{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep15",
        "json": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep15?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep15?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep15?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep15?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep15",
        "title": "প্রত্যাখান পর্ব ১৫ - শ্রাবণের মেঘভাঙা আলো | Prottyakhan Part 15",
        "description": "পড়ুন প্রত্যাখান পর্ব ১৫ (শ্রাবণের মেঘভাঙা আলো)। বৃষ্টির রাতে অভিমান ভুলে শুভ্র ও লাবণ্যের সম্পর্কের এক নতুন রোমান্টিক মোড়।",
        "keywords": "প্রত্যাখান পর্ব ১৫, প্রত্যাখান ১৫, ১৫শ পর্ব, prottyakhan porbo 15, prottyakhan part 15, prottyakhan episode 15, prottyakhan part 15 link, প্রত্যাখান পর্ব ১৫ লিংক, শুভ্র, লাবণ্য, সিদ্দিক কাকা, পিয়া, শ্রাবণের মেঘভাঙা আলো, bangla novel part 15",
        "image_url": "https://golpohub.com/assets/images/og.jpg",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "শ্রাবণের মেঘভাঙা আলো",
                    "position": 15,
                    "description": "রাতের অন্ধকারে মুষলধারে বৃষ্টির মাঝে পিয়াদের বাড়ি পৌঁছে অধিকারবোধ ও ক্ষোভের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে শুভ্র। একা ভিজে রাস্তায় দাঁড়িয়ে যখন নিজের ভুলের বোঝা বইছিল সে, তখনই ছাতা হাতে নিচে নেমে আসে লাবণ্য। বৃষ্টির জলে পুরোনো অভিমান ধুয়ে ফেলে ছাতা উড়িয়ে দেওয়ার এই দুরন্তপনা কি তাদের দূরত্ব ঘুচিয়ে নতুন করে এক সুতোয় বাঁধবে?",
                    "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep15",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT5M",
                    "datePublished": "2026-10-14T05:12:48+00:00",
                    "dateModified": "2026-10-14T05:24:49+00:00",
                    "wordCount": 795,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3225-86dbb0.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "প্রত্যাখান",
                        "url": "https://golpohub.com/series/prottyakhan"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "অনামিকা ইসলাম অন্তরা",
                        "url": "https://golpohub.com/authors/anamika-islam-antara"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "প্রত্যাখান",
                            "item": "https://golpohub.com/series/prottyakhan"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "শ্রাবণের মেঘভাঙা আলো",
                            "item": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep15"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3225,
        "ep_number": 15,
        "title": "শ্রাবণের মেঘভাঙা আলো",
        "slug": "prottyakhan-s1-ep15",
        "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep15",
        "reading_time": 5,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3225-86dbb0.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-14T05:12:48+00:00",
