> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/premalingon-s1-ep12) | [জেসন](https://golpohub.com/episodes/premalingon-s1-ep12?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/premalingon-s1-ep12?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/premalingon-s1-ep12?format=atom)

# শেষ প্রহরে কঠিন প্রশ্ন

![শেষ প্রহরে কঠিন প্রশ্ন](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-433-5ea8a1.webp)

---
*[ঊর্মি আক্তার ঊষা (তরঙ্গিণী)](https://golpohub.com/authors/urmi-aktar-usha)-এর [প্রেমালিঙ্গণ](https://golpohub.com/series/premalingon) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,135
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

মাঝেই দুটো দিন কে’টে গেছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে তন্দ্রা রেডি হচ্ছে। ভার্সিটিতে আজ প্রথম বর্ষের স্টুডেন্টদের নবীন বরণ হচ্ছে। কালো রঙের লং গাউন পড়েছে তন্দ্রা। ইলোরা শাড়ি পড়তে বলেছিল। শাড়িতে খুব একটা কমফোর্টেবল ফিল আসে না তন্দ্রার। তাই সে ইলোরার কালো শাড়ির সাথে মিলিয়ে কালো গাউন পড়ল। হালকা সাজের সাথে ধূসর রঙের হিজাব করেছে। ইলোরা একটু পর পর কল দিচ্ছে৷ রেডি হয়ে নিজের ঘর থেকে বের হলো তন্দ্রা। সকালের নাস্তা আগেই করে নিয়েছিল সে। মিসেস তাহেরা আর মিসেস সাহেরার কাছ থেকে বিদায় নিয়ে তন্দ্রা বাড়ি থেকে বের হলো। স্বাক্ষর অনেকক্ষণ আগেই নাস্তা করে হসপিটালে চলে গেছে হয়তো। তন্দ্রা স্বাক্ষরের সামনে খুব একটা যায় না। এমনকি প্রয়োজন পড়লেও কোনো কথা বলে না। মি. ইলিয়াস মাহমুদ জানিয়ে দিয়েছেন আজ সন্ধ্যায় জোভানের বাবা মা এসে তন্দ্রাকে আংটি পড়িয়ে যাবেন। বিয়ের জন্য উনারা দেরি করতে চাইছেন না। এই নিয়ে তন্দ্রা কোনো কথাই বলেনি। সবাই তার নীরবতাকে সম্মতির লক্ষ্মণ মনে করে নিয়েছে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/premalingon-s1-ep11) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/premalingon) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/premalingon-s1-ep13)