{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/sindurshuddhi-s1-ep7",
        "json": "https://golpohub.com/episodes/sindurshuddhi-s1-ep7?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/sindurshuddhi-s1-ep7?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/sindurshuddhi-s1-ep7?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/sindurshuddhi-s1-ep7?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/sindurshuddhi-s1-ep7",
        "title": "সিঁদুরশুদ্ধি পর্ব ৭ - মায়াবিনীর গুপ্ত পরিচয় | Sindurshuddhi Part 7",
        "description": "পড়ুন সিঁদুরশুদ্ধি পর্ব ৭। বিদ্যার আসল মা পিশাচ বৃন্দার সত্য প্রকাশ এবং অপুর সাথে মুখোমুখি সাক্ষাৎ।",
        "keywords": "সিঁদুরশুদ্ধি পর্ব ৭, sindurshuddhi porbo 7, sindurshuddhi part 7, বৃন্দা, বিদ্যা, অপু, লালপ্রভা, পিশাচিনী",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2695-bca0fd.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "মায়াবিনীর গুপ্ত পরিচয়",
                    "position": 7,
                    "description": "অপুর ঘরের কদমগাছের ডালে বসে থাকা চুরেল বৃন্দা প্রকাশ করে বিদ্যার জন্মরহস্য ও তার দ্বিতীয় মানবীয় সত্ত্বার অলৌকিক বিভাজন। তান্ত্রিকের রক্তপান ও লালপ্রভার পা কেটে নেওয়ার পর বৃন্দা কি পারবে আসন্ন অঘোরীদের সর্বনাশা আক্রমণ থেকে তার নাড়িছেঁড়া ধনকে রক্ষা করতে?",
                    "url": "https://golpohub.com/episodes/sindurshuddhi-s1-ep7",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT14M",
                    "datePublished": "2026-09-16T00:34:00+00:00",
                    "dateModified": "2026-09-16T00:37:38+00:00",
                    "wordCount": 2148,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2695-bca0fd.webp",
                    "accessibilityFeature": [
                        "readingOrder",
                        "structuralNavigation",
                        "displayTransformability",
                        "uncontracted"
                    ],
                    "accessibilityControl": [
                        "fullKeyboardControl",
                        "fullTouchControl"
                    ],
                    "accessibilityHazard": [
                        "none"
                    ],
                    "potentialAction": {
                        "@type": "ReadAction",
                        "target": "https://golpohub.com/episodes/sindurshuddhi-s1-ep7"
                    },
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "সিঁদুরশুদ্ধি",
