{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep4",
        "json": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep4?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep4?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep4?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep4?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep4",
        "title": "প্রত্যাখান পর্ব ৪ - সংশয়ের বিষাক্ত ছায়া | Prottyakhan Part 4",
        "description": "পড়ুন প্রত্যাখান পর্ব ৪ (সংশয়ের বিষাক্ত ছায়া)। লাবণ্যের নীরবতাকে ভুল বুঝে কেন নিজের ভেতরে অভিমানের প্রাচীর তুলল শুভ্র?",
        "keywords": "প্রত্যাখান পর্ব ৪, প্রত্যাখান ৪, ৪র্থ পর্ব, prottyakhan porbo 4, prottyakhan part 4, prottyakhan episode 4, prottyakhan part 4 link, প্রত্যাখান পর্ব ৪ লিংক, শুভ্র, লাবণ্য, শুভ্রর মা, সংশয়ের বিষাক্ত ছায়া, bangla novel part 4",
        "image_url": "https://golpohub.com/assets/images/og.jpg",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "সংশয়ের বিষাক্ত ছায়া",
                    "position": 4,
                    "description": "রাতের কান্নার দৃশ্য শুভ্রর অন্তরে জন্ম দেয় তীব্র সংশয় ও অন্ধ অভিমান। লাবণ্যের চোখের নীরব আবেদন উপেক্ষা করে অফিসের ব্যস্ততার আড়ালে নিজেকে গুটিয়ে নেয় সে। পরিবারের ভবিষ্যৎ যখন এক নতুন ফ্ল্যাটের ঠিকানায় বাঁধতে চলেছে, তখন তাদের দুই হৃদয়ের মাঝের দূরত্ব কি কোনো চিরস্থায়ী ফাটলের সূচনা করতে যাচ্ছে?",
                    "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep4",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT3M",
                    "datePublished": "2026-10-14T05:12:48+00:00",
                    "dateModified": "2026-10-14T05:24:27+00:00",
                    "wordCount": 466,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3214-ea00c9.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "প্রত্যাখান",
                        "url": "https://golpohub.com/series/prottyakhan"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "অনামিকা ইসলাম অন্তরা",
                        "url": "https://golpohub.com/authors/anamika-islam-antara"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "প্রত্যাখান",
                            "item": "https://golpohub.com/series/prottyakhan"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "সংশয়ের বিষাক্ত ছায়া",
                            "item": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep4"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3214,
        "ep_number": 4,
        "title": "সংশয়ের বিষাক্ত ছায়া",
        "slug": "prottyakhan-s1-ep4",
        "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep4",
        "reading_time": 3,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3214-ea00c9.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-14T05:12:48+00:00",
            "updated_at": "2026-10-14T05:24:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 466,
            "seo_title": "প্রত্যাখান পর্ব ৪ - সংশয়ের বিষাক্ত ছায়া | Prottyakhan Part 4",
