"_links": {
"html": "https://golpohub.com/episodes/prematal-s1-ep22",
"json": "https://golpohub.com/episodes/prematal-s1-ep22?format=json",
"markdown": "https://golpohub.com/episodes/prematal-s1-ep22?format=md",
"rss": "https://golpohub.com/episodes/prematal-s1-ep22?format=rss",
"atom": "https://golpohub.com/episodes/prematal-s1-ep22?format=atom"

"seo": {
"canonical_url": "https://golpohub.com/episodes/prematal-s1-ep22",
"title": "প্রেমাতাল পর্ব ২২ - রিকশায় বৃষ্টি ও চট্টগ্রাম যাত্রা | Prematal Part 22",
"description": "পড়ুন প্রেমাতাল পর্ব ২২। বৃষ্টিভেজা রিকশাভ্রমণ এবং মুগ্ধর পরিবারের সাথে দেখা করতে তিতিরের চট্টগ্রাম যাওয়ার রোমাঞ্চকর প্ল্যান।",
"keywords": "প্রেমাতাল পর্ব ২২, prematal part 22, prematal porbo 22, রিকশা ভ্রমণ, বৃষ্টি, চট্টগ্রাম যাত্রা, তিতির, মুগ্ধ",
"image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1235-fb04c1.webp",
"schema": {
"@context": "https://schema.org",
"@graph": [

"@type": "Chapter",
"name": "রিকশায় বৃষ্টি ও চট্টগ্রাম যাত্রা",
"position": 22,
"description": "স্মৃতিতে ভেসে ওঠে চার মাস বয়সের প্রেমের এক বৃষ্টিভেজা রিকশাভ্রমণ। পুলিশের সামনে অবলীলায় কোলে তুলে নিয়ে যাওয়ার সেই উন্মাদ দিনটিতে মুগ্ধর মায়ের দেওয়া সম্মতি তিতিরকে ভাসিয়েছিল চরম আনন্দে। পরিবারের অমতে চট্টগ্রাম যাওয়ার কী গোপন সিদ্ধান্ত নিয়েছিল তারা?",
"url": "https://golpohub.com/episodes/prematal-s1-ep22",
"inLanguage": "bn",
"timeRequired": "PT10M",
"datePublished": "2026-08-27T22:02:10+00:00",
"dateModified": "2026-09-06T01:33:41+00:00",
"wordCount": 1556,
"image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1235-fb04c1.webp",
"isPartOf": {
"@type": [
"BookSeries",
"CreativeWorkSeries"

"name": "প্রেমাতাল",
"url": "https://golpohub.com/series/prematal"

"author": {
"@type": "Person",
"name": "মৌরি মরিয়ম",
"url": "https://golpohub.com/authors/mouri-morium"

"@type": "BreadcrumbList",
"itemListElement": [

"@type": "ListItem",
"position": 1,
"name": "Golpo Hub",
"item": "https://golpohub.com"

"@type": "ListItem",
"position": 2,
"name": "সিরিজসমূহ",
"item": "https://golpohub.com/series"

"@type": "ListItem",
"position": 3,
"name": "প্রেমাতাল",
"item": "https://golpohub.com/series/prematal"

"@type": "ListItem",
"position": 4,
"name": "রিকশায় বৃষ্টি ও চট্টগ্রাম যাত্রা",
"item": "https://golpohub.com/episodes/prematal-s1-ep22"

"filters": [],
"data": {
"id": 1235,
"ep_number": 22,
"title": "রিকশায় বৃষ্টি ও চট্টগ্রাম যাত্রা",
"slug": "prematal-s1-ep22",
"url": "https://golpohub.com/episodes/prematal-s1-ep22",
"reading_time": 10,
"thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1235-fb04c1.webp",
"yt_video_id": null,
"yt_video_url": null,
"timestamps": {
"published_at": "2026-08-27T22:02:10+00:00",
"updated_at": "2026-09-06T01:33:41+00:00"

