> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/premalingon-s1-ep2) | [জেসন](https://golpohub.com/episodes/premalingon-s1-ep2?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/premalingon-s1-ep2?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/premalingon-s1-ep2?format=atom)

# জ্যোৎস্নালোকিত উৎসব প্রাঙ্গণ

![জ্যোৎস্নালোকিত উৎসব প্রাঙ্গণ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-423-3b2415.webp)

---
*[ঊর্মি আক্তার ঊষা (তরঙ্গিণী)](https://golpohub.com/authors/urmi-aktar-usha)-এর [প্রেমালিঙ্গণ](https://golpohub.com/series/premalingon) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,260
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

ঈষৎ কৃষ্ণাভ অম্বর জ্যোৎস্নার আলোয় মুখরিত। বিশাল প্রাঙ্গণে আড্ডা চলছে। আকাশ জুড়ে পূর্ণিমার চাঁদ বিদ্যমান। বড়ো জাম গাছটার আড়াল থেকে চাঁদের আলো এসে পড়ছে পুরো প্রাঙ্গণ জুড়ে। কিছু কিছু জায়গায় আবছা আবছা। মেঝেতে মাদুর বিছিয়ে তন্দ্রা এবং তার কাজিনরা বসে আড্ডা দিচ্ছে। ভাই বোনদের খুনসুটি মাখা আড্ডা গুলো খুবই মিস করে তন্দ্রা। হসপিটাল থেকে স্বাক্ষরকে মাত্র তিনদিনের ছুটি দেওয়া হয়েছে। তাই ওরা গায়ের হলুদের দিন এসেছে। আসতে আসতে প্রায় সন্ধ্যে হয়ে এসেছিল। এতোদিন পর বাবার বাড়িতে এসে খুবই খুশি মিসেস সাহেরা এবং মিসেস তাহেরা। গায়ের হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে এগারোটার দিকে। রুবি সেই কখন তার ঘরে ঘুমোতে চলে গেছে। এখানে শুধু বসে আছে শভ‚ হেনা‚ তুলি‚ তন্দ্রা‚ শিরিন‚ সাইফ‚ আর হাসনা। স্বাক্ষরও এখানে আছে তবে ওদের থেকে দূরে একটা চেয়ারে বসে ফোনে ক্যারম খেলছে। ওর এইসব আড্ডা একদমই পছন্দ নয়। ওদের আড্ডার মাঝেই শুভর ফোনে তার গার্লফ্রেন্ডের কল আসে। সে কল রিসিভ করে কথা বলতে থাকে। দুজনের কথার একপর্যায় শুভ কলটা কে’টে দিয়ে ফোনটাকে হাতে নিয়ে চেচিয়ে বলে ওঠে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/premalingon-s1-ep1) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/premalingon) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/premalingon-s1-ep3)