> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep6) | [জেসন](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep6?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep6?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep6?format=atom)

# গঙ্গার ঘাটে প্রথম স্পর্শ

![গঙ্গার ঘাটে প্রথম স্পর্শ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1147-766071.webp)

---
*[পিনুরাম](https://golpohub.com/authors/pinuram)-এর [রোদে ভেজা তিলোত্তমা](https://golpohub.com/series/rode-bheja-tilottoma) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 10 মিনিট*
- **মোট শব্দ:** 1,585
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

দুপুর নাগাদ কৃষ্ণনগর পৌঁছে গেলাম সেখান থেকে বাস বদল করে মায়াপুর যেতে হবে। গ্রাম্য রাস্তা দিয়ে গ্রামের লোক বোঝাই বাসে চেপে দুপুরের একটু পরেই মায়াপুর পৌছালাম। বিলিতি মন্দির তখন সম্পূর্ণ তৈরি হয়নি, ইট কাঠ বালি পাথর বোঝাই মন্দির প্রাঙ্গনে। আশেপাশে অনেক ছোট ছোট মন্দির আমাদের অবশ্য সেই সব দেখার বিশেষ বালাই ছিলো না। দুইজনে শুধু মাত্র কোলকাতার নাগপাশ ছাড়িয়ে নিভৃতে একে অপরের সান্নিধ্য খুঁজতে এসেছিলাম এই গঙ্গাবক্ষে। তাও রমণীর মন্দির দেখা চাই। শেষ পর্যন্ত নৌকায় চেপে গঙ্গা পার করে নবদ্বীপে গিয়ে নিতাই গৌরাঙ্গের মন্দির দেখা হল রিক্সায় চেপে। এই মন্দির দেখা, ঠাকুর প্রনাম করা আমার কোনোদিন পোষাতো না। বাড়িতে কালী পুজো হতো বটে, তবে সবার মান রেখে বিগ্রহের সামনে করজোড়ে বসে থাকতাম। বাঙালির পালা পার্বন প্রত্যেক মাসেই লেগে থাকে আর আমাদের বাড়ি এইসবে খুব মানে। মধুছন্দা সেই রকমের মেয়ে, যেখানে দেখল একটা মন্দির অথবা বটতলায় একটা পাথর আর কিছু ফুল রাখা, সেখানেই দাঁড়িয়ে চটি খুলে ঢিপ করে একটা প্রণাম ঠোকা ওর চাই। সেই সাথে জোর করে আমাকেও করজোড়ে দাঁড়াতে হতো ওর পাশে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep5) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/rode-bheja-tilottoma) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep7)