{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/sehser-patay-shuru-s1-ep14",
        "json": "https://golpohub.com/episodes/sehser-patay-shuru-s1-ep14?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/sehser-patay-shuru-s1-ep14?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/sehser-patay-shuru-s1-ep14?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/sehser-patay-shuru-s1-ep14?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/sehser-patay-shuru-s1-ep14",
        "title": "শেষের পাতায় শুরু পর্ব ১৪ - অতীতের শেষ চিঠি | Sesher Patay Shuru Part 14",
        "description": "পড়ুন শেষের পাতায় শুরু পর্ব ১৪ (অতীতের শেষ চিঠি)। চন্দ্রিকার স্মৃতি মুছে ফেলে কলকাতায় বোনদের সাথে রিশুর ঘরে ফেরার কাহিনী।",
        "keywords": "শেষের পাতায় শুরু পর্ব ১৪, sesher patay shuru porbo 14, sesher patay shuru part 14, sehser patay shuru episode 14, sesher patay shuru part 14 link, রিশু, দিয়া, ঝিলিক, ঝিনুকের ছবি",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2487-b6218f.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "অতীতের শেষ চিঠি",
                    "position": 14,
                    "description": "চন্দ্রিকার শেষ চিঠি ছিঁড়ে ফেলে কলকাতায় পা রাখে ডা. অম্বরীশ। বিমানবন্দরে বোনদের মুখে অচেনা এক মেয়ের ছবি দেখে রিশুর নির্লিপ্ত হৃদয়ে কি কোনো নতুন অনুরণন জাগবে?",
                    "url": "https://golpohub.com/episodes/sehser-patay-shuru-s1-ep14",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT8M",
                    "datePublished": "2026-09-14T16:50:40+00:00",
                    "dateModified": "2026-09-14T16:54:33+00:00",
                    "wordCount": 1162,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2487-b6218f.webp",
                    "accessibilityFeature": [
                        "readingOrder",
                        "structuralNavigation",
                        "displayTransformability",
                        "uncontracted"
                    ],
                    "accessibilityControl": [
                        "fullKeyboardControl",
                        "fullTouchControl"
                    ],
                    "accessibilityHazard": [
                        "none"
                    ],
                    "potentialAction": {
                        "@type": "ReadAction",
                        "target": "https://golpohub.com/episodes/sehser-patay-shuru-s1-ep14"
                    },
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "শেষের পাতায় শুরু",
                        "url": "https://golpohub.com/series/sehser-patay-shuru"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "পিনুরাম",
                        "url": "https://golpohub.com/authors/pinuram"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "শেষের পাতায় শুরু",
