{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep39",
        "json": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep39?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep39?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep39?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep39?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep39",
        "title": "প্রজাপতির রং পর্ব ৩৯ - ভাইদের মিলন ও চার জুটির বন্ধন | Projapotir Rong Part 39",
        "description": "পড়ুন প্রজাপতির রং পর্ব ৩৯। অস্ট্রেলিয়া থেকে এনামের আগমন এবং একই মঞ্চে চার জুটির বিয়ের ঘোষণা ও আংটি বদল।",
        "keywords": "প্রজাপতির রং পর্ব ৩৯, প্রজাপতির রং ৩৯, projapotir rong porbo 39, projapotir rong part 39, এনাম, নীতু, আংটি বদল, এনাজ, নোভা",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2825-35e0c5.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "ভাইদের মিলন ও চার জুটির বন্ধন",
                    "position": 39,
                    "description": "সুদূর অস্ট্রেলিয়া থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে এনামের নাটকীয় প্রত্যাবর্তন দুই ভাইয়ের আড়াই বছরের বিচ্ছেদকে নিমেষেই ভাসিয়ে দেয় আবেগের বন্যায়। আর সেই মঞ্চেই একে একে ছয়টি জুটির আংটি বদলের মধ্য দিয়ে রচিত হয় এক অবিস্মরণীয় ভালোবাসার উৎসব।",
                    "url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep39",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT15M",
                    "datePublished": "2026-09-17T19:05:06+00:00",
                    "dateModified": "2026-09-17T19:10:57+00:00",
                    "wordCount": 2272,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2825-35e0c5.webp",
                    "accessibilityFeature": [
                        "readingOrder",
                        "structuralNavigation",
                        "displayTransformability",
                        "uncontracted"
                    ],
                    "accessibilityControl": [
                        "fullKeyboardControl",
                        "fullTouchControl"
                    ],
                    "accessibilityHazard": [
                        "none"
                    ],
                    "potentialAction": {
                        "@type": "ReadAction",
                        "target": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep39"
                    },
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "প্রজাপতির রং",
                        "url": "https://golpohub.com/series/projapotir-rong"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "নোভা ইসলাম",