"meta": {
"word_count": 1556,
"chapter_number": 22,
"seo_title": "প্রেমাতাল পর্ব ২২ - রিকশায় বৃষ্টি ও চট্টগ্রাম যাত্রা | Prematal Part 22",
"seo_description": "পড়ুন প্রেমাতাল পর্ব ২২। বৃষ্টিভেজা রিকশাভ্রমণ এবং মুগ্ধর পরিবারের সাথে দেখা করতে তিতিরের চট্টগ্রাম যাওয়ার রোমাঞ্চকর প্ল্যান।",
"keywords": "প্রেমাতাল পর্ব ২২, prematal part 22, prematal porbo 22, রিকশা ভ্রমণ, বৃষ্টি, চট্টগ্রাম যাত্রা, তিতির, মুগ্ধ",
"characters_involved": [
"তিতির",
"মুগ্ধ"

"content": "
ওদের সম্পর্ক তখন ৪ মাস চলছিল। তিতির পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি। প্রাইভেটেই ভর্তি হয়েছে। ওদিকে মুগ্ধর মাস্টার্স কম্পলিট হয়ে গেছে। তখনই মুগ্ধ আগের চাকরিটা ছেড়ে এখনকার চাকরিটায় জয়েন করেছিল। আগের অফিস ধানমন্ডিতেই ছিল। এখনকারটা বনানী। ধানমন্ডি থেকে বনানী অফিস করাটা ডিফিকাল্ট লাগলেও মুগ্ধ বাসা চেঞ্জ করেনি কারন এখানে তিতির আছে। এখান থেকে চলে গেলে যখন তখন তিতিরের সাথে দেখা করাটা এতটাও ইজি হবে না।
\n
তখনকারই একটা দিন মুগ্ধ কেবল অফিস থেকে ফিরে ফ্রেশ হয়েছে। এমন সময় তিতিরের ফোন,
\n
-“হ্যালো।”
\n
-“হ্যা তিতিরপাখি বলো।”
\n
-“বাসায় ফিরেছো?”
\n
-“হ্যা, একটু আগেই। তুমি কোথায়?”
\n
-“ভার্সিটিতে।”
\n
-“এখনো? সন্ধ্যা হয়ে গেল তো। আবার বৃষ্টিও তো নামলো।”
\n
-“হ্যা, একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। সবাই মিলে একটু সেলিব্রেট করছিলাম।”
\n
-“ও।”
\n
-“এই শোনোনা, তুমি কি অনেক টায়ার্ড?”
\n
-“না তো। কেন তুমি জানোনা তোমার বাচ্চাদের বাবা একটুতেই টায়ার্ড হয়না?”
\n
-“উফ আবার শুরু হয়ে গেছে!”
\n
-“রেগে যাচ্ছো কেন? বাচ্চাদের বাবা অন্য কাউকে বানানোর ইচ্ছে আছে নাকি?”
\n
তিতির হেসে বলল,
\n
-“কামড় দিব কিন্তু।”
\n
-“দাওনা প্লিজ। তোমার কামড়ে অন্তত তোমার ঠোঁটের ছোঁয়াটা পাওয়া যায়। চুমু তো আর দাওনা।”
\n
-“এই রাখলাম। কি বলতে ফোন করেছি তা শোনার নাম নেই যত হাংকিপাংকি কথা বলে চলেছে।”
\n
-“আচ্ছা সরি সরি। বলোনা কি বলবে।”
\n
-“বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে।”
\n
-“ভেজো। তবে বাসায় এসে। রাস্তা দিয়ে একা একা ভিজতে ভিজতে এসোনা।”
\n
-“উঁহু। তোমার সাথে ভিজতে ইচ্ছে করছে।”
\n
-“ও। তুমি তাহলে ভার্সিটিতেই থাকো। আমি আসছি।”
\n
