> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep7) | [জেসন](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep7?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep7?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep7?format=atom)

# অপ্রত্যাশিত ঝড়ের মুখোমুখি

![অপ্রত্যাশিত ঝড়ের মুখোমুখি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-337-a9b4ec.webp)

---
*[জান্নাতুল নাঈমা](https://golpohub.com/authors/jannatul-naima)-এর [ত্রিধারে তরঙ্গলীলা](https://golpohub.com/series/tridhare-tarangalila) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 15 মিনিট*
- **মোট শব্দ:** 2,242
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

ভোরবেলা উদয়িনীর কল পেলেন সোহান খন্দকার। সিমরানের জ্বর হয়েছে। আরো একদিন কক্সবাজারে কাটানোর কথা থাকলেও মেয়ের ভয়াবহ জ্বর হওয়াতে ফিরে আসছে উদয়িনী৷ ভোর ছ’টায় রওনা দিয়েছে তারা। এখন বাজে ছ’টা পয়তাল্লিশ। স্ত্রীর ফোনকল পেয়ে সোহান খন্দকার ঘামতে শুরু করলেন। মেয়ের জ্বর নিয়ে সে দুশ্চিন্তা করছেন না। স্ত্রী এমবিবিএস ডক্টর। ছেলে মেডিকেল স্টুডেন্ট। সে দু’টো ক্লিনিকের মালিক। তাই সামান্য জ্বর নিয়ে চিন্তা করার মানুষ সে নয়। তার চিন্তা হচ্ছে নামীকে নিয়ে। সুহাস আর নামীর আইনগত ভাবে বিয়ে হয়নি৷ অবিলম্বে ছেলেমেয়ে দু’টো রেজিস্ট্রি করাতে হবে৷ উদয়িনী সাংঘাতিক দাম্ভিক একজন মহিলা। আইনিভাবে ছেলেমেয়ে দুটোর হাত এক না করলে উদয়িনী এই সম্পর্ক কখনোই মেনে নিবে না। যখন জানতে পারবে, নামী নিলুর মেয়ে। তখনকার পরিস্থিতি কী ঘটবে ভাবতেই শিউরে ওঠলেন। বুক ধড়ফড়িয়ে ওঠল সোহানের। এক নিমিষেই যেন দিশেহারা হয়ে ওঠলেন মানুষটা। ভেবেছিলেন সুহাস, নামীকে নিয়ে আজ ধীরেসুস্থে এ বাড়ি থেকে বিদায় নেবেন। এরপর কোর্টে গিয়ে ছেলেমেয়ে দু’টোর রেজিস্ট্রি করিয়ে তারপর বাড়ি ফিরবেন। কিন্তু উদয়িনীর ফোন তার সমস্ত পরিকল্পনা উলোটপালোট করে দিল। ত্বরিত নিজের ব্যাগপত্র গুছিয়ে সুহাসকে ডাকতে লাগলেন তিনি৷

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep6) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/tridhare-tarangalila) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/tridhare-tarangalila-s1-ep8)