> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/premalingon-s1-ep9) | [জেসন](https://golpohub.com/episodes/premalingon-s1-ep9?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/premalingon-s1-ep9?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/premalingon-s1-ep9?format=atom)

# না-বলা কথার স্বীকারোক্তি

![না-বলা কথার স্বীকারোক্তি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-430-f2b5e9.webp)

---
*[ঊর্মি আক্তার ঊষা (তরঙ্গিণী)](https://golpohub.com/authors/urmi-aktar-usha)-এর [প্রেমালিঙ্গণ](https://golpohub.com/series/premalingon) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,278
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

স্বাক্ষরের মতিগতি তন্দ্রা ঠিক বুঝে উঠতে পারছে না। মাঝে মাঝে মনে হয় স্বাক্ষর তাকে নিয়ে আলাদা কিছু অনুভব করে। খুব পসেসিভ তন্দ্রার বিষয়ে। আবার মাঝে মাঝে মনে হয় তার সব ধারণাই ভুল। স্বাক্ষরের মনে আসলে কী চলছে তা-ই বুঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে তন্দ্রা। অনুভূতির এই লুকোচুরি খেলা তন্দ্রার ঠিক বোধগম্য হচ্ছে না। ইদানীং সবকিছু ছেড়ে ছুড়ে তার শুধু স্বাক্ষরের কথাই ভাবতে ইচ্ছে হয়। সে কাছাকাছি থাকলে তন্দ্রার মনের মাঝে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। স্বাক্ষরের দেওয়া ছোট্টো ছোট্টো উপহার গুলো সে খুব যত্নে নিজের কাছে আগলে রেখেছে। তার দেওয়া পায়েলটা তন্দ্রা সবসময়ই পায়ে পড়ে থাকে৷ এর থেকে হালকা ঝুনঝুন শব্দ শোনা যায়।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/premalingon-s1-ep8) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/premalingon) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/premalingon-s1-ep10)