{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/priyo-osukh-s1-ep21",
        "json": "https://golpohub.com/episodes/priyo-osukh-s1-ep21?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/priyo-osukh-s1-ep21?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/priyo-osukh-s1-ep21?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/priyo-osukh-s1-ep21?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/priyo-osukh-s1-ep21",
        "title": "প্রিয় অসুখ পর্ব ২১ (শেষ পর্ব) - নীল শাড়ির শ্যামলতা ও সুখের অসুখ | Priyo Osukh Part 21",
        "description": "পড়ুন প্রিয় অসুখ পর্ব ২১ (শেষ পর্ব)। নীল শাড়িতে শ্রবণা যখন ডায়েরির শ্যামলতা—এক অনন্য মিলনের অশ্রুসিক্ত সমাপ্তি!",
        "keywords": "প্রিয় অসুখ পর্ব ২১, প্রিয় অসুখ ২১, শেষ পর্ব, priyo osukh porbo 21, priyo osukh part 21, prio osukh episode 21, priyo osukh last part, প্রিয় অসুখ শেষ পর্ব লিংক, শীতুল, শ্রবণা, সুখের সমাপ্তি",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3210-8370cd.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "নীল শাড়ির শ্যামলতা ও সুখের অসুখ",
                    "position": 21,
                    "description": "গভীর রাতে নীল শাড়ি আর চোখে গাঢ় কাজল মেখে নিঃশব্দে শীতুলের ঘরে পা রাখে শ্রবণা। ডায়েরির পাতায় লিখে দেওয়া শেষ চিঠিটি পড়তেই শীতুলের বুকের সমস্ত বাঁধ যখন ভেঙে পড়ে, তখন বহুদিনের না-পাওয়ার দহন কি তবে অনন্ত মিলনের আলোয় ধুয়ে যাবে?",
                    "url": "https://golpohub.com/episodes/priyo-osukh-s1-ep21",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT10M",
                    "datePublished": "2026-09-30T05:41:45+00:00",
                    "dateModified": "2026-09-30T05:49:05+00:00",
                    "wordCount": 1477,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3210-cc44f7.webp",
                    "accessibilityFeature": [
                        "readingOrder",
                        "structuralNavigation",
                        "displayTransformability",
                        "uncontracted"
                    ],
                    "accessibilityControl": [
                        "fullKeyboardControl",
                        "fullTouchControl"
                    ],
                    "accessibilityHazard": [
                        "none"
                    ],
                    "potentialAction": {
                        "@type": "ReadAction",
                        "target": "https://golpohub.com/episodes/priyo-osukh-s1-ep21"
                    },
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "প্রিয় অসুখ",
