{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep14",
        "json": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep14?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep14?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep14?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep14?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep14",
        "title": "প্রত্যাখান পর্ব ১৪ - বিবেকের দহন | Prottyakhan Part 14",
        "description": "পড়ুন প্রত্যাখান পর্ব ১৪ (বিবেকের দহন)। লাবণ্যের আত্মত্যাগের সত্য জেনে শুভ্রর তীব্র অনুশোচনা এবং বৃষ্টির রাতে লাবণ্যের হন্যে হয়ে খোঁজ।",
        "keywords": "প্রত্যাখান পর্ব ১৪, প্রত্যাখান ১৪, ১৪শ পর্ব, prottyakhan porbo 14, prottyakhan part 14, prottyakhan episode 14, prottyakhan part 14 link, প্রত্যাখান পর্ব ১৪ লিংক, শুভ্র, লাবণ্য, হেনা ভাবি, শুভ্রর মা, আশা, বিবেকের দহন, bangla novel part 14",
        "image_url": "https://golpohub.com/assets/images/og.jpg",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "বিবেকের দহন",
                    "position": 14,
                    "description": "“মিথ্যে আপনি বরদাস্ত করেন না বলেই সেদিন সরে দাঁড়িয়েছিল লাবণ্য”—হেনা ভাবির এই স্বীকারোক্তি শুভ্রর বুক চিরে অনুশোচনার বন্যা বইয়ে দেয়। নিজের নিষ্ঠুরতার জন্য বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে উন্মাদপ্রায় শুভ্র যখন ক্ষমা চাইতে বাড়ি ফেরে, তখন দেখে ঘর শূন্য! এই দুর্যোগপূর্ণ রাতে লাবণ্যকে খুঁজে পাওয়ার আকুলতা কি শুভ্রকে শান্ত করতে পারবে?",
                    "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep14",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT4M",
                    "datePublished": "2026-10-14T05:12:48+00:00",
                    "dateModified": "2026-10-14T05:24:48+00:00",
                    "wordCount": 573,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3224-36c92b.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "প্রত্যাখান",
                        "url": "https://golpohub.com/series/prottyakhan"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "অনামিকা ইসলাম অন্তরা",
                        "url": "https://golpohub.com/authors/anamika-islam-antara"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "প্রত্যাখান",
                            "item": "https://golpohub.com/series/prottyakhan"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "বিবেকের দহন",
                            "item": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep14"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3224,
        "ep_number": 14,
        "title": "বিবেকের দহন",
        "slug": "prottyakhan-s1-ep14",
        "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep14",
        "reading_time": 4,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3224-36c92b.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-14T05:12:48+00:00",
            "updated_at": "2026-10-14T05:24:48+00:00"
        },
        "meta": {
            "word_count": 573,
            "seo_title": "প্রত্যাখান পর্ব ১৪ - বিবেকের দহন | Prottyakhan Part 14",
            "seo_description": "পড়ুন প্রত্যাখান পর্ব ১৪ (বিবেকের দহন)। লাবণ্যের আত্মত্যাগের সত্য জেনে শুভ্রর তীব্র অনুশোচনা এবং বৃষ্টির রাতে লাবণ্যের হন্যে হয়ে খোঁজ।",
            "keywords": "প্রত্যাখান পর্ব ১৪, প্রত্যাখান ১৪, ১৪শ পর্ব, prottyakhan porbo 14, prottyakhan part 14, prottyakhan episode 14, prottyakhan part 14 link, প্রত্যাখান পর্ব ১৪ লিংক, শুভ্র, লাবণ্য, হেনা ভাবি, শুভ্রর মা, আশা, বিবেকের দহন, bangla novel part 14",