                        "url": "https://golpohub.com/authors/nova-islam"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "প্রজাপতির রং",
                            "item": "https://golpohub.com/series/projapotir-rong"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "ভাইদের মিলন ও চার জুটির বন্ধন",
                            "item": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep39"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 2825,
        "ep_number": 39,
        "title": "ভাইদের মিলন ও চার জুটির বন্ধন",
        "slug": "projapotir-rong-s1-ep39",
        "url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep39",
        "reading_time": 15,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2825-35e0c5.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-09-17T19:05:06+00:00",
            "updated_at": "2026-09-17T19:10:57+00:00"
        },
        "meta": {
            "word_count": 2272,
            "seo_title": "প্রজাপতির রং পর্ব ৩৯ - ভাইদের মিলন ও চার জুটির বন্ধন | Projapotir Rong Part 39",
            "seo_description": "পড়ুন প্রজাপতির রং পর্ব ৩৯। অস্ট্রেলিয়া থেকে এনামের আগমন এবং একই মঞ্চে চার জুটির বিয়ের ঘোষণা ও আংটি বদল।",
            "keywords": "প্রজাপতির রং পর্ব ৩৯, প্রজাপতির রং ৩৯, projapotir rong porbo 39, projapotir rong part 39, এনাম, নীতু, আংটি বদল, এনাজ, নোভা",
            "characters_involved": [
                "এনাম",
                "নীতু",
                "এনাজ",
                "নোভা",
                "তায়াং",
                "নূর",
                "মুরাদ হোসেন",
                "জুলেখা বেগম",
                "আরিয়ান",
                "এরিন",
                "মুসকান",
                "আদর",
                "রোশান",
                "জারা"
            ]
        },
        "content": "—- মে আই কাম ইন?\n\nপরিচিত গলার স্বর পেয়ে চট করে সেদিকে তাকালাম। আবছা আলো থাকায় ভালো করে মানুষটার চেহারা বোঝা যাচ্ছে না।তবে এনাজের মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে একটা প্রশান্তির হাসি।বহুদিন পর হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেলে আমরা যেমন খুশি হই তেমনটা।সে ভেতরে ঢুকতেই সারা হলরুমে সাদা উজ্জ্বল আলো জ্বলে উঠলো। তার ওপর ফুলের পাপড়ি পরতে লাগলো উপর থেকে।আমি মানুষটাকে দেখে চমকে উঠলাম।\n\nআমিঃ এনাম!!!!\n\nএনাজ কোন কথা না বলে আমাকে পাশ কাটিয়ে এনামের দিকে ছুটে গেল।তারপর সবার সামনে জড়িয়ে ধরলো। বেশ কিছু সময় হয়ে যাওয়ার পরেও তারা কেউ কাউকে ছাড়ছে না বলে সবাই কানাঘুষা করতে লাগলে।ছেলেটা আসলে কে? তাজরানের কি হয়? আমি কিন্তু ঠিক বুঝে গেছি। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। দুজন দুজনকে ছেড়ে দিলো।তারপর এনামের হাত ধরে এনাজ আমার কাছে নিয়ে এলো।\n\nএনাজঃ দেখ তো চিনিস কিনা?