{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep35",
        "json": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep35?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep35?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep35?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep35?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep35",
        "title": "প্রজাপতির রং পর্ব ৩৫ - উপহারের দ্যুতি ও পুতুল বেবীর বায়না | Projapotir Rong Part 35",
        "description": "পড়ুন প্রজাপতির রং পর্ব ৩৫। এনাজের সোনার চেইন উপহার এবং অফিসে বাবা-ছেলের মিলে পুতুল বেবীর মিষ্টি বায়না।",
        "keywords": "প্রজাপতির রং পর্ব ৩৫, প্রজাপতির রং ৩৫, projapotir rong porbo 35, projapotir rong part 35, সোনার চেইন, পুতুল বেবী, এনাজ, নোভা, নাভান",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2821-65af81.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "উপহারের দ্যুতি ও পুতুল বেবীর বায়না",
                    "position": 35,
                    "description": "গলায় সোনার চেইনে এন+এ খোদাই করা লকেট পরিয়ে দিয়ে নোভার সমস্ত ক্লান্তি মুছে দেয় এনাজ, কিন্তু পরক্ষণেই অফিস কেবিনে জুড়ে দেয় এক অদ্ভুত আবদার। অবুঝ নাভানকে শিখিয়ে দিয়ে বাবা-ছেলের একজোট হয়ে ‘পুতুল বেবী’ চাওয়ার এই ষড়যন্ত্রে নোভা কীভাবে আত্মরক্ষা করবে?",
                    "url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep35",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT10M",
                    "datePublished": "2026-09-17T19:05:06+00:00",
                    "dateModified": "2026-09-17T19:10:57+00:00",
                    "wordCount": 1542,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2821-65af81.webp",
                    "accessibilityFeature": [
                        "readingOrder",
                        "structuralNavigation",
                        "displayTransformability",
                        "uncontracted"
                    ],
                    "accessibilityControl": [
                        "fullKeyboardControl",
                        "fullTouchControl"
                    ],
                    "accessibilityHazard": [
                        "none"
                    ],
                    "potentialAction": {
                        "@type": "ReadAction",
                        "target": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep35"
                    },
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "প্রজাপতির রং",
                        "url": "https://golpohub.com/series/projapotir-rong"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "নোভা ইসলাম",
                        "url": "https://golpohub.com/authors/nova-islam"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "প্রজাপতির রং",
