{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/shishir-bheja-rodudur-s1-ep69",
        "json": "https://golpohub.com/episodes/shishir-bheja-rodudur-s1-ep69?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/shishir-bheja-rodudur-s1-ep69?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/shishir-bheja-rodudur-s1-ep69?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/shishir-bheja-rodudur-s1-ep69?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/shishir-bheja-rodudur-s1-ep69",
        "title": "শিশির ভেজা রোদ্দুর পর্ব ৬৯ - খালামণির বাড়িতে মিলনমেলা | Shishir Bheja Rodudur Part 69",
        "description": "পড়ুন শিশির ভেজা রোদ্দুর পর্ব ৬৯। খালামণির বাসায় মিলনমেলা ও এনাজের কাঁচামরিচ খাওয়ার কাণ্ড।",
        "keywords": "শিশির ভেজা রোদ্দুর পর্ব ৬৯, shishir bheja rodudur part 69, খালামণি, এনাজ, নোভা, কমেডি",
        "image_url": "https://golpohub.com/assets/images/og.jpg",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "খালামণির বাড়িতে মিলনমেলা",
                    "position": 69,
                    "description": "নতুন জামাইয়ের সম্মানে খালামণির বাসায় বন্ধুদের আড্ডায় মেতে ওঠে সবাই। মাথাব্যথার বাহানায় নোভাকে জড়িয়ে ধরে কোলে শুয়ে থাকা এনাজের ভালোবাসার বাড়াবাড়ির মাঝে খাবার টেবিলে হঠাৎ কাঁচামরিচে কামড় দিয়ে কেন চিৎকার করে উঠল এনাজ?",
                    "url": "https://golpohub.com/episodes/shishir-bheja-rodudur-s1-ep69",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT13M",
                    "datePublished": "2026-09-15T10:36:06+00:00",
                    "dateModified": "2026-09-15T10:42:25+00:00",
                    "wordCount": 2049,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2620-31dc83.webp",
                    "accessibilityFeature": [
                        "readingOrder",
                        "structuralNavigation",
                        "displayTransformability",
                        "uncontracted"
                    ],
                    "accessibilityControl": [
                        "fullKeyboardControl",
                        "fullTouchControl"
                    ],
                    "accessibilityHazard": [
                        "none"
                    ],
                    "potentialAction": {
                        "@type": "ReadAction",
                        "target": "https://golpohub.com/episodes/shishir-bheja-rodudur-s1-ep69"
                    },
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "শিশির ভেজা রোদ্দুর",
                        "url": "https://golpohub.com/series/shishir-bheja-rodudur"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "নোভা ইসলাম",
