{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep3",
        "json": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep3?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep3?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep3?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep3?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep3",
        "title": "প্রত্যাখান পর্ব ৩ - নিঃশব্দ রাতের কান্না | Prottyakhan Part 3",
        "description": "পড়ুন প্রত্যাখান পর্ব ৩ (নিঃশব্দ রাতের কান্না)। গভীর রাতে লাবণ্যের চাপা কান্নার পেছনে কোন গোপন সত্য লুকিয়ে আছে যা শুভ্রকে হতবাক করে দিল?",
        "keywords": "প্রত্যাখান পর্ব ৩, প্রত্যাখান ৩, ৩য় পর্ব, prottyakhan porbo 3, prottyakhan part 3, prottyakhan episode 3, prottyakhan part 3 link, প্রত্যাখান পর্ব ৩ লিংক, শুভ্র, লাবণ্য, আশা, নিঃশব্দ রাতের কান্না, bangla novel part 3",
        "image_url": "https://golpohub.com/assets/images/og.jpg",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "নিঃশব্দ রাতের কান্না",
                    "position": 3,
                    "description": "দীর্ঘ ছয় মাসের বিদেশ সফর শেষে বাড়ি ফিরে এক অচেনা, নিস্তব্ধ লাবণ্যকে দেখে থমকে যায় শুভ্র। গভীর রাতে যখন চারপাশ ঘুমে আচ্ছন্ন, তখনই ব্যালকনি আর বন্ধ ঘরের ভেতর থেকে ভেসে আসে চাপা কান্নার স্বর। ডায়েরি আঁকড়ে ধরে মেঝের ওপর মাথা ঠেকিয়ে কাঁদা লাবণ্যের এই যন্ত্রণার কারণ কি কোনো গোপন প্রেম, নাকি বুকের গভীরের কোনো না-বলা ক্ষত?",
                    "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep3",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT4M",
                    "datePublished": "2026-10-14T05:12:48+00:00",
                    "dateModified": "2026-10-14T05:24:26+00:00",
                    "wordCount": 505,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3213-76b66c.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "প্রত্যাখান",
                        "url": "https://golpohub.com/series/prottyakhan"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "অনামিকা ইসলাম অন্তরা",
                        "url": "https://golpohub.com/authors/anamika-islam-antara"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "প্রত্যাখান",
                            "item": "https://golpohub.com/series/prottyakhan"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "নিঃশব্দ রাতের কান্না",
                            "item": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep3"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3213,
        "ep_number": 3,
        "title": "নিঃশব্দ রাতের কান্না",
        "slug": "prottyakhan-s1-ep3",
        "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep3",
        "reading_time": 4,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3213-76b66c.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-14T05:12:48+00:00",
            "updated_at": "2026-10-14T05:24:26+00:00"
        },
        "meta": {
            "word_count": 505,
            "seo_title": "প্রত্যাখান পর্ব ৩ - নিঃশব্দ রাতের কান্না | Prottyakhan Part 3",
            "seo_description": "পড়ুন প্রত্যাখান পর্ব ৩ (নিঃশব্দ রাতের কান্না)। গভীর রাতে লাবণ্যের চাপা কান্নার পেছনে কোন গোপন সত্য লুকিয়ে আছে যা শুভ্রকে হতবাক করে দিল?",
