{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep9",
        "json": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep9?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep9?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep9?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep9?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep9",
        "title": "প্রজাপতির রং পর্ব ৯ - কটূক্তির বিষ ও অনুতাপের আঁধার | Projapotir Rong Part 9",
        "description": "পড়ুন প্রজাপতির রং পর্ব ৯। প্রতিবেশীদের নোংরা অপবাদের প্রতিবাদ এবং অন্ধকার ঘরে চেনা নিঃশ্বাসের হ্যালুসিনেশন।",
        "keywords": "প্রজাপতির রং পর্ব ৯, প্রজাপতির রং ৯, projapotir rong porbo 9, projapotir rong part 9, নোভা, নাভান, এরিন, হ্যালুসিনেশন",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2795-c1b4b0.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "কটূক্তির বিষ ও অনুতাপের আঁধার",
                    "position": 9,
                    "description": "রেডিওর মাইক্রোফোনে প্রজাপতির ভালোবাসার সংজ্ঞা দিয়ে ঘরে ফিরতেই ফ্ল্যাটের প্রতিবেশীদের বিষাক্ত অপবাদের মুখে পড়তে হয় নোভাকে। তীব্র অপমানের ক্ষোভ গিয়ে পড়ে অবুঝ সন্তানের ওপর, কিন্তু অন্ধকার ঘরে হঠাৎ ভেসে আসা চিরচেনা উষ্ণ নিঃশ্বাস কি শুধুই বিভ্রম, নাকি কোনো বাস্তব অস্তিত্ব?",
                    "url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep9",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT13M",
                    "datePublished": "2026-09-17T19:05:06+00:00",
                    "dateModified": "2026-09-17T19:10:57+00:00",
                    "wordCount": 1924,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2795-c1b4b0.webp",
                    "accessibilityFeature": [
                        "readingOrder",
                        "structuralNavigation",
                        "displayTransformability",
                        "uncontracted"
                    ],
                    "accessibilityControl": [
                        "fullKeyboardControl",
                        "fullTouchControl"
                    ],
                    "accessibilityHazard": [
                        "none"
                    ],
                    "potentialAction": {
                        "@type": "ReadAction",
                        "target": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep9"
                    },
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "প্রজাপতির রং",
                        "url": "https://golpohub.com/series/projapotir-rong"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "নোভা ইসলাম",
                        "url": "https://golpohub.com/authors/nova-islam"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "প্রজাপতির রং",