\n\nএনামঃ কি যে বলো না ভাইয়া!!! ভাবীকে আমি চিনবো না তো কে চিনবে?\n\nএনাজঃ এই বাচ্চাটা কে তা বলতো?\n\nএনামঃ এটা আমার একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে এনান আহমেদ। আমি কি ভুল বলেছি ভাইয়া?\n\nএনাজঃ মোবাইলে বলেছি তাতেই চিনে গেছিস।এই না হলে আমার ভাই।\n\nএনামঃ আসসালামু আলাইকুম ভাবী।কেমন আছেন?\n\nআমিঃ আলহামদুলিল্লাহ ভালো। আপনি?\n\nএনামঃ আমিও ভালো আছি।ভালো না থাকলে কি আজ বিকালের ফ্লাইটে দেশে আসতে পারতাম।\n\nএনাম আমার কোলের থেকে নাভানকে নিজের কোলে নিলো।তারপর ওর গালে, কপালে আলতো করে চুমু খেয়ে ওকে আদর করতে লাগলো।হঠাৎ আমার চোখ গেলো এনামের পেছনে একটা মেয়ের দিকে।মাস দুয়েকের একটা বাচ্চা নিয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এতক্ষণের ঘটনায় মেয়েটার দিকে ভালো করে খেয়াল করিনি।পরনে শেওলা রঙের জর্জেট শাড়ি।বেচারী সাধারণত শাড়ি পরতে বোধহয় অভ্যস্ত নয়।শাড়ি,বাচ্চা সামলাতে সে অনেকটা হাঁপিয়ে পরেছে।আমি মেয়েটাকে আঙুল দিয়ে দেখিয়ে এনামকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম।\n\nআমিঃ ও কে এনাম? ওকে তো কখনও দেখিনি।\n\nএনাম একহাতে মাথা চুলকে মুখ নিচু করে ইতস্ততভাবে বললো।\n\nএনামঃ আসলে ভাবী ও আমার ওয়াইফ নীতুয়া।আর আমাদের ছেলে এনায়েত আহমেদ।\n\nআমি বিস্মিত চোখে এনামের দিকে তাকিয়ে রইলাম।দেবরজী আমার একা আসেনি, সাথে বউ,বাচ্চা নিয়ে এসেছে। এনাজ এগিয়ে গিয়ে নীতুর থেকে এনায়েতকে কোলে তুলে নিলো।এনামের হাতের ইশারায় নীতু আমার সামনে এসে নিচুস্বরে সালাম দিলো।\n\nনীতুঃ আসসালামু আলাইকুম ভাবী।\n\nআমিঃ ওয়ালাইকুমুস সালাম।মাশাআল্লাহ!! আমার দেবরজীর পছন্দ আছে বলতে হবে।একদম পরীর মতো একটা মেয়ে পছন্দ করেছে। তা দেবরজী,\nলুকিয়ে লুকিয়ে বিয়ে করে বউ,বাচ্চা নিয়ে ফিরলে।এটা কি ঠিক হলো।আমি তো ভেবেছিলাম দেবরজী আসলে মেয়ে দেখা শুরু করবো।কব্জি ডুবিয়ে দেবরের বিয়ের পোলাও,মাংস খাবো।তা কতদিন হলো বিয়ের?\n\nএনামঃ দেড় বছর। কারো সাথে যোগাযোগ ছিলো না বলে জানাতে পারিনি।তাছাড়া নীতুর বাবা ওর বিয়ে প্রায় ঠিক করে ফেলছিলো।তাই একপ্রকার তাড়াহুরো করেই বিয়েটা হয়ে গেছে। বিয়ের দুই মাস পর ভাইয়ার সাথে যোগাযোগ হয়।তখন ভাইয়াকে জানাই।\n\nতায়াং ভাইয়া ও নূর আপিও এনামের আসার খবর শুনে অন্য দিক থেকে এদিকে চলে আসলো।তায়াং ভাইয়া এসে এনামকে জড়িয়ে ধরলো।\n\nতায়াংঃ কি অবস্থা এনাম? আছিস কেমন? তুই তো ভাই বাজিমাত করে দিলি।বউ,বাচ্চাসহ এসে আমাদের তাক লাগিয়ে দিলি।তোর ভাই বিয়ে হয়ে একটা ছেলেও হয়ে গেলো।আর আমরা এখনো বিয়েও করতে পারলাম না।একেই বলে কপাল।\n\nআমিঃ ভাইয়া তুই জানতি এনামের বিয়ে হয়েছে?\n\nতায়াংঃ আমাকে এনাজ সেদিন বললো।তোকে বলেনি এই কারণে যে তোকে একটা সারপ্রাইজ দিবে তাই।\n\nআমিঃ সত্যি অনেক বড় সারপ্রাইজ পেয়ে গেলাম।\n\nনূরঃ কেমন আছেন এনাম ভাইয়া?\n\nএনামঃ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু।আপনি কেমন আছেন?\n\nনূরঃ আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আমরা কিন্তু দুটো ট্রিট পাই আপনার কাছে। একটা বিয়ের জন্য। আরেকটা বাচ্চার জন্য। ট্রিটের কথা ভুলেন না কেমন? ভুললে কিন্তু খারাপ হয়ে যাবে।