> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/purono-bhalobasha-s1-ep12) | [জেসন](https://golpohub.com/episodes/purono-bhalobasha-s1-ep12?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/purono-bhalobasha-s1-ep12?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/purono-bhalobasha-s1-ep12?format=atom)

# গোপন সুখের প্রহর

![গোপন সুখের প্রহর](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-1995-b3c034.webp)

---
*[রাবেয়া সুলতানা নিপা](https://golpohub.com/authors/rabeya-sultana-nipa)-এর [পুরোনো ভালোবাসা](https://golpohub.com/series/purono-bhalobasha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 5 মিনিট*
- **মোট শব্দ:** 747
- **প্রকাশিত:** Sep 8, 2026
---

\_\_আনিকা আর নিশু ডাক্তার দেখিয়ে বসে আছে রিপটের জন্য।ডাক্তার অনেক গুলি টেস্ট দিয়েছে। টেস্ট গুলো করে রিপটের জন্য অপেক্ষা করছে। নিশু -যদি রিপটে খারাপ কিছু হয় তাহলে কি হবে বলো তো।আমি নিজের জন্য কিছু ভাবছিনা।ভাবছি অনিকের কথা। \_\_ভাবী তোমার ফোন ভাজতেছে। আনিকা কথায় নিশু বললো। দেখছো বলতে না বলতেই তোমার ভাইয়ার ফোন চলে আসছে। ও অফিসে আছে ঠিকি কিন্তু মন পড়ে আছে এখানে। নিশু-হুম বলো? অনিক – রিপট পেয়েছো? নিশু -এখনো পাই নাই। পেলে তোমাকে ফোন দিবো।তুমি চিন্তা করছো কেন? আমার কিচ্ছু হবে না। অনিক -ঠিক আছে আমি চিন্তা করবোনা। পাশের বাড়ির রিনা ভাবীর হাসবেন্ডকে বলবো তোমার জন্য চিন্তা করতে।এইভার খুশিতো? নিশু -অনিক তুমিও না।পাগল একটা।এখন রাখি বাসায় গিয়ে তোমাকে ফোন দিবো। \_\_একজন লোক এসে বলে গেলো রিপট এসে গেছে। আপনারা একজন গিয়ে নিয়ে আসুন। আনিকা-ভাবী তুমি বসো আমি নিয়ে আসছি। কথাটা বলেই আনিকা রিপট আনতে গেলো। \_\_একটু পর আনিকা ফিরে এসে নিশুকে জড়িয়ে ধরে বললো congratulations ভাবী। নিশু অবাক হয়ে বললো কি হয়েছে? তুমি এইরকম করছো কেন? আনিকা- ভাবী জানো আমি না ফুফু হতে যাচ্ছি। নিশু -আনিকার কথা শুনে নিশু অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলবে বুজতে পারছেনা আনিকা -ভাবী তুমি খুশি হও নাই? নিশু-আমি খুশি হয়েছি কিনা তা পরের কথা,তোমার ভাইয়া যদি রাগ করে? তোমার ভাইয়া বলেছিল তার পড়ালেখা শেষ করে বেবি নিবে। আনিকা -ভাবী তুমি তো pregnant হয়েছো ৩ মাস চলতেছে।তুমি একটুও বুজতে পারো নাই? নিশু-হ্যা কয়দিন থেকে শরীর টা ভালো লাগছিলোনা।কিন্তু বুজতে পারি নাই। আনিকা! তোমাকে একটা কথা বলবো রাখবে? আনিকা -বলো কি কথা? নিশু- বাসার কাউকে এখন কিছু বলো না।তোমার ভাইয়াকেও না। আনিকা-কি বলো এইরকম একটা খুশির খবর কাউকে বলবো না, কিন্তু কেন? নিশু-৬ দিন পর অনিকের জন্মদিন। সবাইকে সেই দিন সারপ্রাইজ দিবো।প্লিজ তুমি আগে থেকে কিছু বলো না। আনিকা-ঠিক আছে। তোমার কথায় রাখলাম। \_\_নিশু বাসায় আসার আগেই অনিক বাসায় এসে বসে আছে।নিশু হাসি দিয়ে বললো আরে তুমি এতো তাড়াতাড়ি চলে আসছো। অনিক -হুম চলে আসছি।তোমার রিপটে কি আসছে? নিশু-এইজন্য তুমি অফিস থেকে চলে আসছো? এতো পাগলামি কেন করো। অনিক-তোমাকে আমি এই গুলো কিছু জিজ্ঞাস করিনি।যা করেছি তার আনসার দাও? নিশু-আমি একদম সুস্থ আছি।