                            "item": "https://golpohub.com/series/projapotir-rong"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "কটূক্তির বিষ ও অনুতাপের আঁধার",
                            "item": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep9"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 2795,
        "ep_number": 9,
        "title": "কটূক্তির বিষ ও অনুতাপের আঁধার",
        "slug": "projapotir-rong-s1-ep9",
        "url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep9",
        "reading_time": 13,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2795-c1b4b0.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-09-17T19:05:06+00:00",
            "updated_at": "2026-09-17T19:10:57+00:00"
        },
        "meta": {
            "word_count": 1924,
            "seo_title": "প্রজাপতির রং পর্ব ৯ - কটূক্তির বিষ ও অনুতাপের আঁধার | Projapotir Rong Part 9",
            "seo_description": "পড়ুন প্রজাপতির রং পর্ব ৯। প্রতিবেশীদের নোংরা অপবাদের প্রতিবাদ এবং অন্ধকার ঘরে চেনা নিঃশ্বাসের হ্যালুসিনেশন।",
            "keywords": "প্রজাপতির রং পর্ব ৯, প্রজাপতির রং ৯, projapotir rong porbo 9, projapotir rong part 9, নোভা, নাভান, এরিন, হ্যালুসিনেশন",
            "characters_involved": [
                "নোভা",
                "নাভান",
                "এরিন",
                "হিমি"
            ]
        },
        "content": "♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♥♥♥♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪\n\nসবাই চলে যাবে, একজনি পারবে না\nএকজন কেউ থাকুক, যে তোমাকে ছাড়বে না(×০২)\nমন ভালো নেই, জানি মন তবু হারবে না\nএকজন কেউ থাকুক, যে তোমাকে ছাড়বে না\nসবাই চলে যাবে, একজনি পারবে না\nএকজন কেউ থাকুক, যে তোমাকে ছাড়বে না\n\nএকজনি কেউ ভালোবেসে যাবে,\nথেকে থেকে দুঃখ শুধু পাবে।\nকরবো না কেউ হিসেব-নিকেশ\nকার ধার ধারবে না।(×০২)\nমন ভালো নেই, জানি মন তবু হারবে না\nএকজন কেউ থাকুক, যে তোমাকে ছাড়বে না\nসবাই চলে যাবে, একজনি পারবে না\nএকজন কেউ থাকুক, যে তোমাকে ছাড়বে না\n\nএকজনি কেউ হৃদয় বুঝে নিবে\nসাগর সেঁচে মুক্তো এনে দিবে\nচাইলেও পাবে না চাইলেও\nনিজের কথা ভাববে না।(×০২)\nমন ভালো নেই, জানি মন তবু হারবে না\nএকজন কেউ থাকুক, যে তোমাকে ছাড়বে না\nসবাই চলে যাবে, একজনি পারবে না\nএকজন কেউ থাকুক, যে তোমাকে ছাড়বে না\n\n♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♥♥♥♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪\n\n—হ্যালো লিসেনার,আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি লাভ কমপ্লেইন নিয়ে লাভ কুইন নোভানাজ আছি আপনাদের সাথে। ফিরলাম গানের পরপরি। এই গানের মর্মটা কিন্তু অনেক গভীর।যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে কিন্তু অনেক কথার উত্তর পাবেন।