> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep71) | [জেসন](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep71?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep71?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep71?format=atom)

# বিদায়ের পূর্বে উষ্ণ পরশ

![বিদায়ের পূর্বে উষ্ণ পরশ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-401-bad5d5.webp)

---
*[জান্নাতুল নাঈমা](https://golpohub.com/authors/jannatul-naima)-এর [ত্রিধারে তরঙ্গলীলা](https://golpohub.com/series/tridhare-tarangalila) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 15 মিনিট*
- **মোট শব্দ:** 2,378
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

কেউ নতুন প্রণয়ানুভূতিতে সিক্ত৷ কেউ বিরহে নিবৃত্ত। সব ভুল চুকিয়ে কেউ ব্যস্ত সঠিক পথে চলতে। আবার কেউ পেশাগত ও সাংসারিক জটিলতার সমাধান খুঁজতে ব্যস্ত৷ এমনই ভাবে কেটে গেল কয়েকটি মাস। আইয়াজ, ফারাহর জীবনে বহুমুখী সমস্যা এসেছে। আবার একটু সময় লাগলেও সক্ষম হয়েছে সমস্যা গুলোর সমাধান দিতে। দীর্ঘদিন তারা চেষ্টায় ছিল দু’জন মিলে একই হসপিটালে কর্মরত থাকার৷ অবশেষে সক্ষম হয়েছে। এছাড়াও ভিসা জটিলতার জন্য তাদের অ্যামেরিকায় যাওয়া আঁটকে ছিল। অবশেষে আইয়াজ, ফারাহ এবং সুহাস৷ তিনজনেরই ভিসা এসে গেছে। ওদের খুশি হওয়ার কথা থাকলেও কেউ ঠিকঠাক খুশি হতে পারছে না৷ কারণ, হিসেবে অনুযায়ী নামীর ডেলিভারি হয়ে যাওয়ার কথা। আর বাচ্চার বয়স এখন দেড় থেকে দু’মাস। সহ্য হয়? কোনো বাবা পারে সহ্য করতে? পারে না। সুহাসও পারছে না৷ যদি শুধু আইয়াজ, ফারাহর ভিসা জটিলতা তৈরি হতো তাহলে সমস্যা ছিল না৷ ভিসা আঁটকে ছিল সুহাসেরও। শুধু তাই নয়। বাংলাদেশের বহু সংখ্যক মানুষও এই সমস্যার কবলে পড়েছিল। এবার সব ঝামেলা শেষ। বাকি যা করণীয় আছে তা সম্পন্ন হলেই নির্দিষ্ট সময়ে উড়াল দেবে তারা।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep70) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/tridhare-tarangalila) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep72)