                            "item": "https://golpohub.com/series/projapotir-rong"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "উপহারের দ্যুতি ও পুতুল বেবীর বায়না",
                            "item": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep35"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 2821,
        "ep_number": 35,
        "title": "উপহারের দ্যুতি ও পুতুল বেবীর বায়না",
        "slug": "projapotir-rong-s1-ep35",
        "url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep35",
        "reading_time": 10,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2821-65af81.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-09-17T19:05:06+00:00",
            "updated_at": "2026-09-17T19:10:57+00:00"
        },
        "meta": {
            "word_count": 1542,
            "seo_title": "প্রজাপতির রং পর্ব ৩৫ - উপহারের দ্যুতি ও পুতুল বেবীর বায়না | Projapotir Rong Part 35",
            "seo_description": "পড়ুন প্রজাপতির রং পর্ব ৩৫। এনাজের সোনার চেইন উপহার এবং অফিসে বাবা-ছেলের মিলে পুতুল বেবীর মিষ্টি বায়না।",
            "keywords": "প্রজাপতির রং পর্ব ৩৫, প্রজাপতির রং ৩৫, projapotir rong porbo 35, projapotir rong part 35, সোনার চেইন, পুতুল বেবী, এনাজ, নোভা, নাভান",
            "characters_involved": [
                "নোভা",
                "নাভান",
                "আরিয়ান",
                "মুসকান",
                "আদর",
                "এনাজ"
            ]
        },
        "content": "পরের দিন…….\n\nশো দশ মিনিট আগে শেষ করে আবার উল্টো বাসায় গেলাম।সেখান থেকে নাভানকে নিয়ে ফিরে এলাম অফিসে। কল করে হিমি ও এরিনকে আগেই বলে দিয়েছিলাম নাভানকে তৈরি করে বাসার গেইটের সামনে দাঁড়িয়ে থাকতে।ওরা নাভানকে তৈরি করে রাখায় বেশি দেরী হয়নি।রিকশা নিয়ে গেইটেের সামনে থেকে নাভানকে নিয়ে চলে এসেছি।সাড়ে দশটার বেশি বেজে গেছে। তাড়াহুড়ো করে নাভানকে সাথে নিয়ে লিফটে ঢুকে পরলাম।\n\nসেদিন রাতে অনেক সময় অব্দি এনাজ আমাদের সাথে ছিলো।নাভানও ওর বাবাকে ছাড়বে না।এনাজও নাভানকে ছাড়বে না।অবশেষে নাভান ঘুমানোর পর এনাজ চলে যায়। তখন রাত তিনটে বাজে।এদের বাপ-বেটার জন্য আমাকে রাত তিনটে অব্দি গেইটের সামনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এনাজ যাওয়ার আগে বলেছে নতুন ফ্ল্যাট কিনে তবেই আমাদের দুজনকে এখান থেকে নিয়ে যাবে।এখন অন্যের বাসায় থাকছে সে।এখন যদি ঐ বাসায় আমাকে নিয়ে যায় তাহলে বিষয়টা কিরকম বাজে দেখায়।যদিও তারা কিছু মনে করবে না।কিন্তু এনাজের তো একটা আত্মসম্মান আছে। এরিন ও আরিয়ানের বিয়েও সামনে।এমতাবস্থায় এনাজ ঠিকানাবিহীন বাড়ি ছাড়লেও তো বিষয়টা খারাপ দেখায়।আমরা সবাই চলে গেলে হিমিও বা যাবে কোথায়? ওর ও তো একটা ব্যবস্থা করতে হবে।এসব ডিসকাসড করেছি আমরা।সবশেষে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।এরিন ও আরিয়ানের বিয়ের পর আমরা আলাদা ফ্ল্যাটে উঠবো।হিমির ও একটা ব্যবস্থা করে দিবো।ততদিন আমি আমার বাসায় ও এনাজ ঠিকানাবিহীন বাড়িতে থাকবে।