{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/tomatei-purno-ami-s1-ep21",
        "json": "https://golpohub.com/episodes/tomatei-purno-ami-s1-ep21?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/tomatei-purno-ami-s1-ep21?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/tomatei-purno-ami-s1-ep21?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/tomatei-purno-ami-s1-ep21?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/tomatei-purno-ami-s1-ep21",
        "title": "তোমাতেই পূর্ণ আমি পর্ব ২১ - জোছনা রাতে বকুল ফুলের মালা | Tomatei Purno Ami Part 21",
        "description": "পড়ুন তোমাতেই পূর্ণ আমি পর্ব ২১। গভীর রাতে চাঁদের আলোয় বকুল ফুলের মালায় শ্রেয়াকে সাজিয়ে তূর্যর অবিস্মরণীয় বিয়ের প্রস্তাব।",
        "keywords": "তোমাতেই পূর্ণ আমি পর্ব ২১, tomatei purno ami porbo 21, tomatei purno ami part 21, tomatei purno ami 21, শ্রেয়সী, তূর্য চৌধুরী, বকুল ফুল, জোছনা রাতে বকুল ফুলের মালা",
        "image_url": "https://golpohub.com/assets/images/og.jpg",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "জোছনা রাতে বকুল ফুলের মালা",
                    "position": 21,
                    "description": "অহমিকার নির্লজ্জ আবদার ছুড়ে ফেলে শ্রেয়ার সম্মানে তাকে নিজের হবু স্ত্রী হিসেবে দাঁড় করায় তূর্য। আর গভীর রাতে চাঁদের আলোয় ভেসে যাওয়া ছাদের কার্নিশে দাঁড়িয়ে শ্রেয়াকে বকুল ফুলের মালায় রাজকন্যার মতো সাজিয়ে তোলে। শূন্যে তুলে তূর্য যখন শেষবারের মতো প্রশ্ন করে—'বিয়ে করবে আমায় শুভ্রপরী?' তখন কি আর পিছু হটা সম্ভব?",
                    "url": "https://golpohub.com/episodes/tomatei-purno-ami-s1-ep21",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT11M",
                    "datePublished": "2026-09-23T16:29:40+00:00",
                    "dateModified": "2026-09-23T16:36:13+00:00",
                    "wordCount": 1611,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3006-22c251.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "তোমাতেই পূর্ণ আমি",
                        "url": "https://golpohub.com/series/tomatei-purno-ami"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "আসরিফা সুলতানা জেবা",
                        "url": "https://golpohub.com/authors/asrifa-sultana-zeba"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "তোমাতেই পূর্ণ আমি",
                            "item": "https://golpohub.com/series/tomatei-purno-ami"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "জোছনা রাতে বকুল ফুলের মালা",
                            "item": "https://golpohub.com/episodes/tomatei-purno-ami-s1-ep21"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3006,
        "ep_number": 21,
        "title": "জোছনা রাতে বকুল ফুলের মালা",
