> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/songin-pronoyasokti-s1-ep18) | [জেসন](https://golpohub.com/episodes/songin-pronoyasokti-s1-ep18?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/songin-pronoyasokti-s1-ep18?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/songin-pronoyasokti-s1-ep18?format=atom)

# অরণ্যের বিষাক্ত অন্ধকার

![অরণ্যের বিষাক্ত অন্ধকার](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1439-e4df15.webp)

---
*[সুরাইয়া রাফা](https://golpohub.com/authors/suraiya-rafa)-এর [সঙ্গীন প্রণয়াসক্তি](https://golpohub.com/series/songin-pronoyasokti) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 20 মিনিট*
- **মোট শব্দ:** 3,168
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

পরন্ত বিকেলে জোয়ার এসেছে সুবিশাল সমুদ্র তটে। সমুদ্রের নীলাম্বর জল ভলভলিয়ে ফুলেফেঁপে উঠেছে দিগুণ। জোয়ারের তালেতালে নীলরঙা স্বচ্ছ পানির ছলাৎ ছলাৎ ঢেউ এসে আঁচড়ে পরছে বিস্তার বেলাভূমি জুড়ে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মহাসমুদ্রের গহীন থেকে উঠে তীরে এসে ঠাই নিয়েছে রঙবেরঙের ঝিনুকের দল। হুট করে একনজর দেখলে মনে হবে নীল রঙা অমৃতের মাঝে কেউ চকচকে হীরে-জহরত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সুক্ষ্ম পায়ে এক কদম করে এগোতে এগোতে সেই অতিব মূল্যবান হিরে জহরতই কুড়িয়ে হাতে থাকা প্লাস্টিকের থলেতে ভরে নিচ্ছে অরু। শীপ থেকে নামার পরেই শুরু হয়ে গিয়েছে ওর এই কর্মকান্ড।ওদিকে বাকি সবাই অনেকটা এগিয়ে গিয়েছে, ঝিনুক কুড়াতে গিয়ে একাই পিছিয়ে পরেছে অরু। পরনে ওর ল্যাভেন্ডার কালারের ফিনফিনে লং ফ্রক, যা গোড়ালি অবধি নেমে এসে গাউনে পরিনত হয়েছে। একহাতে মুক্তা আর ঝিনুক দিয়ে তৈরি কিছু ব্যাংঙ্গলস। হাঁটু সমান লম্বা সিল্কি চুল গুলো শুধু একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো। এক ঝলকে দেখলে মনে হবে, এই জনমানবহীন ছেড়া দ্বীপের আধিপত্য শুধুই ওর। ওই যুগযুগ ধরে সমুদ্রে বসবাসরত রূপকথার সেই সাগর কন্যা।যে কিনা এখন ঝিনুক কুড়াতে গভীর মনোযোগী। অরু পিছিয়ে পরেছে দেখে এলিসা পেছন ঘুরে হাঁক ছেড়ে ডেকে উঠল ওকে,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/songin-pronoyasokti-s1-ep17) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/songin-pronoyasokti) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/songin-pronoyasokti-s1-ep19)