            "characters_involved": [
                "শুভ্র",
                "হেনা ভাবি",
                "লাবণ্য",
                "শুভ্রর মা",
                "আশা"
            ]
        },
        "content": "‘এত যে কষ্ট মনের ভেতরে, তবুও মেয়েটির বিন্দু মাত্র ক্ষোভ নেই বাবা-মায়ের প্রতি। সবসময় মুখে হাসির রেখা ঝুলেই থাকবে। প্রকাশ করে না ঠিক’ই। কিন্তু বুঝি তো, সব বুঝি,’ জানালেন ভাবি। অনেকটা হাহাকার মিশ্রিত ছিল সে কথা।\n\nখানেক থেমে তিনি আবারও বলতে শুরু করে, ‘জানেন, সেবার যখন আপনার মা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলো, তখন ওর কি আহাজারি! কিছুতেই আপনাকে বিয়ে করবে না। করতেই যদি হয় তবে আপনাকে বিষয়টা জানিয়েই করবে।’\nএ কথা শুনে আপনার মা খানেক হাসলেন৷ তারপর লাবণ্যর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন তিনি, ‘বোকা মেয়ে! বিয়েই তো হয়েছে। অন্যায় তো কিছু করো নি। নিজেকে এত ছোট কেন ভাবছো? ছোট তো হওয়া উচিৎ ঐ মুখোশদারী মানুষটির, যে তোমাকে প্রতি পদে পদে ঠকিয়েছে।’\nতারপর আর আন্টির মুখের উপর কথা বলেতে পারেনি সে। সব ঠিকঠাক ছিলো। বিপত্তিটা ঘটল সেদিন, ‘যেদিন লাবণ্য ফেসবুকে আপনার স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারলো মিথ্যে কথা একদম বরদাস্ত করেন না আপনি। হোক তা মজা করেও।’\nআর সেদিনই সে আংকেলকে ডেকে প্রত্যাখান করে দেয় বিয়ের প্রস্তাব।\nসত্যি বলতে প্রথম দেখাতেই(ছবি দেখে) ও আপনাকে ভালোবেসে ফেলেছিল। জায়গা দিয়ে ফেলেছিলো মনের ছোট্ট কুঠুরিতে। কিন্তু প্রকাশ করতে পারেনি।\n‘একটা বিয়ে হয়েছে, স্বামী সংসারে থাকতে পারেনি তিনমাসও, চলে আসতে হয়েছে। এসব নানাবিধ কারণে ও হীনমন্যতায় ভুগতো। নিজেকে ভিষণ ছোট ভাবতো। মানুষের ভালোবাসার অযোগ্য মনে করতো নিজেকে।’\n\nলাবণ্যর ভাবির কথাগুলো শুনছিলাম আর দু’চোখ দিয়ে অকাল শ্রাবণ ঝরছিল আমার। মনে মনে শুধু এটাই ভাবছিলাম, ‘এ আমি কি করলাম! কেন করলাম? কোন কিছু না জেনে বুঝে কেন এমনটি করলাম?’\n‘শুভ্র ভাই! বেলা বয়ে গেল বলে। আপনি কি আজ রাতটা আমাদের ছোট্ট কুটিরে থেকে যাবেন?’ অনেকটা অনুনয়ের স্বরে ছিল সে প্রশ্ন।\nসম্বিত ফিরে আমার। ঠোঁটের কোণে মেকি হাসির দেখা ফুটিয়ে তুলি। ‘না, না, ভাবি! আমার এখন যেতে হবে। আসি।’\n\nহেনা ভাবির থেকে বিদায় নিয়ে আমি যখন নরসিংদী থেকে রওয়ানা দেই, তখন বিকেল ৫টা বেজে ১৩ কি ১৪মিনিট। বাসায় যখন ফিরি তখন রাত্রি সাড়ে ৯টা বাজে।\nদরজায় নক করতেই ‘আশা’ এসে দরজাটা খুলে দেয়। যদিও প্রতিটা দিন ড্রয়িং রুমে বসে আমার জন্য প্রতীক্ষার প্রহর গুনতো লাবণ্য।\nভেতরে প্রবেশ করেই আমার আকুল নয়ন খুঁজতে থাকে লাবণ্যকে। এদিকে বোন যে আমার প্রশ্ন করেছে, ‘কিরে ভাইয়া! এরকম দেখাচ্ছে কেন তোকে?’ সেদিকে একটুও মন নেই আমার।\nবোনের প্রশ্নের উত্তর না দিয়েই দ্রুতপায়ে এগিয়ে যাই নিজ রুমের দিকে, খুঁজতে থাকি লাবণ্যকে।\nকিন্তু নাহ! পাইনি ও’কে। ভেতরটা আমার হাহাকার দিয়ে ওঠে। দ্রুত পায়ে মায়ের রুমে গেলাম। মায়ের রুম থেকে গোসলখানা, কিচেন, এরুম-ওরুম সবখানেই খুঁজলাম ও’কে মনে মনে, ভিষণ সংগোপন।\n\nআমার এরকম হন্তদন্ত হয়ে ছুটাছুটিতে কিছুটা অবাক হয় মা। প্রশ্ন করে, ‘কিরে! কি হয়েছে তোর? কি খুঁজছিস এভাবে?’\nহতাশ চোখে মায়ের দিকে তাকালাম আমি। তারপর অনেকটা ভেঁজা গলায় প্রশ্ন করলাম, ‘কোথায় লাবণ্য? ও’কে কোথাও পাচ্ছি না?’\nবিয়ের পর এই প্রথম নিজ থেকে লাবণ্যর খোঁজ নিয়েছি৷ ব্যাপার’টাতে অবাক হয় মা। কিন্তু অস্বাভাবিক হয়নি। মনে হচ্ছে যেন এরকম কিছু ঘটবে সেটা ওনি আগে থেকেই জানতেন।\nকিছুটা উত্তেজিত কন্ঠে প্রশ্ন করলাম আবারও, ‘কি হলো? কিছু বলছো না যে? কোথায় লাবণ্য?’\nমায়ের জবাব, ‘বৃষ্টির জন্য আটকে গিয়েছিলো রাস্তায়। পরে পথভুলে আশ্রয় নেয় বান্ধবীর বাসায়। এখন পিয়াদের বাসায় আছে। কাল সকালে চলে আসবে।’