                        "url": "https://golpohub.com/series/sindurshuddhi"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "নাফিসা মুনতাহা পরী",
                        "url": "https://golpohub.com/authors/nafisa-muntaha-pori"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "সিঁদুরশুদ্ধি",
                            "item": "https://golpohub.com/series/sindurshuddhi"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "মায়াবিনীর গুপ্ত পরিচয়",
                            "item": "https://golpohub.com/episodes/sindurshuddhi-s1-ep7"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 2695,
        "ep_number": 7,
        "title": "মায়াবিনীর গুপ্ত পরিচয়",
        "slug": "sindurshuddhi-s1-ep7",
        "url": "https://golpohub.com/episodes/sindurshuddhi-s1-ep7",
        "reading_time": 14,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2695-bca0fd.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-09-16T00:34:00+00:00",
            "updated_at": "2026-09-16T00:37:38+00:00"
        },
        "meta": {
            "word_count": 2148,
            "seo_title": "সিঁদুরশুদ্ধি পর্ব ৭ - মায়াবিনীর গুপ্ত পরিচয় | Sindurshuddhi Part 7",
            "seo_description": "পড়ুন সিঁদুরশুদ্ধি পর্ব ৭। বিদ্যার আসল মা পিশাচ বৃন্দার সত্য প্রকাশ এবং অপুর সাথে মুখোমুখি সাক্ষাৎ।",
            "keywords": "সিঁদুরশুদ্ধি পর্ব ৭, sindurshuddhi porbo 7, sindurshuddhi part 7, বৃন্দা, বিদ্যা, অপু, লালপ্রভা, পিশাচিনী",
            "characters_involved": [
                "অপু",
                "বিদ্যা",
                "বৃন্দা",
                "অনুরাধা",
                "মালতী"
            ]
        },
        "content": "মালতী আর ওর মা বিদ্যাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল। কারন এটা কোন স্বাভাবিক বিদ্যা ছিলনা। যার রূপই অন্যরকম ছিল…….।\n\nবিদ্যার চারপাশে আগুন জ্বলছে আর বিদ্যা সেই আগুনের মধ্য চুপ করে বসে আছে। কালো কোকড়ানো লম্বা লম্বা চুল মাটি ছেয়ে গেছে। অদ্ভুদ এক লাবন্যময় চেহারা।\n\nএদিকে তান্ত্রিক বিদ্যাকে দেখে আরো জোড়ে জোড়ে মন্ত্র পড়া শুরু করে দিল। তান্ত্রিক প্রচন্ড খুশি হল। মনে হয় সাত রাজার ধন সে হাতে পেয়েছে।\n\nমালতী আর ওর মা বিশ্ময়ের সাথে বিদ্যার দিকে চেয়ে আছে। এমন সময় দুরে একটা মহিলা এসে দাড়ালো।\n\n” বিদ্যা,,,, মা আমার, আমার কাছে আসো বলে মহিলাটি বিদ্যাকে ডাকলো।”\n\nএমন সময় বিদ্যা চোখ খুলতেই এক আলোর ঝলকানি এসে তান্ত্রিককে আঘাত করলো। তান্ত্রিক ছিটকে গিয়ে একটা গাছের সাথে বারি খেয়ে নিচে পড়ে যেতেই ঐ মহিলাটি এসে তান্ত্রিকের গলায় কামড় বসিয়ে দিয়ে রক্ত চুষে খেতে লাগলো। মহিলাটির মুখ আর তান্ত্রিকের ঘাড় দিয়ে গলগল করে রক্তের ঢেউ খেলছে। কেউ প্রান মনের সুখে আহার করছে আর কেউ নিজের জিবন বাঁচানোর জন্য হাত-পা ছুড়িয়ে দাপাদাপি করছে।