> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep16) | [জেসন](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep16?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep16?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep16?format=atom)

# অপ্রকাশিত অনুভূতির দহন

![অপ্রকাশিত অনুভূতির দহন](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-346-c02779.webp)

---
*[জান্নাতুল নাঈমা](https://golpohub.com/authors/jannatul-naima)-এর [ত্রিধারে তরঙ্গলীলা](https://golpohub.com/series/tridhare-tarangalila) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 16 মিনিট*
- **মোট শব্দ:** 2,519
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

সুহাস, নামী এক সঙ্গে এক রাত বদ্ধ ঘরে থাকা মানে ভয়াবহ সুনামি ঘটবেই ঘটবে। এই বিশ্বাসে বিশ্বাসী ছিল বন্ধুরা। কিন্তু সেই সুনামির পরিণাম যে সুহাসকে এভাবে বদলাতে শুরু করবে ভাবতে পারেনি ওরা। ভাবতে পারেনি স্বয়ং নামীও। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সেদিনের পর সুহাস আর নামীর পেছনে লাগেনি৷ কখনো সামনে পড়লে অল্প সময় চোখাচোখি হয়েছে শুধু৷ নামী ঐ চোখে পূর্বের মতো ক্রোধ দেখতে পায়নি। পায়নি বিন্দুমাত্র দুরন্তপনাও। ও চোখের ভাষা ঠিক কী বুঝতেও পারেনি সে। বুঝতে চায়ও না৷ শুধু কৌতূহল জাগে একটি বিষয় নিয়ে। ডিভোর্সের ব্যাপারে সুহাস আগাচ্ছে না কেন? সে যেভাবে আশ্বাস দিয়েছে তাতে সুহাসেরই বেশি আগ্রহী থাকার কথা। তাহলে সুহাস নিশ্চুপ কেন? সবচেয়ে বড়ো বিস্ময়কর ব্যাপার হচ্ছে, সেদিনের পর রোজ ফজর ওয়াক্তের পর সুহাসকে বাড়ির বাইরে যেতে দেখা যায়। জিমের পোশাক পড়ে সাইকেল নিয়ে চলে যায় সৌধদের বাড়িতে৷ তাদের বাড়ি থেকে সৌধদের বাড়ির দূরত্ব সাইকেল করে পঁচিশ মিনিট। এ বাড়িতে যে মহিলা কাজ করতে আসে তার সঙ্গে নামীর খুব ভালো সম্পর্ক। তার কাছেই শুনেছে সুহাস সৌধর ব্যক্তিগত শরীরচর্চা কেন্দ্রে যোগ দিয়েছে। এ কথা সেলিনা আপাকে বলেছে সিমরান৷ সে নাকি খুব ভাব নিয়ে বলেছে,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep15) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/tridhare-tarangalila) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep17)