> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/toke-chai-s1-ep26) | [জেসন](https://golpohub.com/episodes/toke-chai-s1-ep26?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/toke-chai-s1-ep26?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/toke-chai-s1-ep26?format=atom)

# লাল শাড়ির মোহ ও চরম অনুশাসন

![লাল শাড়ির মোহ ও চরম অনুশাসন](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2892-7a50ad.webp)

---
*[নৌশিন আহমেদ রোদেলা](https://golpohub.com/authors/nousin-ahmed-rodela)-এর [তোকে চাই](https://golpohub.com/series/toke-chai) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 6 মিনিট*
- **মোট শব্দ:** 928
- **প্রকাশিত:** Sep 19, 2026
---

আমি বিছানায় পা উঠিয়ে,,বই হাতে বসে আছি,,আর আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন শুভ্র।।।আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে বইয়ের পাতা উল্টিয়ে চলেছি ক্রমাগত।।উনার দিকে না তাকিয়েই বুঝতে পারছি উনি আমার প্রতি চরম বিরক্ত,,,উনি বিরক্ত হোন,,,দরকার পড়লে বিরক্তির ঠেলায় নাচানাচি করুক,,,হো কেয়ারস্??? । তুমি যাবে না।। । উনার কথাটা আমার কানে ঢুকলো ঠিকই আর সাথে সাথেই অন্য কান দিয়ে বেরিয়ে গেলো,,,,উনার কথায় গুরুত্ব না দিয়ে আমি বইয়ের দিকে বেশ মনোযোগ নিয়ে তাকিয়ে আছি,,,ভাবটা এমন যে,,বইয়ের পাতা থেকে চোখটা সরলেই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে,,,আর আমি কিছুতেই সেই রিস্ক নিতে চাচ্ছি না।।আমার ভাবের ১২ টা বাজিয়ে উনি বইটা টেনে নিয়ে ছুড়ে ফেললেন,,,এবার আর কি করা???অসহায় দৃষ্টিতে উনার দিকে তাকালাম,,,, । কথা কানে যাচ্ছে না??(রাগী গলায়) । যাচ্ছে তো,,, । তাহলে কথাটা ভালো করে শুনে রাখো,,তুমি মার সাথে যাচ্ছো না,,,, । কিন্তু কেন??(অবাক হয়ে) । আমি বলছি তাই,,,, । আজিব তো,,আপনার সাথে বিয়ে হয়েছে বলে আপনি কি আমাকে ঘরে বন্ধী করে রাখবেন??এটা কি ঠিক বলুন??আমি তো অন্যকারো সাথে যাচ্ছি না,,,মামানির সাথেই যাচ্ছি,,,আমি বাসায় থাকতে থাকতে বোর,,,(মন খারাপ করে) । উনি আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠলেন,,, । আচ্ছা যাও,,বাট কালকেই চলে আসবে,,, । কিহ,,পাগল নাকি,,,কালই তো যাচ্ছি,,কাল কিভাবে আসবো??? । আমি কিছু জানি না কাল চলে আসবে ব্যস,,,, । বলেই উনি রুম থেকে বেরিয়ে গেলেন।।।বললেই হলো নাকি, “কাল চলে আসবে”।। এবার গেলে একমাসেও আমার দেখা পাবে না বাচ্চু।।।হুহ,,জাস্ট ওয়েট এন্ড ওয়াচ।। । । সকাল ১০ টা,,আমি ব্যাগ প্যাক করছি,,আর উনি ঘরের মধ্যে পায়চারী করছেন।।।দেখে মনে হচ্ছে বেশ টেনশনে আছেন,,, । কি ব্যাপার??এভাবে দৌড়াচ্ছেন কেন??(ভ্রু কুচঁকে) । এক্সকিউজ মি,,,আমি দৌড়াচ্ছি না হাটঁছি।। । তো এভাবে হাঁটছেনই বা কেন??