> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/premalingon-s1-ep14) | [জেসন](https://golpohub.com/episodes/premalingon-s1-ep14?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/premalingon-s1-ep14?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/premalingon-s1-ep14?format=atom)

# তুমি বিলাস ও প্রথম ছোঁয়া

![তুমি বিলাস ও প্রথম ছোঁয়া](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-435-eef825.webp)

---
*[ঊর্মি আক্তার ঊষা (তরঙ্গিণী)](https://golpohub.com/authors/urmi-aktar-usha)-এর [প্রেমালিঙ্গণ](https://golpohub.com/series/premalingon) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,324
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

বিছানায় কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে স্বাক্ষর। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। রাতের সাড়ে বারোটা বাজতে চলল। স্বাক্ষর বিছানায় শুয়েই এপাশ ওপাশ করছে। ঘুম আসছে না। বউয়ের সাথে সাথে ঘুমও আজ পালিয়েছে। কই বিয়ে করেছে বউ নিয়ে থাকবে বলে। তা না করে দুজনে আলাদা আলাদা ঘরে অবস্থান করছে। মি. ইলিয়াস মাহমুদ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই শুক্রবার ওদের রিসেপশন আয়োজন করা হবে। তার আগে দুজনকে আলাদাই থাকতে হবে। হাতে মাত্র একদিন। গ্রামে মিজান তালুকদারকে জানানো হয়েছে রাতেই। অসুস্থতার জন্য লম্বা জার্নি করতে পারবেন না তিনি। উনার বড় ছেলে আর মেঝো ছেলে কাজের সুত্রে বাইরে গেছেন। খালি বাড়ি আর অসুস্থ মিজান তালুকদারকে একা ফেলে‚ ছেলের বউরা আসতে পারবেন না। উনার ছোট ছেলে যাবেন আর নাতি নাতনিদের পাঠাবেন বলে দিয়েছেন। স্বাক্ষর তার কোলবালিশ আঁকড়ে ধরে বলল‚

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/premalingon-s1-ep13) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/premalingon) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/premalingon-s1-ep15)