মুগ্ধ একটা রিক্সা ডেকে উঠে পড়লো। মুশলধারে বৃষ্টি হচ্ছে এখন। ১০ মিনিটে রিক্সা তিতিরের ভার্সিটির সামনে গিয়ে থামতেই তিতির দৌড়ে এল। মুগ্ধ সরে বসলো। তিতির রিক্সায় উঠতেই মুগ্ধ রিক্সাওয়ালাকে বলল,
\n
-“মামা চালাও। ১১ নাম্বার রোডে খালি যাইয়ো না। আর যেদিকে তোমার মন চায় যাও।”
\n
রিক্সা চলতে শুরু করলো। সন্ধ্যা পেড়িয়ে রাত নেমে এসেছে। ভিজে দুজনে চুপচুপে হয়ে গেছে। মুগ্ধ তিতিরের কোমড় জড়িয়ে ধরলো। তিতির লাফিয়ে উঠলো। পড়েই যাচ্ছিল, মুগ্ধ ধরে ফেলল,
\n
-“এত লাফালাফির কি আছে?”
\n
-“সুড়সুড়ি লাগে। ধুরো ছাড়ো না।”
\n
-“সিরিয়াসলি? ছাড়লে খুশি হবে? সত্যি তো?”
\n
তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল,
\n
-“না, কিন্তু ওভাবেও জড়িয়ে ধরোনা প্লিজ। নরমালি ধরে রাখো।”
\n
মুগ্ধ ওর কথামত আলগাভাবে ধরলো। তারপর তিতিরের কানের কাছে মুখ এনে বলল,
\n
-“আই লাভ ইউ।”
\n
-“হুম, জানি।”
\n
-“আমি আজও উত্তরটা পেলাম না।”
\n
-“সময় হলেই পাবে।”
\n
মুগ্ধ আকাশের দিকে তাকিয়ে বলল,
\n
-“আল্লাহ সেই দিনটা আমি জীবিত থাকতেই দেখিও।”
\n
তিতির মুগ্ধর হাতটা নিয়ে একটা কামড় দিল। মুগ্ধ ফিসফিস করে বলল,
\n
-“একদিন তো একটা চুমু দিলেও পারো। সবসময় কামড়ই দিতে হবে এমন তো কোনো কথা নেই।”
\n
তিতির সেকথায় পাত্তা না দিয়ে বলল,
\n
-“তোমাকে না আমি একদিন নিষেধ করেছি থ্রি-কোয়ার্টার পড়ে আমার সামনে আসবেনা।”
\n
-“পড়ে দেখেছি। কিছুই হয়না তাই আবার পড়েছি। আর তুমিই বলো বৃষ্টিতে ভিজে একটা ফুল প্যান্ট নষ্ট করা কি ঠিক?”
\n
-“তোমার সাথে কথা বলাটাই বৃথা।”
\n
মুগ্ধ আর এই অহেতুক বিষয়ে কথা বাড়ালো না। বলল,
\n
-“তোমাকে কি এখন কিছুতেই বিয়ে দেবে না?”
\n
-“না। স্টাডি শেষ হওয়ার আগে তো অসম্ভব।”
\n
-“মা আজও বিয়ে কর বিয়ে কর বলছিল। আমার এক কাজিন আমাকে অনেক পছন্দ করে। ও এমনভাবে মায়ের মাথা খেয়েছে যে মা ওকেই বিয়ে করতে বলছে।”
\n
তিতির আতঙ্কিত স্বরে বলল,
\n
-“মানে?”
\n
মুগ্ধ দেখল তিতিরের চোখে পানি এসে পড়েছে। সেকেন্ডের মধ্যে মুখটা লাল হয়ে গেল। মুগ্ধ ওকে একহাতে জড়িয়ে ধরে বলল,
\n
-“এই পাগলী! কাঁদছ কেন? বললেই কি আমি বিয়ে করছি নাকি? আমার উপর বিশ্বাস নেই?”
\n
তিতির একটা কথাও বলল না। মুগ্ধ বলল,
\n
-“আমি এমনিতেই ওকে পছন্দ করিনা। ইভেন হেট করি। তুমি না থাকলেও আমি আর যাই হোক ওকে বিয়ে করতাম না।”
\n
-“ওর নাম কি?”
\n
-“ইকরা।”
\n
-“কেমন কাজিন তোমার?”
\n
-“ফুপাতো বোন।”
\n
-“ওর নাম্বার কি তোমার মোবাইলে ‘প্যারা’ লিখে সেভ করা?”
\n
-“হ্যা। তুমি কি করে জানলে?”
\n