                        "url": "https://golpohub.com/authors/nova-islam"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "শিশির ভেজা রোদ্দুর",
                            "item": "https://golpohub.com/series/shishir-bheja-rodudur"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "খালামণির বাড়িতে মিলনমেলা",
                            "item": "https://golpohub.com/episodes/shishir-bheja-rodudur-s1-ep69"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 2620,
        "ep_number": 69,
        "title": "খালামণির বাড়িতে মিলনমেলা",
        "slug": "shishir-bheja-rodudur-s1-ep69",
        "url": "https://golpohub.com/episodes/shishir-bheja-rodudur-s1-ep69",
        "reading_time": 13,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2620-31dc83.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-09-15T10:36:06+00:00",
            "updated_at": "2026-09-15T10:42:25+00:00"
        },
        "meta": {
            "word_count": 2049,
            "seo_title": "শিশির ভেজা রোদ্দুর পর্ব ৬৯ - খালামণির বাড়িতে মিলনমেলা | Shishir Bheja Rodudur Part 69",
            "seo_description": "পড়ুন শিশির ভেজা রোদ্দুর পর্ব ৬৯। খালামণির বাসায় মিলনমেলা ও এনাজের কাঁচামরিচ খাওয়ার কাণ্ড।",
            "keywords": "শিশির ভেজা রোদ্দুর পর্ব ৬৯, shishir bheja rodudur part 69, খালামণি, এনাজ, নোভা, কমেডি",
            "characters_involved": [
                "নোভা",
                "এনাজ",
                "তায়াং",
                "খালামণি",
                "তন্বী",
                "রওনক"
            ]
        },
        "content": "দুই দিন পর…..\n\nআজ আমরা পুরো পরিবার খালামণিদের বাসায় আসছি। খালামণি তার নতুন ভাগ্নির জামাইকে দাওয়াত করেছে। তায়াং ভাইয়ার সব বন্ধুদেরও দাওয়াত করা হয়েছে। মোহনা, শারমিনও এসেছে। সবাই হুলস্থুল করে সোফায় বসে আড্ডা দিচ্ছে। আমি, তন্বী খালামণিকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। খালামণি একা এত রান্না সামলিয়ে উঠতে পারবে না। তন্বী ড্রয়িংরুম থেকে ট্রে,পিরিচ এনে আমাকে বললো,\n\n— নোভাপু তোমাকে তোমার জামাই ডাকে।\n\nখালামণি ওকে ধমক দিয়ে বললো,\n— এসব কেমন কথা তন্বী? তোমার জামাই কি? তোর কি হয় ওর জামাই?\n\nতন্বী দাঁত বের করে হাসি দিয়ে বললো,\n— আমার দুলাভাই হয়। তাই তো এমনি বললাম। দুলাভাইয়ের সাথে তো শালীকা একটু ঠাট্টা-মশকরা করতেই পারে।\n\nখালামণি মুখটাকে কুঞ্চিত করে বললো,\n— এনাজ তোর ভাইয়ার সমান। তাই ওকে অসম্মান করে কোন কথা বলবি না। আমি কিন্তু আমার ছেলের অপমান সহ্য করতে পারবো না।\n\nখালামণির কথা শুনে আমি মুখ বাঁকিয়ে বললাম,\n— ইস, তোমাদের ছেলেরাই সব। আমরা যেন বানের জলে ভেসে আসছি। কি তন্বী তুই কিছু বল?