\n\nএনামঃ ইনশাআল্লাহ, দুটো ট্রিটই পাবেন।\n\nআমিঃ এই যে নাভানের আব্বু।দেখি আমার ছোট ছেলেকে আমার কাছে একটু দেন।আপনি কি একা নিবেন নাকি?\n\n🦋🦋🦋\n\nএনাজ এগিয়ে এসে এনায়েতকে আমার কোলে তুলে দিলো।মাশাআল্লাহ, বাবুটা দেখতে অনেক কিউট।একটু গুলুমুলু দেখতে।অনেকটা ওর মায়ের মতো হলেও অনেক কিছু এনামের পেয়েছে। এনাজ, এনামকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে অপরপাশে নিয়ে গেলো।নূর আপি আমার কাছ থেকে এনায়েতকে নিয়ে কোলে নিলো।আমি নীতুর সামনে গিয়ে বললাম।\n\nআমিঃ তুমি কি আনইজি ফিল করছো নীতু? লজ্জা পেয়ো না। আমাকে বড় জা মনে না করে বড় বোন ভেবে সব বলে দিবে।\n\nনীতুঃ আসলে ভাবী কখনও শাড়ি পরিনি তো।তাই কিরকম জানি লাগছে।মনে হচ্ছে এদিক দিয়ে খুলে যাচ্ছে, ঐদিক দিয়ে আঁচল সরে যাচ্ছে। ছোট থেকে অস্ট্রেলিয়ায় বড় হওয়ায় টপস,প্যান্ট,কুর্তি এসবে অভস্ত্য হয়ে গেছি।শাড়ি শুধু বিয়ের দিন পরেছিলাম।\n\nআমিঃ অসুবিধা যখন হবে তাহলে পরলে কেন? যেই পোশাকে কম্ফোর্ট ফিল করবে সেটা পরবে।দেখো না আমি তাই গাউন পরে এসেছি।\n\nনীতুঃ আসলে বাংলাদেশে এসেছি কে কি ভাবে ঐসব পরা দেখলে।তাই শাড়ি পরে এসেছি।ফ্লাইট থেকে নেমে সোজা এখানে চলে এসেছি। যার কারণে চেঞ্জ করার সময়ও পাইনি।\n\nআমিঃ তুমি যদি চাও আমি ড্রেসের ব্যবস্থা করে দেই।\n\nনীতুঃ না না ভাবী।তার কোন দরকার নেই। এখন থেকে কোথাও গেলে শাড়িই পরবো।তাই আগের থেকে অভ্যাস করে নেই।\n\nআমি,নীতু ও নূর আপি একপাশে দাঁড়িয়ে রইলাম।এনাজ এসে নাভানকে আমার কাছে দিয়ে গেলো।এনায়েতকে দেখে নাভান এগিয়ে গিয়ে পুটুর পুটুর করে নিচুস্বরে কথা বলতে লাগলো।তখুনি জুলেখা আন্টি ও মুরাদ আঙ্কেল পার্টিতে এসে উপস্থিত হলো।কোন দিকে না তাকিয়ে আমার কাছে চলে এলো।কুশলাদি জিজ্ঞেস করে নাভানকে কোলে তুলে নিলো।দুজন তো পাগল হয়ে গেছে নাভানকে দেখে। উনারা যেমন করে আদর করছিলো নাভানকে ঠিক যেনো নাভানের আপন দাদা-দাদি। আমি তাদের সাথে নূর আপি ও নীতুর পরিচয় করিয়ে দিলাম।\n\nতায়াংঃ এনাজ আঙ্কেল-আন্টি তো চলে আসছে।এবার পার্টি শুরু কর।\n\nএনাজঃ হ্যাঁ করছি।আরিয়ান কোথায়?\n\nআরিয়ানঃ এই তো ভাইয়া আমি এখানে।\n\nএনাজঃ এনাউন্সমেন্টের স্পিকার কোথায়?\n\nতায়াংঃ আমি সব ব্যবস্থা করেছি।তুই স্টেজে ওঠ।\n\nএনাজ সামনের ছোট স্টেজে উঠে গেল।হাতে মাইক তুলে নিয়ে চেক করলো।ছোট স্টেজের পুরোটা হার্ট সেইপের লাল বেলুন দিয়ে সাজানো।নিচের ফ্লোরেও বেলুন ছড়ানো-ছিটানো।হুট করে এনাজের পায়ের সাথে বেজে একটা বেলুন ফেটে গেল।এনাজ ভয় পেয়ে চমকে উঠলো। যেটা দেখে আমি হো হো করে হেসে উঠলাম।পুরো পার্টি শান্ত দেখে আমি সবার দিকে তাকিয়ে দেখতে পেলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি পেলাম লজ্জা। নূর আপির পেছনে গিয়ে লুকালাম।আড়াল থেকে দেখলাম এনাজ মুখ টিপে হাসছে।তায়াং ভাইয়াও মাইক হাতে স্টেজে উঠে গেল। মাইকে কয়েকবার হাত দিয়ে বারি দিয়ে এনাজ সাউন্ড ঠিক করে নিলো।তারপর বলতে শুরু করলো।\n\nএনাজঃ গুড ইভিনিং এভরিওয়ান।