বউ, ছেলে ছেড়ে থাকতে হবে বলে এনাজের মুখ কালো হয়ে ছিলো।কিন্তু আপাতত কিছু করার নেই।\n\nগতকালের কথা ভাবছিলাম।তখুনি টুং শব্দে লিফটের দরজা খুলে গেল।আমরা ভেতরে প্রবেশ করতেই পার্টি স্প্রে দিয়ে পুরো ভূত হয়ে গেলাম।সামনে তাকিয়ে দেখি আরিয়াব,মুসকান,আদর আরো কতগুলো কলিগ দাঁড়িয়ে আছে পার্টি স্প্রে হাতে নিয়ে। সবার হাতে কতগুলো করে বেলুন।আমি চোখ মুছতে মুছতে নাভানকে নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে। আদর,আরিয়ান,মুসকান কার আগে কে কোলে তুলে নিবো তা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। ফাঁকের মধ্যে মুসকান নাভানকে কোলে নিয়ে এনাজের কেবিনের দিকে দৌড় দিলো।মুসকানের পেছন পেছন আদর দৌড় দিলো।আরিয়ান ও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলাম।বাকি কলিগরা আমাকে কংগ্রেস জানিয়ে যার যার কাজে চলে গেল।\n\nআরিয়ানঃ আমি তো এটাকে হিমির ছেলে ভেবেছিলাম। গত পরশু রাতে জানতে পারলাম হিমির বিয়েই হয়নি।আর এটা আপনার ও ভাইয়ার ডাউনলোডকৃত ছেলে।\n\nআমি মুখ টিপে হেসে আরিয়ানকে শাসনের সুরে বললাম।\n\nআমিঃ আরিয়ান!!! মুখে লাগাম দেও।\n\nআরিয়ানঃ আপনি আমার বড় ভাবী সাহেবা। আপনার সাথে বলবো না তো কার সাথে বলবো।বিশ্বাস করেন ভাবী, আমার মাথায় এটাই ছিলো যে আপনাদের বেবী পেটে থাকতে মারা গেছে। আর গত আড়াই বছর ধরে ভাইয়া আমাদের সাথে। আপনাকে খুঁজেই পাইনি।যদি খুঁজে পেতো তাহলে আরেকটা চান্স থাকতো।আমি ভাবতাম নতুন করে উপরওয়ালার থেকে চেয়ে ছেলে ডাউনলোড করেছে। কিন্তু তাও তো নয়।আমার ভাই আমাদের সাথে থাকলে বেবী পেটে আসবে কোথা থেকে বলুন তো? আমি শুধু এই কথাটা বলেছিলাম গতকাল।তারপর ভাইয়া আমাকে সারা বাড়ি চক্কর দিয়ে এনেছে।ধরতে পারেনি।ধরতে পারলে ভর্তা করতো।\n\nএর কথা শুনে আমি লজ্জায় শেষ। এর মুখে কিছু আটকায় না।\n\nআরিয়ানঃ লজ্জা পেয়েন না ভাবী সাহেবা। আমাদের কিন্তু আরেকটা মেয়ে বাবু লাগবে।তাই আগের থেকে প্রসেসিং শুরু করে দিন।আমার বিয়েটা হোক।তারপর জলদী করে একটা বেবী নিয়ে ফেলবো।যদি মেয়ে হয় তাহলে আপনার ছেলেকে আগে থাকতে বুকিং করে রাখলাম।আপনার ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে দিবো।তবে আমাদের কিন্তু আরেকটা মেয়ে বেবী চাই চাই।কোন কথা শুনবো না। তাই এখন থেকে প্রস্তুতি নিয়ে নিন😉।\n\nআরিয়ানের কথা শুনে আমি রিয়েকশন দিতেও ভুলে গেলাম।চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইলাম।আরিয়ান এক চোখ মেরে হাসতে হাসতে চলে গেল।আমি এখনো সেভাবেই দাঁড়িয়ে আছি।\n\nমুসকানঃ ভাবী,আদর তোমাকে ডাকছে।\n\nআমিঃ নাভান কোথায়?\n\nমুসকানঃ আদরের কাছে।\n\nআমি নিজের ডেস্ক থেকে ফাইলগুলো গুছিয়ে আদরের কাছে গেলাম।আদর ফাইলে কিছু করছে।আর নাভান টেবিলের ওপর বসে পা দুলিয়ে জুস খাচ্ছে। ওর সামনে খাবারের ভুর পরে আছে। আমি দরজায় মৃদু টোকা দিলাম।\n\nআমিঃ আসবো?\n\nআদরঃ আরে আসেন ভাবী।আপনার কি অনুমতি নিতে হয়।\n\nআমিঃ নাভান কি করছো? চাচ্চুর সাথে দুষ্টুমী করো নি তো?\n\nনাভানকে প্রশ্ন করতে করতে ভেতরে ঢুকলাম। নাভান হাত নাড়িয়ে আধো আধো কণ্ঠে বললো।\n\nনাভানঃ না। নাভান গুড বয়।\n\nআমিঃ গুড বয় থাকলেই ভালো।আদর ভাইয়া আমার ফাইলগুলো একটু দেখে দিন।\n\nআদরঃ আচ্ছা।\n\nআমিঃ আপনাদের স্যার কি ছেলেকে দেখেছে?