> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/tomake-ghire-amar-onubhuti-s1-ep16) | [জেসন](https://golpohub.com/episodes/tomake-ghire-amar-onubhuti-s1-ep16?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/tomake-ghire-amar-onubhuti-s1-ep16?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/tomake-ghire-amar-onubhuti-s1-ep16?format=atom)

# অহংকারের চড় ও উন্মত্ত সংঘাত

![অহংকারের চড় ও উন্মত্ত সংঘাত](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1793-dc44e4.webp)

---
*[আনিকা ফাহমিদা](https://golpohub.com/authors/anika-fahmida)-এর [তোমাকে ঘিরে আমার অনুভূতি](https://golpohub.com/series/tomake-ghire-amar-onubhuti) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,398
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

আদ্র অনুকে বিয়ে করতে চায় এই কথাটা আদ্রের মুখ থেকে শুনে আনোয়ার হোসেন রেগে গেলেন। তাই রাগের ফলস্বরূপ আনোয়ার হোসেন আদ্রের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আদ্র কখনো ভাবে নি তার বাবা আজ তাকে এভাবে থাপ্পড় দিবে। যেই বাবা কখনো আদ্রের গায়ে হাত তুলেনি আজ সেই বাবাই আদ্রকে থাপ্পড় দিল! এদিকে আদ্রের মা রেহেনা পারভিনও এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। আদ্র ব্যথিত স্বরে অবাক হয়ে আনোয়ার হোসেনকে বলল,
–বাবা তুমি আমাকে মারলে?
আনোয়ার হোসেন কড়া গলায় আদ্রকে বলল,
–হ্যা মারলাম। তুই কি করে বললি যে তুই অনুকে বিয়ে করতো চাস? মুখে একবারও আটকালো না? নেহাতই তোরা ছোট বেলা থেকে একসাথে বড় হয়েছিস তাই তোদের আমি কিছু বলতাম না। কাজিনরা গল্প আড্ডা করে ভেবে এতো কিছু মনে করতাম না। কিন্তু আজ তুই বেশি অতিরিক্ত বলে ফেলেছিস। অনুদের পরিবারের স্টেটাস আর আমাদের পরিবারের স্টেটাস আকাশ পাতাল তফাৎ। অনু মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি কখনো আমার ছেলের বিয়ে কোনো মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাথে দিব না।
রেহেনা পারভিন আনোয়ার হোসেনকে বলল,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/tomake-ghire-amar-onubhuti-s1-ep15) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/tomake-ghire-amar-onubhuti) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/tomake-ghire-amar-onubhuti-s1-ep17)