আজ আপনাদের সাথে আমি অনেকগুলো আনন্দ শেয়ার করার জন্য এই পার্টির আয়োজন করেছি।গত পরশু আমরা বিশাল বড় একটা ডিল পাস করেছি। তাছাড়া কিছুদিন আগে আমাদের শেয়ার পাস হলো।মূলত এই দুটো কারণে আমরা পার্টির আয়োজন করিনি।আরো কিছু আছে। সেটা হলো আগামী মাসের ৭ তারিখে আমাদের কোম্পানির আরেক ওনার আরিয়ান আজওয়ারের বিয়ের ডেট ফিক্স করা হয়েছে। সাথে কিন্তু আরেকটা জুটির বিয়ে হবে।\n\nআরেক জুটির কথা শুনে আমরা একে অপরের দিকে তাকাতে লাগলাম।কেউ বুঝতে পারছি না আরেক জুটি কে হতে পারে?\n\nআমিঃ আন্টি, আরেক জুটির বিয়ে মানে? কার কথা বলছে আপনাদের ছেলে?\n\nজুলেখাঃ আমিও তো বুঝতে পারছি না।\n\nমুরাদঃ ধৈর্য্য ধরো বউমা।এখুনি তাদের নাম এনাউন্সমেন্ট ঘোষণা করা হবে।\n\nজুলেখাঃ এই তোমরা বাপ-বেটা মিলে আবার কি ফন্দি করেছো বলো তো? আমাদের তো কোনকিছু জানানোর প্রয়োজনই মনে করো না।\n\nমুরাদঃ মাথা ঠান্ডা করো জুলেখা। দেখো তোমার ছেলে কার নাম ঘোষণা করে।\n\nএনাজঃ সবাই একটু শান্ত হোন।আমাকে তাদের নামটা বলতে দিন।আগামী ৭ তারিখে আরিয়ান ও এরিন ছাড়া যাদের বিয়ে হবে তারা হলো……..\n\nএতটুকু বলে আবার থামলো এনাজ। সবাই উৎসুক চোখে ওর দিকে তাকিয়ে আছে।সেটা দেখে তার মনে নিশ্চয়ই দুষ্টু বুদ্ধি খুলে গেছে। তাই সে নাম দুটো বলতে এত সময় নিচ্ছে। মুসকান আমার পাশে দাঁড়িয়ে আমার হাতটা শক্ত করে ধরে মিনমিন সুরে বললো।\n\nমুসকানঃ ও বড় ভাবী, বাবা আর ভাইয়রা কি আবার আমার বিয়ে ঠিক করে ফেললো নাকি।তাদের হাব-ভাব তো আমার ভালো ঠেকছে না।যদি অন্য কারো সাথে আমার বিয়ে ঠিক করে তাহলে কিন্তু আমি পিংক কালারের বিষ খেয়ে নিজেকে তিলে তিলে শেষ করে দিবো।\n\nআমিঃ আরে টেনশন নিও না।তেমন কিছুই হবে না। আমি আছি তো তোমার সাথে। সবকিছু সামলে নিবো।\n\nএনাজঃ আরেকজন হলো আমাদের আদরের ছোট বোন মুসকান।আগামী ৭ তারিখে আমার দুই ভাই-বোনের বিয়ে একসাথে ফিক্সড করা হয়েছে।\n\n🦋🦋🦋\n\nএনাজের কথা শুনে মুসকান কান্না করেই দিলো।আমি মুসকানকে সান্ত্বনা দিতে লাগলাম।আদরের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ টলমল করছে।চোখ মুছে আদর অন্য দিকে চলে যেতে নিলেই এনাজের বাকি কথা শুনে আদরসহ সবাই টাসকি খেয়ে গেলো।\n\nএনাজঃ আরে আরে অনেকে এত আপসেট হচ্ছো কেন? আমার বোনের হবু বরের নামটা শুনবে না।আমার বোনের হবু বরের নাম হলো আদর।\n\nআদরের নাম শুনে সবাই আরেকদফা অবাক।মুসকান খুশিতে আমাকে জড়িয়ে ধরলো।আদর অবিশ্বাস্য চোখে এনাজের দিকে তাকালো। এনাজ চোখ দিয়ে ওকে আস্বস্ত করতেই আদর দৌড়ে স্টেজে উঠে এনাজকে জড়িয়ে ধরলো।\n\nমুসকানঃ ধন্যবাদ ভাবী।অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি অনেক খুশি।তুমি নিশ্চয়ই ভাইয়াকে রাজী করিয়েছো।তার জন্য এত্তগুলা ভালোবাসা।\n\nআমিঃ আমি কিছু বলিনি মুসকান।আমার মনে হয় তোমার ভাই আগের থেকেই জানতো।সেই তোমার বাবাকে ও আরিয়ানকে রাজী করিয়েছে। তারা তিনজন প্ল্যান করে এতকিছু করলো।\n\nমুরাদঃ একদম ঠিক ধরেছো বউমা।এমনটাই হয়েছে।\n\nজুলেখাঃ আমাকে তো একটু বলতে পারতে।\n\nমুরাদঃ তোমাকে বললে তো তুমি আবার মেয়েকে বলে দিতে।তাহলে কি আর মুসকান এতবড় সারপ্রাইজ পেতো।