\n\nতন্বী আমার সাথে সুর মিলিয়ে বললো,\n— কি আর বলবো বলো? আমি এসব বহু আগের থেকে দেখে আসছি। তুমি দেখো। মায়েরা ছেলেদের বেশি আদর,স্নেহ দেয়। আর এমন একটা ভাব ধরে থাকে যেন আমরা কেউ নই।\n\nখালামণি মুচকি হেসে বললো,\n— হয়েছে অনেক বলেছিস। এবার দয়া করে দ্রুত হাত চালা। কত রান্না বাকি আছে! নোভা যা শুনে আয় এনাজ কেন ডাকছে।\n\nতন্বী মুখ টিপে হেসে বললো,\n— যাও যাও জলদী যাও। তুমি তো আবার এনাজ ভাইয়ার অক্সিজেন। তোমাকে না পেলে তো তার শ্বাসকষ্ট উঠবেই।\n\nআমি মুচকি হেসে তন্বীর পিঠে একটা জোরে থাপ্পড় মারলাম। তন্বী আহ্ করে পিঠে হাত দিয়ে বসে পরলো। আসলে থাপ্পড়টা অনেক জোরেই লাগছে। আমিও বুঝে উঠতে পারিনি। থাপ্পড় মেরে আমি এক মিনিটও দেরী করিনি। দ্রুত কিচেন থেকে ছুট লাগিয়েছি। ড্রয়িংরুমে গিয়ে তাকে পেলাম না। এদিক সেদিক তাকাতে দেখে রওনক জোরে চেচিয়ে বললো,\n\n— তোমার জামাই এখানে নেই ভাবী।\n\nআমি চোখ দুটো রওনকের দিকে স্থির করে জিজ্ঞেস করলাম,\n— তাহলে ও কোথায়?\n\nতওহিদ ভাইয়া শাহেদ ভাইয়ার পিঠে একটা চাপর মেরে আমার দিকে তাকিয়ে বললো,\n— তোমার ও রুমে গেছে। তার এনার্জি কমে গেছে একটু বাড়িয়ে দিয়ে এসো।\n\nআমি তওহিদ ভাইয়ার দিকে খাইয়া ফালামু লুক দিতেই সব হো হো করে হেসে উঠলো। শারমিন তওহিদ ভাইয়ার হাতে হালকা করে চড় মেরে বললো,\n— কি ধরনের কথাবার্তা এসব?\n\nতওহিদ ভাইয়া শারমিনের দিকে তাকিয়ে এক চোখ মেরে বললো,\n— দোস্তের বউয়ের সাথে একটু মজা করি। তুমি চাইলে তোমার সাথেও বলতে পারি।\n\n— আপনার মুখে লাগাম দিন তওহিদ।\n\n— কেন গো আমার হবু বউ?\n\n— ধূর, এর সাথে কথা বলাই বেকার।\n\n— তাহলে বলো কেন?\n\nতওহিদ ভাইয়া হে হে করে হাসতে লাগলো। শারমিন ভেংচি কেটে অন্য দিকে মুখ ঘুরিয়ে রাখলো। শাহেদ ভাইয়া ইমরান হাশমি ভাইয়াকে খোঁচা দিয়ে বললো,\n\n— ইমরান তুই কিছু বল।\n\nইমরান ভাইয়া মোবাইলে বুদ হয়ে ছিলো। মোবাইলের থেকে চোখ উঠিয়ে শাহেদ ভাইয়াকে বললো,\n\n— কি বলবো?\n\n— দোস্তের বউকে কিছু বলবি না?\n\n— নারে শাহেদ। নোভা আমার বোন। বড় ভাই হিসেবে আমি কিছু বলতে পারি না।\n\nইমরান হাশমি ভাইয়ার কথাশ আমার মুখে হাসি ফুটে উঠলো। ভাইয়ার দিকে তাকিয়ে বললাম,\n\n— এই না হলে আমার ভাই। বাকিগুলো সব বদের হাড্ডি। (সবার দিকে চোখ বুলিয়ে) আবির ভাইয়াকে যে দেখছি না।\n\nরায়হান ভাইয়া আমার দিকে তাকিয়ে বললো,\n— ও কাজে চলে গেছে। আবার তওহিদের বিয়েতে আসবে। এর আগে নয়।\n\nআমি মোহনার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলাম। মোহনাও তার বিনিময়ে হেসে বললো,\n\n— কিছু বলবে ভাবী?\n\n— না,তোমাদের সবকিছু ঠিক চলছে তো?\n\n— আলহামদুলিল্লাহ ভালো।\n\n— বিয়ের দাওয়াত কবে পাবো?\n\n— আল্লাহ যেদিন কবুল করবে ভাবী সেদিন।\n\n— ইন শা আল্লাহ খুব শীঘ্রই কবুল করবে।\n\n— তাই যেন হয়।\n\nআমাদের কথা শুনে রায়হান ভাইয়া আফসোসের সুরে ইমরান হাশমি ভাইয়াকে বললো,\n— ইমরান আমরা কবে একটা গার্লফ্রেন্ড জুটাবোরে ভাই? তুই আর আমি কি সিঙ্গেল মরবো নাকি?\n\nইমরান ভাইয়া মুচকি হেসে বললো,\n— আমাদের ভাই এরেঞ্জ ম্যারেজ আছে কপালে। লাভ ম্যারেজ নাই।