ওকে,কথা না বলে আমি কতগুলো ম্যাসেজ ও কমেন্ট চেক করে নেই। আপনারা কিন্তু ম্যাসেজ কিংবা কমেন্ট করতে ভুলবেন না। নরসিংদী থেকে আরিফা আছে আমাদের সাথে। সে জিজ্ঞেস করেছে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আরিফা।তুমি কেমন আছো? গাজীপুর থেকে সোহেল আছে আমাদের সাথে। আপু,তোমার দুটো শো আমার অনেক পছন্দ। আমি সবসময় তোমার শো দুটি শুনি অনেক ভালো লাগে। ধন্যবাদ সোহেল তোমাকে।সিলেট থেকে রাহুল লিখেছে, আপু তোমার ভয়েসটা অনেক কিউট। আমাকে বলবা এতো কিউট কেন? রাহুল ভাইয়া তুমি কিন্তু আমাকে পাম মারছো।আমার ভয়েস মোটেও কিউট নয়।খুব খুব বাজে।আমার থেকে কাকের ভয়েজ বেশি সুন্দর আমি জানি।ঢাকার সাভার থেকে লতা ম্যাসেজ করেছে আমাকে, সত্যি ভালোবাসা বলতে তুমি কি বুঝো আপু? আচ্ছা লতা তোমার উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। তার আগে আমি কতগুলো কমেন্ট চেক করে আসি।স্বপ্নের রাজকুমার কমেন্ট করেছে, হেই আপু হোয়াটসঅ্যাপ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? তোর জন্য পাগল নামক আইডি থেকে একজন কমেন্ট করেছে, আপু আমি একজনকে অনেক ভালোবাসি।কিন্তু সে আমায় প্রচুর সন্দেহ করে।এখন আমার করণীয় কি? আচ্ছা, আমি তার উত্তর দিচ্ছি। আপু নাকি ভাইয়া আমি তা জানি না। আপনার আইডির নাম দেখে বোঝার উপায় নেই। আপনাকে একটা কথা বলতে চাই,সন্দেহ নিয়ে ভালেবাসা যায় না। অতিরিক্ত সন্দেহ ভালোবাসা নষ্টের মূল কারণ। আমি আপনাকে সাজেস্ট করবো ঐরকম সন্দেহযুক্ত ভালোবাসা থেকে বেরিয়ে আসুন।তবে হুট করে বেরিয়ে আসবেন না।আগে তাকে বুঝাবেন।যদি সে না বুঝে তাহলে চলে আসুন।আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন।আবু তালহা হোসেন কমেন্ট করেছে, সব মেয়েরাই ঠক,প্রতারক। ওরা কাউকে ভালবাসতে পারে না। এরা ছেলেদের মন নিয়ে খেলা করে।আহারে, বুঝতে পারছি ভাইয়া আপনি খুব বড়সড় একটা ছ্যাকা খেয়ে বেঁকা হয়ে গেছেন।তাই এসব পাগলের মতো কথা বলছেন।আরেকটা কথা ভাইয়া,আপনি সব মেয়ের কাছে যান কেন বলেন তো? যাক গে আপনার কথায় আমি কিছু মনে করিনি।আমার মেয়ে লিসেনাররাও কিছু মনে করবে না।কারণ আমরা পাগলের কথায় কিছু মনে করি না।আর হ্যাঁ তালহা ভাইয়া আপনাকে একটা কথা বলতে চাই।মেয়েটা খারাপ হতে পারে, তবে মেয়েরা নয় তেমনি ছেলেটা খারাপ হতে পারে ছেলেরা নয়। এঞ্জেল তুলি প্রশ্ন করেছে “ভালোবাসার মানেটা তোমার কাছে কি আপু?” তামিম হাসান জিজ্ঞেস করছে, ভালোবাসা কি? ওকে, ওকে আমি তিনটা প্রশ্ন স্কিপ করে গেছি।সেই তিনটা প্রশ্নের উত্তর একসাথে দেই।\n\nগলা শুকিয়ে আসছে আমার।সামনের ডেস্ক থেকে পানির বোতল নিয়ে খানিকটা পানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম।তারপর আবার বলা শুরু করলাম।\n\n—- ভালোবাসা শব্দটা শুনলেই আমরা ভাবি আসলে এটা কি? এটা দিয়ে কি হয়?আসলে ভালোবাসা একটা সুন্দর অনুভূতি। যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না কিন্তু মন দিয়ে অনুভব করা যায়।ভালোবাসা মানুষের জীবনে আশির্বাদ আবার অভিশাপও বটে।একমাত্র ভালোবাসাই মানুষকে বদলে দিতে পারে।ভালোবাসা হচ্ছে এক ধরনের পাগলামি। এখানে ঢুকে গেলে হারাতে চাইলেও হারানো যায় না।