            "keywords": "প্রত্যাখান পর্ব ৩, প্রত্যাখান ৩, ৩য় পর্ব, prottyakhan porbo 3, prottyakhan part 3, prottyakhan episode 3, prottyakhan part 3 link, প্রত্যাখান পর্ব ৩ লিংক, শুভ্র, লাবণ্য, আশা, নিঃশব্দ রাতের কান্না, bangla novel part 3",
            "characters_involved": [
                "শুভ্র",
                "লাবণ্য",
                "আশা",
                "শুভ্রর মা"
            ]
        },
        "content": "লাবণ্যর সঙ্গে আমার সেভাবে কখনো চোখাচোখি হয়নি। আমি যখনই ওর চোখের দিকে তাকাতাম তখনই ও চোখ ফিরিয়ে নিত। আবার আমি যখন এদিক ওদিক তাকাতাম তখন ও আমার দুই চোখে বিচরণ করত। আমি আড়চোখে দেখতাম। কখনো ধরা পড়ে যেত। কিছুক্ষণের মধ্যেই গন্তব্যে পৌঁছালাম। নদীর পাড়ে কোলাহলমুক্ত একটি জায়গায় গিয়ে বসলাম। কাটালাম স্বপ্নময় একটা দিন। এভাবেই অতিবাহিত হলো অনেকগুলো দিন। সেদিন বিষণ্ন মনে শুয়েছিলাম বিছানায়। মা এসে পাশে বসলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রশ্ন করেন, কিরে! এই অবেলায় শুয়ে আছিস যে? শরীর খারাপ? মাথা নেড়ে না-বোধক জবাব দিলাম। মা আমার আরো কাছে এসে হাতটা ধরলেন। প্রশ্ন করলেন, তাহলে মন খারাপ? মায়ের দিকে একবার তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিলাম। জবাব দিতে পারলাম না কোন। তথাপি মা আমার নিরবতার ভাষা বুঝে নেন। বুঝে নেন বিষণ্ণতার কারণ। পরদিন কাঁধে ব্যাগ আর লাগেজ হাতে সবার থেকে বিদায় নিয়ে লাবণ্যর সামনে গিয়ে দাঁড়ালাম। আমার চলে যাওয়ার কথা আগের দিন রাতেই সে শুনেছিল। এখন তাই বারান্দায় চুপটি করে দাঁড়িয়ে সে। লাবণ্যর কাছে গেলাম আমি। ছোট্ট করে বললাম, আসি। লাবণ্য কথা বলল না। পলক ফেলল না। শুধু ঠোঁটটা কিঞ্চিৎ নড়ে উঠল। পড়াশুনা শেষে বাবা’র ইচ্ছেতেই দাদার ব্যবসায়ে যোগ দিয়েছিলাম। সেদিন তাই ব্যবসায়ের কাজেই আমাকে বিদেশে পাড়ি জমাতে হলো। ৬মাস পর। ব্যবসায়িক নানা কাজ সেরে যখন দেশে ফিরি আমার ভেতরটা আঁতকে ওঠে। হাসি-খুশি আর প্রাণচঞ্চল লাবণ্যর হঠাৎ বদলে যাওয়াটা ভাবিয়ে তুলে আমায়। প্রশ্ন করি ছোট বোন আশাকে। কিরে! তোর আপুর কি হয়েছে? বোন আমার চোখ বড় বড় করে পাল্টা প্রশ্ন করে, ওমা! আপুর আবার কখন কি হলো? আমতাআমতা স্বরে বললাম, না মানে এভাবে কাকতাড়ুয়ার ন্যায় দাঁড়িয়ে আছে যে! আমার কথা শুনে আশা খিলখিলিয়ে হেসে ওঠে। বোনের মাথায় হালকা আঘাত করে বললাম, প্রশ্ন’ই তো করেছি। তার জন্য এত হাসির কি আছে? গোমড়া মুখে বোনের জবাব, হাসছি কি স্বাদে? বিগত ৬মাস ধরে আপু এরকম কাকতাড়ুয়ার ন্যায় কখনো ছাদে কখনো বা ব্যলকনিতে চুপটি করে দাঁড়িয়ে থাকে। কি হয়েছে জিজ্ঞেস করলে কিছুই বলেনা। কেমন যেন এড়িয়ে যা… বোনকে কথার মধ্যিখানে থামিয়ে দিলাম। ওয়েট, ওয়েট। বিগত ৬মাস ধরে মানে? ঘটনা কি? এবার কিছুটা বিরক্তিকর মুখে বোনের জবাব, ভাই তুই সামান্য বিষয়কে নিয়ে এত প্যাঁচাচ্ছিস কেন? ঘটনা কি? সম্বিত ফিরল আমার। সত্যিই তো। একটা সামান্য বিষয়কে এভাবে বড় করে কেন দেখছি? বোনের রুম থেকে চলে আসলাম আমি। ব্যস্ত হয়ে পড়লাম আমি আমার কাজ নিয়ে। কেটে যায় অনেকগুলো মাস। লাবণ্যর খুঁজ সেভাবে আর নেয়া হয়নি অনেকদিন। যদিও আমাদের বসতটা ছিল একই ছাদের তলায়। মধ্য রাতে চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। বিছানা থেকে উঠে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে বাহিরে এলাম। ব্যলকনির যে পাশ থেকে কান্নার আওয়াজটা আসছিল সে পাশে গেলাম। নাহ! কাউকে পাইনি সেখানে। বিষয়টাকে মনের ভ্রম ভেবে চলে আসছিলাম। পাশেই কিছু একটা ভাঙ্গার আওয়াজে চমকে উঠলাম। ফিরে তাকালাম ডানে। শব্দটা এ বাসার অতিথি লাবণ্যর রুম থেকে আসছে। জানালাটা হালকা মেশানো ছিল। ফাঁক দিয়ে চাইলেই দেখতে পারি আমি ভেতরে কি চলছে। তা সত্ত্বেও কিছুটা ক্ষণ দ্বিধায় ভোগী এই ভেবে, লুকিয়ে রুমে উঁকি দেয়া ঠিক হবে কি না…! সাতপাঁচ ভেবে একটা সময় জানালাটা আংশিক ফাঁকা করে রুমে উঁকি দিয়েই দিলাম। তারপর যা দেখলাম তাতে কিছুটা চমকে গেলেও অস্বাভাবিক হইনি। ফ্লোরে বসে খাটে মাথা ঠেকিয়ে আছে লাবণ্য। হাতে ডায়েরীর মতো কিছু একটা। আমার আন্দাজ সঠিক হলো বোধ হয়। মনে হচ্ছে মেয়েটি প্রেমে পড়েছে।",