\n\nরায়হান ভাইয়া মুখটাকে কাঁদো কাঁদো বানিয়ে বললো,\n— আব্বুকে সেদিন বিয়ের কথা বলছিলাম ছোট বোনটাকে দিয়ে। আব্বু একটা বকা দিয়ে বলে আমাকে নাকি কেউ মেয়ে দিবে না। এগুলো কোন কথা বল ভাই!\n\nরায়হান ভাইয়ার কথা শুনে সব হো হো করে হেসে উঠলো। তায়াং ভাইয়া এতখন অব্দি চুপ করে ছিলো। হঠাৎ গম্ভীর মুখে বললো,\n\n— তোকে এনাজ কোন সময় ডাকছে। আর তুই এখনো যাসনি?\n\n— হ্যাঁ ভাইয়া যাচ্ছি। আমার দেবরটা কোথায়রে?\n\n— মোবাইলে তোর জা -এর সাথে কথা বলতে ব্যস্ত আছে।\n\nইমরান ভাইয়া রায়হান ভাইয়াকে বললো,\n— বুঝলি রায়হান, এই এনামকে সাধাসিধা, সহজ-সরল ছেলে ভাবছি। কিন্তু এই ছেলে তো বড় খেলোয়াড় বের হলো। আমরা কি করলাম জীবনে? কোন মেয়ে জুটাতে পারলাম না।\n\nতওহিদ ভাইয়া বললো,\n— থাক ভাই মন খারাপ করিস না। আমরা সবাই যদি বিয়ে করে ফেলি তাহলে আমাদের বাচ্চা-কাচ্চা সামলাবে কে বল? বাচ্চাদের সামলাতে তো তোদের মতো দু-একটা বন্ধু লাগবে। তাই অপেক্ষা করে বিয়ে কর। আমাদের বাচ্চাদেরও তো তোদের বিয়ের দাওয়াত পাওয়ার হক আছে।\n\nশাহেদ ভাইয়া তওহিদ ভাইয়ার কথায় তাল দিয়ে বললো,\n— তওহিদ কিন্তু খারাপ বলেনি।\n\nরায়হান ভাইয়া শাহেদ ভাইয়ার পিঠে ধুপ করে একটা ঘুষি দিয়ে বললো,\n— আবার তাল দেওয়া হচ্ছে?\n\nতায়াং ভাইয়া এবার আমাকে একটা ধমক দিয়ে বললো,\n— তুই এখনো যাসনি?\n\nআমি কিছুটা চমকে থতমত খেয়ে বললাম,\n— হু হু যাচ্ছি।\n\nরওনক শয়তানি হাসি দিয়ে বললো,\n— জলদী যাও ভাবী। আমার ভাইয়া তোমাকে অনেক মিস করছে।\n\nআমি রওনকের দিকে ক্রুর দৃষ্টি নিক্ষেপ করে বললাম,\n— দিন আমারো আসবে বোন জামাই! তখন আমিও সব উসুল করে নিবো।\n\n— নিয়ো, আমি কি ভয় পাই নাকি।\n\nআমি আর দেরী না করে দ্রুত তায়াং ভাইয়ার রুমের দিকে রওনা দিলাম। হঠাৎ করে আমার উনি আবার একা কেন ডাকলো? কোন সমস্যা হয়নি তো? এতখন তো এসব মাথায় আসেনি। এখন আসায় দ্রুত পায়ে এগিয়ে যোতে লাগলাম।\n\n💖💖💖\n\n— কাকে খুঁজো ভাবী?\n\nএনামের কথায় অনেকটা চমকে গেলাম। তায়াং ভাইয়ার রুমের খাটের ওপর বসে নিতুর সাথে মনযোগ সহকারে কথা বলছে এনাম। ওদের সবকিছু সেটিং করে ফেলছে এনাজ। বিয়ের পিড়িতে বসতে ওদের দেরী আছে। তবে আপাতত আমরা কয়েকজন গিয়ে নিতুকে আংটি পরিয়ে রেখে আসবো। পরবর্তীতে এনামের চাকরী হলে নিতুকে উঠিয়ে আনা হবে। নিতুর বাবা আমার বাবার মতো এতো বেশি ঝামেলা করেনি। আমি একবার এনামের দিকে তাকিয়ে ভাবলাম,এনাম এখানে হলে এনাজ কোথায়? আমি ওর দিকে তাকিয়ে কিছুটা মুখে হাসি রেখে জিজ্ঞেস করলাম,\n\n— আপনার ভাইয়া কোথায়?\n\n— ভাইয়া তো তন্বীর রুমে। কোন দরকার ভাবী?\n\n— আপনার ভাইয়া আমাকে ডাকছিলো। তাই আরকি। ওর শরীর খারাপ করলো কিনা।\n\n— ভাইয়া বললো তার নাকি মাথা ধরছে।\n\n— আচ্ছা আমি যাচ্ছি।\n\n— ভাবী শুনেন?\n\n— জ্বি বলেন ভাইয়া।\n\n— অনেক অনেক ধন্যবাদ আপনাকে।\n\n— কেন?\n\n— আপনার জন্য নিতুকে আমি পেলাম। সবটা আপনার সাহায্যের কারণে। আগে সবসময় শুনতাম বড় ভাইয়ের বউ হয় বড় বোন কিংবা মায়ের মতো। আজ আমি নিজ চোখে তার প্রমাণ পেয়ে গেলাম।\n\n— তেমন কিছুই তো করতে পারলাম না দেবরজী।