> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/tomake-ghire-amar-onubhuti-s1-ep17) | [জেসন](https://golpohub.com/episodes/tomake-ghire-amar-onubhuti-s1-ep17?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/tomake-ghire-amar-onubhuti-s1-ep17?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/tomake-ghire-amar-onubhuti-s1-ep17?format=atom)

# রক্তিম সাজ ও ছিটকে পড়া কলম

![রক্তিম সাজ ও ছিটকে পড়া কলম](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1794-d56f06.webp)

---
*[আনিকা ফাহমিদা](https://golpohub.com/authors/anika-fahmida)-এর [তোমাকে ঘিরে আমার অনুভূতি](https://golpohub.com/series/tomake-ghire-amar-onubhuti) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 10 মিনিট*
- **মোট শব্দ:** 1,505
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

আদ্র রাগী স্বরে অনুকে জিজ্ঞেস করল,
–অনু তোর পাশে দাঁড়ানো এই ছেলেটি কে?
আদ্র রেগে কথা বলায় অনু ভয়ে কেঁপে উঠল। আদ্রের চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। হিংস্র বাঘের মতো আদ্র অনুর দিকে তাকিয়ে আছে। অনু ভয়ে কাঁপা কাঁপা গলায় আদ্রকে বলল,
–আদ্র ও হলো আ.. আমার বন্ধু পল্লব।
আদ্র অনুর কাছে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলল,
–বাহ্ অনু। আমি বিদেশ যাওয়ার পরেই আবার নতুন ছেলে বন্ধু জুটিয়েছিস। খুব ভালো তো। তোকে আমি এবার বুঝাবো এর ফল কি হতে পারে।
অনু ভয় পাওয়া দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে শুকনো ঢুক গিললো।এদিকে পল্লব কিছু বুঝতে পারছে না। পল্লব আদ্রকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখতে লাগল। আদ্রকে দেখেই বুঝা যাচ্ছে আদ্র ভীষণ স্মার্ট ও রাগী ছেলে। আদ্র দেখতেও পল্লবের থেকে বেশি সুদর্শন। আগে পল্লব ভাবতো পল্লবের থেকে বেশি সুন্দর ছেলে মনে হয় কেউ নেই। কিন্তু আজ আদ্রকে দেখে পল্লবের নিজের প্রতি অতি সুন্দরের ধারণা ভেঙে গেল।কারণ পল্লবের থেকেও আদ্র দেখতে বেশি সুন্দর ও স্মার্ট। তাই পল্লব আদ্রকে জিজ্ঞেস করল,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/tomake-ghire-amar-onubhuti-s1-ep16) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/tomake-ghire-amar-onubhuti) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/tomake-ghire-amar-onubhuti-s1-ep18)