\n\nএমন দৃশ্য দেখে মালতী আর ওর মা প্রান পনে দৌড়াতে লাগল। আজ তারা কি দেখলো! আজ যদি তারা বেঁচে যায় তাহলে, জিবন থাকতেও আর বিদ্যার পিছনে লাগতে যাবেনা।\n\n♥\n\nঅপুর রুম ঘেঁষে বড় লম্বা কদম গাছটি সমস্ত ইতিহাসের কালজয়ী হয়ে দাড়িয়ে আছে। পূর্নিমা চাঁদের আলোয় পুরো গাছটি ঝলমল করছে। কদমফুল গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। গাছের ডালে একটা খুব অপরূপ সুন্দরী নারী বসে আছে। তার খানিকটা দুরে ঠিক বিদ্যার মত অবিকল দেখতে একটা ছোট মেয়ে তার মায়ের চুল দিয়ে দোলনা বানিয়ে দোল খাচ্ছে।\n\n” মা, বিদ্যা দিদি আমাদের সাথে কেন থাকেনা?”\n\n” ও খুব স্পেশাল বাবা, ওকে আমাদের সাথে মানায় না।”\n\n” দিদি আমাকে ভালোবাসে?”\n\n” নিশ্চয় ভালোবাসে।”\n\n” তাহলে দিদি আমাদের কাছে নেই কেন?”\n\n” তুমি তোমার দিদির সত্ত্বা মা। এক সত্ত্বা মানুষের মাঝে থাকে অন্য সত্ত্বা আমার কাছে রেখেছি।”\n\n” মা, আমার নামও বিদ্যা, দিদির নামও বিদ্যা কেন?”\n\n” কারন তোমরা যে এক। বললাম না তোমরা একই কিন্তু তোমাদের সত্ত্বা দুইটা।”\n\n” আমরা যদি এক হই তাহলে আমরা রক্ত পান করি আর দিদি ওগুলো খায় কেন? ওগুলো দেখলেই গা গুলায়।”\n\n” ওগুলো পবিত্র খাবার। এভাবে কোন বস্তুকে অপমান করতে নেই মা….।”\n\nমেয়েটি আবার দোল খেতে ব্যস্ত হয়ে পড়লো। তার এই পিচাশ মাকে সে বড্ড ভালোবাসে। তাকে ছাড়া সে একমুহুত্ত্বও থাকতে পারবেনা।\n\nঅন্যদিকে তার মা গাছের ডালে বসে চাঁদের পানে চেয়ে অশ্রু বির্সজন দিচ্ছে। আমি কি আমার কন্যাকে ঐ অঘোরী তান্ত্রিকদের হাত থেকে রক্ষা করতে পারবো? তারা যে সকাম ও নিষ্কাম দুই পদ্ধতিতেই মন্ত্র প্রয়োগ করে। তারা কোন কিছুরই বাঁচ-বিচার আর করবেনা। কারন তারা জেনে গেছে বিদ্যা আমার মেয়ে।\n\nএখন প্রশ্ন হল, এই মহিলাটি কে?\nমহিলাটির নাম “বৃন্দা”। সে একজন চুরেল/ ডায়েন। আর সেই বিদ্যার আসল মা। বিদ্যাকে শ্যামল আর সাধনার কাছে দিয়ে চলে আসে বৃন্দা। শ্যামলের ছোট ভাই সাজিতের সাথে বৃন্দার বিয়ে হয়েছিল। তারা খুব সুখেই ছিল। কিন্তু সমস্যা বাধে, সাজিতদের বাসায় ওর এক বন্ধু এসে। ওর বন্ধুটি ছিল তন্ত্র এ মান্ত্রিক শক্তিসাধক। সে বৃন্দার আসল পরিচয় সাজিদের সামনে তুলে ধরে। তারপর থেকে সব শেষ। সাজিত কিছুতেই আর বৃন্দাকে মেনে নেয়নি। এমনকি বৃন্দাকে ডির্ভোস দেওয়ার আগেই সে অন্য একটি মেয়েকে বিয়ে করে। বৃন্দা লজ্জা আর অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে।\n\nসে ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারতো এবং তার শক্তির দিয়ে সব কিছু শেষ করে ফেলতে পারতো কিন্তু কিছু না করে ও চুপচাপ চলে আসে। তখন বৃন্দা প্রেগন্যান্ট ছিল। তারপর সে বিদ্যার জন্ম দেয়। বিদ্যার জন্মের সাথে সাথে বিদ্যার শরীর থেকে সমস্ত শক্তি কেড়ে নিয়ে সেই শক্তিকে একটা অবয়ক রুপ দেয় বৃন্দা। যে বিদ্যার ২য় সত্ত্বা। শ্যামলের কোন কন্যা সন্তান ছিলনা। তাই বৃন্দা গিয়ে শ্যামল আর সাধনার কাছে তার মেয়েকে অর্পন করে আর আশ্বাস দেয়, বিদ্যা সাধারন মানুষের মতই জিবন যাপন করবে। ওদের কাছে বিদ্যাকে রেখে এসে দুর দেশে বিদ্যার ২য় সত্ত্বাকে নিয়ে বৃন্দা বসবাস করতে শুরু করে।