\n\n— তবুও যা করেছেন কম কি?\n\n— অনেক কম।\n\n— একটুও না। আপনি ভাইয়াকে কত সুন্দর করে সবটা বুঝিয়ে বললেন সেদিন। আমি হলে কখুনি পারতাম না। আপনি সেদিন আমাদের সাহায্য না করলে আজ আমরা দুজন দুদিকে ছিটকে পরতাম।\n\n— আরে ধূর, আপনি একটু বেশি বলছেন।\n\n— একটুও বেশি বলছি না।\n\n— আচ্ছা, আমি আসি। আপনার ভাইয়ার কাছে যাই।\nআর কোন কিছু লাগলে আমাকে ডেকেন।\n\n—ওকে।\n\nতায়াং ভাইয়ার রুম ছেড়ে এনাজের কাছে গেলাম। রুমে ঢুকতেই দেখলাম সে কপালে হাত দিয়ে বালিশে শুয়ে আছে। আমি ধীর পায়ে তার কাছে গিয়ে মৃদুস্বরে ডেকে বললাম,\n\n— এনজিও সংস্থা খারাপ লাগছে?\n\nকপালের উপর থেকে হাত না সরিয়ে বললো,\n— ওহ আসছো তুমি। এতখন পর আমার কথা মনে পরলো তাহলে তোমার?\n\n— কিচেনে কাজ করছিলাম। তায়াং ভাইয়া বললো আপনার নাকি মাথা ধরছে!\n\n— হুম ভালোই ধরছে। কপালটা একটু টিপে দিবে। সাথে চুলে একটু বিলি কেটে দিও।\n\n— আচ্ছা আমি কপালে বাম লাগিয়ে টিপে দিচ্ছি। আপনি শুয়ে থাকুন।\n\n— টিডি পোকা!\n\n— হুম বলেন।\n\n— তুমি কিন্তু আবারো আপনি বলা শুরু করছো।\n\nআমি জিহ্বায় কামড় দিয়ে অপরাধী ভঙ্গিতে বললাম,\n— পুরনো অভ্যাসতো ছাড়তে পারি না।\n\n— অভ্যাস করতে হবে।\n\n— আচ্ছা জনাব।\n\nটেবিলের ড্রয়ার থেকে মাথাব্যথার বাম বের করে তার শিউরের পাশে বসলাম। আমি বসতেই সে আমার কোলে মাথা দিয়ে সটান হয়ে শুয়ে পরলো। কপালে বাম ডলে কিছু সময় টিপে দিলাম। সে উপুড় হয়ে শুয়ে আমার কোমড় জড়িয়ে ধরে বললো,\n\n— আমি একটু ঘুমাবো।\n\n— ঘুমাও, মানা করলো কে?\n\n— তুমি এভাবে বসে থাকো। তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। এখান ছেড়ে কোথাও যাবে না। ঘুম থেকে উঠে যেন তোমাকে এভাবেই দেখতে পাই।\n\n— কিরকম কথা এসব? খালামণি, তন্বীর সাথে একটু কাজ করতে হবে তো। তাছাড়া আপনার বন্ধুরাই বা কি বলবে?\n\n— কেউ কিছু বলবে না। তুমি চুপ করে এখানে বসে থাকো। আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো।\n\n— এটা কেমন কথা এনাজ?\n\n— এমন কথাই। তুমি যদি এখান থেকে উঠে যাও তাহলে আমি কিন্তু অনেক রাগ করবো।\n\nতার কন্ঠে স্পষ্ট রাগী ভাব শোনা যাচ্ছে। পাগল রাগালে আমার কপালে শনি আছে। তাই চুপচাপ মেনে নিলাম। কোমড়টাকে আরো শক্ত করে ধরে পেটে দুটো চুমু খেলো। আমি কিছুটা চমকে উঠলাম। তার দিকে তাকাতেই সে আমার এক হাত নিয়ে তার মাথায় রেখে বললো,\n\n— হাত বুলিয়ে দাও। সাথে একটু বিলি কেটেও দিয়ো।\n\nআমি কোন দ্বিধা না করে তার মাথায় বিলি কেটে দিতে লাগলাম। আল্লাহ জানে বাকি সবাই কি ভাবে!\n\n— এনাজ, নোভা খেতে আয়।\n\nতায়াং ভাইয়ার ডাক শুনে হুরমুর করে উঠলাম। এনাজের মাথায় বিলি কেটে দিতে দিতে কখন যে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পরেছি বলতেও পারি না। এনাজ এক হাতে পেট জড়িয়ে ধরে এখনো ঘুমিয়ে আছে। তায়াং ভাইয়া আবারো দরজার বাইরে থেকে ডাকলো।\n\n— কিরে তোরা কি খাবি না?\n\n— আসতেছি ভাইয়া।\n\n— জলদী আসিস। এনাজ কি এখনো ঘুমে?\n\n— হুম উঠে নাই।\n\n— মাথাব্যথা কমছে?\n\n— বলতে পারছি না।