-“সরি আমি তোমার পারমিশন ছাড়া তোমার মোবাইল ধরেছিলাম আর মেসেজ পড়েছিলাম।”
\n
-“আরে ধুর পাগলী। কিসের সরি? যা আমার তা তোমারও। আমার কোনো জিনিস ধরার জন্য তোমার পারমিশন নিতে হবে না। তাছাড়া, আমার জীবনে সিক্রেট বলে কিছু নেই যা তোমার কাছে লুকাতে হবে।”
\n
তিতির চুপ করে রইল। মুগ্ধ বলল,
\n
-“যাই হোক, বাদ দাও ওর কথা। আসল কথা বলি। মা যখন ওকে বিয়ে করার কথা বলছিল তখন আমি মাকে তোমার কথা বলে দিয়েছি।”
\n
তিতির অবাক হয়ে তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো,
\n
-“বলার পর মা বলল, ‘তাহলে তো হলোই। চল বিয়ের প্রপোজাল নিয়ে যাই।’ আমি বললাম, ‘মা তিতির খুব বাবু একটা মেয়ে। ওর ফ্যামিলি এখনই ওকে বিয়ে দেবে না।’ তারপর মা কতক্ষণ আফসোস করলো এতদিন পর মেয়ে একটা পছন্দ করেছি তাও এত ছোট! আরো কত কি! তারপর বুচ্ছো পিউকে ফেসবুকে তোমার ছবি পাঠিয়ে বলেছি মাকে দেখাতে। তোমার ছবি দেখে মা পুরো পাল্টি খেল।”
\n
তিতির মন খারাপ করে বলল,
\n
-“পছন্দ করেনি না? তুমি যে কেন ছবি পাঠাতে গেলে? ছবিতে আমাকে আরো ছোট ছোট লাগে। কোন ছবিটা পাঠিয়েছো?”
\n
যেই ছবিই পাঠাই না কেন মা ছবি দেখে বলেছে, ‘মুগ্ধ তুই এতদিনে একটা কাজের কাজ করেছিস বাপ। ছোট হয়েছে তো কি হয়েছে? ওর বিয়ের বয়স হতে হতে হয়তো তোর ৩০/৩২ বছর হয়ে যাবে তাতে কি! পুরুষ মানুষের বয়সে কি আসে যায়?”
\n
কথা শেষ হতেই মুগ্ধ হো হো করে হেসে দিল। তিতিরের আতঙ্ক কমেছে, ও তাকিয়ে আছে। মুগ্ধ বলল,
\n
-“আমার মা বুচ্ছো পুরা একটা সিনেমার ক্যারেকটার। তার ব্যাবহারে তোমার মনে হবে যে সে তোমারই বয়সী। একদম বাচ্চাদের মত করে। মা আরো কি বলেছে জানো? বলেছে, ‘আগে তোর পছন্দ করা একটা মেয়েকেও আমার ভাল লাগেনি। এই মেয়েটা একদম হিরার টুকরা। কোথায় পেলি?’ হা হা হা মা পারেও।”
\n
-“সত্যি আন্টি আমাকে পছন্দ করেছে?”
\n
-“কি বললে?”
\n
-“কি বলেছি?”
\n
-“আমার মা তোমার আন্টি হয়? এক থাপ্পড় মারবো, মা বলো।”
\n
তিতির মুগ্ধর আরো কাছে এসে ওর একটা হাত জড়িয়ে ধরে বলল,
\n
-“এই বলোনা, মা আমাকে পছন্দ করেছে?”
\n
মুগ্ধ হেসে বলল,
\n
-“হুম, খুব।”
\n
তিতির হাসলো। মুগ্ধ বলল,
\n
-“এত পছন্দ করেছে যে তোমাকে নিয়ে যেতে বলেছে। সামনাসামনি দেখতে চায়।”
\n
-“মা যেন কবে ঢাকায় আসবে?”
\n
-“সামনের মাসেই তো পিউ এর পরীক্ষা। পরীক্ষা হয়ে গেলে পিউকে নিয়ে সবাই আসবে। আমাকে আর পিউকে নতুন বাসায় তুলে দিয়ে মা-বাবা স্নিগ্ধকে নিয়ে চলে যাবে। স্নিগ্ধর পরীক্ষা পর্যন্ত বাবা-মা ওখানেই থাকবে। পরীক্ষা শেষ হতেই মা স্নিগ্ধকে নিয়ে পার্মানেন্টলি চলে আসবে। বাবা ট্রান্সফার পেলে আসবে নাহলে ওখানেই থাকবে।”