                        "url": "https://golpohub.com/series/priyo-osukh"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মিশু মনি",
                        "url": "https://golpohub.com/authors/mishu-moni"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "প্রিয় অসুখ",
                            "item": "https://golpohub.com/series/priyo-osukh"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "নীল শাড়ির শ্যামলতা ও সুখের অসুখ",
                            "item": "https://golpohub.com/episodes/priyo-osukh-s1-ep21"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3210,
        "ep_number": 21,
        "title": "নীল শাড়ির শ্যামলতা ও সুখের অসুখ",
        "slug": "priyo-osukh-s1-ep21",
        "url": "https://golpohub.com/episodes/priyo-osukh-s1-ep21",
        "reading_time": 10,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3210-cc44f7.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-09-30T05:41:45+00:00",
            "updated_at": "2026-09-30T05:49:05+00:00"
        },
        "meta": {
            "word_count": 1477,
            "seo_title": "প্রিয় অসুখ পর্ব ২১ (শেষ পর্ব) - নীল শাড়ির শ্যামলতা ও সুখের অসুখ | Priyo Osukh Part 21",
            "seo_description": "পড়ুন প্রিয় অসুখ পর্ব ২১ (শেষ পর্ব)। নীল শাড়িতে শ্রবণা যখন ডায়েরির শ্যামলতা—এক অনন্য মিলনের অশ্রুসিক্ত সমাপ্তি!",
            "keywords": "প্রিয় অসুখ পর্ব ২১, প্রিয় অসুখ ২১, শেষ পর্ব, priyo osukh porbo 21, priyo osukh part 21, prio osukh episode 21, priyo osukh last part, প্রিয় অসুখ শেষ পর্ব লিংক, শীতুল, শ্রবণা, সুখের সমাপ্তি",
            "characters_involved": [
                "শীতুল",
                "শ্রবণা",
                "শীতুলের মা",
                "শীতুলের বাবা"
            ]
        },
        "content": "শ্রবণা ফোন কানে ধরে কাঁপা কাঁপা গলায় বললো, ‘হ্যালো।’\n\nওপাশ থেকে শীতুলের নরম কণ্ঠস্বর শোনা গেলো, ‘আচ্ছা জীবনানন্দ দাশ কি বনলতাকে প্রচন্ড ভালোবাসতেন?’\n\nশ্রবণা এরকম প্রশ্ন শুনে খানিকটা অবাক হলো। তবে অন্যকিছু না বলে ভিন্ন প্রসঙ্গে কথা বলায় কিছুটা খুশি হয়েই বললো, ‘তা বলতে পারবো না। ভালোবাসতে তো দেখিনি, শুধু সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিতা লিখতে দেখেছি।’\n– ‘এটা বুঝো না? কাউকে প্রচন্ড ভালো না বাসলে কি তাকে নিয়ে কবিতা লেখা যায়?’\n– ‘এ আমার জানা নেই বাপু। হয়তো যায়, হয়তো যায় না।’\n– ‘আমার তো যায় না।’\n– ‘আপনি আবার কবিতা লেখা শুরু করেছেন নাকি?’\n\nশীতুল একটা জোরালো নিশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো,\n‘আমার দিবস নিশিতে হৃদপিন্ডটুকুন প্রতি স্পন্দনে কারো কথা ভাবে,\nযাকে ভাবতে গেলেই আমার শিরা উপশিরা, সমস্ত শরীরে শিহরণ জাগে।