\n\nআদরঃ স্যার একটু ব্যস্ত আছে। তাই ঐদিকে নিয়ে যাইনি।আগামীকাল সন্ধ্যায় আমাদের কোম্পানির শেয়ার পাস হওয়ায় একটা পার্টির আয়োজন করা হয়েছে। স্যার সেই বিষয়ে সবার সাথে কথা বলছে।\n\nআমিঃ ওহ আচ্ছা।\n\nনাভানঃ বাবা যাবো।আম্মু, বাবা যাবো।তুমি বলতো\n(বলছো) বাবা নিয়া যাবা।বাবা কই?\n\nআমিঃ হ্যাঁ,একটু পর আমরা বাবার কাছে যাবো।একটু অপেক্ষা করো।\n\nনাভানঃ আত্তা(আচ্ছা)।\n\nআদরঃ ভাবী, সবকিছু ঠিক আছে। আপনি ফাইল ও ভাতিজাকে নিয়ে স্যারের রুমে যান।আপনাকে যেতে বলেছে।\n\nআমিঃ কিন্তু সে তো কথা বলছে।\n\nআদরঃ কোন সমস্যা হবে না। আপনাকে তো যেতে বলছে।আরেকটা কথা ভাবী।সবাই ভাবী বলছে বলে আমিও ভাবী বলছি।এতে আপনি কিছু মনে করেননি তো?\n\nআমিঃ আরে না মনে করার কি আছে? আমি আসছি।\n\nআদরঃ আচ্ছা। আপনি নাভানকে নিয়ে যান।আর এই খাবারগুলো আমি আপনার রুমে রেখে আসি।\n\nআমি নাভানকে কোলে নিয়ে এনাজের কেবিনের সামনে চলে এলাম।দরজার কতগুলো টোকা দিলাম।কিন্তু কোন সাড়াশব্দ নেই। আমি দরজাটা খুলে নাভানকে ভেতরে ঢুকিয়ে দিলাম।আর আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম।\n\nআমিঃ ভেতরে তোমার বাবা আছে। বাবাকে জোরে ডাক দিও না।আস্তে করে গিয়ে বাবার সামনে দাঁড়িয়ে থাকবে।কোন দুষ্টুমী করবে না।\n\nকিন্তু আমার কথা নাভান বুঝলো না। ভেতরে ঢুকে জোরে চেচিয়ে ডেকে উঠলো।\n\nনাভানঃ বাবা।বাবা, ও বাবা। বাবা গো।\n\nনাভান ডাকতেই সবাই উৎসুক চোখে ওর দিকে তাকালো।এনাজ দ্রুত পায়ে এসে নাভানকে কোলে তুলে নিলো।নাভানের মুখে অসংখ্য চুমু খেলো।\n\nএনাজঃ কার সাথে এসেছো বাবা?\n\nনাভানঃ আম্মুর সাথে।\n\nএনাজঃ তোমার আম্মু কোথায়?\n\nনাভানঃ বাইরে চুপিচুপি দাঁড়ায় আছে।\n\nনাভানের কথা শুনে আমার লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে। বাপের মতো শয়তান হয়েছে ছেলেটা।সবার সামনে কি লজ্জা দিলো।প্রথমে আরিয়ান এখন নাভান।সবগুলা একরকম।দ্রুত ঘুরে চলে যেতে নিলে এনাজের ডাকে থমকে দাঁড়ালাম।\n\nএনাজঃ বাটারফ্লাই ভেতরে এসো।\n\n🦋🦋🦋\n\nআমি ফাইল দিয়ে মুখ ঢেকে দরজা দিয়ে ঢুকলাম।ফাইলের থেকে চোখ দুটো একটু বের করে দেখলাম নাভান শয়তানি হাসি দিচ্ছে। আমি চোখ রাঙালাম।তাতে সে দাঁতগুলো সব বের করে বাপের গলা জড়িয়ে ধরলো। সবাই মিটমিট করে হাসছে।এমনকি এনাজও।\n\nআমিঃ দাঁড়া ব্যাটা।আজ তোকে পাই।বাবাকে পেয়ে আমার সাথে যড়যন্ত্র শুরু করছিস।তোর খবর আছে।\n(মনে মনে)\n\nএনাজঃ সবার সাথে পরিচয় করিয়ে দেই। আমার ওয়াইফ মিসেস নোভা। আর আমাদের ছেলে এনান আহমেদ নাভান। আজকের মতো কথাবার্তা এখানেই শেষ। আপনারা আসতে পারেন।যেভাবে কাজ করতে বললাম সেভাবে করতে থাকুন।কালকে পুরো পার্টি নিখুঁতভাবে হওয়া চাই।\n\nসবাই একে একে কেবিন থেকে বেরিয়ে গেলো।আমি যেখানে ছিলাম সেখানে দাঁড়িয়ে রইলাম।\n\nএনাজঃ এদিকে এসো।\n\nআমি গেলাম না।ঠায় দাঁড়িয়ে রইলাম।মনোযোগ সহকারে ফাইল দেখতে লাগলাম।এনাজ নাভানকে তার চেয়ারে বসিয়ে দিলো।হঠাৎ করে গলায় কিছুর স্পর্শ পেয়ে চমকে উঠলাম। তাকিয়ে দেখি গলায় একটা স্বর্ণের চেইন।যেটায় ছোট একটা লকেট আছে।তার মধ্যে N+A=NAলেখা।মানে হলো নোভা+এনাজ সমান নাভান, এনান।চেইনটা পেছন থেকে এনাজ পরিয়ে দিয়েছে।আমি মাথা উঁচিয়ে অবাক চোখে এনাজের দিকে তাকিয়ে রইলাম।\n\nএনাজঃ এটা তোমার গিফট।