        "series": {
            "id": 90,
            "title": "প্রত্যাখান",
            "slug": "prottyakhan",
            "url": "https://golpohub.com/series/prottyakhan",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-prtzakhan-90-029e7b.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 47,
            "name": "অনামিকা ইসলাম অন্তরা",
            "slug": "anamika-islam-antara",
            "url": "https://golpohub.com/authors/anamika-islam-antara",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-onamika-islam-ontra-47-7e302d.webp",
            "bio": "অনামিকা ইসলাম অন্তরা বাংলা সাহিত্যের একজন সংবেদনশীল ও সমকালীন কথাশিল্পী। মানবমনের নিভৃত অনুভূতি, যৌথ ও মধ্যবিত্ত পারিবারিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে তিনি গভীর মমতায় রূপ দেন তাঁর কথাসাহিত্যে।\n\nতাঁর লেখার স্বকীয় বৈশিষ্ট্য হলো সাবলীল ভাষাভঙ্গি, প্রাঞ্জল সংলাপ এবং বাস্তবসম্মত চরিত্রের মনস্তাত্ত্বিক বিস্তার। বিশেষ করে ক্যাম্পাসকেন্দ্রিক বন্ধুত্ব, গভীর বিষাদ এবং হৃদয়ের অব্যক্ত অনুরাগকে এক অপূর্ব কাব্যিক আবহে ফুটিয়ে তোলায় তিনি বিশেষভাবে প্রশংসিত।\n\n'নিশ্চুপ বালিকা' উপন্যাসে তিনি সামাজিক বৈষম্য, পারিবারিক অসম্মান এবং এক তরুণীর নীরব আত্মত্যাগের বিপরীতে নিঃস্বার্থ প্রেমের যে উজ্জ্বল আলেখ্য রচনা করেছেন, তা পাঠকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ কাটে।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "অনামিকা ইসলাম অন্তরা বাংলা সাহিত্যের একজন সংবেদনশীল ও সমকালীন কথাশিল্পী। মানবমনের নিভৃত অনুভূতি, যৌথ ও মধ্যবিত্ত পারিবারিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে তিনি গভীর মমতায় রূপ দেন তাঁর কথাসাহিত্যে।\n\nতাঁর লেখার স্বকীয় বৈশিষ্ট্য হলো সাবলীল ভাষাভঙ্গি, প্রাঞ্জল সংলাপ এবং বাস্তবসম্মত চরিত্রের মনস্তাত্ত্বিক বিস্তার। বিশেষ করে ক্যাম্পাসকেন্দ্রিক বন্ধুত্ব, গভীর বিষাদ এবং হৃদয়ের অব্যক্ত অনুরাগকে এক অপূর্ব কাব্যিক আবহে ফুটিয়ে তোলায় তিনি বিশেষভাবে প্রশংসিত।\n\n'নিশ্চুপ বালিকা' উপন্যাসে তিনি সামাজিক বৈষম্য, পারিবারিক অসম্মান এবং এক তরুণীর নীরব আত্মত্যাগের বিপরীতে নিঃস্বার্থ প্রেমের যে উজ্জ্বল আলেখ্য রচনা করেছেন, তা পাঠকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ কাটে।",
                "pen_name": "অনামিকা ইসলাম অন্তরা",
                "aliases": [
                    "Anamika Islam Antara",
                    "অনামিকা অন্তরা",
                    "Antara"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3212,
                "ep_number": 2,
                "title": "দূরত্বের মাঝে মায়াজাল",
                "slug": "prottyakhan-s1-ep2",
                "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep2",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3214,
                "ep_number": 4,
                "title": "সংশয়ের বিষাক্ত ছায়া",
                "slug": "prottyakhan-s1-ep4",
                "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep4",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}