\nআমি প্রফুল্লিত হই, উন্মাদিত হই,\nমাঝেমাঝে হয়ে যাই মাতাল,\nবুকের ভেতর কিছু একটা হারিয়ে গেছে,\nফুড়িয়ে গেছে, কেড়ে নিয়ে গেছে আমার প্রাণের উচ্ছলতা।\nআমি নির্জীব হয়ে গেছি, কোথাও ভয়াবহ শূন্যতা, আমার কিছু একটা চুরি হয়ে গেছে।\nআমার মাঝে আমি নেই, আমি কোথায় যেন সবটুকু ফেলে এসেছি ,\nকার কাছে যেন নিজেকে বিলিয়ে দিয়ে এসেছি,\nআমি সর্বনাশের শুরুটা দেখিনি, তবে শেষটা দেখেছি।\nকেউ একজন আমাকে নেশাগ্রস্তের মত উন্মাদ করে দিয়েছে।\nবুকের ভেতর একটা অচেনা শব্দ শুনি,\nবোধহয় কারো অস্তিত্বকে আমার ভেতর ধারণ করেছি।”\n\nএতদূর বলার পর শীতুল থামলো। এটা কি কবিতা ছিলো? শ্রবণার শরীর শিউড়ে উঠেছে। গায়ের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেছে। শীতুলের উচ্চারিত শব্দগুলো কানে বারবার প্রতিফলিত হচ্ছে। কেবলই মনে হচ্ছে, শীতুলকে চুরি করতে পেরে এ জীবনটা ধন্য করেছে শ্রবণা। শীতুলকে ছাড়া যে কোনোভাবেই ওর চলবে না।\n\nশীতুল বললো, ‘তোমার কাছে একটা চিঠি লিখবো। ঠিকানা দাও, চিঠিটা পাঠিয়ে দিবো।’\nশ্রবণা চমকে উঠে বললো, ‘না না। আমার ঠিকানায় চিঠি পাঠাতে হবে না। আপনি বরং ফোনেই বলুন।’\n– ‘চিঠিতে যেভাবে সমস্ত অনুভূতিকে জড়ো করতে পেরেছি, ফোনে সেভাবে পারবো না।’\n\nশ্রবণা চুপ করে রইলো। কি বলবে এবার? একই বাসায় আছে তো দুজনে। বাসার ঠিকানা কেমন করে দেবে সে। ভাবতে ভাবতে কোন কূল কিনারা না পেয়ে শ্রবণা বললো, ‘আপনাকে আগামীকাল সকালে একটা চিঠি পাঠাবো। যে চিঠি নিয়ে যাবে, তার হাতেই আপনার চিঠিটা দিয়ে দেবেন।’\n– ‘আমাকে আরো কিছুদিন যন্ত্রণায় রাখতে চাচ্ছো তো? রাখো। আমার কষ্ট নেই। তবু তুমি শান্তিতে থাকো। তবে আজ আমি এমন চিঠি লিখবো, তুমি আর দূরে থাকতে পারবে না।’\n\nশ্রবণার বুকের ভেতরটা ঢিপঢিপ করে উঠলো। বললো, ‘ইস! তাহলে তো আমার এখনই চিঠিটা পড়তে ইচ্ছে করছে।’\n– ‘উহুম। এবার বোঝো কেমন লাগে।’\n\nশ্রবণা কি বলবে বুঝতে পারলো না। অনেক্ষণ নিঃশব্দে রইলো ও। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। ইচ্ছে করছে শীতুলের কাছে ছুটে চলে যাই। এ কেমন মন কেমনের ক্ষণ এলো কে জানে!\n\nশ্রবণা বললো, ‘আপনি চিঠির কথাগুলো ফোনে বলবেন প্লিজ? আমি না আর সইতে পারছি না। আমার খুব মন কেমন করছে।’\n\nশীতুলের বুকটাও এখন ঢিপঢিপ করতে শুরু করেছে। ও উত্তেজিত হয়ে বললো, ‘মন কেমন করছে?’\nশ্রবণা উত্তরে বললো, ‘মনের ভিতর একটা কিছু খুব করে লাফাচ্ছে। এটা বর্ণনা করার মত ভাষা খুঁজে পাচ্ছি না।’\n– ‘আমি বলবো?’\n– ‘হুম বলুন?’\n\nশীতুল কিছুক্ষণ থেমে আবারো কবিতার লাইন বললো দুটো। লাইন গুলো ছিলো এরকম,\n\n‘বুকের ভেতর একটা অচেনা ব্যথা,\nকেমন কেমন যেন করে,\nআমাকে ভাঙে, আমাকে গড়ে,\nকোথায় যেন সমুদ্রের মত উথাল পাথাল করে।\nচোখে বালি ঢুকে গেলে যেমন খচখচানি হয়,\nমনের ভেতর তেমন একটা জটিল যন্ত্রণা।\nমনের মণিতে বারবার লেগে খোঁচা দেয়।\nতোমার থেকে দূরে থাকার যন্ত্রণা,\nচোখের খচখচানির চেয়ে এতটুকুও কম না।