ফিরাতে চাইলেও ফিরানো যায় না। চার অক্ষরের এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে অনেক অভিমান,খুনশুটি,রাগ,\nঈর্ষা,হিংসা নামক বস্তু। আমার হাসবেন্ড এনাজকে যদি আমি জিজ্ঞেস করতাম তোমার কাছে ভালোবাসা মানে কি? সে খুব সহজ সরল একটা উত্তর দিতো। যা আমার ভীষণ ভালো লাগতো। ও বলতো ভালোবাসা হলো একটা প্রজাপতির মতো। যদি শক্ত করে ধর মরে যাবে। যদি হালকা করে ধর উড়ে যাবে আর যদি যত্ন করে ধর কাছে রবে।আমিও তাই মনে করি।ভালোবাসা সত্যি একটা প্রজাপতি। আর রাগ,হিংসা,ঈর্ষা,অভিমান ইত্যাদি ইত্যাদি হলো প্রজাপতি একেকটা রং।যাদের ছাড়া প্রজাপতিটা অসম্পূর্ণ। প্রজাপতি ও তার রং নিয়েই ভালোবাসা।\n\nকোথায় জানি একটা পোস্ট কিংবা কোন গল্পে দেখেছিলাম।আমার ঠিক মনে নেই। তবে তার মধ্যে সত্যি ভালোবাসা নিয়ে কথা ছিলো। কথাগুলো ছিলো এমন।\n\nএকসাথে অনেকগুলো প্রেম করে টাইম পাস করলে আপনি বেঁচে যাবেন।কিন্তু একজনকে সত্যি ভালোবাসলে আপনি মরে যাবেন।সত্যি মরে যাবেন।তাকে দেখার জন্য আপনার অদ্ভুত এক যন্ত্রণা হবে।রাত-বিরেতে তার কন্ঠ শুনতে মন চাইবে।তার জন্য আপনার চিন্তা হবে।প্রেমে পরা আর ভালোবাসার মধ্যে অনেক তফাত আছে।প্রেমে সবাই পরে।রোজ ৪/৫ টা প্রেম করা এখনকার সময় কোন ব্যাপার না।কিন্তু একজনকে সত্যিই মন থেকে ভালোবাসা অনেক কঠিন।তার প্রতি ল্যায়াল থেকে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে অনেক সেক্রিফাইস করতে হবে। এমনকি পরিবারের বিরুদ্ধেও যেতে হবে। সত্যি ভালোবাসা বলতে এগুলো বোঝায়।যারা ৪/৫ টা প্রেম করে জীবন কাটিয়ে দেয় তারা বেঁচে যায়।আর যারা সত্যি ভালোবাসে তারা ফেঁসে যায়।সারাজীবনের জন্য ফেঁসে যায় একজনের কাছে।তবে এই ফেঁসে যাওয়ার মধ্যে অদ্ভুত এক প্রশান্তি আছে। যা শুধু সত্যি ভালবাসলে পাওয়া যায়।\n\nকথাগুলো বলতে বলতে এক অজানা ঘোরে চলে গিয়েছিলাম।এনাজকে খুব মনে পরছে।যার কারণে চোখের কর্ণার বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পরছে গাল বেয়ে।পানি মুছে আবারো মনোযোগ দিলাম শো করতে।\n\n🦋🦋🦋\n\n—– আহারে, বেচারী। একে তো অল্প বয়সে স্বামী হারিয়েছে। তার মধ্যে সকাল, সন্ধ্যায় কাজ করতে হয়।মেয়েটার জন্য খুব কষ্ট গয় গো।স্বামী ছিলো\nসি বি আই অফিসার।আর তাকে এখন রেডিও তে কাজ করতে হয়েছে। বুঝেছেন ভাবী একেই বলে কপাল।আল্লাহ কাকে কখন কোথায় নিয়ে যায় তা কেউ বলতে পারে না।স্বামী হারিয়ে সন্তান নিয়ে কষ্ট করছে।শ্বশুর-শাশুড়ি নেই। রাত-বিরেতে ফিরলেও কেউ কিছু বলে না।তাই এখন রাত করেই ফিরে।সবসময় তো সাদা কাপড়ে নিজেকে মুড়িয়ে রাখে।কিন্তু ভেতরে দেখেন গিয়ে ঠিকই রং লেগেছে। সেদিন দেখলাম সন্ধ্যা বেলায় এক ছেলে বাইকে করে দিয়ে গেলো।তুই বাপু বিধবা মেয়ে। তোর এতো ছেলেদের সাথে ঢলাঢলি কি? কে জানে স্বামী সত্যিই মরেছে নাকি মেরে ফেলেছে। যাতে নাগরের সাথে রাত-বিরেতে দেখা করে ফিরতে পারে।\n\nশো শেষ করে ফিরতে আজ একটু দেরী হয়ে গেছে। মাগরীবের আজান দিয়েছে বহু আগে। বাসার সিঁড়ি বেয়ে উঠতেই পাশের ফ্ল্যাটের দুই ভাবীর কথা কানে আসলো।তারা যে এসব কথা আমাকে বলছে তার কোন সন্দেহ নেই। মানুষ কতটা নিচ মন-মানসিকতার হলে এসব কথা বলতে পারে আল্লাহ মালুম।