\n\nবিদ্যাকে যখন সাধনা এদেশে রেখে যায় তখন ওখানে গিয়ে বৃন্দাকে সে আহ্ববান করে। তারপর বৃন্দাকে সব কথা খুলে বলে। তারপর থেকে বৃন্দা এখানে বিদ্যার পাশাপাশি অবস্থান করছে। তার একমাত্র কলিজার টুকরো কন্যাসন্তান যে বড়ই বিপদের মধ্য রয়েছে।\n\n♥\n\nপরদিন সকালে সবাই খেতে বসেছে। অপু বিদ্যাকে খাইয়ে দিচ্ছে। এমন সময় ঝড় ঝড় করে আকাশ হতে বৃষ্টি পড়তে শুরু করে। বিদ্যা বৃষ্টিতে ভিজবে বলে ঐ অবস্থায় ভোঁ দৌড় দিল উঠানে। বাধ্য হয়ে ভাতের প্লেট নিয়ে অপুও ওর পিছন পিছন গেল।\n\n” বিদ্যা, এতটুকু খাবার শেষ কর! আর এভাবে বৃষ্টিতে ভিজলে তো ঠান্ডা লেগে যাবে।”\n\n” আমি এখানে খাবো অপুদা।”\n\n” পাগলামো করিস না, বৃষ্টির মধ্য কেউ খায় নাকি?”\n\n” আমি খাই বলেই বিদ্যা ওখান থেকেই দৌড়।”\n\nঅপু খাবার প্লেটটা ওখানে রেখেই বিদ্যার পিছনে দৌড়। অপুর পুরো শরীর ভিজে একাকার হয়ে গেছে। এই অবস্থায় অপুকে দেখতে আরো ভালো লাগছে। সেই রুপ অনুরাধা বারান্দায় দাড়িয়ে থেকে ভক্ষন করছে। অপুকে দেখলেই ওর বুকের ভিতর একটা নেশা ধরে যায়।\n\nবিদ্যা আর অপু দু’জনেই ভিজছে। বিদ্যা ভিজতে ভিজতে বাসার বাহিরে চলে গেল। অপু কেবল পা বাড়াতে যাবে এমন সময় অনুরাধা অপুকে টান দিয়ে গাছের আড়ালে নিয়ে গেল।\n\n” অনুরাধা তুই!”\n\n“হুম আমি বলেই অপুকে জড়িয়ে ধরল অনুরাধা।”\n\n” অনুরাধা ছাড়, আমাকে কঠোর হতে বাধ্য করিসনা।”\n\n“অপুদা, তুমিতো আমায় ভালোবাসতে! তাহলে কি এমন হল যে, আজ ঐ বিদ্যাকে পেয়ে সব ভুলে গেলে?”\n\nভালবাসি বলে এই না যে, তোর সাথে নোংরামিতে লিপ্ত হতে হবে। আমাকে আগেও যেমন দেখেছিস এখনো তেমন দেখবি বলে অপু অনুরাধার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল।\n\nকিন্তু অনুরাধা আজ প্লান করেই মাঠে নেমেছে। হয় আজ সবাইকে জানিয়ে ছাড়বে না হয় অপুকে আপন করে নিবে। অপু, আজ যদি তুমি আমায় পত্যাখান করো তাহলে সবাইকে আজ জানিয়েই ছাড়বো। দেখি তোমার সম্মান বড় না অন্যকিছু।\n\n” আমাকে ব্লাকমেইল করছিস?”\n\n” ব্লাকমেইল করবো কেন! তোমার থেকে জাষ্ট ভালোবাসা আদায় করতে চাই। এখন ডিসিশন নাও, তুমি কি চাও?”\n\n” অপু এভাবে ফেঁসে যাবে সেটা কল্পনায়ও আনেনি। তোর যা ইচ্ছা তাই কর। আমাকে কোন কিছুতেই ভয় নামক ছলনার আশ্রয় নিয়ে আটকাতে পারবিনা। অপু বিদ্যাকে খোঁজার জন্য সেখান হতে পা বাড়ালো।”\n\n” ওকে বলে অনুরাধা ওর শাড়ীর আঁচল বুক থেকে খুলেই অপুকে জড়িয়ে ধরল। দেখ, এখন আমি কি কি করি।”\n\nদুর থেকে বৃন্দা অনুরাধার সব কাজ দেখছিল। এবার বৃন্দা বিদ্যা নামক অবয়ক কে বলল,” মা, ঐ নারী তোমার প্রিয় জিনিস তোমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। তাকে শায়েস্তা করে আসো তো?”