> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/porijan-s1-ep1) | [জেসন](https://golpohub.com/episodes/porijan-s1-ep1?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/porijan-s1-ep1?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/porijan-s1-ep1?format=atom)

# নিষিদ্ধ ডায়েরি ও সর্বনাশা বন্যা

![নিষিদ্ধ ডায়েরি ও সর্বনাশা বন্যা](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-204-89885f.webp)

---
*[ঈশিতা রহমান সানজিদা(সিমরান)](https://golpohub.com/authors/ishita-rahman-sanjida_simran)-এর [পরিজান](https://golpohub.com/series/porijan) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 13 মিনিট*
- **মোট শব্দ:** 1,989
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

“আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স দশ বছর। রুপার বয়স ছিল পাঁচ বছর আর পরীর বয়স মাত্র দেড় বছর। ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নিরবে চোখের জল ফেলেছিলেন। মুখে টু শব্দটি করেননি প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখেছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্য ও না। কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা। যেখানে আমার আম্মা তার চেয়ে হাজার গুণ বেশি সুন্দরী। তারপরও আব্বা ওই মহিলাকেই বিয়ে করেছিলেন। কারণ একটাই,আব্বার একটা পুত্র সন্তান চাই। নাহলে তার এতো সব সম্পত্তি কে দেখবে? তার জমিদারি কে সামলাবে? যেদিন পরীর জন্ম হলো সেদিন আব্বা বাড়িতে ফেরেনি কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে সেজন্যই আব্বা রাগ করে বাড়িতে আসেনি। তার ঠিক দু’দিন পর আব্বা বাড়িতে এসেছিল কিন্তু কারো সাথে কোন কথা বলেনি। পরপর তিনটা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরো একটি কথা দাদি বলেছিল তা হলো,’যেই মাইয়ার রূপ বেশি,হেয় পোলা পয়দা করতে পারে না কোনদিন।’ এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল। কিন্তু আম্মা কিছুই বলেনি চুপচাপ নিজের কাজ করছিল। পরীকে কোলে রাখতো রুপা আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম। ও যখন ছোট ছোট হাত পা গুলো নাড়াতো তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে আমার আর রুপার থেকেও পরী বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়তেই ওর গাল দুটো লাল হয়ে যেতো মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সেই ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না। পাছে যদি ব্যথা পায়!! কিন্তু রুপা ছোট্ট পরীকে কোলে নেওয়ার জন্য সবসময় আঁকুপাঁকু করতো। পরীকে কোলে নিয়ে বারান্দার দাওয়ায় বসে বৃষ্টি দেখতো। আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। পরীর যখন ছোট ছোট পা ফেলে হাটতো তখন দেখতে বেশ লাগতো ঠিক মোমের পুতুলের মতো।

---

[সিরিজ সূচি](https://golpohub.com/series/porijan) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/porijan-s1-ep2)