> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep33) | [জেসন](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep33?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep33?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep33?format=atom)

# দরজায় নতুন প্রস্তাব

![দরজায় নতুন প্রস্তাব](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-363-3c8de2.webp)

---
*[জান্নাতুল নাঈমা](https://golpohub.com/authors/jannatul-naima)-এর [ত্রিধারে তরঙ্গলীলা](https://golpohub.com/series/tridhare-tarangalila) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 10 মিনিট*
- **মোট শব্দ:** 1,486
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

ঘুম পাগলী মেয়েটা হঠাৎ ঘুম বিমুখ হয়ে পড়েছে৷ রাত যত বাড়ে বুকের বা’পাশের চিনচিনে ব্যথাটুকু ততই তীব্র হয়৷ বক্ষঃস্থল জুড়ে আশ্চর্যজনক এক অশান্তি বইতে থাকে সর্বক্ষণ। যে অশান্তি তাকে না ঘুমোতে দেয় আর না প্রত্যাহিক জীবনের কোনো কাজে মন বসাতে দেয়। মন কেবল ক্ষণে ক্ষণে ডুকরে ওঠে, দীর্ঘশ্বাস ফেলে একটি আফসোসে। কিশোরী বয়স থেকে যে মানুষটিতে সে মত্ত ওই মানুষটি গত পাঁচ বছর যাবৎ মত্ত ছিল অন্য নারীতে। বুকটা হাহাকার করে ওঠে একটি কথাই ভেবে সে ওই মানুষটির প্রথম ভালোবাসা, প্রথম স্পর্শ হতে পারল না৷ প্রথম প্রেম, প্রথম ভালোবাসার গভীরতা সে খুব ভালো করেই অনুভব করতে পারে৷ কারণ ওই মানুষটির প্রতি তার যে প্রেম, ভালোবাসার অনুভূতি সবটাই প্রথম। দু’হাতে মাথা চেপে ধরে ওঠে বসে সিমরান৷ বিছানা থেকে ধীরেসুস্থে নেমে দাঁড়ায়। ঠিকঠাক ঘুম না হওয়াতে শরীরটা কেমন নুইয়ে পড়ছে৷ মাথা ঝিমঝিম করে খুব। হঠাৎ হৃদয় গভীরে একটি কথা ছলকে ওঠে সিমরানের। কোথায় যেন সে পড়েছিল, কারো প্রথম প্রেম হওয়াটা গর্বের না হলেও শেষ প্রেম হওয়া গর্বের। এছাড়া সেদিন রাতে নিধি আপুও তাকে কত কী বোঝাল। সৌধ ভাইয়ের আগে তো সেই জানতে পেরেছিল নিধি আপু বিবাহিত। তার হাজব্যান্ড ডক্টর অর্পণ শিকদার। নিধি তাকে তার বিয়ের সব কাহিনি বলেছিল সেদিন। জানিয়েছিল সৌধর অনেক কথাও। অনুরোধ করেছিল,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep32) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/tridhare-tarangalila) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep34)