আমাকে একটা ছেলে উপহার দেওয়ার জন্য। নতুন বেবী হলে বেবী দেখে তো কিছু একটা গিফট করতে হয়।নাভান হওয়ার সময় তো আমি ছিলাম না।তাই কিছু গিফট করতে পারি নি।তাই এখন তোমাকে গিফট করলাম।ছেলেকে অন্য কিছু গিফট করে দিবো।ছেলেদের অলংকার পরতে নেই। এতে গুনাহ হয়।নয়তো ওকেও একটা চেইন গিফট করতাম।তবে আমার মনে হলো ছেলের থেকে আমার বউকে দেওয়া বেশি জরুরি। কারণ সে এত কষ্ট করে আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আমাকে বাবা ডাক শুনতে সাহায্য করেছে।\n\nকথাগুলো বলতে বলতে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেলো।আমি মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি উপহার দিলাম।সব ছেলে যদি এমন করে মেয়েদের বুঝতো।তাহলে নারী নির্যাতন বলে কোন শব্দ থাকতো না।\n\nএনাজঃ বাটারফ্লাই, ও বাটারফ্লাই। (মধুর সুরে)\n\nআমিঃ হুম বলেন।\n\nএনাজঃ আমার একটা মেয়ে বেবী লাগবে।দিবে না??\n\nছোট বাচ্চাদের মতো করে আবদারটা করলো এনাজ।আমি বিস্ফোরিত চোখে কিছু সময় তার দিকে তাকিয়ে রইলাম।তারপর ঝাঁঝালো কণ্ঠে বললাম।\n\nআমিঃ এর জন্য এত মধুর সুরে বাটারফ্লাই বলে ডাকা হলো? বলি দুই ভাই পেয়েছেন টা কি? মেয়ে বেবীর জন্য পাগল হয়ে যাচ্ছেন।আমি কিছু পারবো না। যান ভাগেন।ছাড়েন আমাকে।\n\nএনাজঃ প্লিজ লক্ষ্মী বউ।একটা মেয়ে বেবীই তো চেয়েছি।প্লিজ,প্লিজ।\n\nআমিঃ সরেন আমার সামনে থেকে। ছাড়েন বলছি, ছাড়েন।বাপ-বেটার জ্বালায় আমি শেষ। আবার আরেকটা।আমার তো খেয়ে-দেয়ে কোন কাজ নেই।\n\nএনাজঃ কোন কাজ নেই বলেই তো বলছি।\n\nআমিঃ এটা অফিস।এখানে সংসার করতে আসিনি।\n\nআমি ঝাড়া মেরে এনাজকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম।কতগুলো ফাইল টেবিলে রেখে বাকিগুলো নিয়ে চলে আসতে নিলাম।এনাজ আমার থেকে সরে নাভানকে কোলে তুলে নিয়ে আমাকে শুনিয়ে শুনিয়ে বললো।\n\nএনাজঃ নাভান বাবা।তোমার কি একটা পুতুল বেবী লাগবে?\n\nনাভানঃ না, আমার পুতুল বেবী লাগবে না।\n\nএনাজঃ চুপ বেডা।বল লাগবো।(হালকা ধমক দিয়ে)\n\nনাভানঃ লাগবো না।\n\nআমিঃ একদম ঠিক হয়েছে 🤣।\n\nএনাজঃ খবরদার হাসবে না।চুপ করে থাকো।(রেগে)\n\nআমিঃ 🤭\n\nএনাজঃ ছোট বেবীটা তোমাকে ভাইয়া বলে ডাকবে। তোমার সাথে খেলবে।তোমার কথা শুনবে।বলো একটা পুতুল বেবী লাগবে।তুমি যদি বলো তাহলে বাবাই তোমাকে অনেকগুলো খেলনা কিনে দিবে।তোমাকে নিয়ে খেলতে যাবে।\n\nনাভানঃ আচ্ছা। আগে খেলনা দাও।\n\nএনাজঃ দিবো তো।তার আগে বলো তোমার আম্মুকে পুতুল বেবী লাগবে।\n\nনাভানঃ আম্মু, পুতুল বেবী লাগবে।এটটা(একটা) বাবু এনে দিও বাবাইকে।আমার লাগবো না।\n\nএনাজঃ আবার বলে তার লাগবে না।বলো তোমার লাগবে। একটা পুতুল বেবী লাগবে।\n\nনাভানঃ আত্তা(আচ্ছা)। আম্মু আমার পুতুল বেবী লাগবে। এনে দিও প্লিত(প্লিজ)।\n\nআমিঃ বেবী আনলে কিন্তু তোমাকে আদর করবো না।ঐ ছোট বেবীটাকেই আদর করবো।তখন তোমাকে অনেক মারবো।তুমি যদি রাজী থাকো তাহলে নিয়ে আসবো।\n\nনাভানঃ না না তাহলে লাগবো না।\n\nএনাজঃ বউ ভালো হচ্ছে না কিন্তু। নেগেটিভ কথাবার্তা বলো কেন?\n\nআমি উত্তর না দিয়ে হাসতে লাগলাম।পেট ফেটে হাসি আসছে আমার।এনাজ আমাকে হাসতে দেখে লুচির মতো ফুলছে।বেচারা!!! এনাজ নাভানকে কোলে নিয়ে আমার পাশাপাশি এসে দাঁড়ালো। তারপর ফুসুরফাসুর করে নাভানকে কি যানি বললো।