\n\n“অপু দাদা কি আমায় চিনে মা? ওটাতো দিদির খেলার সাথী।”\n\n” ও তোমারও খেলার সাথী। দিদি আর তুমি বলতে আলাদা কিছু নেই। আজই তোমার দাদা তোমার সাথে খেলা করবে, কথা বলবে, আদর করবে। যাও, ঝটপট করে কাজ করে এখানে চলে আসতো মা!”\n\n” ঠিক আছে মা বলে মায়ের কথা শুনেই বিদ্যার ২য় সত্ত্বা অবয়কটি এক দৌড়ে গিয়ে ওর হাতটা লম্বা করেই পিছন হতে অনুরাধার চুল ধরেই অপুর সামনে টেনে হিচড়ে কাঁদায় ছুড়ে ফেলল।\n\nঅপু নিজেও চমকে উঠলো। অনুরাধাকে কেউ যেন টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তাকে দেখতে পাচ্ছেনা।\n\nঅনুরাধাকে কাদার ভিতরই পা ধরে হিচড়ে নিয়ে গেল উঠানে। অনুরাধার চিৎকারে বাসার সবাই এসে দেখে ওর শরীরে শাড়ী নেই। মালতী দৌড়ে একটা কাপড় নিয়ে এসে অনুরাধাকে ঢেকে দিল। বাসায় হৈচৈ বেধে গেল। অনুরাধাকে দেখার মত ছিল। পুরো শরীরে কাঁদায় মাখামাখি। অনুরাধা নিজেও বুঝতে পারছেনা ওর সাথে এতক্ষন ধরে এসব কি হল।\n\nশেষে অঞ্জনা আর মালতী মিলে ধীরে সুস্থে ওকে তুলে রুমে নিয়ে গেল।\n\nমালতী কাঁদছে আর অনুরাধার শরীর মুছে দিচ্ছে। মালতী কাঁদতে কাঁদতে বলল,” কি হয়েছিল তোর?”\n\nঅনুরাথা থরথর করে কাঁপতে কাঁপতে সব কিছু খুলে বলল ওর মাকে।\n\nএবার মালতী ক্ষেপে গিয়ে অনুরাধাকে একটা ধমক দিয়ে বলল, ” তুই আবার অপুর পিছে লেগেছিস? বিদ্যা বেঁচে থাকতে তুই অপুর গায়ে হাত দিতে পারবিনা। আমি যা দেখেছি তা যদি তুই দেখতি তাহলে আর অপু অপু করতিস না। তোর মুখে যেন অপুর নাম আর শুনতে না পাই।”\n\nঅনুরাধা আর কোন কথা বলতে পারলোনা। শুধু থরথর করে কেঁপেই গেল।\n\n♥\n\nবৃষ্টির মধ্য অপু বিদ্যাকে একপ্রকার জোড় করেই ধরে আনলো। বিদ্যা হাঁচি ফেলতে ফেলতে ওর অবস্থা শেষ।\n\nতোকে কতবার বললাম, বৃষ্টিতে ভিজিসনা, ভিজিসনা ভিজিসনা! তবুও তুই কেন ভিজতে গেলি? এখন অসুখে কে ভুগবে! আমি ভুগবো না তুই ভুগবি বলে অপু ওকে রুমে এনে জামাটা পাল্টিয়ে দিয়ে বলল,” এখানে একদম চুপচাপ দাড়িয়ে থাকবি, আমি আসছি।”\n\nঅপু নিচে চলে গেল। অনুরাধারার তখন কি হল বুঝা গেলনা। অপু অনুরাধার রুমে গিয়ে দেখে রুম ভর্তি মানুষ। সবাই একেকজন একেক কথা বলছে। কেউ বলছে অনুকে ভুতে ধরেছে কেউ বলছে প্রেত্নী ধরেছে।\n\nএদের ড্রামা অপুর দেখতে ভালো লাগছেনা। সেখান থেকে কেবল অপু পা বাড়াবে এমন সময় অঞ্জনা অপুকে ডাকলো।\n\nঅপুকে দেখেই অনুরাধা ভয়ে কুকড়ে গেল। অনুর ভাব দেখে মনে হয় সব অপু নিজে করিয়েছে।\n\n“অপু দেখতো, অনুধারার কি হয়েছে?”\n\nসবাই তো বলছে ভুতে ধরেছে। দেখ গিয়ে, সত্যি সত্যিই ভুতে না ধরে। অপু আর এক মুহুত্ত্বও দেরী করলোনা। গোসল করার জন্য চলে গেল।\n\n♥\n\nঅপু গোসল সেরে এসে দরজাটা বন্ধ করে দিয়ে বিদ্যার দিকে তাকাতেই ওর পিলে চমকে গেল। অপু দেখল, বিদ্যার পাশে এক অপরুপ সুন্দরী মহিলা বসে আছে। বিদ্যা এর মধ্য ঘুমিয়ে পড়েছে আর মহিলাটি বিদ্যার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর চোখের জল ফেলছে।