\n
-“ও। তখন তুমি ধানমন্ডি ছেড়ে চলে যাবে না?”
\n
-“তো কি? যখন বলবে তখনই বান্দা হাজির হয়ে যাবে।”
\n
তিতির হেসে বলল,
\n
-“আমি জানি।”
\n
-“তিতির জানো মা বলছিল তোমাকে চিটাগাং নিয়ে যেতে। যদি সম্ভব হতো সত্যি তোমাকে নিয়ে যেতাম। ইশ! নাভাল রোডের কাঁকড়া ফ্রাই! পতেঙ্গা রোডের বাইকরাইড সবকিছু যেন তোমার জন্য অপেক্ষা করছে!”
\n
-“সম্ভব না কেন?”
\n
-“মানে? সম্ভব না কেন তুমি জানো না?”
\n
-“কেন?”
\n
-“বাসায় কি বলে যাবে তুমি?”
\n
-“বলবো ট্যুরে যাচ্ছি।”
\n
-“সিরিয়াসলি?”
\n
-“হ্যা! কিন্তু এভাবে বিয়ের আগেই তোমাদের বাসায় চলে গেলে কেউ আমাকে খারাপ ভাববে না তো?”
\n
-“কে খারাপ ভাববে? আমার মা? বললাম না আমার মা কেমন? একটু বোকাসোকা। কিন্তু পাগল একটা। তোমাকে ভাল লাগলে তোমার জন্য জান দিয়ে দেবে।”
\n
-“আর বাবা?”
\n
-“বাবার সময় কোথায় কিছু ভাবার? আর আমি বাবার সাথেও ফ্রি। নো প্রব্লেম তিতিরপাখি। তাছাড়া তুমি তো আর আমার সাথে থাকবে না। পিউ এর সাথে থাকবে। কিন্তু তুমি কি সত্যি যেতে পারবে?”
\n
-“পারবো।”
\n
-“তাহলে পরশুই চলো। আমিতো এমনিতেই পরশু যাব বলেছিলাম না তোমাকে?”
\n
-“ও হ্যা। আচ্ছা, আমি আজ রাতেই তোমাকে কনফার্ম করছি।”
\n
-“ওকে। ওই মামা রিক্সা এইখানেই থামাও।”
\n
তিতির বলল,
\n
-“এটা তো ১০ নাম্বার।”
\n
মুগ্ধ ভাড়া দিতে দিতে বলল,
\n
-“এত পাক্নামি করো কেন? নামো রিক্সা থেকে।”
\n
তিতির নামলো। মুগ্ধ তিতিরের হাত ধরে ১০ নাম্বার রোডে ঢুকলো। তিতির পানিতে হাটবে বলে স্যান্ডেল খুলে ফেলল। তারপর স্যান্ডেলের ফিতাটা আঙুলের সাথে ঝুলিয়ে হাঁটতে হাঁটতে বলল,
\n
-“দেখেছো বৃষ্টি আরো বেড়েছে। আজ বাসায় ফিরতেই ইচ্ছে করছে না।”
\n
-“রাস্তাঘাটে মানুষজন এত কম কেন জানো? বৃষ্টির জন্য! আর তুমি কিনা বৃষ্টির জন্য বাসায় যেতে চাচ্ছো না?”
\n
তিতির মুগ্ধর গা ঘেঁষে দাঁড়িয়ে বলল,
\n
-“হুম আমার তো বৃষ্টি আর মুগ্ধকে একসাথে খুব ভাল লাগে।”
\n
-“রিয়েলি? আমার এক্স গার্লফ্রেন্ডের নাম কিন্তু বৃষ্টি ছিল।”
\n
তিতির অবাক চোখে তাকালো মুগ্ধর দিকে। বলল,
\n
-“তোমাকে বলেছিনা তুমি তোমার এক্স হিস্ট্রি আমাকে শোনাতে আসবে না?”
\n
-“আমি কোথায় বললাম? তুমিই তো বললে!”
\n