এরা প্রতিদিন সন্ধ্যার সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকবে।উদ্দেশ্য হলো আমাকে নানা কথা শুনানো।এদের অভ্যাসই পুরো দালানের মানুষদের নিয়ে সমালোচনা করা। আমি তাদের কথা পাত্তা না দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম।তখুনি আরেকজন বলে উঠলো।\n\n—- দেখছেন ভাবী দেখছেন।কিরকম বেয়াদব মেয়ে। এতগুলো কথা বললাম কোন উত্তর দিলো।যার শিক্ষার অভাব আছে সে কিভাবে রাত করে বাসায় ফিরবে না।ছেলেটাকে বাসায় রেখে কে জানে কোন ছেলের সাথে ফষ্টিনষ্টি করতে যায়।আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় এই মেয়ের বিয়ে হয়েছে নাকি।কে জানে কার পাপের ফসলে নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। এখন তো আমি সিউর ঐ বাচ্চাটা জারয সন্তান।আর এই মেয়ের চরিত্রে সমস্যা আছে। নষ্টা মেয়ে না হলে কি এতদিন বাপ-মা এসে দেখে যেতো না।স্বামী মারা গেছে এটা হলো ডাহা মিথ্যা কথা। বয়ফ্রেন্ডের কারণে হয়তো প্রেগনেন্ট হয়েছে। তারপর বয়ফ্রেন্ড বাচ্চা নিতে অস্বীকার করছে।তাই বাচ্চাসহ পালিয়ে আসছে।আমি এসব ভালো করেই জানি।ঐ তো সেদিন খবরে——-\n\nআমিঃ স্টপ। (চিৎকার করে)\n\nকানে দুই হাত দিয়ে চিৎকার করেই বলে উঠলাম কথাটা।আমি আর নিতে পারছি না।একটা মেয়ের বিষয়ে না জেনে এত বাজে কথা কি করে বলতে পারে মানুষ। ততক্ষণে এরিন দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছে। আমাকে ধরে জিজ্ঞেস করলো।\n\nএরিনঃ কি হয়েছে নোভা?\n\nআমি এরিনের কথায় উত্তর না দিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বললাম।\n\nআমিঃ আপনারা কি কোন মেয়ে মানুষের কাতারে পরেন? না জেনে, আমার বিষয়ে কত নোংরা নোংরা কথা বললেন।আমি আপনাদের কোন বাড়া ভাতে ছাই দিয়েছি।আমার সাথে যে আপনারা লেগেছেন।আমার কথা না হয় বাদই দিলাম আমার নিষ্পাপ বাচ্চাটাকে নিয়ে কথা বলতে আপনাদের মুখে বাজলো না।আমার বৈধ সন্তানটাকে কোন হিসেবে আপনারা জারয সন্তান বলেন? আমার চরিত্র নিয়ে কথা বলতে সাহস আপনাদের কে দিয়েছে? মানুষের সাথে ঝগড়া করার জন্য কি সবসময় গলা চুলকায়? আমি একটা বিবাহিত মেয়ে। আমার সন্তান বৈধ।কোন পাপের ফসল নয়।আর আমি কষ্ট করে খেটে উপার্জন করি।শরীর দেখিয়ে পতিতা ব্যবসা করি না। আমার জীবনটা আপনাদের মতো আনন্দের নয়।সারাটা দিন আমায় বহু কষ্ট করতে হয়।আপনারা তা কি বুঝবেন?পারেন তো শুধু অন্যের বিষয় না জেনে বাজে বাজে কথা বলতে।নিজের স্বামীকে নিজের চোখের সামনে খুন হতে দেখেছেন? চোখের পলকে নিজের আপন মানুষগুলোকে বদলে যেতে দেখেছেন? আপনারা জীবনের মানে কতটুকু বুঝেন? হয়তো আপনারা আমার বয়সে বড়।কিন্তু আমি এই ২৪ বছর বয়সে যে শিক্ষা পেয়েছি তার ৫% ও আপনারা পাননি।আপনাদের মতো আমার জীবনটা হেসেখেলে পার করার মতো নয়।সমাজে সিঙ্গেল মাদার হয়ে বেঁচে থাকার মর্ম জানেন? রাত করে ভাইয়ের বাইকে ফিরলে একটা মেয়ে দুশ্চরিত্রা হয়ে যায়?আমার বিয়ে নিয়েও আপনাদের সমস্যা। ওকে বিশ্বাস না হলে আমার গ্রামের বাড়ি খোঁজ নিয়ে জেনে আসেন।আমার বাবা সারা গ্রাম দাওয়াত করে খাইয়ে, ধুমধাম করে আমার বিয়ে দিয়েছে।আর আমার ছেলেটাও বৈধ।কোন জারয সন্তান নয়।ওর বাবার পরিচয় আছে।কারো বিষয়ে কথা বলার আগে ভেবেচিন্তে বলবেন।