> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/porijan-s1-ep2) | [জেসন](https://golpohub.com/episodes/porijan-s1-ep2?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/porijan-s1-ep2?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/porijan-s1-ep2?format=atom)

# শহুরে মেহমান ও আয়নার মোহ

![শহুরে মেহমান ও আয়নার মোহ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-205-584b98.webp)

---
*[ঈশিতা রহমান সানজিদা(সিমরান)](https://golpohub.com/authors/ishita-rahman-sanjida_simran)-এর [পরিজান](https://golpohub.com/series/porijan) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 13 মিনিট*
- **মোট শব্দ:** 2,032
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

বিশাল ছই বাঁধানো নৌকাটি থামলো গাঁয়ের জমিদার আফতাব উদ্দিন এর বাড়ির সামনে। গাঁয়ের সব ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোন ছুতেও পারেনি এই পানি কিন্তু যদি টানা আরো কয়েকদিন বৃষ্টি হয় তবে অনায়েসে এই বাড়ির উঠোনে পানি প্রবেশ করবে তা নিশ্চিত। বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হওয়ার দরুন বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটি কে। মোঘল আমলের বাড়িটি। সামনের উঠোন পেরিয়ে সদর দরজা পেরুলেই ডানে বামে দুটি বড় বড় পাকা ঘর। তারপর আরো একটি দরজা পেরুলেই বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে। বাড়ির দেয়ালগুলো কেমন নিস্তেজ। রং উঠে গিয়ে কেমন সবুজাভ বর্ণ ধারণ করেছে। আফতাব চাইলে এই বাড়ি নতুন করে রং করাতে পারে কিন্তু তা তিনি করেন না। কারণ তার পূর্ব পুরুষদের চিহ্ন এই বাড়ি। তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে। অভিজাত্যের ছোঁয়া তাই এই বাড়িতে তিনি দিতে চাননা। বৃষ্টি বাদলে দেয়াল ভিজে কালচে হয়ে যাচ্ছে তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি। এতে লোকে যা বলার বলুক তাতে তিনি কান দেন না।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/porijan-s1-ep1) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/porijan) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/porijan-s1-ep3)