তিতিরের এক হাতে স্যান্ডেল আরেক হাতে ব্যাগ থাকায় মারতে পারলো না। কিন্তু ঠিকই তেড়ে এসে কামড়ে দিল মুগ্ধর হাতে। মুগ্ধ তাড়াতাড়ি তিতিরকে কোলে নিয়ে হাঁটা ধরলো। কয়েক পা হেঁটেই মুগ্ধ বলল,
\n
-“আমি তোমাকে কোলে নিব বলেই রিক্সা ছেড়ে দিয়েছি। বুঝেছ তিতিরপাখি?”
\n
তিতির কিছু না বলে শুধু হাসলো। কিছুদূর যেতেই একটা পুলিশের গাড়ি দেখা গেল। ভেতর থেকে একটা পুলিশ ডাক দিল,
\n
-“এইযে হিরো? এটা কি সিনেমা করার যায়গা? দিস ইজ পাবলিক প্লেস!”
\n
তিতির আস্তে আস্তে বলল,
\n
-“এই আমাকে নামিয়ে দাও।”
\n
মুগ্ধ বলল,
\n
-“চুপ করে খালি দেখে যাও। প্রয়োজনে আমার কথায় তাল মেলাবে।”
\n
মুগ্ধ গাড়িটার কাছে গিয়ে বলল,
\n
-“সরি স্যার। ও বৃষ্টিতে পা পিছলে পড়ে পায়ে ব্যাথা পেয়েছে, হাটতে পারছে না। তাই কোলে করে নিয়ে যাচ্ছি। সামনেই আমাদের বাসা।”
\n
পুলিশ বলল,
\n
-“ও, আচ্ছা যান তাহলে।”
\n
-“থ্যাংকস।”
\n
মুগ্ধ তিতিরকে কোলে নিয়েই আবার ব্যাক করলো। গাড়িটা স্পীডে চালিয়ে চলে যেতেই ওরা দুজনে হেসে দিল। তিতির বলল,
\n
-“ইউ আর জিনিয়াস!”
\n
-“তো কি? ওদের ভয়ে আমি তোমাকে কোল থেকে নামাবো নাকি? ধুর ওদের পাত্তা দেয় কে?”
\n
-“বাহ রে! এখন পার্ট নেয়া হচ্ছে? খুব তো স্যার স্যার করছিলে!”
\n
-“স্যার স্যার করিনি। স্যার বলে সম্বোধন করেছি। ওটা ভদ্রলোকেরা করে।”
\n
১০ নাম্বার রোড শেষ হতেই মুগ্ধ তিতিরকে নামিয়ে বলল,
\n
-“কিন্তু এবার নামাতেই হবে। বাকিটা আমাদের আলাদা যাওয়া উচিৎ।”
\n
তিতির কোল থেকে নেমে দাঁড়িয়ে বলল,
\n
-“ধরা পড়লে খবর আছে। অনেক বেশি সাহস দেখাই আমরা। আসলে আমাদের ধানমন্ডির মধ্যেই দেখা করা উচিৎ না।”
\n
-“হুম, বাসায় যাও এখন তাহলে। এত বেশি বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লাগবে।”
\n
তিতির মুগ্ধকে বিদায় জানিয়ে হাটতে শুরু করলো। মুগ্ধ তাকিয়ে রইলো ওর দিকে। তিতির ৭/৮ পা গিয়েই দৌড়ে ফিরে আসলো। মুগ্ধ বলল,
\n
-“কি?”
\n
তিতির মুখে কিছু বলল না, আশেপাশে তাকিয়ে দেখলো লোকজন নেই। স্যান্ডেল আর ব্যাগ হাত থেকে ফেলে দিল। তারপর আচমকা মুগ্ধকে জড়িয়ে ধরলো। মুগ্ধ প্রথমে ভ্যাবাচ্যাকা খেলেও পরে সামলে নিল। তারপর নিজেও জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর তিতির ওকে ছেড়ে নিচু হয়ে ব্যাগ আর স্যান্ডেল তুলে হাঁটা শুরু করলো। একবারও আর মুগ্ধর দিকে তাকালো না। মুগ্ধ পেছনে দাঁড়িয়ে দেখছিল তিতির ব্যাগটা কাধের উপর ফেলে পেনসিল হিলের চিকন ফিতাগুলো আঙুলে ঝুলিয়ে হেলেদুলে হাঁটতে লাগলো। যেন ওর মত সুখী মানুষ এই পৃথিবীতে আর একজনও নেই।

