> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep15) | [জেসন](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep15?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep15?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep15?format=atom)

# পারিবারিক বৈঠকের অগ্নিপরীক্ষা

![পারিবারিক বৈঠকের অগ্নিপরীক্ষা](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1156-68b26e.webp)

---
*[পিনুরাম](https://golpohub.com/authors/pinuram)-এর [রোদে ভেজা তিলোত্তমা](https://golpohub.com/series/rode-bheja-tilottoma) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 14 মিনিট*
- **মোট শব্দ:** 2,084
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

বহুদিন পর সেদিন নবীন, দেবু আমি আর পচা একসাথে আড্ডা মারলাম। পচা চাকরি করে ফুলে গেছে, গুজরাটে গিয়ে এক গুজরাটি মেয়ের প্রেমে পড়েছে তার নাম সঞ্জনা। নবীন বেশ ভারিক্কি হয়ে গেছে, তবে আগে মদ খেত না এখন মাঝে মাঝেই মদ খায়। দেবু চাকরি পাওয়ার পরে বেশ খোশমেজাজে ছিলো। পার্ক স্ট্রিটের একটা বারে বসে চারজনে হুইস্কি গিললাম আর পুরানো দিনের কথা মনে করলাম। মন বড় বলছিলো যে যদি ছন্দা অনু আর শ্যামলী পাশে থাকত তাহলে আমাদের সেই পুরানো দিন এক বিকেলের জন্য ফিরে আসত। তিন মেয়ের মধ্যে শুধু অনু হয়ত আসতে পারতো, কারন ছন্দার সাথে আমার অনেকদিন কথাবার্তা নেই। এর মাঝে ওর অফিসে গিয়েছিলাম কিন্তু আমার সাথে কথা বলেনি ঠিক করে, দূর থেকে ছলছল চোখে আমার দিকে তাকিয়ে ট্যাক্সি করে বেরিয়ে গেল, আমি ওইখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ। এই সব ঘটনা আর ওদের বললাম না। দেবু আমাকে বললো যে এবারে বিয়ে করতে চায়, নিজের বাড়িতে বলেছে এই ব্যাপারে, ওর মা এক কথায় রাজি, বি টেক করা সুন্দরী বৌমা কে হাত ছাড়া করতে চায়, ওর বাবা হ্যাঁ না কিছু বলেনি তবে রাজি হয়ে যেতে পারেন। ওদিকে অনু তখন কিছু বাড়িতে বলেনি, আমি যত বার বলি এই বারে বাড়িতে বলে দে, ওর কালোঘাম ছুটে যায় আর আমাকে ঠেলে দেয়। আমি নিজেও বাড়িতে ছন্দার ব্যাপারে কিছুই বলিনি, আগে লন্ডন থেকে ফিরি তারপরে বলব বলে ভেবে রেখেছিলাম। নবীন কে জিজ্ঞেস করাতেই কথা এড়িয়ে গেল, ছন্দা ওর মনের কথা আমাকে জানিয়ে দিয়েছিলো তাই আর ওকে বেশি ঘাঁটালাম না।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep14) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/rode-bheja-tilottoma) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep16)