                            "item": "https://golpohub.com/series/sehser-patay-shuru"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "অতীতের শেষ চিঠি",
                            "item": "https://golpohub.com/episodes/sehser-patay-shuru-s1-ep14"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 2487,
        "ep_number": 14,
        "title": "অতীতের শেষ চিঠি",
        "slug": "sehser-patay-shuru-s1-ep14",
        "url": "https://golpohub.com/episodes/sehser-patay-shuru-s1-ep14",
        "reading_time": 8,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2487-b6218f.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-09-14T16:50:40+00:00",
            "updated_at": "2026-09-14T16:54:33+00:00"
        },
        "meta": {
            "word_count": 1162,
            "seo_title": "শেষের পাতায় শুরু পর্ব ১৪ - অতীতের শেষ চিঠি | Sesher Patay Shuru Part 14",
            "seo_description": "পড়ুন শেষের পাতায় শুরু পর্ব ১৪ (অতীতের শেষ চিঠি)। চন্দ্রিকার স্মৃতি মুছে ফেলে কলকাতায় বোনদের সাথে রিশুর ঘরে ফেরার কাহিনী।",
            "keywords": "শেষের পাতায় শুরু পর্ব ১৪, sesher patay shuru porbo 14, sesher patay shuru part 14, sehser patay shuru episode 14, sesher patay shuru part 14 link, রিশু, দিয়া, ঝিলিক, ঝিনুকের ছবি",
            "characters_involved": [
                "অম্বরীশ (রিশু)",
                "দিয়া",
                "দীপ",
                "ঝিলিক"
            ]
        },
        "content": "প্রত্যেক দিনের মতন সেদিন রাতে যখন মায়ের সাথে কথা হয়েছিল, মা ওর গলার আওয়াজ পেয়েই বুঝে গিয়েছিল কিছু একটা হয়েছে। মাকে সব কথা খুলে জানিয়েছিল রিশু, সাথে এটাও জানিয়ে দিয়েছিল জীবনে কাউকেই আর বিয়ে করবে না, কারণ ও চায়না কোন তৃতীয় ব্যাক্তি এসে ওদের পরিবারের মাঝে কোন ভুল বোঝাবুঝির সৃষ্টি করুক। আম্বালিকা বার দুয়েক চেষ্টা করেছিল রিশুকে বুঝাতে, কিন্তু রিশু চন্দ্রিকার কাছে জবাবদিহি দিতে নারাজ, ভুল সে করেনি সুতরাং কারুর সামনে ঝুঁকতে নারাজ, এক অহম বোধ সেদিন কাজ করেছিল ওর মধ্যে।\n\nসেই রাতে ইন্দ্রজিত ওর বাড়িতে এসেছিল, রিশুর সাথে খুব ঝগড়া হয়েছিল, রাগের বশে রিশু ইন্দ্রজিতের কলার চেপে ধরে এক ঘুষিতে নাক ফাটিয়ে দিয়েছিল। সেদিনের পরে প্রায় দুই বছর, রিশুর সাথে ইন্দ্রজিতের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, শালিনীর সাথেও ইন্দ্রজিতের সম্পর্ক বিচ্ছন্ন হয়ে যায়। দুই বছর পরে শালিনী আর ইন্দ্রজিতের মধ্যে আবার নতুন করে প্রেমের দানা বাঁধে। ততদিনে ইন্দ্রজিত অনেক শুধরে যায়। ওদের এমএস শেষ হওয়ার পরে ইন্দ্রজিত আর শালিনীর বিয়ে হয়।\n\nমাঝে মাঝেই শালিনী আক্ষেপ করে রিশুকে বলে, “ভাইয়া, আমার জন্য তোমার ভালোবাসা তোমাকে হারাতে হল।”\n\nম্লান হাসে রিশু, “যে প্রেমে বিশ্বাস নেই সেটা প্রেম নয়, সেটা নিছক একটা রঙ্গিন ধোঁয়া।”