\n\nএই আপনি কে বলেই দৌড়ে আসতেই মহিলাটি ওর লম্বা চুলের বেনী দিয়ে অপুকে পেঁচিয়ে ফেলল। তারপর মুখে আঙ্গুল পুরে বলল,”” শশশচুপ,,,, আমার মেয়ে জেগে যাবে।”\n\nঅপু এবার নিজেকে সংযত করে আস্তে আস্তে বলে উঠলো,” আপনি কে বলেন তো! দেখে তো মনে হচ্ছেনা আপনি সাধারন কোন মানুষ।”\n\nবৃন্দা হেঁসে বলল,” আমি এবং বিদ্যা দু’জনেই অসাধারন।”\n\nবৃন্দা কিছু একটা মন্ত্র পড়তে শুরু করলো আর বিদ্যার চারদিকে একটা সুরুক্ষা কবজ তৈরি হল। মনে হচ্ছে বিদ্যাকে স্বচ্ছ কাচের বিশাল ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে।\nবৃন্দা আবার মন্ত্র পড়তেই ওর হাতে একটা কাঁচের জার এসে গেল।\n\n” বিদ্যা, বের হও মা! আজ তোমাকে নতুন কিছু দেখাব।”\n\n” বিদ্যার মায়া শক্তির অবয়ক টি এক নিমিষেই জার থেকে বের হয়েই বিদ্যার শরীরে যাওয়ার জন্য বিদ্যার রক্ষা কবচের উপর আছড়ে পড়ল। কবচের শক্তির কাছে পরাজিত হয়ে অবয়কটি ছিটকে দুরে গিয়ে পড়ল। মা বলে ডেকে উঠলো অবয়কটি।\n\nবাবা, আমি বলিনি তোমার দিদির শরীরে তোমার প্রবেশ করা নিষেধ! কেন আবার ওর শরীরে প্রবেশ করতে গেলে?\n\nমা, আমার কষ্ট হয় দিদিকে ছেড়ে থাকতে বলেই অবয়কটি সম্পূর্ন ভাবে বিদ্যার রুপ ধারন করলো। কিন্তু ওর পা দু’টি পিছন দিকে রইল। যাকে বলে উল্টা পা।\nএকদম বিদ্যা কিন্তু পা দু’টো সম্পূর্ন উল্টা।\n\nবৃন্দা অপুকে ছেড়ে দিয়ে ইশারা করে খাটে বসতে বলল। অপুতো ঘেমে একদম একাকার। এমন দৃশ্য সে কোনদিনও দেখেনি।\n\nএবার বৃন্দা মুখ খুলল, বিদ্যা যখন ঘুমিয়ে পড়ে তখন ওর অবয়কটি বিদ্যার আসল রুপ ধরতে পারে। বিদ্যা জাগ্রত অবস্থায় ওর অবয়ক কখনো বিদ্যার শরীর পাবেনা। বিদ্যার শরীর মহিনী বশীকরণ কবজ, ধনদা কবজ এবং বাগলামুখী কবজ দ্বারা বন্ধ করা আছে। তাই বিদ্যার ২য় সত্ত্বা বিদ্যাকে ছুতে অবদি পারবেনা।\n\nবৃন্দার কথা বলার ফাঁকে অবয়করূপী বিদ্যা তখন ওর মায়ের কাছে এসে মায়ের শাড়ীর আঁচল ধরে দাড়ালো।\n\nআমি বিদ্যার আসল মা বলে বৃন্দা অপুকে সব কিছু খুলে বলল। সবকিছু শুনে অপু ওর কপালের ঘাম মুছতে লাগলো। অপুর এমন অবস্থা দেখে বৃন্দা হেঁসে বলল,” অপু চিন্তা করোনা, বিদ্যা সম্পূর্ন একজন মানুষ। ওর ভিতর থেকে সমস্ত শক্তি আমি তুলে নিয়েছি। বিদ্যার সমস্ত শক্তি কে, তুমি কি তা জানো? তোমার সামনে যে বিদ্যা দাড়িয়ে আছে সেই বিদ্যার আসল শক্তি।”\n\nবিদ্যা ওর মায়ের হাত ছেড়ে দিয়ে উল্টা পায়েই পুরো রুমে হাটতে লাগলো। বৃন্দা অপুর সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছে এমন সময়, বিদ্যা গিয়ে রুমের এক কোন থেকে একটা মহিলাকে টেনে হিচড়ে বের করে আনলো। মা, এ আমাদের খাবার। আজ আমি খাবার সংগ্রহ করেছি। কি মজা আমি আজ খাবার সংগ্রহ করেছি।\n\nবিদ্যার মা মহিলাকে দেখেই চুপ হয়ে গেল। এটা আর কেউ না, অপুর বাবা বিদ্যাকে যার নামে বলি দিতে চেয়েছে এ সেই লালপ্রভা নারী। যার পুরো শরীর রক্তের মত টকটকে লাল।\n\n” এই তুই আমায় ছাড়বি! ছাড় বলছি? এতটুকু মেয়ের সাহস কি করে হল লালপ্রভার গায়ে হাত দেওয়া!”