\n\nআমিঃ তোমরা বাপ-বেটা থাকো এখানে। আমি গেলাম।\n\nনাভানঃ দাঁড়াও আম্মু।\n\nপেছন থেকে আমার বাহু নাভান ওর ছোট ছোট দুই হাতে টেনে ধরলো।\n\nনাভানঃ একটা পুতুল বেবী লাগবো আমার।\n\nআমার ভীষণ রাগ হচ্ছে। নিশ্চয়ই আনাইজ্জা কলা তখন ছেলেটাকে এসব বলেছে। আমি কিছু বললাম না।নাভানের হাত ছাড়িয়ে রেগে দ্রুত পায়ে কেবিন থেকে বের হয়ে গেলাম।বের হওয়ার আগে বাবা-ছেলের হি হি শব্দের হাসি শুনতে পেলাম।এখন কিছু বলবো না।দুটোকেই টাইট দিবো।বাবা-ছেলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। এদের ষড়যন্ত্রে যদি আমি পানি না ফেলি তাহলে আমার নামও নোভা নয়।\n\nআরিয়ান,নাভান,এনাজের মতো আমার কতগুলো রিডার্সও শুরু করেছে গল্পে মেয়ে বেবী লাগবে😖।মানে নাভানের বোন আরকি।এখন কি আমি তাহলে মেয়ে বেবী অনলাইনে অর্ডার করবো🌚??",
        "series": {
            "id": 76,
            "title": "প্রজাপতির রং",
            "slug": "projapotir-rong",
            "url": "https://golpohub.com/series/projapotir-rong",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-prjaptir-rng-76-4967c3.webp",
            "progress_status": "completed"
        },
        "author": {
            "id": 57,
            "name": "নোভা ইসলাম",
            "slug": "nova-islam",
            "url": "https://golpohub.com/authors/nova-islam",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-nova-57-49c18b.webp",
            "bio": "নোভা বাংলা অনলাইন সাহিত্যের এক অনন্য ও সংবেদনশীল কথাসাহিত্যিক। মানবিক সম্পর্কের জটিল সমীকরণ, পারিবারিক টানাপোড়েন এবং রহস্য-রোমাঞ্চের আবহে ভালোবাসার চিরন্তন রূপ উন্মোচনে তিনি সিদ্ধহস্ত। তাঁর সাবলীল ও দৃশ্যমান লেখনী পাঠকদের শুরু থেকে শেষ অবধি তীব্র কৌতূহল ও আবেগের দোলাচলে আচ্ছন্ন করে রাখে।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "নোভা বাংলা অনলাইন সাহিত্যের এক অনন্য ও সংবেদনশীল কথাসাহিত্যিক। মানবিক সম্পর্কের জটিল সমীকরণ, পারিবারিক টানাপোড়েন এবং রহস্য-রোমাঞ্চের আবহে ভালোবাসার চিরন্তন রূপ উন্মোচনে তিনি সিদ্ধহস্ত। তাঁর সাবলীল ও দৃশ্যমান লেখনী পাঠকদের শুরু থেকে শেষ অবধি তীব্র কৌতূহল ও আবেগের দোলাচলে আচ্ছন্ন করে রাখে।",
                "pen_name": "নোভা",
                "aliases": [
                    "Nova",
                    "লেখিকা নোভা",
                    "নোভা ইসলাম"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 2820,
                "ep_number": 34,
                "title": "ভুল সংবাদের অবসান ও রক্তিম আলিঙ্গন",
                "slug": "projapotir-rong-s1-ep34",
                "url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep34",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 2822,
                "ep_number": 36,
                "title": "শপিংমলের খুনসুটি ও পজেসিভ ভালোবাসা",
                "slug": "projapotir-rong-s1-ep36",
                "url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep36",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}