        "slug": "tomatei-purno-ami-s1-ep21",
        "url": "https://golpohub.com/episodes/tomatei-purno-ami-s1-ep21",
        "reading_time": 11,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3006-22c251.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-09-23T16:29:40+00:00",
            "updated_at": "2026-09-23T16:36:13+00:00"
        },
        "meta": {
            "word_count": 1611,
            "seo_title": "তোমাতেই পূর্ণ আমি পর্ব ২১ - জোছনা রাতে বকুল ফুলের মালা | Tomatei Purno Ami Part 21",
            "seo_description": "পড়ুন তোমাতেই পূর্ণ আমি পর্ব ২১। গভীর রাতে চাঁদের আলোয় বকুল ফুলের মালায় শ্রেয়াকে সাজিয়ে তূর্যর অবিস্মরণীয় বিয়ের প্রস্তাব।",
            "keywords": "তোমাতেই পূর্ণ আমি পর্ব ২১, tomatei purno ami porbo 21, tomatei purno ami part 21, tomatei purno ami 21, শ্রেয়সী, তূর্য চৌধুরী, বকুল ফুল, জোছনা রাতে বকুল ফুলের মালা",
            "characters_involved": [
                "শ্রেয়সী",
                "তূর্য চৌধুরী",
                "অহমিকা",
                "আরিয়ানা"
            ]
        },
        "content": "তূর্যর সাথে বাসায় ঢুকতেই চোখে পড়ল ওয়েস্টার্ন ড্রেস পড়া অসম্ভব সুন্দর এক রমণী কে। চেহারার মিল প্রায় আরিয়ানা আপুর সাথে। তিতিশা কে আদর করতে ব্যাস্ত মেয়েটা। তিতিশা খালা মণি বলে খিলখিল করে হেসে উঠছে। আরিয়ানা আপু ও পাশে বসা । আমার হাত টা ধরে নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগলেন তূর্য। তাজ্জব বনে গেলাম আমি। ব্যাপার কি! এতোক্ষণ তো হাত ধরেন নি। তাহলে হঠাৎ এমন কি হলো হাত ধরে একদম নিজের রুমের দিকে অগ্রসর হলেন ওনি । চেহারা তে ও কেমন লাল আভা ছেয়ে গেছে মুহূর্তেই। আমাকে নিয়ে আরেকটু এগিয়ে যেতেই আচমকা মেয়েটা এসে তূর্য কে জড়িয়ে ধরল সবার সামনে। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইলাম আমি। মনের কষ্ট গুলো ও দলা পাকিয়ে উঠল। পাশাপাশি দাউদাউ করে জ্বলে উঠল অনল। ইচ্ছে করছে মেয়েটা কে কষিয়ে থাপ্পড় মারি এখনই। চোখ থেকে পানি ঝরে পড়তে লাগল টপটপ করে। হাতটা এখনও তূর্য ধরে রেখেছে বরং আগের চেয়েও অনেক শক্ত করে ধরেছে। অন্য হাতে চোখের পানি গুলো মুছে নিলাম সবার অগোচরে। আরিয়ানা আপুর দিকে নজর যেতেই দেখলাম আপুর চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। আপু এতো আতঙ্কিত হচ্ছেন কেন! চোখ সরিয়ে তূর্যর চেহারায় দৃষ্টি দিতেই হুঁশ উড়ে গেল আমার। এতো রাগ,,এতো রাগী চেহারায় আমি কখনও দেখি নি ওনাকে। মনে হচ্ছে যেন এক নিমিষেই রাগের হুতাশনে জ্বালিয়ে ছাড়খার করে দিবে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা সুন্দর এই মেয়েটা কে। ভয়ে তূর্যর হাতে আলতো টান দিতেই মেয়েটা কে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে ফেললেন ওনি। আঁতকে উঠলাম উপস্থিত থাকা সবাই। আমার হাত টা ছাড়িয়ে তীব্র রাগ নিয়ে ফ্লোরে পড়ে থাকা মেয়েটার দিকে আঙুল তুলে বললেন,,,,\n\n— লাস্ট টাইমের থাপ্পড়ের কথা ভুলে গেছিস তাই না? এখনো তোর লাজ লজ্জা হয় নি। দেখলেই গায়ে পড়ে যাস। শুধু মাত্র ভাবীর বোন বলে আমার হাত থেকে বেঁচে যাস নয়তো তোর মতো বেহায়া,অসভ্য মেয়ে কে কীভাবে শায়েস্তা করতে হয় তা আমি ভালো করেই জানি। এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং মনে রাখিস।