\nপা মচকে গেলে, মাটিতে পা ফেললে যেমন ব্যথা অনুভূত হয়,\nতোমাকে দেখার জন্য মনের ভিতর এমন উচাটন করে।\nযেন মনটা মচকে গেছে, যতবার ভাবি ততবার ব্যথা পাই।\nআশেপাশে কোথাও তুমি নাই।\nতোমাকে দেখবার জন্য মনটা কেমন করে,\nচোখের বালি পলক ফেললে যেমন যন্ত্রণা করে।’\n\nশ্রবণার চোখ জলে টলমল করছে। নাহ, আর পারছে না ও থাকতে। এত কাছে থেকেও দূরে থাকার কষ্টটা ও আর নিতে পারছে না। মানুষটাকে জানাতে হবে, বলতে হবে সমস্ত অব্যক্ত অনুভূতির কথা।\n\nশীতুল বললো, ‘বুকটা খা খা করে রে। তোমার সুগন্ধি তেলের সুবাস মাখানো মাথাটা খুব শক্ত করে বুকের ভেতর চেপে ধরতে পারলে শান্তি পেতাম। তোমাকে বুকের ভেতরে, না ঠিক কলিজার ভেতরে ঢুকিয়ে রাখতাম।’\n\nশ্রবণা আর স্থির হয়ে থাকতে পারলো না। বলল, ‘প্লিজ ফোনটা রাখো। রাখো, রাখো।’\n\nকল না কেটে দিয়েই শ্রবণা ফোন রেখে দিলো। শীতুল অনেক্ষণ হ্যালো হ্যালো করলো কিন্তু কোনো সাড়া পেলো না। শীতুলও কল না কেটে ফোন কানে ধরে চোখ বন্ধ করে শুয়ে রইলো।\n\nএভাবে কতক্ষণ কেটে গেলো শীতুল জানেনা। দরজায় ঠকঠক শব্দ করছে কেউ। শীতুল ফোনটা বিছানায় রেখে উঠে দাঁড়ালো। এত রাতে দরজায় শব্দ হওয়ায় মুখে বিরক্তির ছাপ।\n\nরাত বেড়েছে অনেক। নিস্তব্ধ রাত, আজ যেন চারিদিকে সব যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে। কোথাও কোনো শব্দ নেই। সবখানে নিঝুম, সবাই শীতুলের ব্যথায় নিরবতা পালন করছে। শীতুল একটা ঘোরের মধ্যে প্রবেশ করেছে। মৃদু পায়ে হেঁটে এসে দরজা খুলে দিলো।\n\nদরজায় ওপাশে একজন মানবী দাঁড়িয়ে। পড়নে আসমানী রংয়ের শাড়ি। তেল দেয়া চুলগুলো বেণী করে বাম কাঁধের উপর দিয়ে এনে সামনে ঝুলিয়ে রেখেছে। চুল থেকে সুগন্ধি তেলের সুবাস আছে। কপালে কালো টিপ, চোখে মোটা করে কাজল দেয়া। ঠোঁট দুটো নিষ্পাপের মত, থরথর করে কাঁপছে। চোখজোড়া কঠিন, কোনো ভাষা নেই সেই চোখে। কিন্তু জলের মত কিছু একটা চোখে পড়ছে।\n\nশীতুলের ঘোর আরো গাঢ় হয়ে এসেছে। ও বললো, ‘তুমি! এই বেশে?’\n\nশ্রবণার কোনো শব্দ নেই। শব্দহীন পায়ে ধীরেধীরে ঘরের ভেতরে প্রবেশ করলো ও। এগিয়ে গেলো শীতুলের টেবিলের কাছে। শীতুল দূরে ঠায় দাঁড়িয়ে আছে। শ্রবণাকে এই সাজে দেখে ওর ঘোর আরো প্যাঁচময় হয়ে যাচ্ছে।\n\nশ্রবণা টেবিলের উপর থেকে ডায়েরিটা নিয়ে খুব দ্রুত কি যেন লিখে চলেছে। শীতুল নিঃশব্দে এসে বিছানার উপর বসলো। কিন্তু শ্রবণা কি লিখছে সেদিকে ওর কোনো আগ্রহ নেই। ও কেবল নির্বাক হয়ে শ্রবণার মুখের দিকেই তাকিয়ে আছে।\n\nশ্রবণা লেখা শেষ করে পৃষ্ঠাটা ছিড়ে ডায়েরিটা এগিয়ে দিলো শীতুলের দিকে। শীতুল লেখাগুলোর দিকে তাকানো মাত্র বুকের ভেতর একটা বড়সড় কম্পন অনুভূত হলো। সেই চিরচেনা হাতের লেখা! শ্যামলতা! যতই পড়তে লাগলো ততই চোখ জলে ভিজে উঠছে ক্রমশই।