> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep60) | [জেসন](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep60?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep60?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep60?format=atom)

# ড্রয়ারে লুকানো মহা সত্য

![ড্রয়ারে লুকানো মহা সত্য](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-390-cf4564.webp)

---
*[জান্নাতুল নাঈমা](https://golpohub.com/authors/jannatul-naima)-এর [ত্রিধারে তরঙ্গলীলা](https://golpohub.com/series/tridhare-tarangalila) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 13 মিনিট*
- **মোট শব্দ:** 2,010
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

আজ সৌধ, সিমরানের গায়ে হলুদ অনুষ্ঠান। সকাল থেকে তোড়জোড় চলছে৷ দু পরিবারে আলাদা আলাদা আয়োজন। চৌধুরী বাড়ি থেকে সৌধর কিছু কাজিন এসেছে খন্দকার বাড়িতে৷ তারা সিমরানের গায়ে হলুদ অনুষ্ঠানের ফটোশুট, ভিডিয়োশুট করতে ব্যস্ত। পছন্দের মানুষটাকে বর হিসেবে পেতে চলেছে সিমরান। চারপাশে সুখ, সুখ সুবাস৷ কত মানুষ, কত আনন্দ ঘিরে রয়েছে তাকে৷ আব্বু, ভাইয়া, বন্ধু, বান্ধব এছাড়াও পরিচিত, অপরিচিত অনেক আত্মীয়-স্বজন বাড়ি জুড়ে। তার আশপাশে সর্বক্ষণ মানুষের ভীড়। এত সুখ, আনন্দ, মানুষের ভীড়ে একটিমাত্র শূন্যতা মনকে বিষাদে ডুবিয়ে দিচ্ছে। এত আয়োজন, সীমাহীন সুখ প্রাপ্তি, ভালোবাসার মানুষকে আপন করে নেয়ার পথে জন্মদাত্রীকে ভীষণ মিস করছে মেয়েটা। যখনই সুযোগ পাচ্ছে বারবার টলমল দৃষ্টিতে তাকাচ্ছে আব্বু, আর ভাইয়ার দিকে। বড্ড অসহায় লাগছে নিজেকে। বেঁচে থাকাকালীন মাকে খুব বেশি কাছে পাওয়া হয়নি৷ জীবনের বিশেষ সময় গুলোতেও খুব কম পাওয়া হয়েছে মানুষটাকে। তবু মা আছে। এই মনোবলটাই সামনের পথে এগিয়ে যেতে সাহায্য করেছে৷ আগে কখনো পৃথিবীটাকে নিঃসঙ্গ লাগেনি। প্রতিষ্ঠিত মা এবং মায়ের সন্তানদের জীবনে প্রচুর সেক্রিফাইস করতে হয়৷ যার নিদারুণ উদাহরণ উদয়িনী আর সুহাস, সিমরান। শত ব্যস্ততায়ও বেলা শেষে একটিবার ফোন করে মেয়ের খোঁজ নিত উদয়িনী। আজ কতগুলো দিন হয়ে এলো। দূরান্ত থেকে কেউ ফোন করে খুঁজ নেয় না৷ বুকের ভেতরটা হুহু করে কেঁদে ওঠে সিমরানের৷ আম্মুর পাশাপাশি নামীকেও ভীষণ মনে পড়ছে। আজ ভাবি হিসেবে নামী তার পাশে থাকতে পারত! তীব্র অভিমান হয় নামীর প্রতি। প্রচণ্ড স্বার্থপর মনে হয় ভাইয়ের বউটাকে। তাদের খারাপ সময়, ভালো সময় কোনোটাতেই নামী থাকল না। পৃথিবীতে সব মানুষ একরকম হয় না৷ তার ভাইটা না হয় একটু বেখেয়ালি। তাই বলে ভয়াবহ কোনো অপরাধী নয়৷ সুহাস কেমন ছেলে প্রত্যেকেই জানে৷ নামীও নিশ্চয়ই এতবছরে কম চেনেনি নিজের স্বামীকে। দু’জনের মাঝে মনোমালিন্য হয়েছে। হতেই পারে। তাই বলে এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে আলাদা দেশে পাড়ি জমাতে হবে? দীর্ঘশ্বাস ফেলল সিমরান৷ মনে মনে পণ করল, ভাবি হিসেবে, বড়ো বোন এবং বন্ধু হিসেবে হৃদয়ের যে স্থানে নামী ছিল। আজকের পর সে স্থান শূন্য করে দেবে। আম্মু নেই, ভাবি থেকেও নেই৷ তার জীবনে বাবা, ভাইয়া আর স্বামী সৌধ চৌধুরী ছাড়া আর কোনো আপনজন নেই। ভাবতে ভাবতে অজান্তেই

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep59) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/tridhare-tarangalila) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep61)