> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep7) | [জেসন](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep7?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep7?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep7?format=atom)

# বোধনের আলোয় গোপন আঁধার

![বোধনের আলোয় গোপন আঁধার](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1148-11b01b.webp)

---
*[পিনুরাম](https://golpohub.com/authors/pinuram)-এর [রোদে ভেজা তিলোত্তমা](https://golpohub.com/series/rode-bheja-tilottoma) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,426
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

যদিও ষষ্টি থেকে কলেজের ছুটি কিন্তু মহালয়ার পর থেকেই আমাদের কলেজে আসা এক প্রকার বন্ধ হয়ে গেল আর সেই সাথে মধুছন্দার সাথে নিয়মিত দেখা হওয়া বন্ধ হয়ে গেল। এমন দুষ্টু মেয়ে শেষ দিনে বলে পর্যন্ত গেল না কোলকাতায় থাকবে না জলপাইগুড়ি যাবে। অনু ঠিক শুঁকে শুঁকে গন্ধ পেয়ে গেল আমাদের ব্যাপারে আর তারপর থেকেই আমার পেছনে লাগতে শুরু করে দিল। ওকে জিজ্ঞেস করলেই খ্যাপাতে শুরু করে দেয়, আমি যে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেয়েছি তাই ছন্দার কোন ব্যাপারে আমাকে কিছুই জানাতে রাজি নয়। ওই পুজোতে আমার ঘাড় ভেঙ্গে এক জোড়া জুতো কিনলো। জুতো কিনতে যাবার দিনেও ওকে কত অনুরোধ করলাম একবারের জন্য ছন্দাকে ডেকে নিতে, কিন্তু শয়তানি হাসি দিয়ে জানিয়ে দিল যে ছন্দার কোন খবর ওর কাছে নেই। আমাদের বাড়িতে একটাই টেলিফোন ছিলো, সেই টেলিফোন আবার এক তলার বৈঠক খানায়। একবার রিং বেজে উঠলে সবাই হুমড়ি খেয়ে পড়ে, কার ফোন এলো কার ফোন এলো। ওই বারোয়ারি ফোন থেকে প্রেমালাপ করা কেন সামান্য কথা বলা অসম্ভব ব্যাপার। বাবা জ্যাঠা কাকা ছাড়া বিশেষ কারুর ফোন আসতো না। মাঝে মাঝে দুর্গাপুর থেকে বড়দির ফোন আসতো, আর সেই সময়ে বড়দির সাথে কথা বলার জন্য লাইন লেগে যেত।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep6) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/rode-bheja-tilottoma) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep8)