\n\nচিঠিটা ছিলো এরকম-\n\nপ্রিয় অসুখ,\nএত খারাপ অসুখ কখনো কারো হয়েছিলো কিনা বলতে পারো? একই অসুখে দুজনে দিনের পর দিন, পুড়ে পুড়ে মরছি। এ অসুখের নাম, “তুমি”। তুমিময় একটা আমি হয়ে গেছি জানো তো? সেই ছোট্টবেলাকার কথা। আমি হাইস্কুলে পড়তাম। একটা ডায়েরি কিনে আনি, কিসব ভাবতে ভাবতে ডায়েরিতে লিখতে শুরু করি। তোমার কথা, আমার কাল্পনিক প্রেমিকের কথা। হুট করেই যে আমার জীবনে এসে সমস্তটা রাঙিয়ে দেবে। যাকে প্রথমবার দেখেই মনে হবে, এই আমার সেই প্রিয় অসুখ। যে অসুখে ভুগছি আমি নিরন্তর। এই অসুখ আমাকে সারাক্ষণ ভাবাতো, শুধুমাত্র তোমার কথা। তোমাকে নিয়ে জোৎস্নায় স্নান করবো, ল্যাম্পপোস্টের আলোয় হাত ধরে হাঁটবো। সকাল দেখবো, পেয়ারা পাতা আয়রনযুক্ত পানিতে চুবালে পানি যে রং ধারণ করে, সেই রঙা একটা নিজস্ব ভোর থাকবে আমাদের। এই ভোরে তুমি আর আমি গায়ে চাঁদর জড়িয়ে কুয়াশায় ভিজবো। একজন আরেকজনকে দেখবো, জানবো, ভালোবাসবো, কলিজার ভিতর ঢুকিয়ে রাখবো৷ তোমাকে নিয়ে আমার শত শত, কোটি কোটি স্বপ্ন জানো তো? সবই লিখেছিলাম আমার প্রিয় ডায়েরিতে। ওমা, ডায়েরিটা একদিন হারিয়ে গেলো। আমি পাগলপ্রায় হয়ে গেলাম। কোথায় ফেলে এসেছিলাম জানিনা। পাগলের মত খুঁজলাম, পেলাম না। এরপর রুমে শুয়ে শুয়ে মন খারাপ করে কাঁদছিলাম। তোমার সাথে সেদিনই প্রথম দেখা হয়ে গেলো। আমার সমস্ত শরীরে আন্দোলন শুরু হয়ে গেলো। এই তো আমার প্রিয় অসুখ। আমি তোমাকে দেখেই ডায়েরি হারানোর ব্যথাটা ভূলে গেলাম। এরপর থেকে শুরু হলো আমার পাগলামি। তুমি রাগ করে আমাকে রিসোর্টে একা ফেলে চলে গেলে। আমি আরো পাগলের মতন হয়ে গেলাম। অনেক কাঁদলাম। তোমাকে ফেসবুকে নক দিলাম, পেলাম না। তোমার নাম্বারে ফোন দিলাম, বন্ধ। তোমার বন্ধুকে নক দিলাম, সে জানালো তুমি আরেকজনকে ভালোবাসো। কি কষ্টটাই না পেয়েছিলাম সেদিন। এরপর কয়েকটা দিন আমার প্রচন্ড কষ্টে কাটে। তারপর একদিন ট্রেনে দেখা হয়ে গেলো। সময় বড্ড অদ্ভুত, আমাদেরকে ঠিকই সবসময় একত্র করে রাখার চেষ্টা করলো। একজন আরেকজনকে ছাড়া থাকতে চাইলেও সময়টা চাইছিলো না। তবে আমার দিনগুলো কাটছিল চরম বেদনা নিয়ে। খাওয়া নেই, ঘুম নেই, শুধু তুমিময় একটা যন্ত্রণা। তুমি স্ট্যাটাস দিলে, আমি দেখলাম না। তুমি সব দেখলে, আমার আইডিতে ঢুকে আমার নিকনেম টাই দেখলে না। রাজ্যের সব মেয়েকে জিজ্ঞেস করলে তাদের নাম, আমাকে ই করলে না। কেন? পুরো শহরে পোস্টার লাগাতে দেখলাম, অথচ পোস্টার টা আমি নিজে কখনো দেখলাম না। এত অদ্ভুত সবকিছু! তুমি অন্যকারো ভেবে নিজেকে কত আঘাত করেছি। অথচ সেই অন্যকেউটাই আমি, এটা জানার পর থেকে আমার ভেতর কি বয়ে যাচ্ছে জানো? শীতুল, আমার প্রিয় অসুখ, এটা আমার সবচেয়ে বড় সুখে পরিণত হয়েছে। আমি এই মুহুর্তে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সুখী মেয়ে।\n\nচিঠিটা পড়ার পর শীতুলের গাল বেয়ে শুধু জলের স্রোত বইছে। হাত টেনে ধরে হেচকা টানে শ্রবণাকে বুকে টেনে নিলো শীতুল। কাঁদতে কাঁদতে বললো, ‘আমি অনেকবার বলতে চেয়েছিলাম। তুমি শুনতে চাওনি। আর আমিও কেমন যেন! তুমি যখনই রুমে আসতে, আমি ডায়েরিটা লুকিয়ে ফেলতাম। কি অদ্ভুত তাই না?’\n\nশ্রবণা শব্দ করে জোরে হাউমাউ করে কেঁদে উঠলো। শ্রবণার কান্নার শব্দ শুনে শীতুলও কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বললো, ‘তোকে আমার কলিজার ভেতর ঢুকিয়ে রাখবো। দেখি আর কোথায় যাস তুই। ভালোবাসি রে, খুব ভালোবেসে ফেলছি।’