\n\n” না ছাড়বোনা, আজ আমি প্রথম মা আর আমার জন্য আহার খুঁজে পেয়েছি। আর তুই বলছিস, আমি তোকে ছেড়ে দিব?”\n\n” বিদ্যা, আমার মেয়ে ; তাকে ছেড়ে দাও। আমরা সবাইকে ভালো হওয়ার একটা সুযোগ দেই। তুইও ভালো হয়ে যা আর অপু আর ওর পরিবারকে মুক্তি দিয়ে নিজের পথ ধর।”\nবৃন্দা এবার বিদ্যা রুপী অবয়ককে বলল,\n“বিদ্যা, লালপ্রভা কে ছেড়ে দাও মা! আমরা সবাইকে একটা সুযোগ দেই তাই না?”\n\n” না মা, এ দিদিকে খুব অত্যাচার করে। একে খেলেই সব সমস্যা সমাধান। আজ তো একে খেয়েই ছাড়বো।”\n\nএমন সময় লালপ্রভা ওর রুপ সাপে পরিনিত করেই বিদ্যারুপী অবয়ককে শূন্য তুলে ফ্লোরে একটা আছাড় মারতেই বৃন্দার বৃদ্ধ আঙ্গুল থেকে কালো ধোয়া গিয়ে বিদ্যাকে ধরল আর বৃন্দার লম্বা চুল গিয়ে লালপ্রভার পুরো শরীর পেঁচিয়ে শূন্যতে তুলে ধরেই একটা জোড়ে চিৎকার দিয়ে উঠল, “তুই আমার বাছা, এই বৃন্দার বাছাকে হত্যা করবি? আর আমি বেঁচে থাকতে তুই সফল হবি সেটা কি করে ভাবলি লালপ্রভা! তোকে সুযোগ দিব কিন্তু অন্যভাবে।”\nবৃন্দা লালপ্রভার দু’পা ওর মায়া শক্তি দিয়ে কেটে ফেলে। লালপ্রভা যন্ত্রনায়, লজ্জা,অপমানে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়।\n\nএমন ভয়ানক দৃশ্য দেখে অপুর ভিষন ভয় পেয়ে গেল। এরা মা-মেয়ে অপুকে একের পর এক ভেলকি দেখিয়েই চলছে।\n\nবৃন্দা অপুকে অনেক অজানা তথ্য জানিয়ে বিদ্যার ২য় সত্ত্বাকে নিয়ে অদৃশ্য হয়ে চলে যেতেই বিদ্যার উপর থেকে সেই কাচের কবজটি ভ্যানিস হয়ে গেল। কিন্তু বিদ্যা ঘুম থেকে আর জাগলোনা। বিদ্যা আর জাগবেওনা। কারন বিদ্যা জেগে উঠলে বৃন্দা অবয়করূপী বিদ্যাকে দিয়ে কোন শক্তিশালী কাজই করতে পারবেনা। যতক্ষন না সমস্ত সমস্যা সমাধান না হচ্ছে ততক্ষন পর্যন্ত বিদ্যা এই অবস্থায় পড়ে থাকবে।\n\n♥\n\nপরদিন খুব ভোরে বাসায় পুরো অঘোরীর দল প্রবেশ করলো। বৃন্দা সব প্রস্তুতি নিয়েই রেখেছে। বিন্দা লম্বার একটা আয়না ঐ সব অঘোরীদের উপর ফেলে দিল। অসাবধান বশতে এক অঘোরী সেই আয়নার দিকে তাকাতেই সাথে সাথে ভষ্ম হয়ে গেল।\n\nবাঁকি অঘোরীগুলো একসাথে দো’তলায় দাড়িয়ে থাকা বৃন্দার দিকে চাইলো। সাথে সাথে প্রচন্ড রাগ আর ক্ষোভের শিকার হল বৃন্দা। একসাথে সবার চোখ দিয়ে পানির ফোয়ার ছুটল এবং সেই স্বচ্ছ পানি বৃন্দাকে ধাওয়া করলো। এই অমূল্য পানি থেকে বৃন্দার বাঁচা একদম অসম্ভব।",
        "series": {
            "id": 74,
            "title": "সিঁদুরশুদ্ধি",
            "slug": "sindurshuddhi",
            "url": "https://golpohub.com/series/sindurshuddhi",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-sinndursuddhi-74-bfe384.webp",
            "progress_status": "completed"
        },
        "author": {
            "id": 37,
            "name": "নাফিসা মুনতাহা পরী",
            "slug": "nafisa-muntaha-pori",
