> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep43) | [জেসন](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep43?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep43?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep43?format=atom)

# ক্ষোভ, সংঘাত ও প্রতিরোধ

![ক্ষোভ, সংঘাত ও প্রতিরোধ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-373-e7964b.webp)

---
*[জান্নাতুল নাঈমা](https://golpohub.com/authors/jannatul-naima)-এর [ত্রিধারে তরঙ্গলীলা](https://golpohub.com/series/tridhare-tarangalila) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 15 মিনিট*
- **মোট শব্দ:** 2,373
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

সেদিন কথোপকথন শেষ করে গভীর ভাবনায় পড়ে তানজিম চৌধুরী। এরপর বেশ তাড়াহুড়ো করে বাড়ি পাঠিয়ে দেয় সিমরানকে৷ কারণ সে সময় সৌধ, সুহাস ছাড়াও ওদের আরো বন্ধু, বান্ধবী বাড়িতে উপস্থিত ছিল। সিমরান চলে যায়। কেউই টের পায় না, জানতে পারে না সেদিন সিমরানের চৌধুরী বাড়িতে আসার খবর৷ এরপর স্বামীর সঙ্গে পরামর্শ করেন তানজিম চৌধুরী। স্বামীর অনুমতি নিয়েই দু’দিন পর ডেকে পাঠান ছেলে সৌধ আর তার ঘনিষ্ঠ বন্ধু সুহাসকে। তারা দু’জন প্রস্তুত ছিল। সুহাসের পূর্ণ বিশ্বাস ছিল, সৌধর বিয়ের ব্যাপারে কথা বলার জন্যই ডেকে পাঠিয়েছেন আন্টি। সুহাস খুশিই হলো। দু’দিন আগেই তারা বন্ধুরা মিলে নিধিকে দেখতে গিয়েছিল। প্রাচী বুঝিয়েছে মেয়েটাকে। সারাজীবন বাস্তবতা আঁকড়ে ধরা মেয়েটা জীবনের এমন পর্যায়ে এসে আবেগে যেন গা না ভাসায়৷ হুশিয়ারি দিয়েছে। সেই সঙ্গে নিয়েছে একটুখানি মিথ্যার আশ্রয়৷ সৌধ এনগেজড। খুব তাড়াতাড়িই বিয়ে করবে সৌধ চৌধুরী। সৌধকে নিয়ে বলা এহেন কথা বিশ্বাস করতে পারেনি নিধি৷ তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা টের পায় কিছু একটা গড়বড় আছে। সে যে টের পেয়েছে সেটি বুঝতে দেয় না কাউকেই৷ বন্ধুরা তার সঙ্গে দেখা করে, স্বান্তনা দিয়ে, জ্ঞান মূলক বাণী আওড়ে ফিরে আসে। সেও ফিরে যায় স্বামী অর্পণের সঙ্গে তার বাসায়। নিধিকে বলা সেই মিথ্যাকে সত্যি প্রমাণ করতে বন্ধুরা উদগ্রীব। তীব্র অনীহা সৌধর। সুহাস যতটা উৎসাহিত হয়ে তানজিম আন্টির সঙ্গে দেখা করতে এলো। সৌধ মায়ের কাছে এলো ততটাই নিরুৎসাহিত ভাবে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep42) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/tridhare-tarangalila) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep44)