\n\nপ্লেন এবারে নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে, সিট বেল্ট বেঁধে নেওয়ার এনাউন্সমেন্ট হতেই জানালার বাইরে দেখে রিশু। ছোট ছোট আলো গুলো একটু একটু করে বড় হতে শুরু করে দিয়েছে। পারস খুলে একটা হাল্কা গোলাপি রঙের কাগজ বের করে দেখে, কি কারনে এই কাগজ রেখে দিয়েছিল সেটা আর মনে নেই তবে মনে হয়েছিল রেখে দেয়। একবছর আগে চন্দ্রিকার লেখা চার পাঁচ লাইনের একটা ছোট চিঠি।\n\n“ডিয়ার ডক্টর অম্বরীশ সান্যাল, আমি জানি না কে ভুল কে ঠিক, তবে তুমি সেদিন যেভাবে আমার বুক ভেঙ্গে দিয়েছিলে তারপরে মানুষের ওপর থেকে ভালোবাসার ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। আমি দিল্লী ছেড়ে ফিরে যাই চেন্নাইয়ে। এক সপ্তাহ পরেই আমার বিয়ে। এই চিঠি এই কারনে লেখা কারণ তুমি আমার প্রথম ভালোবাসা আর এত বছর পরেও আমি তোমাকে ভুলতে পারিনি। পারলে উত্তর খুঁজো নিজের কাছে, কেন তুমি আমার সাথে এত বড় প্রতারনা করলে। ইতি তোমার চন্দ্রিকা।” \n\nযে ভালোবাসায় বিশ্বাস নেই সেই ভালোবাসার কোন অর্থ নেই। মা ওর জন্য মেয়ে দেখেছে, মায়ের কথা অমান্য করার সাধ্য ওর নেই। শেষ বারের মতন চিঠিটা পড়ে, ছিঁড়ে ফেলে রিশু। চন্দ্রিকা চলে যাওয়ার পরে একাকীত্ব কাটানোর জন্য পড়াশুনা নিয়েই পরে থাকত রিশু, ইতিমধ্যে ওর বেশ কয়েকটা পেপার দেশ বিদেশের বেশ কয়েকটা মেডিকেল জার্নালে ছাপা হয়েছে। মেধাবী ছাত্র আর ভালো সার্জেন হিসাবে অরথপেডিক বিভাগে ওর বেশ নাম হয়েছে।\n\nপ্লেন থেকে নেমে মোবাইল খুলে দেখে মায়ের আর বোনের প্রচুর মিসকল। মাকে ফোন করে জানতে পারে যে দিপ আর দিয়া এয়ারপোর্টে ওকে আনতে গেছে। ঘড়ি দেখল রিশু, রাত প্রায় তিনটে বাজে, এত রাতেও ওর ভাই বোনের চোখে ঘুম নেই ভাবতেই হাসি পায়। বুঝতে পেরে যায় যে ওদের আনন্দের সীমানা ছাড়িয়ে গেছে। ব্যাগ নিয়ে বাইরে বেড়িয়ে এসে দেখে ওর জন্য অধীর অপেক্ষায় দিয়া আর দিপ। রিশুকে দেখতে পেয়েই দিপ দৌড়ে দাদাকে জড়িয়ে ধরে, পেছনেই দিয়া তার সাথে অচেনা একটা মেয়ে।\n\nঝিলিক রিশুকে আপাদমস্তক নিরীক্ষণ করে, পার্থের সাথে ওর দিদি কয়েক বার দেখা করিয়েছিল, সত্যি বলতে পার্থকে একদম পছন্দ হত না ওর। কেমন যেন গায়ে পড়া ছেলেটা, শুধু ছুতো খুঁজত ওর গায়ে একটু হাত লাগানোর। এমনিতেই দিদি তখন প্রেমে বিভোর ছিল তাই পার্থের কোন দোষ দেখতে পেত না। দিয়ার দাদাকে দেখে মনে হল, ভদ্রলোক সম্পূর্ণ এক ভিন্ন জগতের বাসিন্দা। বেশ লম্বা চাওড়া, প্রসস্থ কাঁধ, চোখে চশমা, চোখ দুটো ভীষণ বুদ্ধিদীপ্ত, চেহারা দেখলেই বোঝা যায় বেশ শান্ত প্রকৃতির ছেলে। পরনের পোশাক খুব সাধারন হাল্কা হলদে রঙের জামা আর একটা গাড় নীল রঙের জিন্স আর একটা মোটা জ্যাকেট। এ নাকি এইএমেস এর ডাক্তার, ভাবতেই কেমন যেন লাগে ওর। হয়ত যারা সত্যিকারের শিক্ষিত তাদের এই পোশাক আসাকে বিশেষ রুচিবোধ হয়ত থাকে না।\n\nদিপ দাদার বাজু ধরে ঝুলে আবদার করে বলে, “এবারে কিন্তু দিদির মতন আমার একটা ট্যাব চাই।”\n\nরিশু ভাইয়ের কান টেনে আদর করে উত্তর দেয়, “তোর হাত ভাঙা আমি বের করে দেব। আগামি সপ্তাহ থেকে ক্লাস টেস্ট শুরু, আজকে ত পড়াশুনা কিছুই করিস নি মনে হচ্ছে।”\n\nদিপ উত্তরে বলে, “আরে বাবা একটা দিন ত, কলেজের পরেই ত এই বাড়িতে এসেছি।”\n\nদিয়া দাদাকে জড়িয়ে ধরে বলে, “ফ্লাইটে ঘুম হয়নি মনে হচ্ছে?” বলেই ঠোঁট চেপে হেসে ফেলে। প্রতিবার এই ধরনের প্রশ্ন দাদাভাইকে করে ওর মা।