(বিরক্ত হয়ে)আপনার অফিস নাই,,,আর ইম্পর্টেন্ট মিটিং???(মুখ ভেঙিয়ে) । সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না(রাগী গলায়)….আচ্ছা না গেলে হয় না??(করুন গলায়) । না হয় না।।(কাপড় গুছাতে গুছাতে) । তাহলে আমিও যাবো,,, । হোয়য়য়াটটটট??? । বলে কি,, উনি সাথে থাকলে তো পুরা প্ল্যানটাই শেষ হয়ে যাবে।।।যেভাবেই হোক,,, উনাকে তো আটকাতেই হবে।। । আপনি কেন যাবেন??(অবাক হয়ে) । তোমাকে আমার ভরসা হচ্ছে না,,,যদি পালিয়ে যাও,,, । লাইক সিরিয়াসলি??আপনার মাথায় এরকম থার্ড ক্লাস চিন্তায় ঘুরে,,,আর আপনি সাথে গেলে আদর্শ স্বামী-স্ত্রী হওয়ার মহান ড্রামা করা লাগবে,,,সেটা না আপনার পক্ষে সম্ভব না আমার পক্ষে।।। এখন ভেবে দেখুন।।। । উনি চুপ করে আছেন,, হয়তো প্ল্যানটা কাজে লেগেছে।।।কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠলেন,,”,সিহাব থেকে দূরে থাকবা,,,”। আমি অবাক হয়ে উনার দিকে তাকালাম,,,এই সিহাবটা আবার কোন পদার্থ।।। । সিহাবটা আবার কে??(ভ্রু কুঁচকে)আর দূরেই বা থাকতে যাবো কেন?? । সিহাব মামুর ছেলে।।।এক নাম্বারের ছেঁচড়া,,, সুন্দরী মেয়ে দেখলেই পিছে লেগে যায়।।।আর আমার জিনিসে ওর বরাবরই এক্সট্রা নজর লেগে থাকে।।।আগে নিলীর পিছনে লেগে থাকতো,,এখন নিশ্চয় তোমার পেছনে লাগবে,,,ইচ্ছে তো করে,,,, । ওয়ান সেকেন্ড,,, ওয়ান সেকেন্ড,,,,হোয়াট ডিড ইউ সে???আমি আপনার জিনিস??(ভ্রু কুঁচকে) । সেটা কখন বললাম??? । মাত্রই বললেন,,,(রাগী গলায়)আমাকে আপনার জিনিস বলে মনে হয়??? । তুমি ভ,,ভুল শুনেছো,,আমি বুঝাতে চাচ্ছিলাম,, তুমি এবাড়ির বউ সো তোমার সাথে উল্টাপাল্টা কিছু হয়ে গেলে তো মানসম্মান আমাদেরই যাবে নাকি???তাই বলছি সিহাব থেকে দূরে থেকো,,,মার সাথে যাবে সবসময় মার সাথে সাথে থাকবে,,মার সাথেই ঘুমাবে,,,সিহাবের সাথে ফর্মালিটি দেখিয়েও কথা বলার দরকার নেই,,,ওর থেকে ডিস্টেন্স বজায় রাখবে,,,ওর হাতে কিচ্ছু খাবে না।।মাথায় উড়না রাখবে,,, । ওয়েট,,আপনি একটা কাজ করুন,,সবগুলো কাগজে লিখে দেন,, আমি মুখস্ত করে নিবো,,(দাঁতে দাঁত চেপে) । তুমি আমার সাথে ফাজলামো করছো??(রাগী চোখে) । তো কি করবো শুনি??আমি কি বাবু নাকি??যে…… । কি রে তোরা ঝগড়া করছিস নাকি???(ভ্রু কুঁচকে) । কথাটা শুনে দুজনেই দরজার দিকে তাকালাম,,,মামানি দাঁড়িয়ে আছে,,হাতে একটা লাল শাড়ি।।আমরা দুজনেই থতমত খেয়ে দাঁড়িয়ে আছি,,কি বলবো বুঝতে পারছি না।।আমাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে মামানি আবারও বলে উঠলেন,,, । কি ব্যাপার তোরা ঝগড়া করছিস??কিন্তু কেনো??(অবাক হয়ে) । আমি মোটেও ঝগড়া করছি না,,,সব দোষ তোমার ছেলের,,উনি আমাকে কিছুতেই যেতে দিতে চাচ্ছেন না,,(মুখ গোমরা করে) । শুভ্র??তুই ওকে যেতে দিতে চাচ্ছিস না কেন??(রাগী গলায়) । আমি মানা করেছি নাকি??