> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/porijan-s1-ep18) | [জেসন](https://golpohub.com/episodes/porijan-s1-ep18?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/porijan-s1-ep18?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/porijan-s1-ep18?format=atom)

# রক্তাক্ত গাল ও নওশাদকে বিয়ের জেদ

![রক্তাক্ত গাল ও নওশাদকে বিয়ের জেদ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-221-c41c03.webp)

---
*[ঈশিতা রহমান সানজিদা(সিমরান)](https://golpohub.com/authors/ishita-rahman-sanjida_simran)-এর [পরিজান](https://golpohub.com/series/porijan) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 11 মিনিট*
- **মোট শব্দ:** 1,663
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

রক্তলাল দিবাকর মেঘেদের আড়ালে লুকাতেই উদয় হয় এক টুকরো সুধাকর। মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে তার কোমল আলো। সেই আলোতে ধান ক্ষেত গুলো স্পষ্ট হয়ে ওঠে। হাল্কা বাতাসে দুলছে ধানের শীষ। প্রাকৃতিক এই স্নিগ্ধ রূপ দেখে বিস্মিত চোখে তাকিয়ে আছে পরী। গ্রামের এই দৃশ্য কখনোই সে দেখেনি। তাই দুচোখ ভরে দেখছে সে। এটা তার প্রথম জ্যোৎস্না বিলাস। এর আগেও সে দেখেছে,তবে তা নিজ কক্ষের জানালা দিয়ে। আর আজ রাস্তার ধারে বসে কোমল জ্যোৎস্না গায়ে মাখছে। ইচ্ছা করছে নেকাব খুলে মন ভরে শ্বাস দিতে কিন্ত শায়ের সামনে আছে বিধায় পারছে না। রাস্তার ধার ঘেষে ঘাসের ওপর বসে আছে পাঁচজন ব্যক্তি। তবে কারো মুখে কোন শব্দ নেই। এতক্ষণ শায়ের কথা বলছিল। নওশাদের বাবা আর আফতাবের কাহিনীর পুনরাবৃত্তি করেছে। কথা শেষ করতেই পরীর রাগ হলো নিজের বাবার ওপর। কথা দিয়ে আফতাব কোন কালেই কথা রাখেনি। যদিও সে নওশাদ কে পছন্দ করে না তবুও ওর কিছুটা হলেও খারাপ লাগছে। কিন্ত আপাতত নওশাদের চিন্তা বাদ দিয়ে চাঁদের আলোয় মন দিলো।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/porijan-s1-ep17) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/porijan) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/porijan-s1-ep19)