            "updated_at": "2026-10-14T05:24:49+00:00"
        },
        "meta": {
            "word_count": 795,
            "seo_title": "প্রত্যাখান পর্ব ১৫ - শ্রাবণের মেঘভাঙা আলো | Prottyakhan Part 15",
            "seo_description": "পড়ুন প্রত্যাখান পর্ব ১৫ (শ্রাবণের মেঘভাঙা আলো)। বৃষ্টির রাতে অভিমান ভুলে শুভ্র ও লাবণ্যের সম্পর্কের এক নতুন রোমান্টিক মোড়।",
            "keywords": "প্রত্যাখান পর্ব ১৫, প্রত্যাখান ১৫, ১৫শ পর্ব, prottyakhan porbo 15, prottyakhan part 15, prottyakhan episode 15, prottyakhan part 15 link, প্রত্যাখান পর্ব ১৫ লিংক, শুভ্র, লাবণ্য, সিদ্দিক কাকা, পিয়া, শ্রাবণের মেঘভাঙা আলো, bangla novel part 15",
            "characters_involved": [
                "শুভ্র",
                "লাবণ্য",
                "সিদ্দিক কাকা",
                "পিয়া",
                "পিয়ার মা"
            ]
        },
        "content": "রাত্রি দশটা বেজে পয়তাল্লিশ মিনিট।\n\nপিয়াদের বাসার গেইটের সামনে দাঁড়িয়ে আছি মিনিট পাঁচেক হয়ে গেছে।\n\nকল দিয়েছিলাম পিয়ার বাবা জনাব সিদ্দিক সাহেবের ফোনে।\n\nরিসিভ করে বলছে আসতেছে কিন্তু পাঁচ মিনিট অতিবাহিত হয়ে যাওয়ার পরও ওনার খবর নেই কোন।\n\nপুনঃবার কল দিলাম।\n\nরিংটোনের আওয়াজ বলে দিচ্ছে, মানুষটা সিড়ি পেরিয়ে গেইটের অনেকটা কাছে চলে এসেছে।\n\nকল কেটে গেইটের ভেতরে দৃষ্টি নিয়ে গেলাম।\n\nবলতে বলতেই সিদ্দিক কাকা গেইটের একদম সন্নিকটে চলে আসে। আমাকে দেখে দুর থেকেই বলতে শুরু করেন তিনি,\n\n‘বাপরে! বয়সের সাথে সাথে মাথাও কিছুটা নষ্টের পথে।\n\nগেইট খুলার চাবি না এনে চলে আসছি ঔষধের বক্স নিয়ে।\n\nতিনতলা পেরিয়ে দুতলায় আসতেই খেয়াল করি সেটা।’ কাকাকে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলাম।\n\nকুশলাদি বিনিময় করতে করতে কাকার সাথে তিনতলায় বাসায় ঢুকলাম। তিনকক্ষ বিশিষ্ট ছোট্ট একটা বাসা।\n\nঅনেকটা ছিমছাম এবং গুছানো।\n\nএকরুমে কাকা কাকি থাকেন, আরেক রুমে তাদের একমাত্র মেয়ে পিয়া এবং অন্য রুমে আগত অতিথিরা থাকেন।\n\nযথারীতি কুশলাদি বিনিময়ের পর পিয়ার মা এবং পিয়া আমায় বসতে অনুরোধ করেন।\n\nআমি বসার আগেই এদিক ওদিক তাকিয়ে পিয়ার দিকে দৃষ্টি নিলাম। প্রশ্ন করলাম,\n\n‘পিয়া, কোথায় লাবণ্য?\n\nও’কে দেখছি না যে?’ চায়ের কাপটা পিয়ার মা আমার হাতে এগিয়ে দিতে দিতে জানান দেয়,\n\n‘ঘুমুচ্ছে। আহারে বেচারী! পুরো দুপুর পথভুলে ঘুরে বেরিয়েছে রাস্তায়।\n\nতারপর যাও মানুষের মাধ্যমে একটু রাস্তাটা ধরতে পারলো, ওমনি বৃষ্টি শুরু হলো।\n\nসেকি বৃষ্টি! একদম মুশলধার।\n\nব্যাটা! ব্যবসা নিয়ে পড়ে থাকলে চলবে? ঘরের দিকেও তো একটু নজর দিতে হবে, তাই না?\n\nএক কাজ করো। একদিন ব্যবসা কার্য থেকে দুইদিনের জন্য বিরতি নিয়ে ঢাকা শহরটা ঘুরে দেখাও মেয়েটাকে।\n\nযাতে ভবিষ্যতে পথভুলে হারিয়ে না যায়।’ পিয়ার মায়ের কথার প্রতিউত্তরে কিছুই বলতে পারিনি।\n\nতার আগেই ওনি আবারও বলতে শুরু করেন,\n\n‘আহারে বেচারী! সারাটা দিন অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরে শেষমেশ বৃষ্টির জন্য টং দোকানে আশ্রয় নেয়।\n\nপরে বৃষ্টি থামলে পাশের ফ্ল্যাক্সির দোকান থেকে শাশুড়ীকে কল দিয়েছে।\n\nতারপর তোমার মা কল দিয়ে ওর বর্তমান অবস্থানটা আমাদের জানালে তোমার আঙ্কেল গিয়ে ওকে নিয়ে আসে।