> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/tomake-by-priya-s1-ep31) | [জেসন](https://golpohub.com/episodes/tomake-by-priya-s1-ep31?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/tomake-by-priya-s1-ep31?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/tomake-by-priya-s1-ep31?format=atom)

# বাবার অনুশোচনা ও অটল প্রতিজ্ঞা

![বাবার অনুশোচনা ও অটল প্রতিজ্ঞা](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-103-6e71d5.webp)

---
*[মুন্নি আক্তার প্রিয়া](https://golpohub.com/authors/munni-aktar-priya)-এর [তোমাকে](https://golpohub.com/series/tomake-by-priya) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,315
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

বৃষ্টির ধারা মাত্রই শেষ হয়েছে। আকাশে এখনো মেঘ বিদ্যমান। কোথাও ঘন কুয়াশা আবার কোথাও বা শুভ্র মেঘ। ফজরের নামাজ পড়ে ছাতা মাথায় আধভেজা হয়ে মাত্রই মসজিদ থেকে ফিরেছে পরীর বাবা। ছাতাটা ড্রয়িংরুমে রেখে তিনি নিজের রুমে যান। রাতে রেহেনা বেগম পরীর রুমেই ছিলেন। এখন বোধ হয় রান্না বসিয়েছে। ঘরের ভেতর একা একা পায়চারি করছেন আর মনের ভেতর উশখুশ করছে। রাতে এভাবে পরীকে মেরে নিজেই অনুতপ্ত হচ্ছেন। বুকের ভেতর কষ্টে কান্না চলে আসছে। কিন্তু ছেলে মানুষদের তো হুটহাট কাঁদতে নেই। শত কষ্টেও নয়। নিজের রুমে আর থাকতে না পেরে এক প্রকার চোরের মতোই পরীর রুমে যান। দরজার সামনে দাঁড়িয়ে দেখেন পরী গুটিসুটি হয়ে শুয়ে আছে। মেঘের কারণে এখনো বাহিরে আবছা অন্ধকার। রুমের লাইট না জ্বালিয়েই তিনি পরীর কাছে যান। লাইট জ্বালালে যদি পরীর ঘুম ভেঙে যায়! নিজের ফোনের ফ্লাশ অন করে পরীর হাতের দিকে তাক করে। মারের দাগে হাত ফুলে লাল হয়ে আছে। বুকের ভেতর মোচর দিয়ে ওঠে তার। কী কষ্টই না পাচ্ছে তার মেয়েটা। কীভাবে তিনি এমন অমানবিকভাবে পরীকে মারলেন তা ভেবেই মনে মনে নিজেকে ধিক্কার দিচ্ছেন। চোখের কার্ণিশ বেয়ে কখন যে কয়েক ফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়েছে টেরও পাননি তিনি। তিনি সেখান থেকে আবার নিজের রুমে প্রস্থান করেন।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/tomake-by-priya-s1-ep30) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/tomake-by-priya) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/tomake-by-priya-s1-ep32)