\nকেন জানি না, সেদিন আমার ভিষণ রাগ হয় লাবণ্যর প্রতি। ‘না হয় পথভুলে কিছু টা সময় নষ্টই হলো, তাই হলে এভাবে অন্যের বাসায় রাত কাটাবে?’\nঘড়িতে ১০টা বাজার শব্দ হলো তখনই। ঝুলে যাওয়া টা-ই’টা ভালো ভাবে বেধে মায়ের দিকে ফিরে তাকালাম, ‘আমি আসছি পিয়াদের বাসা থেকে। গেইটটা লাগিয়ে দাও।’\nপিছু ডাকছে আশা। ‘ভাইয়া! শুন। বাইরে বৃষ্টি পরছে। যাসনে। এই ভাইয়া! ছাতাটা তো নিয়ে যা। এইরে! চলে গেলো। মা, তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো, কিছু বললে না কেন ভাইয়াকে?\nজবাবে একটা রহস্যজনক হাসি দিয়ে আমার মা সেদিন নিজ রুমে চলে গিয়েছিল….",
        "series": {
            "id": 90,
            "title": "প্রত্যাখান",
            "slug": "prottyakhan",
            "url": "https://golpohub.com/series/prottyakhan",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-prtzakhan-90-029e7b.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 47,
            "name": "অনামিকা ইসলাম অন্তরা",
            "slug": "anamika-islam-antara",
            "url": "https://golpohub.com/authors/anamika-islam-antara",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-onamika-islam-ontra-47-7e302d.webp",
            "bio": "অনামিকা ইসলাম অন্তরা বাংলা সাহিত্যের একজন সংবেদনশীল ও সমকালীন কথাশিল্পী। মানবমনের নিভৃত অনুভূতি, যৌথ ও মধ্যবিত্ত পারিবারিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে তিনি গভীর মমতায় রূপ দেন তাঁর কথাসাহিত্যে।\n\nতাঁর লেখার স্বকীয় বৈশিষ্ট্য হলো সাবলীল ভাষাভঙ্গি, প্রাঞ্জল সংলাপ এবং বাস্তবসম্মত চরিত্রের মনস্তাত্ত্বিক বিস্তার। বিশেষ করে ক্যাম্পাসকেন্দ্রিক বন্ধুত্ব, গভীর বিষাদ এবং হৃদয়ের অব্যক্ত অনুরাগকে এক অপূর্ব কাব্যিক আবহে ফুটিয়ে তোলায় তিনি বিশেষভাবে প্রশংসিত।\n\n'নিশ্চুপ বালিকা' উপন্যাসে তিনি সামাজিক বৈষম্য, পারিবারিক অসম্মান এবং এক তরুণীর নীরব আত্মত্যাগের বিপরীতে নিঃস্বার্থ প্রেমের যে উজ্জ্বল আলেখ্য রচনা করেছেন, তা পাঠকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ কাটে।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "অনামিকা ইসলাম অন্তরা বাংলা সাহিত্যের একজন সংবেদনশীল ও সমকালীন কথাশিল্পী। মানবমনের নিভৃত অনুভূতি, যৌথ ও মধ্যবিত্ত পারিবারিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে তিনি গভীর মমতায় রূপ দেন তাঁর কথাসাহিত্যে।\n\nতাঁর লেখার স্বকীয় বৈশিষ্ট্য হলো সাবলীল ভাষাভঙ্গি, প্রাঞ্জল সংলাপ এবং বাস্তবসম্মত চরিত্রের মনস্তাত্ত্বিক বিস্তার। বিশেষ করে ক্যাম্পাসকেন্দ্রিক বন্ধুত্ব, গভীর বিষাদ এবং হৃদয়ের অব্যক্ত অনুরাগকে এক অপূর্ব কাব্যিক আবহে ফুটিয়ে তোলায় তিনি বিশেষভাবে প্রশংসিত।\n\n'নিশ্চুপ বালিকা' উপন্যাসে তিনি সামাজিক বৈষম্য, পারিবারিক অসম্মান এবং এক তরুণীর নীরব আত্মত্যাগের বিপরীতে নিঃস্বার্থ প্রেমের যে উজ্জ্বল আলেখ্য রচনা করেছেন, তা পাঠকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ কাটে।",
                "pen_name": "অনামিকা ইসলাম অন্তরা",
                "aliases": [
                    "Anamika Islam Antara",
                    "অনামিকা অন্তরা",
                    "Antara"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3223,
                "ep_number": 13,
                "title": "অন্ধকারের দীর্ঘ প্রহর",
                "slug": "prottyakhan-s1-ep13",
                "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep13",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3225,
                "ep_number": 15,
                "title": "শ্রাবণের মেঘভাঙা আলো",
                "slug": "prottyakhan-s1-ep15",
                "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep15",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}