\n\nঐতো! লাবণ্য আসছে। ঘুম হলো মা?’ আন্টির দৃষ্টিকে অনুসরণ করে পেছনে ফিরে তাকালাম আমি।\n\nঘুমজড়ানো চোখে ছোট বাচ্চাদের ন্যায় আমাদের মুখের দিকে তাকিয়ে লাবণ্য।\n\nচায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে কাপটা একপাশে রেখে ওঠে দাঁড়ালাম সোফা থেকে।\n\n‘আন্টি! আজ তাহলে আমরা আসি।\n\nলাবণ্য চলো।’ লাবণ্যর দিকে তাকিয়ে আচমকাই বলে ওঠলাম কথাটা।\n\n‘কি বলছো তুমি বাবা? আসছো মানে?\n\nআজ কোথাও যাওয়া হবে না। আজ তোমরা আমাদের এখানে থাকবে।’\n\nসোফা থেকে ওঠে দাঁড়াতে দাঁড়াতে পিয়ার মা কথাটা বলে।\n\n‘ না আন্টি, আজ নয়৷ অন্য আরেকদিন। আর তুমি দাঁড়িয়ে আছো কেন?\n\nযাও, কলেজ ব্যাগ নিয়ে আসো।’\n\nঅনেকটা অধিকার খাটানোর ন্যায় লাবণ্যর দিকে তাকিয়ে কথাটা বললাম।\n\nজবাবে আন্টির দিকে ফিরে তাকায় লাবণ্য।\n\nভাবমূর্তিখানা এমন যে, আমার কথায় যেন ভিষণ রকম বিরক্ত ‘ও’।\n\nএতরাতে বাসা থেকে বের হওয়ার কোন ইচ্ছেই যেন ওর নেই।\n\nওর সেই মুখভঙ্গিকে কাজে লাগিয়ে আরো জোর গলায় জানান দেয় আন্টি, ‘না, বাবা!\n\nএই প্রথম মেয়েটা এসেছে। আজ যাওয়া যাবে না।\n\nএতরাত্রিতে তো কোনভাবে নয়। তুমি বরং সকালে এসো।\n\n‘ কেন জানি আন্টির সাধারণ কথায়ও সেদিন আমার মেজাজ চরমে ওঠে গিয়েছিলো।\n\nলাবণ্যর দিকে না তাকিয়েই বললাম, আচ্ছা!\n\nও থাকুক তবে। আসি আন্টি। আঙ্কেল আসসালামু আলাইকুম।\n\nবাসা থেকে বের হয়ে নিজের ওপর চরম রাগ ওঠে যায়।\n\nএ আমি কি করলাম?\n\nরাগের জন্য ওকে রেখেই চলে আসলাম? না এটা ঠিক হয়নি আমার। ভালো লাগছিলো না কিছুই।\n\nবাসায় না গিয়ে ঘুরঘুর করতে লাগলাম রাস্তায়।\n\nআর মনে মনে লাবণ্যর সাথে কথা বলতে লাগলাম,\n\n‘না হয় আমি বলেছিই থাকতে, তাই বলে তুমি এমন করতে পারলে?\n\nআমাকে একবার থামিয়ে বলতে পারলে না, আমিও যাবো আপনার সাথে?\n\nকি এমন ক্ষতি হতো এটা করলে?’ মুশলধারে বৃষ্টি শুরু হলো।\n\nরাস্তায় দাঁড়িয়ে তিনতলার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আমি।\n\nনাহ! কেউ দাঁড়ায়নি আমার পথপানে তাকিয়ে।\n\nএকটা দীর্ঘশ্বাস ছেড়ে পেছনের দিকে তাকাতেই ভূত দেখার ন্যায় চমকে ওঠলাম আমি।\n\nছাতা হাতে স্বয়ং লাবণ্য দাঁড়িয়ে।\n\nতারপাশেই আরো একটি ছাতা হাতে সিদ্দিক কাকা দাঁড়িয়ে।\n\nআসলে হচ্ছেটা কি? বুঝতে পারছিলাম না কিছুই।\n\nস্তব্ধ দৃষ্টিতে তাই তাকিয়ে আছি ওদের পানে।\n\nসিদ্দিক কাকা দুষ্টুমির হাসি হেসে আমার দিকে তাকিয়ে।\n\nতুই তো পুরো বাপের মতো হয়েছিস।\n\nতোর বাপও এমন করত।\n\nঅকারণে ভাবির(তোর মা) সাথে ঝগড়া করতো।\n\nতারপর তোর মা বাপের বাড়ি চলে গেলে রাত্রি আধারে তোর বাপ শ্বশুরের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকতো।\n\nকাকার কথায় লজ্জা পেলাম ভিষণ।\n\nকাকা আবারো বলতে শুরু করেন, রাগ করে চলে আসছে লাবণ্য,\n\nএটা আমায় আগে বলিসনি কেন?\n\nআগে বললে তো তোকে এত কষ্ট করতে হতো না৷\n\nভাগ্যিস, বারান্দার গ্লাসগুলো মিলিয়ে দেয়ার সময় নিচে দৃষ্টি আসে আমার।\n\nকাকা, আমি আসলে….\n\nপুরো কথা বলতে পারিনি। তার আগেই কাকা লাবণ্যর দিকে ফিরে তাকায়।\n\n‘শুনো মা, বর ঝগড়া করলে,\n\nতাদের ঘাড়ের রগ বাকা থাকলে সেগুলো টেনে সোজা বানানোর দায়িত্ব তোমাদের।\n\nরাগ করে এভাবে হুটহাট বাপের বাড়ি/অন্য কোথাও যাওয়ার আগে নেক্সট টাইম একলা ঘরে বসে এটাই ভাববা,\n\nকিভাবে টাইট দিলে বর সোজা থাকে।\n\nকি মনে থাকবে?’\n\nমাথা ঝাকিয়ে হ্যাঁ-বোধক জবাব দেয় লাবণ্য।\n\nহাসি এসেও আসলো না আমার। কাকার থেকে বিদায় নিয়ে পায়ে হেঁটে দুজন চললাম সামনের দিকে।\n\nখানেকদুর যেতেই মাথায় দুষ্ট বুদ্ধির উদয় হয়।\n\nওর কিছু বুঝে ওঠার আগেই ওর হাতের ছাতাটা ছেড়ে দিলাম ওপরে শূন্যের দিকে।\n\nমুহূর্তেই দমকা হাওয়া এসে সেটা উড়িয়ে নিয়ে যায় দুরে।",