\n\n— না কমলে খাবার খেয়ে ঔষধ খেতে বল।\n\n— আচ্ছা তুই যা আমরা আসতেছি।\n\nতায়াং ভাইয়া চলে গেলো। আমি এনাজকে মৃদু ধাক্কা দিয়ে বললাম,\n— এই যে ওঠো। খাবে না?\n\n— উহু।\n\n— উহু বললে তো হবে না। খেতে হবে তো। খাবার খেয়ে একটা ঔষধ খেয়ে নিও।\n\n— আরেকটু ঘুমাই।\n\n— জ্বি না উঠো।\n\nজোর করে তাকে উঠিয়ে খাবার টেবিলে নিয়ে গেলাম। আমাদের দেখে রওনক টিটকারির সুরে বললো,\n\n— বুঝলেন তওহিদ ভাই, আমাদের এনাজ ভাই তো দেখছি সেই বউ পাগল ছেলে। বউকে নজর ছাড়া করতে চায় না। বউ সামনে থাকলে মাথাব্যথাও ভালো হয়ে যায়।\n\nএনাজ চেয়ার টেনে বসতে বসতে রওনককে বললো,\n— খুব সহজে আমাদের তন্বীকে পেয়ে যাচ্ছো তাই গুরুত্ব টের পাচ্ছো না। আমার মতো কষ্ট করে পেলে তার মূল্য বুঝতা।\n\nরওনক বুঝদারের মতো ঘন ঘন মাথা নাড়িয়ে বললো,\n— কথা ভুল বলেন নাই বড় ভাই।\n\nখালামণি প্লেটে পোলাও বেড়ে দিয়ে এনাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো,\n— মাথাব্যথা কমছে বাবা?\n\n— জ্বি আলহামদুলিল্লাহ আন্টি,অনেকটা কমছে।\n\n— খেয়ে একটা ঔষধ খাও।\n\n— ঠিক আছে।\n\nরায়হান ভাইয়া মুখ টিপে হেসে বললো,\n— মাথাব্যথা এমনি কমে গেছে আন্টি। এতখন বউ সাথে ছিলো তো। অনেক সময় ধরে বউকে দেখেনি বলে মাথাব্যথা উঠছিলো।\n\nএনাজ চোখ ছোট ছোট করে রায়হান ভাইয়ার দিকে তাকালো। শাহেদ ভাইয়া দুষ্টুমীর সুরে বললো,\n— এনাজ চাচা হবো কবে?\n\nখালামণি মুচকি হেসে বললো,\n— হ্যাঁ বাবা আমরা নানী,দাদী হবো কবো?\n\nআমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। তাদের কথা শুনে মাথা নিচু করে মিটমিট করে হাসলাম।এনাজ একবার আমার দিকে তাকালো। ও কিছু বলার আগে তায়াং ভাইয়া বললো,\n\n— সবে তো বিয়ে হলো। দুই -এক বছর যাক তারপর দেখা যাবে। তাছাড়া নোভা পড়াশোনা করছে করুক না। তারপর আস্তেধীরে সব হবে।\n\nতায়াং ভাইয়ার দিকে হাসিমুখে তাকালাম। ভাইটাকে কিছু না বললেও সবকিছু নিজ থেকে বুঝে যায়। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার সামনে হা করে বললাম,\n— ভাইয়া একটু খাইয়ে দে তো।\n\nভাইয়া কোন অমত না করে প্লেটে খাবার মেখে আমাকে খাইয়ে দিলো। মুখে খাবার তুলে দিয়ে নাক মুখ সিটকিয়ে বললো,\n— ইস দিলি তো আমার হাতটাকে নোংরা করে। দেখ দেখি থু থু লাগিয়ে দিছিস। এখন আবার আমাকে হাত ধুতে হবে।\n\nআমি রাগী লুকে তাকিয়ে ওর পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিলাম। ভাইয়া আমাকে কিছু বললো না। আমাদের কান্ড দেখে সবাই মিটমিট করে হাসছে। তন্বীও আমার দেখাদেখি তায়াং ভাইয়ার সামনে এসে বললো,\n\n— আমাকে একটু খাইয়ে দে ভাইয়া।\n\nভাইয়া ভেংচি কেটে বললো,\n— যা ভাগ। তোর হাত আছে না হাত দিয়ে খা। একটায় থুথু ভরিয়ে দিছি তুইও তা করবি।\n\n— এমন করিস কেন দে না।\n\n— এদিকে আয় দিচ্ছি।\n\nতায়াং ভাইয়া এক লোকমা তন্বীর মুখে তুলে দিলো। আমি এনাজের পাশে দাড়াতেই এনাজ ফিসফিস করে বললো,\n— দেখছো আন্টিও নানী হতে চায়। কিন্তু তুমি তো শুনো না।\n\nআমি পরপর দুইবার মুখ ভেংচে তার কানের সামনে মুখ নিয়ে বললাম,\n— তায়াং ভাইয়া কি বলছে শুনো নাই।