> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/porijan-s1-ep60) | [জেসন](https://golpohub.com/episodes/porijan-s1-ep60?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/porijan-s1-ep60?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/porijan-s1-ep60?format=atom)

# শখের পুরুষ ও কুয়াশাঘেরা অনন্ত নীড়

![শখের পুরুষ ও কুয়াশাঘেরা অনন্ত নীড়](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-263-83575a.webp)

---
*[ঈশিতা রহমান সানজিদা(সিমরান)](https://golpohub.com/authors/ishita-rahman-sanjida_simran)-এর [পরিজান](https://golpohub.com/series/porijan) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 16 মিনিট*
- **মোট শব্দ:** 2,522
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

শহরে ফেরার পর সব বন্ধুরা এক প্রকার আলাদা হয়ে যায়। শেখরের বেঈমানি করার জন্য প্রথমত শেখরের সাথেই সম্পর্ক বিচ্ছিন্ন করে সবাই। নাঈম সে সময় জেলে ছিল। ছাড়া পাওয়ার পর ওদের কিয়ৎক্ষণের সাক্ষাৎ ছিল। নাঈম বাদে আসিফ মিষ্টি আর রুমি পাড়ি জমায় বিদেশে। নাঈম ই একমাত্র দেশে রয়ে যায়। ডাক্তারি পড়া শেষ করে সেখানে বছর দুয়েক কাটিয়ে রুমি সিদ্ধান্ত নেয় বাংলাদেশে আসার। এসেই সে নাঈমের সাথে যোগাযোগ করে। তখন নাঈম আর মুসকানের সদ্য বিয়ে হয়েছে। পরী আর শায়েরের ঘটনাটা তখন রুমি জানতে পারেনি। মুসকানের কোলে ছোট্ট শোভন কে দেখে হতবাক রুমি। প্রশ্নের তীর ছুড়ে দেয় নাইমের দিকে। নাঈম একে একে পরীর সাথে ঘটে যাওয়া সব কিছুই বলে শুধু এটা বলে না যে পরী কেন শায়েরের থেকে আলাদা হল আর শোভন কেই বা কেন নাঈম নিজের কাছে রেখেছে? এসব হাজারো প্রশ্ন থাকলেও উত্তর নাঈম দেয়নি। সে শুধু রুমিকে বলেছিল যাতে ও পরীর সাথে যোগাযোগ রাখে। কেননা পুলিশ কেসে একসময় নাঈম নিজেও জড়িয়ে যেতে পারে। কিন্ত রুমিকে কেউ সন্দেহ করবে না। এই জন্যই পরীর পাঠানো সব চিঠি প্রথমে রুমির কাছে আসতো। আর রুমি সেই চিঠি পুনরায় লিখে তা নাঈমের কাছে পাঠাত। কোনদিন যদি এই চিঠি পুলিশের হাতে পড়েও যায় তবুও যেন হাতের লেখা শনাক্ত করতে না পারে। রুমি সামনে এলেও পরী যাতে কোনোভাবেই সকলের সামনে না আসে। শুধুমাত্র পরীকে আগলে রাখার জন্য সুরক্ষার জাল সব দিকে বিছিয়ে দিয়েছে শায়ের। যাতে তার পরীজান সুরক্ষিত থাকে। সেজন্য সে নিজে পুলিশের হাতে ধরা দিয়েছে। আর আজ নাঈম রুমির বাড়িতে এসেছে। পরীর লেখা সব চিঠিগুলো রুমির কাছেই ছিল। সেগুলো পুড়িয়ে ফেলতে এসেছে। সব চিঠি একসাথে জড় করে জ্বালিয়ে দিল সে। আর তখনই অনাকাঙ্খিত প্রশ্ন করে বসে রুমি যা ওর অজানা। নাঈমের কথাগুলোও বেশ অবাক করে রুমিকে। হিসেব টা সে মেলাতে পারছে না কিছুতেই। যদি আফতাব আর আখির জীবিত থাকেন তাহলে ওনারা এখন কোথায়? রুমি এবার বেশ কঠোর ভাবেই জিজ্ঞেস করে,’নাঈম এবার তো সত্যি বল? এতো ধোঁয়াশায় রাখিস না?’

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/porijan-s1-ep59) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/porijan)