> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/songin-pronoyasokti-s1-ep46) | [জেসন](https://golpohub.com/episodes/songin-pronoyasokti-s1-ep46?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/songin-pronoyasokti-s1-ep46?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/songin-pronoyasokti-s1-ep46?format=atom)

# বাসরের স্বপ্ন ও উপহার

![বাসরের স্বপ্ন ও উপহার](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1467-420bd5.webp)

---
*[সুরাইয়া রাফা](https://golpohub.com/authors/suraiya-rafa)-এর [সঙ্গীন প্রণয়াসক্তি](https://golpohub.com/series/songin-pronoyasokti) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 25 মিনিট*
- **মোট শব্দ:** 3,978
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

রয়েল প্যালেসের ন্যায় লাইট গোল্ডেন থীমে সাজানো হয়েছে পুরো ক্রীতিক কুঞ্জ। সকাল সকাল ভৃত্যরা কাজে লেগে পরেছে। গেইট থেকে শুরু করে ব্যাক ইয়ার্ড পর্যন্ত এমন কোন যায়গা নেই যেখানে সৌন্দর্যের কৃত্রিম ছোঁয়া পরেনি। চারিদিক গোল্ডেন ফেইরী লাইট আর হ্যাজাকের আলোয় ঝিকমিক করছে। গায়ে হলুদের অনুষ্ঠানে কোনো ড্রেসকোর্ট থীম না থাকলেও বিয়েতে বর কনের সঙ্গে মিলিয়ে ড্রেসকোর্ট থীম দেওয়া হয়েছে বেবি পিংক কালারের যে কোন দেশীয় পোশাক। অতিথিদের বহুলাংশই রাতে আসবেন। তবে সন্ধ্যা নাগাদই বাড়িতে মানুষের কলরব শুরু হয়ে গিয়েছে। বিয়ে বাড়ির স্বাদ আস্বাদনে সবাই ব্যস্ত,সেই সাথে হাতে হাতে কোমল পানীয় তো আছেই। সায়র,অর্ণব এলিসা,ক্যাথলিন ওরা একসাথে দাড়িয়ে আড্ডা দিচ্ছে, একই রঙের বিভিন্ন কারুকাজের জাঁকজমক পোশাকে বিয়ে বাড়ির সবার নজর কাড়তে সক্ষম ওরা ক’জন।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/songin-pronoyasokti-s1-ep45) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/songin-pronoyasokti) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/songin-pronoyasokti-s1-ep47)