নিয়ে যাচ্ছো যাও,,,কিন্তু তোমার গুণোধর ভাইপো কে আমার বউ থেকে দূরে থাকতে বলবে,,,উল্টোপাল্টা কিছু করলে,,আমার থেকে খারাপ কেউ হবে না,,,, । বলেই রেগে বেড়িয়ে গেলেন।।।মামুনি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে আমার দিকে তাকালেন,,,মনে হচ্ছে অবাক হয়েছেন।।হওয়ারই কথা,, আমি নিজেও চরম অবাক হয়েছি।।উনার মতি-গতি কিছুই বুঝতে পারি না।।তবে উনার বলা “আমার বউ” কথাটা শুনে কেনো যেনো প্রচন্ড আনন্দ লাগছে।।মামানি আমার কাছে এসে বললেন,, । বাহ,,রোদ।।আমার ছেলে তো তোকে নিয়ে খুবই ইনসিকিউর ফিল করে,,,প্রেম চলছে নাকি??(দুষ্টু হাসি দিয়ে) । মামানির মুখে এমন কথা শুনে আমি আরো অবাক হলাম।।ছেলের বউয়ের সাথে কোনো শাশুড়ী কে এভাবে কথা বলতে আমি আগে কখনো দেখি নি।।আমাকে মাথা নিচু করে থাকতে দেখে উনি আবার বলে উঠলেন,,”হয়েছে আর লজ্জা পেতে হবে না,,,নে এই শাড়িটা পড়ে জটপট তৈরি হয়ে নিচে চলে আয়,,” । । শাড়িটা বেশ সুন্দর,,এমনিতেই লাল শাড়ি আমার ফেবারিট রং।।আর মা বলে আমার গায়ে নাকি লাল রংটা বেশ মানায়।।সুন্দর করে শাড়িটা পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই অবাক হলাম,,,কি অসম্ভব সুন্দর লাগছে আমায়।।।হায়,,ইচ্ছে করছে নিজেই নিজের প্রেমে পড়ে যাই।।নিচ থেকে মামানির কন্ঠ ভেসে আসায়,,,ঝটপট রেডি হয়ে নিচে নেমে এলাম।।।নিচে নেমেই যেনো বোকা বনে গেলাম,,সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে,,ইভেন শুভ্রও।।।নীরবতা ভেঙে মামানি বলে উঠলো,,, । মাশাআল্লাহ!!!! খুব সুন্দর লাগছে।।আজ আমার ছেলের বউ থেকে কারো নজরই সরবে না।।। । মামুও একই কথা বললেন,,,আমিও লজ্জা মাখা হাসি দিয়ে মামানির সাথে দরজার দিকে পা বাড়াতেই কেউ একজন হাত টেনে ধরলো,,,,পেছনে তাকিয়ে দেখি শুভ্র চোখ দুটোতে রাগের আগুন জ্বালিয়ে আমার হাত ধরে দাঁড়িয়ে আছেন,,আমি কিছু বুঝতে না পেড়ে প্রশ্নবোধক দৃষ্টিতে উনার দিকে তাকালাম,,,ঠিক তখনই উনি বলে উঠলেন,, । শাড়িটা চেঞ্জ করে তারপর যাও,,,, । কেনো??(অবাক হয়ে) । এই শাড়িতে তোমাকে ভালো লাগছে না,,,আর এতো সেঁজেছো কেন??পেতনি লাগছে,,,ওগুলো ক্লিন করে তারপর যাবে,,, । শুভ্র??ওকে যথেষ্ট সুন্দর লাগছে,,তোকে আর মাতাব্বরী করতে হবে না,,ছাড় ওকে…… । কিন্তু মা??(করুন চোখে) । আমি ছাড়তে বলেছি।।। । মামানির কথায় উনি আমাকে ছেড়ে দিলেন,,,কিন্তু চোখ দেখে মনে হচ্ছিলো পারলে এখনি খেয়ে ফেলেন আমায়।।।গাড়িতে বসে আছি,,আমার পাশেই মামানি।।।ভাবছি এখান থেকে বাসায় যাওয়ার জন্য মামানিকে কিভাবে রাজি করানো যেতে পারে???গাড়িটা আমাদের বাসার সামনের রাস্তা দিয়েই যাবে।।।ভাবছি কি করা যায়,,,গাড়িটা আমাদের বাসার কাছাকাছি আসতেই ন্যাকা কান্না শুরু করে দিলাম,,,,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/toke-chai-s1-ep25) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/toke-chai) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/toke-chai-s1-ep27)