-এর [পাথরের বুকে ফুল](https://golpohub.com/series/pathorer-buke-ful) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 15 মিনিট*
- **মোট শব্দ:** 2,346
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

ওয়াসেনাত আর অরিএান হাটছে।তাদের সাথে সাথে রিমন আর রিমি।অরিএান জোড় পূর্বক ওয়াসেনাতের হাত নিজের হাতে কবজা করে রেখেছে।মানে নিজের হাতে আবদ্ধ করে রেখেছে।রিমি প্রচণ্ড রেগে আছে রিমনের উপড়।আর রিমন বেচারা যতবার পা ফেলে রাস্তায় তত বার সরি বলে চলেছে।ইশশশ বেচারা।পিছঢালা রাস্তা।রাতে হালকা পাতলা বৃষ্টি হয়েছে তাই এর রংও কিছুটা পরিবর্ত হয়েছে।রাস্তাটা ঘাড়ো রংয়ে রূপ নিয়েছে।ওয়াসেনাতের হালকা হালকা শীত লাগছে।ঠান্ডা আবহাওয়া তার উপড় ঝিনিঝিনি বাতাস। বাতাসে সবার কাপড়গুলো দোল খাচ্ছে। অরিএান নিজের জ্যাকেটা খুলে ওয়াসেনাতকে পরিয়ে দেয়।ওয়াসেনাত নিজের চোখজোড়া সরুকরে বাঁকিয়ে অরিএানের দিকে তাকিয়ে ঠোঁট জোড়া প্রশারিত করে।তারপর আবার হাটা ধরে।ওয়াসেনাত রাস্তার চারপাশে দেখছে।এই শহরটাই দিনের আলো ফুটতেই কতটা ব্যস্ত হয়ে পরে তা না দেখলে বুঝা মুশকিল। আকাশের দিকে তাকাতেই সে এক চমৎকার সকাল আবিষ্কার করেছে।অতি আগ্রহ নিয়ে সে অরিএান, রিমি,রিমকে দেখাতে শুরু করে।ওয়াসেনাত প্রতিটি সকালই নিজের ব্যালকুনিতে দাড়িয়ে উপভোগ করে কিন্তু আজ ব্যাপারটা ভিন্ন।আজেই সে এই ব্যস্ত শহরের উপড় সূর্যের প্রথম কিরণ প্রতিফলিত হতে দেখে প্রচণ্ড ভাবে আনিন্দিত। ওয়াসেনাত হুমায়ন আহামেদের শুভ্র উপন্যাসে পরেছে প্রতিটি সকালই নতুন ভাবে শুরু হয়।কিন্তু এটা তার ধারনার বাহিরে ছিল।তার ধারনার মতে সূর্যত প্রতিদিনই তার কৃষ্ণচূড়ার মাথার উপড় দিয়ে উদিত হয়।এতে নতুনের কি আছে।হুমায়নের এই বাক্যকে ভুল প্রমান করতেই সে প্রতিদিন নামাজ পড়ে অতি আগ্রহ নিয়েই ব্যালকুনিতে দাড়ায় আর সেই বইয়ের সেই লাইন পরতে পরতে সকাল দেখে।কিন্তু আশ্চর্য ব্যাপার হল সে কখনো নতুন ভাবে সকাল দেখে না।তাই তার মনে হয় এই বাক্য সত্যি না।ওনি বেচেঁ থাকলে তার সাথে স্পেশাল ভাবে দেখা করে সে এর ব্যাপারে বলতো বলে ঠিক করে কিন্তু ওনি তো আর নেই।।কিন্তু আজকে তার মনে হয় না আসলে সে প্রতিটা সকালই নতুন ভাবে দেখেছে।কিন্তু আজকের সকাল না দেখলে এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারত না।কেন তার আজ এটা মনে হচ্ছে?? এটার উওরও সে পেয়ে গেছে।আসলে দোষ ধরবে বলে বা কাউকে ভুল প্রমাণিত করতে চাইলে তার সত্যতা কিছুতেই নিজের চোখে ধরা পরে না।আসলে সে কখনো এমনেই সকাল দেখত না। সে হুমায়নের ভুল ধরতেই সকাল দেখত।এই মহান সত্য থেকে সে বেখবর ছিল।ভাবতেই নিজের লজ্জা হচ্ছে তার। আল্লাহও বলে ছিলেন তুমি অন্যের ছোটছোট দোষ খুজে বের করনা.. আমিও কেয়ামতের দিন তোমার ছোট গুনাহ মাফ করে দিব……ওয়াসেনাত রাস্তার পাশে বসে পরেই কথা গুলো সবাইকে বলল।অরিএান হা করে তাকিয়ে আছে মেয়েটা কোথা থেকে কোথায় চলে যায় আল্লাহ যানে।তারা আবার হাটা ধরে।সকালে নামাজ পড়েই সবাই অরিএানের বাসা থেকে বেড়িয়ে পরে।গন্তব্য আগে ওয়াসেনাতকে বাসায় দিয়ে এসে রিমির বাবা মার সাথে কথা বলবে।হঠাৎ ওয়াসেনাতের ইচ্ছা হল হেটে হেটে যাবে। এত দূর তো হেটে যাওয়া যাবে না।আবার ওয়াসেনাতের কথাও না রেখে পারা যাবে না তাই তারা কিছুক্ষণ হাটবে তারপর গাড়িতে উঠে যাবে।তাই অরিএান গাড়ি নিয়ে এসেছে তবে ডাইভার চালাচ্ছে।ওয়াসেনাত এবার অরিএানের একটা হাতের বাহু ধরে মাথাটা তার কাধে দিয়ে হাটা শুরু করে।অরিএান মুচকি হেসে ওয়াসেনাতের সাথে আরো ঘেঁষে হাটা শুরু করে।রিমনও কম যায় না রিমির হাতটা শক্ত করে ধরে হাটা শুরু করে।রিমি রাগি রাগি চোখে তাকালে রিমনের বিহেভিয়ার এমন যে সে পরোয়াই করে না।ব্যাপারটা ভেবে রিমি মনে মনে হেসেঁ উঠে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/pathorer-buke-ful-s1-ep34) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/pathorer-buke-ful)