আরেকদিন আমার কিংবা আমার ছেলের নামে এসব কথা বললে আমি বাড়িওয়ালার কাছে তো নালিশ করবোই।সাথে আপনাদের স্বামীদেরকেও আপনাদের এই কুকর্মের কথা জানাবো।চল এরিন।\n\nএরিনঃ আপনাদের সমস্যাটা কি বলবেন? এই বাসায় আসার পর থেকে আমাদের সাথে লেগে আছেন।আমরা কি আপনাদেরটা খেতে যাই নাকি পরতে যাই।নাকি আপনাদের স্বামী ছিনিয়ে নিতে যাই।এতো কিসের সমস্যা আপনাদের? বলি,চুলকানির সমস্যা আছে নাকি? বাসায় কি সবসময় কচু রাখেন।এত চুলকানির সমস্যা থাকলে মলম কিনে ব্যবহার করবেন।তা যদি কেনার পয়সা না থাকে তাহলে আমাদের বলেন।আমরা আবার ভিক্ষুকদের ফিরিয়ে দেই না।যদি মলমে কাজ না হয় তাহলে অন্য ব্যবস্থা করবো।\n\nহিমিঃ কি হইছে এতো চেচামেচি কেন?\n\nআমিঃ কিছু হয় নাই।চল ভিতরে চল।তুই নাভানকে একা রেখে আসছিস কেন হিমি? এরিন এদের সাথে আর কথা বাড়াস না।এরা পরনিন্দা করার জন্য সবসময় ওত পেতে থাকে।মান-সম্মানের ভয় এদের নেই।\n\nআমাদের কথা শুনে তারা রাগে ফোঁস ফোঁস করতে লাগলো।আমরা তাতে পাত্তা না দিয়ে ভেতরে চলে এলাম।দরজা আটকে বড় করে একটা শ্বাস নিলাম।\n\nএরিনঃ টেনে নিয়ে আসলি কেন? আমি আরো কতগুলো কথা শুনিয়ে দিতাম।পাইছে টা কি? যখন সুযোগ পাবে কথা শুনিয়ে দিবে।ওদের কোন পাকা ধানে মই দেই আমরা।ফাউল মহিলা।মন চায় উষ্ঠা মেরে ড্রেনে ফেলে দেই।তারপর সেখান থেকে চুবিয়ে আনি।\n\nহিমিঃ আমাকে কেউ বলবে হইছেটা কি?\n\nআমিঃ এরিনের থেকে জেনে নিস।আমি আর এসব বিষয় কথা বলতে চাইছি না।\n\nনাভানঃ আম্মু, বাবা কো? বাবা আসে না?\n\nরুমে এসে ধপ করে চেয়ারে বসতেই নাভান পাশের রুম থেকে এসে প্রশ্নটা করলো।আমি জিজ্ঞাসু দৃষ্টিতে এরিন, হিমির দিকে তাকালাম।\n\nনাভানঃ বাবা কই? বাবা, আসে না। বাবা আসবে?\n\nআমিঃ এরিন,হিমি ও এসব কথা কার থেকে শুনলো? ওর ছোট মাথায় কে এসব ঢুকালো? ওর সামনে বাবা নিয়ে কথা না বললে তো ও এসব কথা জীবনেও বলবে না। আমি না বলছি ওর সামনে বাবা নিয়ে কোন কথা বলবি না।\n\nএরিনঃ আমি কিছু বলিনি।\n\nহিমিঃ সরি নোভা। আসলে আমি বিকালে বাবার সাথে কথা বলেছিলাম।তখন নাভান আমার সাথে ছিলো।ও হয়তো সেখান থেকে শুনে বলছে।\n\nআমি নাভানের দিকে হাত দুটো বাড়িয়ে দিতেই নাভান আমার কোলে এলো।আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে বললাম।\n\nআমিঃ তোমার বাবা ঐ দূর আকাশের তারা হয়ে গেছে। সেখান থেকে কিভাবে আসবে বলো?\n\nনাভানঃ বাবা,আসতে বলো।\n\nআমিঃ তোমার বাবা জীবনেও আসবে না।\n\nনাভানঃ না, আমার বাবা লাগবে।আমি বাবার কাছে দাবো(যাবো)।\n\nআমিঃ নাভান, মর্জি করো না।(ধমকের সুরে)\n\nনাভানঃ আমি বাবার কাছে দাবো। না, আমি বাবার কাছে দাবো।\n\nনাভান কোল থেকে নেমে ফ্লোরে গড়াগড়ি খেয়ে কান্না করতে লাগলো।আমার প্রচুর রাগ উঠে গেলো।একটু আগে এমনি মানুষের কথায় মেজাজ বিগড়ে গেছে। এখন আবার নাভানের মর্জি করায় রাগটা আরো বেড়ে গেলো।চট করে নাভানকে ফ্লোর থেকে তুলেই দুই গালে কষিয়ে দুটো চড় মারলাম।এতে নাভান আরো জোরে কাঁদতে লাগলো। এরিন,হিমি দুজনে এসে আমার থেকে নাভানকে সরিয়ে ফেললো।ওরা বুঝতে পারেনি আমি যে নাভানকে মারবো।\n\nহিমিঃ কি করলে এটা? এভাবে কেউ মারে?\n\nএরিনঃ অন্যের জিদ ছেলেটার ওপর দেখাস কেন?