"series": {
"id": 27,
"title": "প্রেমাতাল",
"slug": "prematal",
"url": "https://golpohub.com/series/prematal",
"thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-prematal-27-b7a775.webp",
"progress_status": "completed"

"author": {
"id": 24,
"name": "মৌরি মরিয়ম",
"slug": "mouri-morium",
"url": "https://golpohub.com/authors/mouri-morium",
"avatar_url": "https://cdn.golpohub.com/avatars/mouri-mriym-24-320cea.webp",
"bio": "মৌরি মরিয়ম সমকালীন বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী ঔপন্যাসিক। মানবমনের গভীর অনুভূতি, সম্পর্কের জটিল রসায়ন এবং বাস্তবধর্মী মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিপুণ ভঙ্গিতে ফুটিয়ে তোলাই তাঁর লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সংবেদনশীল চরিত্র নির্মাণ ও প্রাঞ্জল সংলাপে পাঠককে শেষ পৃষ্ঠা পর্যন্ত বেঁধে রাখার অনন্য দক্ষতার কারণে তাঁর উপন্যাসগুলো তরুণ প্রজন্মের পাঠকদের মাঝে বিশেষভাবে সমাদৃত।",
"series_count": 0,
"meta": {
"bio": "মৌরি মরিয়ম সমকালীন বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী ঔপন্যাসিক। মানবমনের গভীর অনুভূতি, সম্পর্কের জটিল রসায়ন এবং বাস্তবধর্মী মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিপুণ ভঙ্গিতে ফুটিয়ে তোলাই তাঁর লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সংবেদনশীল চরিত্র নির্মাণ ও প্রাঞ্জল সংলাপে পাঠককে শেষ পৃষ্ঠা পর্যন্ত বেঁধে রাখার অনন্য দক্ষতার কারণে তাঁর উপন্যাসগুলো তরুণ প্রজন্মের পাঠকদের মাঝে বিশেষভাবে সমাদৃত।",
"phone": null,
"gender": "female",
"address": {
"country": "Bangladesh"

"birth_date": "1991-05-25",
"social_links": {
"facebook": "https://facebook.com/1948097932123549"

"pen_name": "মৌরি মরিয়ম",
"aliases": [
"Mouri Morium",
"Mouri Mariam",
"মৌরি মারিয়াম"

"timestamps": {
"created_at": null,
"updated_at": null

"navigation": {
"previous_episode": {
"id": 1234,
"ep_number": 21,
"title": "অচেনা নম্বরের জরুরি কল",
"slug": "prematal-s1-ep21",
"url": "https://golpohub.com/episodes/prematal-s1-ep21",
"thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"

"next_episode": {
"id": 1236,
"ep_number": 23,
"title": "বাবার চোখে মিথ্যের জল",
"slug": "prematal-s1-ep23",
"url": "https://golpohub.com/episodes/prematal-s1-ep23",
"thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"