\n\nবোনের কান ধরে টেনে আদর করে বলে, “তোদের জ্বালায় কি আর ঘুম হয়? বিকেলে তোর হোয়াটসাপে ফিসিক্সের প্রাক্টিকালের যে ডায়াগ্রামটা পাঠিয়েছিলাম সেটা কি খাতায় করেছিস?”\n\nদিয়া আদুরে কন্ঠে উত্তর দেয়, “প্লিজ দাদাভাই এখন থেকেই তুমি আমার পড়াশুনা নিয়ে পড়বে?” বলে ঝিলিকের সাথে পরিচয় করিয়ে দেয়, “এটা ঝিলিক, ঝিনুক দিদির বোন আর আমার প্রিয় বান্ধবী।”\n\nআলতো মাথা নুইয়ে ঝিলিক রিশুর দিকে হাত বাড়িয়ে দেয়, রিশু হাত মিলিয়ে দিয়ার কানে কানে প্রশ্ন করে, “ব্যাপারটা একটু ঝেড়ে কাশ ত?”\n\nহেসে ফেলে দিয়া, “ওদের বাড়ি চল মাম্মা তোমাকে সব বলবে।” ভুরু কুঁচকে প্রশ্ন নিয়ে তাকাতেই দিয়া দাদার হাত ধরে টেনে বলে, “চলত আগে, বাড়ি গিয়ে মাম্মার মুখে সব শুনতে পারবে।”\n\nবোনের মাথায় আদর করে চাঁটি মেরে বলে, “বলবি না ত, ঠিক আছে, এইত তোর দাদার প্রতি ভালোবাসা...” বলেই হেসে ফেলে।\n\nদিয়া মুখ ব্যাজার করে মুচকি হেসে উত্তর দেয়, “তুমি না সত্যি ইমোশানাল ব্লাকমেল করতে ওস্তাদ।”\n\nরিশু মুচকি হেসে বলে, “লিভাইসের জিন্স...”\n\nদিয়া চোখ বড়বড় আদর আবদার করে, “প্লিজ দাদাভাই ওটা চাইইইই চাই।”\n\nরিশু হেসে বলে, “আচ্ছা বাবা দেব বলেছি ত, তবে রেজাল্ট দেখে।”\n\nগাড়িতে চেপে রওনা দেয় ওরা, এর মাঝে আরো একবার মায়ের ফোন আসে রিশুর কাছে। সামনের সিটে দিপ, পেছনের সিটে ঝিলিক আর রিশুর মাঝে দিয়া বসে। ঝিলিক পাশে বসে তিন ভাই বোনের এই নিবিড় সম্পর্ক দেখে আর মনে মনে হাসে। দিল্লীর এইএমএসের নাম কারুর অজানা নয়, বিখ্যাত সেই মেডিকেল কলেজ হসপিটালের অরথপেডিক সারজেন ওর বান্ধবীর দাদাভাই, নিশ্চয় ভীষণ ব্যাস্ত মানুষ, কাজের সময়ে হয়ত নাওয়া খাওয়ার সময় থাকে না। তাও ভাইয়ের কবে পরীক্ষা, বোনের প্রাক্টিকালের জন্য কোন ডায়াগ্রামের প্রয়োজন, ভাইয়ের কি চাই বোনের কি চাই সব মনে আছে। সব থেকে আশ্চর্য যেটা লাগে ওর যে ভাইয়ের হাত ভেঙ্গেছে শুনে সেই রাতেই দৌড়ে এসেছে দেশের অপর প্রান্ত থেকে।\n\nবাড়ির দিকে যেতে যেতে, দিয়া মোবাইল খুলে নাম পরিচয় না জানিয়েই ঝিনুকের ছবি দেখিয়ে দাদাকে প্রশ্ন করে, “দাদাভাই একে কেমন দেখতে?”\n\nছবির দিকে একবার তাকিয়ে দেখে রিশু, বেশ সুন্দরী, ফর্সা গায়ের রঙ, হাসিটা ভীষণ মিষ্টি। বাড়ন্ত দেহের গঠন হলেও চেহারায় সুমধুর কচি কচি ভাব। মুখ দেখে মেয়েটার বয়স আন্দাজ করতে চেষ্টা করে, ওর চেয়ে অনেক ছোট নিশ্চয় বয়সে।\n\nমাথা দোলায় রিশু, ছোট্ট উত্তর দেয়, “মন্দ নয়।”\n\nভুরু কুঁচকে তাকায় দিয়া, “ব্যাস এইটুকু?”\n\nরিশু হেসে প্রশ্ন করে, “তুই সামনা সামনি দেখেছিস?”\n\nমাথা দোলায় দিয়া, “হ্যাঁ, আসলে কিন্তু এই ছবির চেয়েও ভীষণ সুন্দরী দেখতে।” বলেই ফিক করে হেসে ফেলে।\n\nরিশু মাথা নাড়ায় আর হাসে, “আমাকে বলির পাঁঠা পেয়েছিস তোরা আর কি।”\n\nদিয়া বড় হয়েছে, অনেক কিছু এখন বুঝতে শিখেছে, জানে চন্দ্রিকার কথা তাই দাদার হাত চেপে বলে, “আমি জানি এইভাবে তোমাকে ডেকে নিয়ে আসা একদম উচিত হয়নি কিন্তু আর কোন উপায় ছিল না দাদাভাই।”\n\nহেসে ফেলে রিশু, ওর সেই ছোট বোন আর সেই ছোট নেই, চোখের সামনে দেখতে দেখতে কত বড় হয়ে গেল। বুকের কাছে জড়িয়ে ধরে সস্নেহে মাথায় চুমু খেয়ে বলে, “ওরে আমার ঠাকুমা রে, তুই যে দেখতে দেখতে এত বড় হয়ে গেলি সেটা টের পেলাম না।”\n\nদিপ সামনের সিট থেকে দিদিকে চেঁচিয়ে বলে, “ও বাবা, তুই একা বড় হয়েছিস নাকি?”\n\nরিশু ছোট্ট ভাইয়ের মাথায় আলতো চাঁটি মেরে উত্তর দেয়, “না না, তুই ত একেবারে শাল গাছ হয়ে গেছিস।”\n\n=============== পর্ব তিন সমাপ্ত =============",
