> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/porijan-s1-ep7) | [জেসন](https://golpohub.com/episodes/porijan-s1-ep7?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/porijan-s1-ep7?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/porijan-s1-ep7?format=atom)

# কাঁটার স্পর্শ ও ঘরে ফেরা পায়ের ছাপ

![কাঁটার স্পর্শ ও ঘরে ফেরা পায়ের ছাপ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-210-9185f3.webp)

---
*[ঈশিতা রহমান সানজিদা(সিমরান)](https://golpohub.com/authors/ishita-rahman-sanjida_simran)-এর [পরিজান](https://golpohub.com/series/porijan) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 11 মিনিট*
- **মোট শব্দ:** 1,724
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানা গুলোর দিকে একমনে তাকিয়ে আছে শায়ের। গভীর চিন্তায় সে যেন ডুবে আছে। তার ভাবখানা আকাশের চাঁদ টাও যেন বুঝতে পারছে না। সম্পান নৌকা ঘুরিয়েছে জমিদার বাড়ির দিকে। ছইয়ের ভেতরে বিন্দুসহ আরেকজন কে দেখে শায়ের সেদিকে পা বাড়ায়নি। বাইরে এসে ছইয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কোন কথাও সে নিজ ইচ্ছায় বলেনি। সম্পানের কথায় শুধু সে হু হা করছে। শায়ের আসাতে ওরা তিনজনই বিরক্ত। সুন্দর মুহূর্ত টাকে দিলো শেষ করে। কিন্তু মুখে কেউই কিছু বলল না। পরীর মাথাটা গরম হয়ে আছে। ইচ্ছা করছে এই ছেলেটাকে এখন ধাক্কা মেরে বন্যার পানিতে ভাসিয়ে দিতে। অনেক দিন পর সে লোকচক্ষুর আড়ালে বাড়ি থেকে বের হয়েছে। আর ওর সব আশা আকাঙ্ক্ষা শায়ের শেষ করে দিলো!পরীর এসব ভাবনার মাঝেই শায়ের বলে উঠলো,’তোমাদের বিরক্ত করলাম তাই না সম্পান?’

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/porijan-s1-ep6) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/porijan) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/porijan-s1-ep8)