\n\nজুলেখা আন্টি মুখ ঝামটা দিলো।মুসকান আমাকে ছেড়ে ওর বাবা-মাকে জড়িয়ে ধরলো।\n\nতায়াংঃ আমি– আরিয়ান,এরিন, মুসকান, আদরকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওহ্ আদর তো এখানেই আছে। বাকি তিনজন চলে আসুন।আপনাদের আংটি বদল হবে এখন।ভয় পাবেন না। যারা ভাবছেন আপনাদের ফ্যামেলীর কেউ নেই। তারা ভালো করে একটু খেয়াল করুন।ফ্যামেলীর লোক খুজে পেয়ে যাবেন।\n\nআমি আশেপাশে তাকিয়ে এরিনের বাবা-মা কে পেয়ে গেলাম।জুলেখা আন্টি ও মুরাদ আঙ্কেল এর মধ্য একজন বয়স্ক মহিলাকে দেখে সামনে এগিয়ে গেলেন।পরে জানলাম উনি আদরের মা।একটু অসুস্থ। জুলেখা আন্টি তাকে ধরে চেয়ারে বসিয়ে দিলেন।একে একে সবাই স্টেজে উঠে পরলেন।যেই মুহুর্তে দুই কাপল আংটি বদল করবে সেই সময় এনাজ সবাইকে থামিয়ে দিলো।\n\nএনাজঃ এক মিনিট। সবাই অপেক্ষা করুন।আমি স্টেজে আরো দুটো কাপল ডাকবো।তারাও চলে আসুন।\n\nতায়াংঃ আর কে বাকি আছে এনাজ?\n\nএনাজঃ বাকি তো অবশ্যই আছে। নূর আপি চলে আসো।সাথে রোশান দেওয়ান আপনার হবু বউকে নিয়ে স্টেজে চলে আসুন।\n\nরোশানের কথা শুনে আমি এদিক সেদিক তাকালাম।এতক্ষণের ভেজালে আমার মাথা থেকে রোশান ও জারার কথাটা একদম মাথা থেকে বের হয়ে গিয়েছিলো।তায়াং ভাইয়া স্টেজ থেকে নেমে এসে নূর আপির দিকে হাতটা বাড়িয়ে দিলো।নূর আপি লাজুক মুখে হাতটা ধরলো।আরেক হাতে গাউন ধরে স্টেজে উঠে গেল। রোশান আমার সামনে এগিয়ে এলো।আমি ভয়ে কিছুটা দূরে সরে গেলাম।এনাজ আংটি আনতে ভেতরের দিকে গেছে। রোশান আমার সামনে এসে লো ভয়েজে বলল।\n\nরোশানঃ আবার যদি তোমাকে তুলে নিয়ে বিয়ে করতে চাই তাহলে কি করবে পাখি?\n\nআমিঃ মানে, আপনি কি বুঝাতে চাইছেন?\n\nরোশানঃ সেবার তো ছেলে নিয়ে পালিয়েছিলে বলে অল্পর জন্য আমার বউ হতে পারলে না।এবার যদি এমনটা হয়।তাহলে কি করবে?(ভ্রু নাচিয়ে)\n\nআমিঃ তার মানে আপনি ছিলেন সেই লোকটা।যে আমাকে তুলে নিয়ে গিয়েছিলো বিয়ে করার জন্য।\n(অবাক হয়ে)\n\nরোশানঃ ইয়েস পাখি।আমি ছাড়া কি অন্য কারো সাহস আছে নাকি।\n\nআমিঃ এই খবর যদি এনাজ জানে তাহলে আপনার অবস্থা কি হবে জানেন তো?\n\nরোশানঃ ঐগুলো পাস্ট ছিলো।তা নিয়ে মাতামাতি করার কিছু নেই। সেগুলো ভুলে গেলে তোমারও মঙ্গল সাথে আমারও।তবে তুমি যদি এনাজকে এই বিষয়ে বলো তাহলে আমি সত্যি তোমাকে আবার তুলে নিয়ে যাবো।(শয়তানি হাসি দিয়ে)\n\nরোশানের কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম।আমার ভয়ার্ত মুখটা দেখে রোশান ফিক করে হেসে উঠলো।\n\nরোশানঃ আমি মজা করছি।তুমি সবকিছু এতো সিরায়াসলি নেও কেন? আমি জারাকে সত্যি বিয়ে করবো।আর তোমার জীবন থেকে সরে যাবো।তাই ভয় পেয়ো না। তুমি এত ভয় পাও বলে তোমাকে ভয় দেখাতে আমার এতো ভালো লাগে।\n\nআমাদের কথার মধ্যে জারা চলে এলো।ততক্ষণে এনাজও স্টেজে চলে এসেছে। জারা রোশানকে জিজ্ঞেস করলো।\n\nজারাঃ কি ফুসুরফাসুর করছো তুমি?\n\nরোশানঃ কিছু না বেবি। চলো।\n\n🦋🦋🦋\n\nরোশান নিজের হাতটা এগিয়ে দিতেই জারা রোশানের\nবাহু ধরে স্টেজে উঠলো।সবাই যখন আংটি বদল করবে তখন তায়াং ভাইয়া আবার থামিয়ে দিলো।