\n\nকথাটা বলেই আমার হাতটা টেনে নিয়ে যেতে লাগলেন তূর্য। আপুর বোন অথচ কতো পার্থক্য! আপু কতো ভালো আর এই মেয়ের ছেলে দেখলেই গায়ে পড়া স্বভাব। আরিয়ানা আপুর জন্য কষ্ট হচ্ছে আমার। মেয়েটা ও ব্যাথা পেয়েছে খুব ভালো মুখটা দেখেই বুঝা যাচ্ছে। ছোট্ট তিতিশা ফুফিয়ে কেঁদে উঠতেই আপু কোলে তুলে মেয়েটার দিকে এগিয়ে এল। এই মেয়েই তবে তিতিশার সেই আন্টি যে ওনাকে প্রেম নিবেদন করেছেন ।\n।\n।\nরুমে এনে আমাকে খাটে বসিয়ে টেবিলের উপর থাকা ল্যাপটপ ফ্লোরে ছুড়ে মারল তূর্য। ভয়ে চুপসে গেলাম আমি।ওনার এরকম রূপ দেখে ভয় যেন আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। গুটিশুটি হয়ে বসে রইলাম খাটের এক কোণায়। মাথার চুল টেনে তূর্য ও বসে পড়ল খাটে। পা টিপে টিপে ভীরু পায়ে পানির গ্লাস নিয়ে ধরলাম আমি তূর্যর সামনে। মাথা নত তূর্য মাথা তুলে রক্তিম চোখে আমার দিকে তাকালেন। ভয়ে একটু পিছিয়ে যেতেই আমার হাত থেকে গ্লাস নিয়ে নিলেন উনি। পানি খেয়ে গ্লাসটা পাশের টেবিলে রাখলেন। হাফ ছেড়ে বেঁচেছি। আমি তো ভেবেছিলাম উনি পানির গ্লাস টা ছুঁড়ে মারবেন আমার দিকে। আমায় অবাক করে দিয়ে উনি মুচকি হাসলেন। দু হাত টেনে নিজের কোলে এনে বসালেন আমাকে। লজ্জায় কুঁকড়ে গেলাম আমি। হৃদয়ে মনে হলো প্রবল ঝড় উঠেছে। ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলে উঠলেন তূর্য,,,\n\n— মেয়েটা ভাবীর বোন। নাম অহমিকা। স্বভাব কেমন তা তো দেখলেই। ভাবী ও ওই বেহায়া মেয়ের মাঝে আকাশ পাতাল পার্থক্য। ভাবীর বিয়ের পর থেকেই মেয়েটা অনেক ভাবে আমাকে নিজের প্রতি আকর্ষিত করার চেষ্টা করেছে। লাস্ট ইয়ার তিতিশার বার্থডে তে থাপ্পড় পর্যন্ত মেরেছি সবার সামনে। আমার মন কি আর অন্য কারো জন্য সাড়া দেয় বলো? মন তো কেঁড়ে নিয়েছে এক অনন্যা অনেক আগেই। আশা করি ভুল বুঝবে না। কখনও যদি ভুল বুঝো অথবা অবিশ্বাস করো তাহলে এর পরিণতি একটু ও ভালো হবে না শ্রেয়া।\n\nঅজানা ভয়ে মন কেঁপে উঠল সাথে সাথে। অস্ফুটস্বরে জবাব দিলাম,,\n\n–হহহুম,,\n\nআমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন তূর্য। কপালে ভালোবাসার পরশ একে দিয়ে বললেন,,,\n\n–যাও ফ্রেশ হয়ে নাও।\n\nমাথা নেড়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে যেতে নিলে চোখে পড়ে অহমিকা আপু কে। কোমড়ে মনে হয় খুব ব্যাথা পেয়েছেন। আরিয়ানা আপু আইস ব্যাগ চেপে ধরে রেখেছেন হাতে। অহমিকা আপুর ভাব ভঙি দেখে মনে হচ্ছে যেন কোনো জলন্ত লাভা ফাটছে। কাছে গিয়ে দাঁড়াতেই তীক্ষ্ণ চক্ষু নিয়ে আমার দিকে তাকালেন অহমিকা আপু। আরিয়ানা আপু মুচকি হেসে বললেন,,,\n\n–শ্রেয়া তিতিশাকে নিয়ে যাও। দেখো না খুব কাঁদছে। আর হে তূর্য কে ভুল বুঝো না প্লিজ।