            "seo_description": "পড়ুন প্রত্যাখান পর্ব ৪ (সংশয়ের বিষাক্ত ছায়া)। লাবণ্যের নীরবতাকে ভুল বুঝে কেন নিজের ভেতরে অভিমানের প্রাচীর তুলল শুভ্র?",
            "keywords": "প্রত্যাখান পর্ব ৪, প্রত্যাখান ৪, ৪র্থ পর্ব, prottyakhan porbo 4, prottyakhan part 4, prottyakhan episode 4, prottyakhan part 4 link, প্রত্যাখান পর্ব ৪ লিংক, শুভ্র, লাবণ্য, শুভ্রর মা, সংশয়ের বিষাক্ত ছায়া, bangla novel part 4",
            "characters_involved": [
                "শুভ্র",
                "লাবণ্য",
                "শুভ্রর মা",
                "শুভ্রর বাবা"
            ]
        },
        "content": "সকালে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। দরজায় কড়া নাড়ার শব্দ হয়। আসবো? কন্ঠ শুনে বুঝতে পারলাম দরজায় লাবণ্য দাঁড়িয়ে। পেছনে না তাকিয়েই তাই জবাব দিলাম, আসো। নিঃশব্দে লাবণ্য আমার পাশে এসে দাঁড়ায়। আয়নার ভেতর দিয়েই দৃষ্টি যায় ওর দিকে। চোখ মুখ স্বাভাবিক। কেউ দেখলে বলতেই পারবে না এখন, গতকাল রাতে এই মেয়েটি প্রচন্ড এক অভিমানে হো হো করে কেঁদেছে। গায়ে সুগন্ধি পারফিউম মাখা শেষে ওর দিকে ফিরে তাকালাম। তারপর? লেখাপড়া কেমন চলছে? ভালো। ছোট্ট করে ওর জবাব। ব্যাগটা হাতে নিতে নিতে অতি ব্যস্ততার সহিত প্রশ্ন করলাম, কিছু বলবে? নিচের দিকে তাকানো অবস্থায় ওর জবাব, আমার কিছু কেনাকাটা করতে হবে। আন্টি বলেছে আপনার সাথে… পুরো কথা বলতে পারেনি লাবণ্য। তার আগেই আমার ঝটপট জবাব, অফিসের কাজে দু’দিনের জন্য ঢাকার বাহিরে যেতে হবে। আমাকে তাই এখনই বের হতে হচ্ছে। আশা কোচিং থেকে ফিরলে তুমি বরং ও’কে নিয়ে যেও। জবাবে ‘ওহ, আচ্ছা’ বলে নিঃশব্দে রুম ত্যাগ করে লাবণ্য। ২দিন পর — অফিসের কাজ শেষে ঢাকায় নিজ বাসায় ফিরতেই দেখি ব্যলকনিতে কারো জন্য গভীর প্রতীক্ষায় মা দাঁড়িয়ে। ‘কি হলো মা! এভাবে দাঁড়িয়ে আছ যে? কারো জন্য অপেক্ষা করছো কি?’ চটজলদি মায়ের জবাব, ফ্ল্যাট কেনার ব্যাপারে তোর বাবা গিয়েছিল মালিকের সাথে কথা বলতে। দেখ্, না! এতো রাত হয়ে গেছে। এখনো তো ফিরলো না…. পেছন থেকে জড়িয়ে ধরি মাকে। হাসোজ্জল মুখে বলে ওঠি, ওহ, মা! তোমাদের ভালোবাসা দেখলে না আমার বড্ড হিংসে হয়। এত বয়স হয়েছে, এখনো তোমাদের ভালোবাসা কমেনি! সামান্য চোখের আড়াল হতেই একজন আরেকজনের জন্য উতলা হয়ে….. পুরো কথা বলতে পারিনি। তার আগেই মা আমার কান টেনে ধরে। খুব হিংসে হয় না? দাঁড়া তোর বাবাকে বলে তাড়াতাড়ি বাড়িতে নতুন বউ নিয়ে আসার ব্যবস্থা করছি…… নতুন বউ! কথাটা বলতেই দরজার সম্মুখে এসে দাঁড়ায় লাবণ্য। আমাকে দেখে দৃষ্টি ফিরিয়ে নেয় সে। অন্য দিকে তাকিয়ে মা’কে জানান দেয়, টেবিলে খাবার দিয়েছি আন্টি, খেতে আসুন…. লাবণ্য চলে গেলে রাতের খাবার খাওয়ার জন্য মা এবং আমি দু’জনেই ড্রয়িংরুমের দিকে রওনা দিলাম। রাতের খাবার শেষে রুমে এসে বিছানায় গা’টা এলিয়ে দিয়েছিলাম। ভেতরে প্রবেশ করে পাশে এসে বসে মা। — কিরে! ঘুমাসনি? — এইতো, আয়োজন চলছে। — তারপর, বললি না তো কি করবো?! — কি করবে মানে? তোমাদের টাকা, থাকবেও তোমরা। এখানে আমাকে কেন জিজ্ঞেস করছো এসব? — আমরা আর কতদিন থাকবো! তারপর তো তুই’ই…. — মা! খুব খারাপ হয়ে যাবে কিন্তু! একদম বাজে কথা বলবে না… — আচ্ছা, এটা বল তোর ফ্লাটটা পছন্দ হয়েছে কি না! — অনেক। — ভেবে বলছিস তো?! — এত ভাবাভাবির কি আছে মা? বিগত অনেকগুলো বছর যাবৎ আমরা তো এখানেই আছি, তাই না? স্বভাবতই মায়া জমে যাওয়াটাই স্বাভাবিক। আর সেই মায়ার টানেই হয়তো বা তোমরা বাকি জীবনটা এখানেই কাটাতে চাচ্ছো। ভালো কথা। অতি উত্তম সিদ্ধান্ত। কিনে ফেলো। — তারপরও তোর’ও তো একটা…. — মা, তোমাদের পছন্দ’ই আমার পছন্দ। — আলহামদুলিল্লাহ! — হুম। — আচ্ছা, ঘুমা তবে। চাকরি জীবন থেকে অবসর গ্রহন করেছে বাবা। চাকরির শেষ টাকা দিয়ে বাবা এই ফ্ল্যাট কিনে নেয়ার সিদ্ধান্ত নেয়। আমরাও সানন্দে তাই বাবার সিদ্ধান্তকে সাদুবাদ জানালাম।",