\n\nদুজনের কান্নার শব্দে বাবা মা ছুটে আসলেন। দেখলেন শীতুল খুব শক্ত করে শ্রবণার মাথাটা বুকে চেপে ধরে অনবরত কেঁদে চলেছে। মা বাবাকে দেখে শীতুল ছুটে এসে চিঠিটা দিয়ে বলল, ‘মা, ও আমার শ্যামলতা। আমার অসুখ মা।’\n\nশীতুলের চোখেমুখে যে আনন্দের ছটা মা দেখলেন, এমন আনন্দ বোধহয় আর কোনোদিনো তিনি দেখেননি। চিঠিটা পড়ে শীতুলের বাবার দিকে তাকিয়ে বললেন ,’কালকেই ওদের বিয়ে দিয়ে দিতে হবে। নয়তো সুখটা আবার অসুখে পরিণত হবে বুঝলে?’\n\nশীতুল খুশিতে মাকে জাপটে ধরলো। শ্রবণা গাল মুছতে মুছতে শীতুল ও মা দুজনেই বাহুবন্ধনে আবদ্ধ করে ফেললো। ঠিক মুহুর্তে শ্রবণা পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েদের একজন।",
        "series": {
            "id": 89,
            "title": "প্রিয় অসুখ",
            "slug": "priyo-osukh",
            "url": "https://golpohub.com/series/priyo-osukh",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-priz-osukh-89-d2d632.webp",
            "progress_status": "completed"
        },
        "author": {
            "id": 68,
            "name": "মিশু মনি",
            "slug": "mishu-moni",
            "url": "https://golpohub.com/authors/mishu-moni",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-misu-mni-68-3dd95d.webp",
            "bio": "মিশু মনি সমসাময়িক বাংলা অনলাইন সাহিত্যের এক সংবেদনশীল ও পাঠকপ্রিয় কথাসাহিত্যিক। মানবিক মনস্তত্ত্ব, আত্মিক একাকীত্ব, ধীরগতির মনস্তাত্ত্বিক প্রেম এবং হৃদয়ছোঁয়া সংলাপ নির্মাণে তাঁর পারদর্শিতা অনন্য। বিশেষ করে তরুণ প্রজন্মের অবদমিত আবেগ ও অপ্রত্যাশিত মিলনের গল্পকে কাব্যিক ভাষায় রূপ দেওয়ার কারণে পাঠকমহলে তিনি ব্যাপকভাবে প্রশংসিত।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মিশু মনি সমসাময়িক বাংলা অনলাইন সাহিত্যের এক সংবেদনশীল ও পাঠকপ্রিয় কথাসাহিত্যিক। মানবিক মনস্তত্ত্ব, আত্মিক একাকীত্ব, ধীরগতির মনস্তাত্ত্বিক প্রেম এবং হৃদয়ছোঁয়া সংলাপ নির্মাণে তাঁর পারদর্শিতা অনন্য। বিশেষ করে তরুণ প্রজন্মের অবদমিত আবেগ ও অপ্রত্যাশিত মিলনের গল্পকে কাব্যিক ভাষায় রূপ দেওয়ার কারণে পাঠকমহলে তিনি ব্যাপকভাবে প্রশংসিত।",
                "pen_name": "মিশু মনি",
                "aliases": [
                    "Mishu Moni",
                    "Mishu Moni Golpo",
                    "লেখিকা মিশু মনি"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3209,
                "ep_number": 20,
                "title": "বাসের ভেতর জোড়া কলিজা",
                "slug": "priyo-osukh-s1-ep20",
                "url": "https://golpohub.com/episodes/priyo-osukh-s1-ep20",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": null
        }
    }
}