> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/premalingon-s1-ep4) | [জেসন](https://golpohub.com/episodes/premalingon-s1-ep4?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/premalingon-s1-ep4?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/premalingon-s1-ep4?format=atom)

# নিশুতি রাতের বাইক রাইড

![নিশুতি রাতের বাইক রাইড](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-425-29c0c0.webp)

---
*[ঊর্মি আক্তার ঊষা (তরঙ্গিণী)](https://golpohub.com/authors/urmi-aktar-usha)-এর [প্রেমালিঙ্গণ](https://golpohub.com/series/premalingon) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,268
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

সেই যে কারেন্ট গিয়েছে আসার কোনো নাম গন্ধ নেই। তন্দ্রা বিছানায় আধশোয়া হয়ে আছে। তুলি তার বাম পাশেই শুয়েছে। বারবার বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর হাত পাখা দিয়ে বাতাস করছে। চৈত্র মাসের শেষ দিন গুলোতে গরম পড়েছে প্রচণ্ড। আজ বৈশাখ মাসের তিনদিন হতে চললো এখনো সেই ভ্যাপসা গরম আছেই। এই সময়টা আসলেই ঝড় তুফান আসে। আজ সকালেও আকাশটা কেমন অন্ধকার হয়ে ছিল তবে সেই আগের মতোই গুমোট আবহাওয়া। বালিশের পাশে ওড়নাটাকে রেখে দিয়ে তন্দ্রা তুলির পাশে শুয়ে পড়ল। ছোট্টো তুলি গভীর ঘুমে মগ্ন। তন্দ্রারও ঘুমে চোখ ছোট হয়ে আসছে। একটা সময় সেও ঘুমিয়ে পড়ল।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/premalingon-s1-ep3) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/premalingon) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/premalingon-s1-ep5)