\n\nআরিয়ানা আপুর কথায় চমকে উঠলাম আমি। যেই ছেলেটা তার বোনকে ব্যাথা দিয়েছে সেই ছেলেরই পক্ষ নিচ্ছেন উনি। দু বোন কিন্তু স্বভাব আচরণে কতো ভিন্নতা। আপুর দিকে তাকিয়ে বললাম,,,\n\n–আপু তেল গরম করে মালিশ করে দিন দেখবেন ব্যাথা কমে গেছে।\n\nকথা শেষ করতে না করতেই চিল্লিয়ে উঠলেন অহমিকা আপু। এতো জোরে গর্জে উঠেছেন যে ছোট্ট তিতিশা ভয়ে আমার কোমর জরিয়ে ধরল শক্ত করে। তিতিশার মাথায় হাত বুলিয়ে অহমিকা আপুর দিকে তাকাতেই তিনি তীব্র রাগ নিয়ে বলে উঠলেন,,,\n\n–ইডিয়ট,,, ফালতু মেয়ে তোমাকে কেউ নাক গলাতে বলেছে? আপু কাজের লোক রাখো অথচ দেখো কি পন্ডিতি করতে এসেছে। এসব মেয়েরা যেখানেই যায় মানুষ কে ফাঁদে ফেলে সবকিছু লুটপাট করে নিতে চায়। এই মেয়েকে তিতিশার জন্য রাখার দরকার নেই। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও।\n\nঅহমিকা আপুর কথায় মনে হলো কেউ আমার হৃদয়পটে ছুড়ি বসিয়েছে। কান্না আঁটকে রাখতে চেয়েও পারলাম না। অশ্রুগুলো বেয়ে পড়তে লাগল অঝোর ধারায়।\n\n-ঘাড় ধাক্কা দিয়ে শ্রেয়া কে না তোকে বের করা উচিত। কোমর ভেঙে ও শিক্ষা হয় নি তোর।\n\nকঠিন এ বাক্য শুনেই উপরের দিকে তাকিয়ে দেখলাম তূর্য দাঁড়িয়ে আছে চোয়াল শক্ত করে।তূর্যর কথায় ভিজে বিড়াল হয়ে গেল অহমিকা। দাঁতে দাঁত চেপে আবারও বলে উঠল তূর্য,,,\n\n—- শ্রেয়া আমার হবু বউ কোনো কাজের মেয়ে না। এ বাড়িতে তোর চেয়ে ও বেশি অধিকার শ্রেয়ার। ফারদার যদি ওকে কোনো প্রকার উল্টো পাল্টা কথা বলেছিস তো তোর বেঁচে থাকাও কষ্টসাধ্য হবে।\n\nকথাটা বলে চলে গেলেন তূর্য। আমিও আর না দাড়িয়ে তিতিশা কে নিয়ে চলে এলাম সেখান থেকে।চোখের জল মুছে পা বাড়ালাম ওয়াশরুমে। মনে মনে ভেবে নিলাম কারো কথায় বা কারো কটুক্তিতে কান দিব না আমি। সত্য একটাই পৃথিবীতে সব মানুষ আমায় তাচ্ছিল্য করলেও তূর্যর কাছে আমি উনার “শুভ্রপরী”। সব অপূর্ণতা আমায় ঘিরে ধরলেও একমাত্র তূর্যর ভালোবাসায় পূর্ণ আমি।\n\n————————————————-\n\nরাত এগারোটা ,,,,\n\nতিতিশার সাথে বসে বসে কার্টুন দেখছি আমি। খারাপ না ভালোই লাগছে। মনে হচ্ছে যেন ফিরে গেছি ছোট বেলায়। আমার কখনও ছোট বেলায় কার্টুন দেখার সুযোগ হয় নি। মা কখনোই টিভি দেখতে দিতেন না। আমি যদি টিভি দেখায় ব্যাস্ত থাকতাম তবে ঘরের কাজগুলো কে করত!!! তিতিশার দিকে তাকিয়ে বুকটা হা হা কার করে উঠল আমার। কি সুন্দর লাগে ছোট বাচ্চাদের! তিতিশার দিকে যতবার তাকাই মন টা জুড়িয়ে যায় আমার। ইচ্ছে করে ফিরে যায় ছোট বেলার সেই জীবনে। তিতিশার মতোই উপভোগ করি নিজের লাইফটা কে। আসলে সময় থাকতে কখনোই আমরা সময়ের মূল্য দিতে জানি না। পরবর্তীতে হায় হুতাশ ছাড়া আর কিছুই থাকে না।না আর ভাবতে পারছি না। আঠারো বছরের জীবনে কঠিন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছি আমি। জীবনে একবার হারিয়েছি ভালোবাসা। অতীতের সেই বিষাক্ত স্মৃতি গুলো ভেবে আর কষ্ট পেতে চাই না। বর্তমান টা খুশিতে ভরিয়ে তোলাটাই মুখ্য। একজন সার্ভেন্ট এসে আমার পাশে দাড়িয়ে বললেন,,,\n\n–ম্যাম,,তূর্য স্যার আপনার জন্য অপেক্ষা করছেন ছাদে।\n\nতূর্য ডেকেছে এতো রাতে? কিন্তু কেন? না গিয়ে তো উপায় নেই।পরে দেখা যাবে উনার রাগের দাপটে আমার অবস্থা মর্মান্তিক।\n\n–তিতিশা কে ঘুম পাড়িয়ে দিবেন।