            "url": "https://golpohub.com/authors/nafisa-muntaha-pori",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/nafisa-muntaha-pree-37-9f7c4d.webp",
            "bio": "নাফিসা মুনতাহা পরী সমসাময়িক বাংলা অনলাইন সাহিত্যের একজন অন্যতম জনপ্রিয় ও রহস্য-রোমাঞ্চ ঘরানার শক্তিশালী লেখিকা। মানবিক আবেগের জটিল রসায়ন, চিরায়ত প্রেমের অবিনাশী টান এবং অতিপ্রাকৃত অলৌকিক আখ্যানের মেলবন্ধনে তিনি একের পর এক সৃষ্টি করেছেন পাঠকপ্রিয় সব উপন্যাস। তাঁর লেখনীতে প্রতিটি চরিত্রের মানসিক দ্বন্দ্ব, নিঃশব্দ আত্মত্যাগ এবং সামাজিক বাস্তবতার নিখুঁত প্রতিফলন ঘটে।\n\n'সিঁদুরশুদ্ধি' উপন্যাসে তিনি চিরাচরিত রোম্যান্সের গণ্ডি পেরিয়ে পুনর্জন্ম, অতিপ্রাকৃত পিশাচলোক ও অমল বিশ্বাসের যে রূপরেখা নির্মাণ করেছেন, তা বাংলা ওয়েব ফিকশনের জগতে এক নতুন মাত্রা যোগ করেছে। পাঠকদের ধরে রাখার তীব্র সাসপেন্স ও হৃদয়স্পর্শী সংলাপ তাঁর লেখার প্রধানতম শক্তি।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "নাফিসা মুনতাহা পরী সমসাময়িক বাংলা অনলাইন সাহিত্যের একজন অন্যতম জনপ্রিয় ও রহস্য-রোমাঞ্চ ঘরানার শক্তিশালী লেখিকা। মানবিক আবেগের জটিল রসায়ন, চিরায়ত প্রেমের অবিনাশী টান এবং অতিপ্রাকৃত অলৌকিক আখ্যানের মেলবন্ধনে তিনি একের পর এক সৃষ্টি করেছেন পাঠকপ্রিয় সব উপন্যাস। তাঁর লেখনীতে প্রতিটি চরিত্রের মানসিক দ্বন্দ্ব, নিঃশব্দ আত্মত্যাগ এবং সামাজিক বাস্তবতার নিখুঁত প্রতিফলন ঘটে।\n\n'সিঁদুরশুদ্ধি' উপন্যাসে তিনি চিরাচরিত রোম্যান্সের গণ্ডি পেরিয়ে পুনর্জন্ম, অতিপ্রাকৃত পিশাচলোক ও অমল বিশ্বাসের যে রূপরেখা নির্মাণ করেছেন, তা বাংলা ওয়েব ফিকশনের জগতে এক নতুন মাত্রা যোগ করেছে। পাঠকদের ধরে রাখার তীব্র সাসপেন্স ও হৃদয়স্পর্শী সংলাপ তাঁর লেখার প্রধানতম শক্তি।",
                "phone": null,
                "gender": null,
                "address": [],
                "birth_date": null,
                "social_links": [],
                "pen_name": "নাফিসা মুনতাহা পরী",
                "aliases": [
                    "Nafisa Muntaha Pori",
                    "পরী",
                    "Nafisa Muntaha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 2694,
                "ep_number": 6,
                "title": "চৌষট্টি তন্ত্রের কুহেলিকা",
                "slug": "sindurshuddhi-s1-ep6",
                "url": "https://golpohub.com/episodes/sindurshuddhi-s1-ep6",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 2696,
                "ep_number": 8,
                "title": "মহাশ্মশানের বলিদান ও শুভ্র আজান",
                "slug": "sindurshuddhi-s1-ep8",
                "url": "https://golpohub.com/episodes/sindurshuddhi-s1-ep8",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}