        "series": {
            "id": 70,
            "title": "শেষের পাতায় শুরু",
            "slug": "sehser-patay-shuru",
            "url": "https://golpohub.com/series/sehser-patay-shuru",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-sesher-patay-suru-70-3cb003.webp",
            "progress_status": "completed"
        },
        "author": {
            "id": 22,
            "name": "পিনুরাম",
            "slug": "pinuram",
            "url": "https://golpohub.com/authors/pinuram",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/pinuram-22-995484.webp",
            "bio": "পিনুরাম বাংলা কথাসাহিত্যের এক সংবেদনশীল ও মননশীল রূপকার। মানবজীবনের টানাপোড়েন, দায়িত্ববোধের কঠিন আত্মত্যাগ এবং সামাজিক শৃঙ্খলের ভেতর লুকিয়ে থাকা সূক্ষ্ম অনুভূতির রূপায়ণে তাঁর লেখনী অনন্য। তাঁর চরিত্ররা আবেগতাড়িত ভুলের ভেতর দিয়ে হেঁটে এসে অবশেষে গভীর আত্মোপলব্ধি ও দায়িত্বশীল মানবিকতায় পূর্ণতা পায়। বাস্তব জীবনের জটিল মনস্তত্ত্ব ও আত্মশুদ্ধির মেলবন্ধনে গড়ে ওঠা তাঁর গল্পগুলো পাঠকদের চিত্তে শুভ ও ইতিবাচক চেতনার বিস্তার ঘটায়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "পিনুরাম বাংলা কথাসাহিত্যের এক সংবেদনশীল ও মননশীল রূপকার। মানবজীবনের টানাপোড়েন, দায়িত্ববোধের কঠিন আত্মত্যাগ এবং সামাজিক শৃঙ্খলের ভেতর লুকিয়ে থাকা সূক্ষ্ম অনুভূতির রূপায়ণে তাঁর লেখনী অনন্য। তাঁর চরিত্ররা আবেগতাড়িত ভুলের ভেতর দিয়ে হেঁটে এসে অবশেষে গভীর আত্মোপলব্ধি ও দায়িত্বশীল মানবিকতায় পূর্ণতা পায়। বাস্তব জীবনের জটিল মনস্তত্ত্ব ও আত্মশুদ্ধির মেলবন্ধনে গড়ে ওঠা তাঁর গল্পগুলো পাঠকদের চিত্তে শুভ ও ইতিবাচক চেতনার বিস্তার ঘটায়।",
                "phone": null,
                "gender": "male",
                "address": {
                    "country": "India"
                },
                "birth_date": null,
                "social_links": [],
                "pen_name": "পিনুরাম",
                "aliases": [
                    "Pinuram",
                    "Pinu Ram"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 2486,
                "ep_number": 13,
                "title": "অবিশ্বাসের বিষাক্ত ছোবল",
                "slug": "sehser-patay-shuru-s1-ep13",
                "url": "https://golpohub.com/episodes/sehser-patay-shuru-s1-ep13",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 2488,
                "ep_number": 15,
                "title": "অচেনা পথের সীমানায়",
                "slug": "sehser-patay-shuru-s1-ep15",
                "url": "https://golpohub.com/episodes/sehser-patay-shuru-s1-ep15",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}