\n\nকথাটা বলেই মাথায় ওড়না জরিয়ে চলতে লাগলাম আমি ছাদের দিকে। ছাদের দরজায় এসে দাঁড়াতেই চাঁদের দিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল আমার। চাঁদের আলোয় কি সুন্দর দেখা যাচ্ছে সবকিছু। অর্ধপূর্ণ চাঁদ টা আলো ছড়িয়ে দিচ্ছে পুরো ছাদে। ছাঁদের কার্নিশ ঘেঁষে পিছন ফিরে আকাশ পানে তাকিয়ে আছে তূর্য। ধীর পায়ে উনার পিছনে গিয়ে দাড়ালাম আমি। পিছন দিকে না মুড়েই বলে উঠলেন,,,\n\n–আজ কি আমার সাথে জোস্না বিলাস করবে শুভ্রপরী? আজ নিজের মন মতো সাজাবো আমি তোমায়। অপরূপ সৌন্দর্যের অধিকারী চাঁদ ও জ্বলবে তোমায় দেখে।\n\nওনার এই কথাগুলোই যথেষ্ট হৃদয়ে তোলপাড় তোলার জন্য। দৃঢ় কন্ঠে বললাম,,,,\n\n–হুম।\n\nআমাকে পিছন থেকে টেনে সামনে নিলেন তূর্য। মাথার ঘোমটা টা সরিয়ে দিতেই চমকে উঠলাম আমি। জড়তা নিয়ে বলে উঠলাম,,,\n\n–ককককি করছেন?\n\n—হুঁশশ!\n\nহঠাৎ অনুভব করলাম আমার চুলের ভাঁজে কিছু পড়িয়ে দিলেন ওনি। কপালে এসে জিনিসটা ঠেকতেই অজান্তেই হাত চলে গেল কপালে। স্পর্শ করতেই বুঝতে পারলাম টিকলি পড়িয়ে দিয়েছেন। ফুলের টিকলি। কিছু একটা মনে পড়তেই হৃদয়ে শীতল স্রোত বয়ে গেল। কানে ও ফুলের দুল পড়িয়ে দিলেন তূর্য। ফুলের সুভাষ নাসারন্ধ্রে পৌঁছাতেই মস্তিষ্ক ধারণ করে নিল এটা বকুল ফুল। বকুল ফুলের মালা। হাতে ও গলায় ও পড়িয়ে দিলেন তূর্য। পড়ানো শেষে আমায় ঘুরিয়ে দাঁড় করালেন ওনার সম্মুখে। ভীষণ অস্বস্তি ও লজ্জায় মাথা নত করে রইলাম আমি। থুতুনি ধরে মুখটা উপরে তুললেন তিনি। তাকাতেই লজ্জায় স্তম্ভিত হয়ে পড়লাম। উনার চোখে মুগ্ধতায় ভরপুর। অন্যরকম নেশার সমাহার। নেশাতুর কন্ঠে বলে উঠলেন ওনি,,,,\n\n–মাশাল্লাহ! বলেছিলাম না একদিন সাজাবো তোমায় বকুল ফুলের মালায়! আমার কল্পনার চেয়ে ও বেশি অপ্সরী লাগছে তোমায়।\n\nসম্মোহন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কোমরে দু হাত রেখে নিজের সাথে মিশিয়ে নিলেন আমাকে। দু চোখে চুমু একে দিলেন যত্নসহকারে। দু গালে অধরের ছোঁয়া পেতেই লজ্জা আমায় ঘিরে ধরল ভীষণভাবে। দু হাতে গলা জড়িয়ে ওনাকে ঝাপটে ধরলাম শক্ত করে। ওনার বুকে ঠোটের ছোঁয়া দিতেই কোমর আঁকড়ে ধরে শূন্যে তুলে ধরলেন আমাকে। আতংকিত হতেই উনি মুচকি হেসে বলে উঠলেন,,,\n\n–ভয় নেই জান আমি আছি তো।\n\nঠোঁট দুটো প্রশস্ত করে ফিল করতে লাগলাম মুহূর্ত টা। নির্মল বাতাস এসে ছুয়ে যাচ্ছে আমাদের শরীরে। শিউরে উঠছি বার বার। অদ্ভুত ভালে লাগা ছেয়ে গেল মন জুড়ে। আমায় শূন্যতে রেখেই উচ্চস্বরে বলে উঠলেন তূর্য,,,,\n\n–বিয়ে করবে আমায় শুভ্রপরী?????????হবে কি বন্দী আমার হৃদ মাঝারে? আমার শূন্য বুকে পূর্ণতা নিয়ে আসবে কি তুমি? শূন্য আমি। অপূর্ণ আমি তোমায় ছাড়া। #তোমাতেই পূর্ণ আমি হতে চাই শুভ্রময়ী কন্যা। তোমাতেই পূর্ণ আমি সর্বদা।\n\nখুশিতে টগবগ হয়ে উঠল আমার ক্লান্ত অবিশ্রান্ত মনটা। চোখে এসে ভিড় জমালো হাজারো অশ্রুকণা। ভালোবাসার মানুষ কে চিরতরে পাওয়ার আকাঙ্ক্ষা সবারই থাকে। পেয়ে ও হারিয়েছি আমি। আর হারাতে চাই না কিছু। ডুকরে কেঁদে উঠলাম আমি। কান্না মিশ্রিত স্বরেই বললাম,,,\n\n— আপনার শূন্য বুকে পূর্ণতা হয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকতে চাই আমি । হতে চাই আপনার অর্ধাঙ্গিনী। আমার এই অপূর্ণ জীবনটা কে পূর্ণতায় ভরিয়ে তুলতে চাই আপনার সাথেই।