\n\nতায়াংঃ একটু ওয়েট করো সবাই। আমরা চার কাপল না হয় সামনে বিয়ে করবো তার জন্য আংটি বদল করছি।কিন্তু বিবাহিত দুই কাপল কেন বাদ যাবে।এনাম,নিতু,নোভা চলে আয় তোরাও।\n\nএনাজঃ আমাদেরটা আবার কেন? আমাদের তো বিয়ে হয়েই গেছে। দুই ভাইয়ের দুই ছেলেও আছে।\n\nতায়াংঃ চুপ কর তুই। আজ ছয় কাপল নতুন করে ভালোবাসার শপথ নিবো।সবাই চলে এসো।\n\nএনাম এসে নীতুর হাত ধরে স্টেজে নিয়ে গেলো।নীতুর ছেলেকে জুলেখা আন্টি কোলে তুলে নিলেন।আর নাভানের হাত ধরে পাশের চেয়ারে বসিয়ে দিলো।এনাজ ধীর পায়ে স্টেজ থেকে নেমে আমার সামনে হাঁটু গেড়ে বসে এক হাত বাড়িয়ে দিলো।\n\nএনাজঃ আমার হাতটা আবার নতুন করে ধরবে বাটারফ্লাই। কথা দিচ্ছি এবার কিছুতেই ছাড়বো না। যত বাঁধা আসুক, যত ঝড় আসুক শক্ত করে তোমার হাতটা ধরে রাখবো।তোমার হাত ছেড়ে দিলে একটা পুতুল বেবী পাবো কোথা থেকে? একটা পুতুল বেবীর জন্য হলেও তোমার হাতটা সারাজীবন ধরে রাখবো।\n\nআমি এনাজকে চোখ রাঙিয়ে লজ্জায় মুখ ঢেকে নিলাম।তারপর ওর হাতের ওপর হাত রাখলাম।এনাজ এক ঝাটকায় সবার সামনে আমায় কোলে তুলে নিলো।সাথে সাথে করতালি ও সিটি বাজানো শুরু করলো সবাই। আমি লজ্জায় এনাজের বুকের সাথে মিশে রইলাম।স্টেজের ওপর উঠে আমাকে নামিয়ে দিলো।তারপর সবাই একসাথে আংটি বদল করে নিলাম।এনাজ হাঁটু মুড়ে বসে আমার বাম হাতের অনামিকায় আংটি পরিয়ে দিলো।তারপর সেই হাতে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। তখুনি পেছন থেকে রোশান বলে উঠলো।\n\nরোশানঃ এনাজ সাহেব আপনি তো চুমু দিলেন।এবার কি আমি একটা দিবো?\n\nবক্সে মৃদু শব্দে গান বাজছে বলে রোশানের কথাটা শুধু আমরাই শুনতে পেরেছি। যেহেতু আমাদের পরেই রোশান,জারা দাঁড়িয়ে আছে,তাই কথাটা আমরা বাদে অন্য কেউ শুনেনি। এনাজ চোখ দুটো ছোট ছোট করে রোশানের দিকে রাগী লুকে তাকালো।রোশান ভয় পাওয়ার ভঙ্গি করে বললো।\n\nরোশানঃ আরে রাগছেন কেন? যাস্ট কিডিং।\n\nজারাঃ রোশান এসব কি?\n\nরোশানঃ কিছু না বেবী।তুমি আমাকে আংটি পরিয়ে দেও।এত দেরী কেন করছো?\n\nছেলেরা সবাই যার যার হবু বউকে আংটি পরিয়ে দিলো।এবার মেয়েদের পালা।আমাদের সবাইকে একটা মেয়ে এসে আংটির বক্স দিয়ে গেলো।সেটা খুলে আংটি বের করে আমরা মেয়েরাও যার যার ভালোবাসার মানুষটাকে পরিয়ে দিলাম।পুরো ঘটনাটাই ক্যামেরাবন্দি করা হলো।এখন ছবি তোলার পালা।এনাজ আমার কানের কাছে মুখ এনে বললো।\n\nএনাজঃ এই যে মিসেস এনাজ আহমেদ। অনেক তো আপনি করে বলেছেন। এখন থেকে কিন্তু তুমি করে বলতে হবে।\n\nআমিঃ বয়েই গেছে আমার😏।আপনাকে আপনি করে বলতেই আমার ভালো লাগে।\n\nএনাজঃ ভালো লাগলে হবে না। এখন থেকে অভ্যাস করতে হবে। আপনি শব্দটা আমার কাছে পর পর লাগে।প্লিজ বাটারফ্লাই এখন থেকে তুমি করে বলো।আমার নাভানের আম্মু, প্লিজ এই কথাটা রেখো।\n\nআমিঃ ওকে নাভানের আব্বু চেষ্টা করবো।\n\nএনাজঃ চেষ্টা নয় পারতেই হবে।\n\nআমিঃ ওকে এনাজ সাহেব।আপনি যা বলবেন তাই হবে।\n\nএনাজঃ আবার আপনি😤।\n\nআমিঃ ওহ সরি।তুমি যা বলবে তাই হবে।\n\nএনাজঃ এই তো আমার বউটা।\n\nসবাই একেক পোজ নিয়ে ছবি তুলছে।আমাদের ছবি তুলতে ক্যামেরা ম্যান আমাদের দিকে আসতেই এনাজ দ্রুত পায়ে স্টেজ থেকে নেমে গেল।