        "series": {
            "id": 90,
            "title": "প্রত্যাখান",
            "slug": "prottyakhan",
            "url": "https://golpohub.com/series/prottyakhan",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-prtzakhan-90-029e7b.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 47,
            "name": "অনামিকা ইসলাম অন্তরা",
            "slug": "anamika-islam-antara",
            "url": "https://golpohub.com/authors/anamika-islam-antara",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-onamika-islam-ontra-47-7e302d.webp",
            "bio": "অনামিকা ইসলাম অন্তরা বাংলা সাহিত্যের একজন সংবেদনশীল ও সমকালীন কথাশিল্পী। মানবমনের নিভৃত অনুভূতি, যৌথ ও মধ্যবিত্ত পারিবারিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে তিনি গভীর মমতায় রূপ দেন তাঁর কথাসাহিত্যে।\n\nতাঁর লেখার স্বকীয় বৈশিষ্ট্য হলো সাবলীল ভাষাভঙ্গি, প্রাঞ্জল সংলাপ এবং বাস্তবসম্মত চরিত্রের মনস্তাত্ত্বিক বিস্তার। বিশেষ করে ক্যাম্পাসকেন্দ্রিক বন্ধুত্ব, গভীর বিষাদ এবং হৃদয়ের অব্যক্ত অনুরাগকে এক অপূর্ব কাব্যিক আবহে ফুটিয়ে তোলায় তিনি বিশেষভাবে প্রশংসিত।\n\n'নিশ্চুপ বালিকা' উপন্যাসে তিনি সামাজিক বৈষম্য, পারিবারিক অসম্মান এবং এক তরুণীর নীরব আত্মত্যাগের বিপরীতে নিঃস্বার্থ প্রেমের যে উজ্জ্বল আলেখ্য রচনা করেছেন, তা পাঠকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ কাটে।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "অনামিকা ইসলাম অন্তরা বাংলা সাহিত্যের একজন সংবেদনশীল ও সমকালীন কথাশিল্পী। মানবমনের নিভৃত অনুভূতি, যৌথ ও মধ্যবিত্ত পারিবারিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে তিনি গভীর মমতায় রূপ দেন তাঁর কথাসাহিত্যে।\n\nতাঁর লেখার স্বকীয় বৈশিষ্ট্য হলো সাবলীল ভাষাভঙ্গি, প্রাঞ্জল সংলাপ এবং বাস্তবসম্মত চরিত্রের মনস্তাত্ত্বিক বিস্তার। বিশেষ করে ক্যাম্পাসকেন্দ্রিক বন্ধুত্ব, গভীর বিষাদ এবং হৃদয়ের অব্যক্ত অনুরাগকে এক অপূর্ব কাব্যিক আবহে ফুটিয়ে তোলায় তিনি বিশেষভাবে প্রশংসিত।\n\n'নিশ্চুপ বালিকা' উপন্যাসে তিনি সামাজিক বৈষম্য, পারিবারিক অসম্মান এবং এক তরুণীর নীরব আত্মত্যাগের বিপরীতে নিঃস্বার্থ প্রেমের যে উজ্জ্বল আলেখ্য রচনা করেছেন, তা পাঠকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ কাটে।",
                "pen_name": "অনামিকা ইসলাম অন্তরা",
                "aliases": [
                    "Anamika Islam Antara",
                    "অনামিকা অন্তরা",
                    "Antara"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3224,
                "ep_number": 14,
                "title": "বিবেকের দহন",
                "slug": "prottyakhan-s1-ep14",
                "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep14",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": null
        }
    }
}