\n\nআমিঃ ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা।নয়তো ওকে আমি মারতেই থাকবো।সারাদিন ওর জন্য খেটে খেটে আমি মরি।আর তার এখন বাবাকে লাগবে।ও নাকি বাবার কাছে চলে যাবে।আমার থেকে এখন ওর বাবা বেশি হয়ে গেছে।\n\nরাগে আমার সারা শরীর জ্বলছে। কিন্তু নাভান এখনো বাবা,বাবা বলেই চেঁচাচ্ছে।আমি রুমে গিয়ে লাইট অন না করে, ফ্যান চালু করে খাটে শুয়ে পরলাম।চোখ দিয়ে অনরবত পানি পরছে। সারাদিনের ক্লান্তিতে আমার চোখ দুটো বুজে এলো।নাভান ওর খালামণিদের সাথে আছে।হঠাৎ ঘুমের ঘোরে মনে হলো কেউ আমার ওপর তীক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে।তার উষ্ণ নিঃশ্বাস আমার উপর পরছে।তার শরীরের ঘ্রাণটাও আমার বড্ড চেনা।চোখ খুলতেই আমি________",
        "series": {
            "id": 76,
            "title": "প্রজাপতির রং",
            "slug": "projapotir-rong",
            "url": "https://golpohub.com/series/projapotir-rong",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-prjaptir-rng-76-4967c3.webp",
            "progress_status": "completed"
        },
        "author": {
            "id": 57,
            "name": "নোভা ইসলাম",
            "slug": "nova-islam",
            "url": "https://golpohub.com/authors/nova-islam",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-nova-57-49c18b.webp",
            "bio": "নোভা বাংলা অনলাইন সাহিত্যের এক অনন্য ও সংবেদনশীল কথাসাহিত্যিক। মানবিক সম্পর্কের জটিল সমীকরণ, পারিবারিক টানাপোড়েন এবং রহস্য-রোমাঞ্চের আবহে ভালোবাসার চিরন্তন রূপ উন্মোচনে তিনি সিদ্ধহস্ত। তাঁর সাবলীল ও দৃশ্যমান লেখনী পাঠকদের শুরু থেকে শেষ অবধি তীব্র কৌতূহল ও আবেগের দোলাচলে আচ্ছন্ন করে রাখে।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "নোভা বাংলা অনলাইন সাহিত্যের এক অনন্য ও সংবেদনশীল কথাসাহিত্যিক। মানবিক সম্পর্কের জটিল সমীকরণ, পারিবারিক টানাপোড়েন এবং রহস্য-রোমাঞ্চের আবহে ভালোবাসার চিরন্তন রূপ উন্মোচনে তিনি সিদ্ধহস্ত। তাঁর সাবলীল ও দৃশ্যমান লেখনী পাঠকদের শুরু থেকে শেষ অবধি তীব্র কৌতূহল ও আবেগের দোলাচলে আচ্ছন্ন করে রাখে।",
                "pen_name": "নোভা",
                "aliases": [
                    "Nova",
                    "লেখিকা নোভা",
                    "নোভা ইসলাম"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 2794,
                "ep_number": 8,
                "title": "শেয়ারবাজারের জুয়া ও গোপন ক্ষত",
                "slug": "projapotir-rong-s1-ep8",
                "url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep8",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 2796,
                "ep_number": 10,
                "title": "বৃষ্টির স্মৃতি ও একতরফা মোহ",
                "slug": "projapotir-rong-s1-ep10",
                "url": "https://golpohub.com/episodes/projapotir-rong-s1-ep10",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}