তারপর নাভানকে কোলে তুলে স্টেজে চলে এলো।\n\nএনাজঃ আমাদের একমাত্র ছেলেকে ছাড়া আমরা কি ছবি তুলতে পারি বলো? ও তো আমাদেরই ভালোবাসার অংশ।\n\nআমি মুচকি হাসলাম।এনাজ নাভানের দুই গালে চুমু খেলো।তা দেখে নাভান তার বাবার গলা ধরে মাথা সামনে এনে গালে চুমু খেলো।\n\nএনাজঃ এবার তোমার আম্মুকে দেও।\n\nনাভানঃ আত্তা(আচ্ছা)।\n\nআমি নাভানের দুই গালে হাত রেখে কপালে গাঢ় করে একটা চুমু দিলাম।তারপর এনাজের পাশেই দাঁড়িয়ে রইলাম।এনাজের কথা শুনে নাভান ওর বাবার কোল থেকে আমার গলা জড়িয়ে ধরে আমার গালটাকে সামনে এনে গালে টাইট করে একটা চুমু দিলো।এই সুন্দর মুহুর্তটাকে ক্যামেরাবন্দি করতে ভুললো না ক্যামেরাম্যান।",
        "series": {
            "id": 76,
            "title": "প্রজাপতির রং",
            "slug": "projapotir-rong",
            "url": "https://golpohub.com/series/projapotir-rong",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-prjaptir-rng-76-4967c3.webp",
            "progress_status": "completed"
        },
        "author": {
            "id": 57,
            "name": "নোভা ইসলাম",
            "slug": "nova-islam",
            "url": "https://golpohub.com/authors/nova-islam",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-nova-57-49c18b.webp",
            "bio": "নোভা বাংলা অনলাইন সাহিত্যের এক অনন্য ও সংবেদনশীল কথাসাহিত্যিক। মানবিক সম্পর্কের জটিল সমীকরণ, পারিবারিক টানাপোড়েন এবং রহস্য-রোমাঞ্চের আবহে ভালোবাসার চিরন্তন রূপ উন্মোচনে তিনি সিদ্ধহস্ত। তাঁর সাবলীল ও দৃশ্যমান লেখনী পাঠকদের শুরু থেকে শেষ অবধি তীব্র কৌতূহল ও আবেগের দোলাচলে আচ্ছন্ন করে রাখে।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "নোভা বাংলা অনলাইন সাহিত্যের এক অনন্য ও সংবেদনশীল কথাসাহিত্যিক। মানবিক সম্পর্কের জটিল সমীকরণ, পারিবারিক টানাপোড়েন এবং রহস্য-রোমাঞ্চের আবহে ভালোবাসার চিরন্তন রূপ উন্মোচনে তিনি সিদ্ধহস্ত। তাঁর সাবলীল ও দৃশ্যমান লেখনী পাঠকদের শুরু থেকে শেষ অবধি তীব্র কৌতূহল ও আবেগের দোলাচলে আচ্ছন্ন করে রাখে।",
                "pen_name": "নোভা",
                "aliases": [
                    "Nova",
                    "লেখিকা নোভা",
                    "নোভা ইসলাম"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 2824,
                "ep_number": 38,
                "title": "সফলতার উৎসব ও তীব্র অধিকারবোধ",
                "slug": "projapotir-rong-s1-ep38",
                "url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep38",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 2826,
                "ep_number": 40,
                "title": "পাঁচ মাস পর ও নতুন প্রাণের আগমন",
                "slug": "projapotir-rong-s1-ep40",
                "url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep40",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}