ডাক্তার বলেছে দুইদিন পর এমনি ঠিক হয়ে যাবে। অনিক -ঠিক আছে। তোমার কথা মানলাম। কথাটা বলেই নিশুকে জড়িয়ে ধরেছে। এমন সময় আনিকা বলে উঠলো। আনিকা -ভাইয়া ভুলে যাসনা আমি এইখানে আছি।এইটা তোদের বেড রুম না। নিশু -(রাগ হয়ে অনিককে ধাক্কা দিয়ে)সব কিছুতেই তোমার বাড়াবাড়ি। পাগল কথাকার।বলেই রুমে চলে গেলো। অনিক -আনিকা তুইও না!দাড়া তোকে দেখাচ্ছি মজা।বলে আনিকার পিছন পিছন ছুটলো। \_\_ রেহানা বেগম এসে ভাইবোনে দুষ্টামি দেখে বললো এখনো কি তোরা ছোটো আছিস? এইরকম করছিস কেন তোরা? অনিক তুই এইদিকে আয় তোর সাথে কথা আছে। অনিক-হুম বলো কি কথা? রেহানা বেগম -কালতো ছেলের বাড়ির লোক আসবে ওরা বলচ্ছে একসাথে engaged করে ফেলতে।তোর বাবাও রাজি হয়ে গেছে। অনিক-মা! তোমরা যা ভালোমনে করো। নিশু এসে বললো মা! আমি একটা কথা বলি? রেহানা বেগম -হ্যা বলো? নিশু-আনিকাকে একবার জিজ্ঞাস করলে ভালো হতোনা। ও এই বিয়েতে রাজি কি না? রেহানা বেগম-তুমি চুপ করো (ধমক দিয়ে)।আমার মেয়ে আমরা যেটা বলবো সেটাই শুনবে। \_\_নিশুকে মন খারাপ করে চলে যেতে দেখে অনিকও পিছন পিছন গেলো। অনিক -নিশু! বার বার এক কথা কেন বলছো?শুধু শুধু এখন মায়ের বকা খেতে গেলে।আমি চাই না তুমি আর এই ব্যাপারে কিছু বলো। নিশু-ঠিক আছে এখন খেতে চলো রাত অনেক হয়েছে। তবে তোমাকে একটা কথা আমি বলতে পারি। আমার মনে হয় আনিকা এই বিয়েতে রাজি হবে না। (কথাটা বলেই নিশু রান্নাঘরে চলে গেলো।) \_\_সবাই এক বসে খাওয়া খাচ্ছে।কিন্তু অনিকের মন হলো নিশু আর আনিকার দিকে। অনিক -আনিকা! কাল তোকে ছেলেপক্ষ এসে দেখে engaged করে যাবে।এতে কি তোর কোনো আপত্তি আছে? আনিকা -আপত্তি থাকবে কেন।তোরা যা করবি আমার ভালোর জন্যই করবি।আমার কোনো আপত্তি নাই। \_\_অনিক নিশুর দিকে তাকিয়ে বললো।আমার খাওয়া হয়ে গেছে আমি রুমে যাচ্ছি।একে একে সবাই চলে গেলো।আনিকা আর নিশু বসে আছে। নিশু-এখন তো তোমার ভাইয়াকে বলতে পারতে।তুমি এই বিয়ে করতে পারবেনা। আনিকা-ভাবী তুমি চিন্তা করোনা।বিয়েতো দূরের কথা engaged ও হবেনা। নিশু-আমিতো কিছুই বুজতেছিনা তোমার কথা। আনিকা -এখন কিছু বুজা লাগবেনা।তুমি রুমে যাও,ভাইয়া অপেক্ষা করছে।এমনিতেই এখন ভালোভাবে চলতে হবে।আর সবসময় আমার ভাইয়াকে নিয়ে ভালো থাকবে।যে আসছে তারও খেয়াল রাখবে।আর দাঁড়িয়ে থেকোনা রুমে যাও। নিশু -আনিকা তুমি যেই ভাবে কথা বলছো মনে হচ্ছে আজকেই কথাও চলে যাবে। আনিকা -আরে নাহ এমনি বললাম। \_\_নিশুও আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলো। অনিক খাটের একপাশে বসে বসে ল্যাপটপ এ কাজ করছে।নিশুকে আসতে দেখে, অনিক – এই তোমার আসার সময় হলো? নিশু -তাড়াতাড়িই তো এলাম।দিন দিন তুমি কেমন যেন অবুজের মতো কথা বলছো।সরো কাল অনেক কাজ আছে সকাল সকাল উঠতে হবে,আমি এখন ঘুমাবো।বলেই নিশু শুয়ে পড়লো। অনিক- তুমি ঘুমাবে মানে?আমি মানছি কাল অনেক কাজ।তাই বলে তুমি এখন ঘুমাবে? নিশু-না! তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখবো।তুমি যা চাচ্ছো তা কিছুই হবে না।তুমিও আর একটা কথা না বলে এখন ঘুমাও।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/purono-bhalobasha-s1-ep11) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/purono-bhalobasha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/purono-bhalobasha-s1-ep13)