\n\nঅশ্রু কণা গড়িয়ে পড়ল তূর্যর কপাল বরাবর। শূন্য থেকে নামিয়ে নিজের বুকে প্রচন্ড জোরে আমায় আঁকড়ে ধরলেন তূর্য। কেঁদে দিয়েছেন তিনি ও।\n\n–ভালোবাসি শুভ্রপরী। প্রমিজ করো আর কখনও হারিয়ে যাবে না আমায় ছেড়ে।আমায় দমবন্ধকর পরিস্থিতিতে ফেলে আর কখনও উদাসিনী হবে না তুমি।\n\n— কখনও না। আপনার হাতটা ধরেই পার হবে আমার বাকি জীবনটা।",
        "series": {
            "id": 81,
            "title": "তোমাতেই পূর্ণ আমি",
            "slug": "tomatei-purno-ami",
            "url": "https://golpohub.com/series/tomatei-purno-ami",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-tomatei-puurn-ami-81-8c9d79.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 62,
            "name": "আসরিফা সুলতানা জেবা",
            "slug": "asrifa-sultana-zeba",
            "url": "https://golpohub.com/authors/asrifa-sultana-zeba",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-asrifa-sultana-jeba-62-2114fe.webp",
            "bio": "আসরিফা সুলতানা জেবা সমসাময়িক বাংলা অনলাইন সাহিত্যের একজন আবেগপ্রবণ ও পাঠকপ্রিয় কথাশিল্পী। তাঁর লেখনীতে যৌথ পরিবারের বন্ধন, সম্পর্কের গভীরতা, তীব্র আবেগ, মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং বিয়োগান্ত প্রেমের আকুলতা অত্যন্ত জীবন্তভাবে ফুটে ওঠে। চরিত্রের অন্তর্বেদনা ও আত্মত্যাগের মর্মস্পর্শী উপস্থাপনায় তিনি পাঠকহৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "আসরিফা সুলতানা জেবা সমসাময়িক বাংলা অনলাইন সাহিত্যের একজন আবেগপ্রবণ ও পাঠকপ্রিয় কথাশিল্পী। তাঁর লেখনীতে যৌথ পরিবারের বন্ধন, সম্পর্কের গভীরতা, তীব্র আবেগ, মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং বিয়োগান্ত প্রেমের আকুলতা অত্যন্ত জীবন্তভাবে ফুটে ওঠে। চরিত্রের অন্তর্বেদনা ও আত্মত্যাগের মর্মস্পর্শী উপস্থাপনায় তিনি পাঠকহৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।",
                "pen_name": "আসরিফা সুলতানা জেবা",
                "aliases": [
                    "Asrifa Sultana Zeba",
                    "জেবা",
                    "আসরিফা জেবা"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3005,
                "ep_number": 20,
                "title": "রুদ্ধদ্বারের অপ্রত্যাশিত ফাঁদ",
                "slug": "tomatei-purno-ami-s1-ep20",
                "url": "https://golpohub.com/episodes/tomatei-purno-ami-s1-ep20",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3007,
                "ep_number": 22,
                "title": "না-বলা অন্ধকারের হাহাকার",
                "slug": "tomatei-purno-ami-s1-ep22",
                "url": "https://golpohub.com/episodes/tomatei-purno-ami-s1-ep22",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}