        "series": {
            "id": 90,
            "title": "প্রত্যাখান",
            "slug": "prottyakhan",
            "url": "https://golpohub.com/series/prottyakhan",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-prtzakhan-90-029e7b.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 47,
            "name": "অনামিকা ইসলাম অন্তরা",
            "slug": "anamika-islam-antara",
            "url": "https://golpohub.com/authors/anamika-islam-antara",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-onamika-islam-ontra-47-7e302d.webp",
            "bio": "অনামিকা ইসলাম অন্তরা বাংলা সাহিত্যের একজন সংবেদনশীল ও সমকালীন কথাশিল্পী। মানবমনের নিভৃত অনুভূতি, যৌথ ও মধ্যবিত্ত পারিবারিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে তিনি গভীর মমতায় রূপ দেন তাঁর কথাসাহিত্যে।\n\nতাঁর লেখার স্বকীয় বৈশিষ্ট্য হলো সাবলীল ভাষাভঙ্গি, প্রাঞ্জল সংলাপ এবং বাস্তবসম্মত চরিত্রের মনস্তাত্ত্বিক বিস্তার। বিশেষ করে ক্যাম্পাসকেন্দ্রিক বন্ধুত্ব, গভীর বিষাদ এবং হৃদয়ের অব্যক্ত অনুরাগকে এক অপূর্ব কাব্যিক আবহে ফুটিয়ে তোলায় তিনি বিশেষভাবে প্রশংসিত।\n\n'নিশ্চুপ বালিকা' উপন্যাসে তিনি সামাজিক বৈষম্য, পারিবারিক অসম্মান এবং এক তরুণীর নীরব আত্মত্যাগের বিপরীতে নিঃস্বার্থ প্রেমের যে উজ্জ্বল আলেখ্য রচনা করেছেন, তা পাঠকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ কাটে।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "অনামিকা ইসলাম অন্তরা বাংলা সাহিত্যের একজন সংবেদনশীল ও সমকালীন কথাশিল্পী। মানবমনের নিভৃত অনুভূতি, যৌথ ও মধ্যবিত্ত পারিবারিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে তিনি গভীর মমতায় রূপ দেন তাঁর কথাসাহিত্যে।\n\nতাঁর লেখার স্বকীয় বৈশিষ্ট্য হলো সাবলীল ভাষাভঙ্গি, প্রাঞ্জল সংলাপ এবং বাস্তবসম্মত চরিত্রের মনস্তাত্ত্বিক বিস্তার। বিশেষ করে ক্যাম্পাসকেন্দ্রিক বন্ধুত্ব, গভীর বিষাদ এবং হৃদয়ের অব্যক্ত অনুরাগকে এক অপূর্ব কাব্যিক আবহে ফুটিয়ে তোলায় তিনি বিশেষভাবে প্রশংসিত।\n\n'নিশ্চুপ বালিকা' উপন্যাসে তিনি সামাজিক বৈষম্য, পারিবারিক অসম্মান এবং এক তরুণীর নীরব আত্মত্যাগের বিপরীতে নিঃস্বার্থ প্রেমের যে উজ্জ্বল আলেখ্য রচনা করেছেন, তা পাঠকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ কাটে।",
                "pen_name": "অনামিকা ইসলাম অন্তরা",
                "aliases": [
                    "Anamika Islam Antara",
                    "অনামিকা অন্তরা",
                    "Antara"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3213,
                "ep_number": 3,
                "title": "নিঃশব্দ রাতের কান্না",
                "slug": "prottyakhan-s1-ep3",
                "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep3",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3215,
                "ep_number": 5,
                "title": "ঝড়ের পূর্বাভাস",
                "slug": "prottyakhan-s1-ep5",
                "url": "https://golpohub.com/episodes/prottyakhan-s1-ep5",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}