\n\nএনাজ আমার দিকে চোখ দুটো ছোট করে তাকিয়ে কটমট করে একটা শসার পিসে কামড় মারলো। মনে হলো শসাকে নয় আমাকেই সে চিবিয়ে খাচ্ছে। শসা চাবাতে চাবাতে নিচুস্বরে বললো,\n\n— আজকে খবর আছে।\n\nআমি মুখ বাঁকিয়ে তার সামনের থেকে সরে গেলাম। এতে সে আরেকটু বেশি রেগে গেলো। তাকে রাগাতেই এমনটা করছি। আমার দিকে তাকিয়ে যে কাঁচামরিচে কামড় বসিয়ে দিয়েছে সেদিকেও খেয়াল নেই। একটু পর পানি, পানি বলে চেচিয়ে উঠলো। তার কাজ দেখে আমি পানির গ্লাস এগিয়ে দিয়ে হাসতে হাসতে কিচেনে চিনি আনতে ছুটলাম। মরিচগুলো অনেক ঝাল।পানি খেয়ে এর ঝাল কমবে না।",
        "series": {
            "id": 72,
            "title": "শিশির ভেজা রোদ্দুর",
            "slug": "shishir-bheja-rodudur",
            "url": "https://golpohub.com/series/shishir-bheja-rodudur",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-sisir-veja-roddur-72-72e642.webp",
            "progress_status": "completed"
        },
        "author": {
            "id": 57,
            "name": "নোভা ইসলাম",
            "slug": "nova-islam",
            "url": "https://golpohub.com/authors/nova-islam",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-nova-57-49c18b.webp",
            "bio": "নোভা বাংলা অনলাইন সাহিত্যের এক অনন্য ও সংবেদনশীল কথাসাহিত্যিক। মানবিক সম্পর্কের জটিল সমীকরণ, পারিবারিক টানাপোড়েন এবং রহস্য-রোমাঞ্চের আবহে ভালোবাসার চিরন্তন রূপ উন্মোচনে তিনি সিদ্ধহস্ত। তাঁর সাবলীল ও দৃশ্যমান লেখনী পাঠকদের শুরু থেকে শেষ অবধি তীব্র কৌতূহল ও আবেগের দোলাচলে আচ্ছন্ন করে রাখে।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "নোভা বাংলা অনলাইন সাহিত্যের এক অনন্য ও সংবেদনশীল কথাসাহিত্যিক। মানবিক সম্পর্কের জটিল সমীকরণ, পারিবারিক টানাপোড়েন এবং রহস্য-রোমাঞ্চের আবহে ভালোবাসার চিরন্তন রূপ উন্মোচনে তিনি সিদ্ধহস্ত। তাঁর সাবলীল ও দৃশ্যমান লেখনী পাঠকদের শুরু থেকে শেষ অবধি তীব্র কৌতূহল ও আবেগের দোলাচলে আচ্ছন্ন করে রাখে।",
                "pen_name": "নোভা",
                "aliases": [
                    "Nova",
                    "লেখিকা নোভা",
                    "নোভা ইসলাম"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 2619,
                "ep_number": 68,
                "title": "দেবরজীর লুকানো প্রেমের সমাধান",
                "slug": "shishir-bheja-rodudur-s1-ep68",
                "url": "https://golpohub.com/episodes/shishir-bheja-rodudur-s1-ep68",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 2621,
                "ep_number": 70,
                "title": "পাঁচ বছর পর ছোট্ট সংসার",
                "slug": "shishir-bheja-rodudur-s1-ep70",
                "url": "https://golpohub.com/episodes/shishir-bheja-rodudur-s1-ep70",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}